CSC BD

CSC BD

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CSC BD, Education, Dhaka.

15/07/2024

শৈশবকালীন সুষ্ঠু বিকাশ ও কৈশোরকালীন সময়ে নৈতিক ক্ষমতায়ন এবং বিকাশ আজ শুধু সময়ের দাবি নয় বরং অপরিহার্যও বটে। কেননা শিশুদের শিক্ষা মহোত্তমরূপে একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিশু-কিশোরদের সঠিকভাবে গড়ে তুলতে হলে সামাজিকভাবে পারস্পরিক অভিজ্ঞতার ভাগাভাগি, সহযোগিতা ও টেকসই কর্মসূচি একান্তরূপে অত্যাবশ্যক। এ বিষয়টিকে সামনে রেখে স্মাইল এডুকেয়ার একাডেমি (এস.এম.আর.টি.-এর একটি উদ্যোগ) সম্পূর্ণ বিনামূল্যে প্রতি শুক্রবারে সকাল ১০ঃ০০ টা - বিকাল ০৫ঃ০০ টা পর্যন্ত এক মনোজ্ঞ প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। একজন মা-বাবা, শিক্ষক, প্রশিক্ষণার্থী ও কেয়ার গিভার হিসেবে অংশগ্রহণ করার মাধ্যমে আপনার জ্ঞান, দক্ষতা ও অন্তর্দৃষ্টি লাভ করার এক অপূর্ব সুযোগ পাবেন।
কোর্সে থাকছে-
* Teaching-Learning Strategies and Techniques* Development and well-grooming of memory
* Holistic development of emotional, social, scientific, and intellectual
* Language, mathematics, and moral knowledge for daily life
* Service projects and cooperative games for joyful learning
তাহলে আর দেরি না করে বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুন।
Email:[email protected]
Mobile: 01674884854

07/07/2024

ভাষাবিজ্ঞান ও ভাষাবিজ্ঞানী
=================

ভাষাবিজ্ঞান বলতে একটি সংশ্রয় হিসেবে ভাষার প্রকৃতি, গঠন, ঔপাদানিক একক ও এর যেকোনো ধরনের পরিবর্তন নিয়ে বৈজ্ঞানিক গবেষণাকে বোঝায় যারা এ বিষয়ে গবেষণা করেন তাদেরকে ভাষাবিজ্ঞানী বলা হয়।

ভাষাবিজ্ঞানীরা নৈর্ব্যক্তিক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ভাষাকে বিশ্লেষণ ও বর্ণনা করেন; ভাষার সঠিক ব্যবহারের কঠোর বিধিবিধান প্রণয়ন তাদের উদ্দেশ্য নয়। তারা বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে এদের সাধারণ উপাদান এবং অন্তর্নিহিত সূত্রগুলি নিরূপণের চেষ্টা করেন এবং এগুলিকে এমন একটি তাত্ত্বিক কাঠামোয় দাঁড় করাতে চেষ্টা করেন যে-কাঠামো সমস্ত ভাষার পরিচয় দিতে সক্ষম এবং ভাষাতে কোন ঘটনা ঘটার সম্ভাবনা নেই, সে ব্যাপারেও ভবিষ্যদ্বাণী করতে সক্ষম।

ভাষাসমূহের বৈজ্ঞানিক বিবরণ ছাড়াও এগুলির উৎপত্তি কীভাবে হয় ও শিশুরা কীভাবে ভাষা অর্জন করে এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা কীভাবে মাতৃভাষা ব্যতীত অন্য নতুন ভাষা শেখে, সেগুলিও ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। আবার ভাষাসমূহের নিজেদের মধ্যকার সম্পর্ক এবং সময়ের সাথে সাথে এগুলির পরিবর্তন নিয়েও এই শাস্ত্রে অধ্যয়ন করা হয়। কোনও কোনও ভাষাবিজ্ঞানী ভাষাকে একটি মানসিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করেন এবং ভাষা উৎপাদন ও উপলব্ধি করার যে বিশ্বজনীন মানবিক ক্ষমতা,সেটির একটি তত্ত্ব দাঁড় করাতে চেষ্টা করেন। আবার অন্যান্য কিছু ভাষাবিজ্ঞানী সাংস্কৃতিক প্রেক্ষাপটে ভাষাকে দেখেন এবং মানুষের কথা বলার ভঙ্গি পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করেন মানুষ কীভাবে পরিবেশ ভেদে কর্মস্থলে, বন্ধুদের সাথে বা পরিবারের সদস্যদের সাথে যথাযথভাবে একই ভাষার বিভিন্ন রূপ প্রয়োগ করে।

