10/07/2025
ভর্তি চলছে😊
Shyamoli Ideal Polytechnic Institute is a biggest institution of 4 years diploma in engineering prog
10/07/2025
ভর্তি চলছে😊
10/07/2025
অভিনন্দন❤️
31/01/2025
নবীন বরণ ২০২৫....!! 🥰
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ ২০২৫।
তারিখ: ০১/০২/২০২৫ ইং
সময় : সকাল ১০ ঘটিকা
সকলের সাথে দেখা হচ্ছে ০১ তারিখ🥰
31/12/2024
প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আপনি আমাদের কাছে যতটা প্রিয় তার চেয়েও বেশি প্রিয় একজন আদর্শবান শিক্ষক, উত্তম অভিভাবক ও পথ নির্দেশক হিসেবে। পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
শুভ জন্মদিন অধ্যক্ষ এম এ সাত্তার স্যার। 🎉🎂❤️
23/08/2024
আমরা উদ্যোগ নিয়েছি বন্যার্তদের জন্য নতুন/পুরাতন কাপড় ও অর্থ সংগ্রহ করছি। আপনাদের/তোমাদের বাসায় মা, বাবা, ছোট ভাই বোনদের কাপড় আমাদের দিয়ে সাহায্য করতে পারেন। আমরা আপনাদের জিনিস বন্যার্তদের মাঝে পৌঁছে দিবো।
কাপড় সংগ্রহের স্থান: মোহাম্মদপুর বাস স্ট্যান্ড
সময়: সকাল ৯ টা থেকে বিকাল ৬ টা
যোগাযোগ
০১৮৮৯৫২৯৫০০ (ইউনূস)
০১৮৮৭২৬৫৯৯৪( তানভীর)
০১৯৫৬৬০২৬২৩( নাইম)
০১৮৬৪৩৯২০৭১( মিহির)
০১৫৭৫৫৪৭৬২১(শামীম)
12/08/2024
ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে
৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে।
শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট
যোগাযোগ : 01887265994./01518991225
10/08/2024
শুরু থেকে শেষ অব্দি শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এর আমাদের প্রিয় ছাত্র/ছাত্রী গুলো যখন দেশ পরিবর্তনে মাঠে কাজ করে। গর্বিত হয় শ্যামলী আইডিয়াল শিক্ষা পরিবার, তোমরাই পারবা দেশটাকে সুন্দর করে সাজাইতে, আমরা তোমাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকবো।ইনশাআল্লাহ. ✊🇧🇩
25/05/2024
শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকা, চট্টগ্রাম, রংপুর, লক্ষ্মীপুরে " অধ্যক্ষ এম. এ. সাত্তার ট্রাস্ট এডুকেশন স্কলারশিপ" সুবিধায় ছাত্র-ছাত্রী ভর্তি চলছে...........
শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে (২০২৪- ২০২৫ শিক্ষাবর্ষ) সরাসরি ভর্তি কার্যক্রম চলছে।
"কর্মমুখী শিক্ষা কর্মসংস্থানের প্রধান সহায়ক" এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের প্রিয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ছাত্র ছাত্রীদের তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক ও কর্মমুখী শিক্ষা দিয়ে আত্নকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।
আমাদের টেকনোলজি সমূহ :
(১) সিভিল টেকনোলজি
(২) ইলেকট্রিক্যাল টেকনোলজি।
(৩) কম্পিউটার টেকনোলজি
(৪) মেকানিক্যাল টেকনোলজি।
(৫) টেক্সটাইল টেকনোলজি।
(৬) ইলেকট্রনিক্স টেকনোলজি।
(৭) অটোমোবাইল টেকনোলজি।
(৮) মেরিন টেকনোলজি।
(৯) গ্রাফিক্স ডিজাইন টেকনোলজি।
(১০) রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং টেকনোলজি
(১১) আর্কিটেকচার টেকনোলজি।
আমাদের কিছু বৈশিষ্ট্য:
# # অধ্যক্ষ এম. এ. সাত্তার ট্রাস্ট এডুকেশন স্কলারশিপ।
# # প্রতি সেমিস্টারে ৪০০০/- টাকা করে মোট ৩২,০০০/- টাকা সরকারি বৃত্তি প্রদান করা হয়।
# # সি সি ক্যামেরা, স্থায়ী ক্যাম্পাস, ছাত্রাবাস , ছাত্রীনিবাস ও পরিবহন সুবিধা।
# # সমৃদ্ধ লাইব্রেরী, আধুনিক ব্যবহারিক ল্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাস রুম।
# # দেশ বিদেশের বিভিন্ন দেশে ইন্ডাষ্ট্রি ভিজিট এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং।
# # বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক সনদপত্র অর্জন।
# # প্লেসমেন্ট সেলের উদ্যোগে জব ফেয়ার, প্লেসমেন্ট সেমিনারের মাধ্যমে কর্মসংস্থান এ সহায়তা।
আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যঃ
