Mrk

Mrk

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mrk, College & University, fulbari kurigram, Dhaka.

24/07/2025
24/03/2025

তামিম ইকবাল যখন বুকে ব্যথা পান—দুই ঘণ্টার মধ্যে এনজিওগ্রাম, রিং—সব সেরে ফেলেন ডাক্তার! একটা দেশের মূল্যবান ক্রিকেটার, তাই তার প্রাণ বাঁচাতে দেরি নেই— হাসপাতালও তখন সেবা দেয়, দয়া করে না।

আল্লাহর রহমতে তামিম ভাই বেঁচে আছেন— কিন্তু যারা তামিম না? যারা শুধুই নাগরিক? তাদের বুক ব্যথা মানেই— বুকের উপরে ভর্তি ফরম, সিরিয়াল, অ্যানালাইসিস ফি, প্রতীক্ষার ওয়ার্ড, আর হয়তো একটা শোকবার্তা! এখানে সেবা পেতে হলে তুমি ধনী হতে হবে, জনপ্রিয় হতে হবে, নয়তো হতে হবে নিছক ভাগ্যবান!

একই রিং, একই ডাক্তার, একই অপারেশন— তবু কারো জন্য পঁচিশ হাজার, আর কারো জন্য দুই লাখ! এটা কি সেবা?না ভাই, এটা স্টেন্ট নামের চুক্তিভিত্তিক ডা*কাতি। বাংলাদেশে চিকিৎসা নেই—এই মিথ্যে বলে যারা, তারা আসলে সত্যকে আড়াল করে। চিকিৎসা আছে—সততা নেই। ডাক্তার আছে—দায়িত্ব নেই। হাসপাতাল আছে—মানবতা নেই।

এখানে ওটি মানে 'অপারেশন থিয়েটার' না, এটা একেকটা 'অফিস টেবিল', যেখানে প্রতিটি রোগী একটা টাকার ইউনিট।
বুকের ব্যথা কেটে যাবে একদিন, কিন্তু এই ব্যবস্থার ব্যথা কাটবে কবে? একদিন রিং পড়বে এই সিস্টেমের বুকে—হৃদপিণ্ড খুলে বের করা হবে প্রতারণার রক্ত। সেইদিন চিকিৎসা হবে আবার সেবা, ব্যবসা নয়।

- Mahmud Hasan Tabib

22/03/2025

সেহেরীর পরে খেয়ে ভোরের দিকে ঘুমানোর প্রাকটিস টা শরীরের জন্য মারাক্তক হানিকারক হতে পারে। ভোরের দিকে প্রকৃতিতে কাফা শক্তি (Static Force) বিদ্যমান থাকে। এই শক্তি থাকাকালীন অবস্থায় কেউ যদি ঘুমিয়ে থাকে তাহলে

১) ঠান্ডা জনিত সমস্যা লেগে থাকে, নাক দিয়ে পানি পড়া, এলার্জি জনিত হাঁচি, কাশি লেগে থাকে।

২) সারাদিন ক্লান্তি ও অবসাদগ্রস্থতা, মাথা ব্যথা ও মাথা ধরা জনিত সমস্যা লেগে থাকে।

৩) কারো কারো শ্বাস জনিত হাঁপানি সমস্যা ও হয়ে থাকে!

তাহলে কি করবেন?

১) সেহেরীর পর অন্তত ৩ ঘন্টা না ঘুমানোর চেষ্টা করবেন, সামান্য ব্যায়াম করবেন এবং নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখবেন।

২) কেঊ নিজের ঘুম নিয়ন্ত্রন করতে না পারলে সাময়িকভাবে বসে বসে ঘুমানোর চেষ্টা করতে পারেন।

৩) রাত জাগার অভ্যাসে পরিবর্তণ করে রাতে দ্রুত ঘুমানোর চেষ্টা করবেন। ফল দিয়ে সামান্য ইফতারের পর যখন ভালভাবে ক্ষুধা লাগবে তখন রাতের খাবার খেয়ে নিবেন। তাহলে খাওয়ার পর পর আর ঘুমানোর প্রয়োজন হবে না।

দেবজ্যোতি দত্ত
আয়ুর্বেদাচার্য ও এপিজেনেটিক্স বিশারদ

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Fulbari Kurigram
Dhaka
5680