ভাষা নিয়ে গবেষণা একটি অতি প্রাচীন শাস্ত্র হলেও কেবল উনিশ শতকে এসেই এটি বিজ্ঞানভিত্তিক "ভাষাবিজ্ঞান" নামীয় শাস্ত্রের রূপ নেয়। ভাষাবিজ্ঞানের তাত্ত্বিক দিক ও ব্যাবহারিক দিক দুই-ই বিদ্যমান। তাত্ত্বিক ভাষাবিজ্ঞানে ভাষার ধ্বনিসম্ভার (ধ্বনিতত্ত্ব ও ধ্বনিবিজ্ঞান), ব্যাকরণ (বাক্যতত্ত্ব ও রূপমূলতত্ত্ব) এবং শব্দার্থ (অর্থবিজ্ঞান) নিয়ে আলোচনা করা হয়। ব্যাবহারিক ভাষাবিজ্ঞানে অনুবাদ, ভাষা শিক্ষণ, বাক-রোগ নির্ণয় ও বাক-চিকিৎসা, ইত্যাদি আলোচিত হয়। এছাড়া ভাষাবিজ্ঞান জ্ঞানের অন্যান্য শাখার সাথে মিলে সমাজভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, গণনামূলক ভাষাবিজ্ঞান ইত্যাদির জন্ম দিয়েছে।

https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE%E0%A6%A8

04/07/2024

"জ্ঞান মানুষের জীবনে ডানার মতো, এবং তার ঊর্ধ্বগমনের সিঁড়ি। ইহা অর্জন করা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক।"
-বাহাউল্লাহ

27/06/2024
Europe Jatrir Diary 1.2 | রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রবন্ধ | ইউরোপ-যাত্রীর ডায়ারি 02 19/10/2022

https://youtu.be/th-mM8V7_Yg

Europe Jatrir Diary 1.2 | রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রবন্ধ | ইউরোপ-যাত্রীর ডায়ারি 02 Europe Jatrir Diary 1.2, রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রবন্ধ, ইউরোপ-যাত্রীর ডায়ারি 02রবীন্দ্রনাথ প্রথম ইংলন্‌ড-যাত্রা করেন ২০ সেপ্টেম্....

ভাবনা ০১ | Human Tree | মানব বৃক্ষ 09/09/2022

ভাবনা ০১ | Human Tree | মানব বৃক্ষ ভাবনা ০১ | Human Tree | মানব বৃক্ষব্যক্তি মানব ও মানব সমাজের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে গভীর ভাবনার জন্য সকলকে উদ.....

04/09/2022

Today’s world is facing entirely new challenges. The modern age has completely transformed the labor market, and now people have to keep up with it and “make leaps forward” not to be left behind. New professions arise almost every day, and not everyone has the opportunity to learn about them in time. When school students are preparing for exams and have to choose their future professions, they do not even know what to choose from. After all, there are so many new professions, that can be confusing as well. The world has become multifaceted, and nowadays there are as many prospects as there are problems.
People have to compete with AI not only in repetitive manual jobs but also in professional and intellectual fields. Today you need to constantly master new skills, and sometimes even professions, in order to stay relevant.

02/11/2021

ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য
উদ্যোগ যে কোন বিষয়ের ব্যাপারেই হতে পারে কিন্তু লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাই হলো ব্যবসায় উদ্যোগ। উদাহরণস্বরূপ বলা যায়, ধরা যাক, কেউ বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারে। এখন নতুন এক ধরনের বেতের চেয়ার দেখে সে সেটা বানানোর চেষ্টা করল। এটি তার উদ্যোগ। এখন সে যদি অর্থসংগ্রহ করে বাঁশ ও বেতের সামগ্রি তৈরির দোকান ন্থাপন করে সফলভাবে ব্যবসায় পরিচালনা করে, তখন এটি হবে ব্যবসায় উদ্যোগ। ব্যবসায় উদ্যোগের ধারণা বিশ্লেষণ করলে যে সকল বৈশিষ্ট্য ও কার্যাবলি লক্ষ্য করা যায় তা হলো:
১। এটি ব্যবসায় স্থাপনের কর্ম উদ্যোগ। ব্যবসায় স্থাপনসংক্রান্ত সকল কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে ব্যবসায় উদ্যোগ সহায়তা করে।
২। ঝুঁকি আছে জেনেও লাভের আশায় ব্যবসায় পরিচালনা। ব্যবসায় উদ্যোগ সঠিকভাবে ঝুঁকি পরিমাপ করতে এবং পরিমিত ঝুঁকি নিতে সহায়তা করে।
৩। ব্যবসায় উদ্যোগের ফলাফল হলো একটি ব্যবসার প্রতিষ্ঠান । এর মানে হলো ব্যবসায় উদ্যোগ সম্পর্কে ধারণা কোনো চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করে।
৪। ব্যবসায় উদ্যোগের অন্য একটি ফলাফল হলো একটি পণ্য বা সেবা।
৫। ব্যবসায় প্রতিষ্ঠানটি সফলভাবে পরিচালনা।
৬। নিজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ব্যবসায় উদ্যোগের মাধ্যমে একজন উদ্যোক্তা নিজের উপার্জনের ব্যবস্থা করতে পারেন।
৭। অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। ব্যবসায় উদ্যোগ মালিকের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সূযোগ সৃষ্টি করেন।
৮। নতুন সম্পদ সৃষ্টি করা। ব্যবসায় উদ্যোগের মাধ্যমে যেমন মানবসম্পদ উন্নয়ন হয় তেমনি মূলধনও গঠন হয়।
৯। সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা। ব্যবসায় উদ্যোগ দেশের আয় বৃদ্ধি ও বেকার সমস্যার সমাধানসহ অন্যান্য ক্ষেত্রেও অবদান রাখতে পারে।
১০। মুনাফার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা গ্রহণ করা। ব্যবসায় উদ্যোগ উদ্যোক্তাদের সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে অণুপ্রাণিত করে।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka
1215