*** মনোরম পরিবেশ বিশিষ্ট নিজস্ব বহুতল ক্যাম্পাস।
*** মানসম্পন্ন শিক্ষক দ্বারা পাঠদান
*** অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ আধুনিক ল্যাব।
*** সকল ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে ক্যাটাগরিতে বৃত্তির সুযোগ।
*** তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাসে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা।
*** সুসজ্জিত আধুনিক লাইবেরি।
*** কম খরচে হোস্টেল সুবিধা।
*** ডিপ্লোমা শেষ দেশের বিভিন্ন স্বনামধন্য ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর সুযোগ।
*** ডিপ্লোমা শেষে আমাদের শিক্ষার্থীরা ডুয়েট এবং বিটেক এর মত স্বনামধন্য প্রতিষ্ঠান উচ্চ শিক্ষা গ্রহণ করছে ।
ভর্তির যোগ্যতাঃ
@এসএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান/ মানবিক/ ব্যবসায় শিক্ষা/ দাখিল/ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি হতে ন্যূনতম ২.০০ জিপিএ
এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক ঘোষিত ভর্তির নিয়মাবলী অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হয়।
ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র ও শর্তসমূহঃ
০১. এসএসসির মূল নম্বরপত্র।
০২. শিক্ষা প্রতিষ্ঠান প্রশংসা পত্রের ফটোকপি।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
১৬/সি - ডি, নূরজাহান রোড (সাত মসজিদ সুপার মার্কেট সংলগ্ন)
বাশবাড়ি, মোহাম্মদপুর, ঢাকা - ১২০৭
মোবাইলঃ ০১৮৮৭২৬৫৯৯৪,০১৫১৮৯৯১২২৫
21/05/2024
"কর্মমুখী শিক্ষা কর্মসংস্থানের প্রধান সহায়ক" এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের প্রিয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ছাত্র-ছাত্রীদের তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক ও কর্মমুখী শিক্ষা দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।
১৯৭৯ সালে প্রতিষ্ঠিত কর্মমুখী শিক্ষা দানে সফল 'অধ্যক্ষ এম. এ. সাত্তার ট্রাস্ট' পরিচালিত শ্যামলী আইডিয়াল শিক্ষা পরিবারের অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অধিভূক্ত দেশের বৃহত্তম বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকা-চট্টগ্রাম-রংপুর-লক্ষ্মীপুর-এ অবস্থিত শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট-ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম পরিচালনা করছে।
এ প্রতিষ্ঠানটি আকর্ষণীয় ফলাফলের মাধ্যমে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্ষেত্রে দেশের অন্যতম প্রধান পলিটেকনিক ইনস্টিটিউট হিসাবে স্থান করে নিয়েছে।
শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট কর্মমুখী আধুনিক শিক্ষার এক ব্যতিক্রমধর্মী সহ-শিক্ষার আদর্শ প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠানের সাধারণ ও কারিগরি সমন্বিত শিক্ষা প্রচেষ্টার মাধ্যমে একজন ছাত্র-ছাত্রীকে আত্মনির্ভরশীল, ব্যক্তিত্ব সম্পন্ন ও মানবতাবোধ উদ্দীপ্ত করে তার বৃহত্তর কর্মজীবনের প্রবেশপথকে উন্মুক্ত করতে সাহায্য করবে। প্রতিটি ছাত্র-ছাত্রীর মাঝে সত্যনিষ্ঠা, উদারতা, স্বদেশ প্রেম, মানবিক গুনাবলীর বিকাশসহ নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলার অনুসরণ ও অনুশীলনের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলে যদি সমাজ জীবনকে সুন্দর ও সমৃদ্ধতায় পূর্ণতা দান করে, সর্বপরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর সুন্দর মানসিকতাকে বিকশিত করে আমি তখনই খুঁজে পাবো এই শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থকতা।
অধ্যক্ষ এম. এ. সাত্তার
প্রিন্সিপাল
শ্যামলী আইডিয়াল আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট ।
18/05/2024
#ভর্তি_চলছে
#ডিপ্লোমা_ইন_ইঞ্জিনিয়ারিং_কোর্স
12/05/2024
এসএসসি , দাখিল, ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন।
আশা করি তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক।