Daffodil Polytechnic Alumni Association

Daffodil Polytechnic Alumni Association

Share

"উন্নয়নের ধারা চলমান রাখতে নীতিগত ভাবে আমরা সবাই এক।"

01/12/2025

শোক বার্তা -
আমাদের সকলের স্যার সম্মানিত ইঞ্জিনিয়ার মোঃ আজহারুল ইসলাম ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি আমাদের সাবেক প্রিন্সিপাল, ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট।

আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।

07/08/2024

রাহাত আরা স্মৃতি আপু সহ সুকর্মা ফাউন্ডেশন এর সুহানা আপু, সৈকত ভাই সহ সকাল ৭টা থেকে পরিস্কার এবং সংস্কার এর কাজে হাত দিয়েছেন। যারা যারা আমাদের স্টুডেন্ট, প্রাক্তন, এবং সেচ্ছাসেবী চলে আসতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন। সমন্বয় করুন। যোগাযোগ - 01975029496সাথে ঝাড়ু,গ্লাভস,বেলচা,বিন ব্যাগ৷ সেই সাথে কেউ যদি ভলাণ্টিয়ার দের জন্য পানি দিতে চান, জানাবেন।

03/04/2024

আমাদের ই প্রাক্তন শিক্ষার্থীর কন্যা সন্তান আজ হাস্পাতালের বিছানায়৷ তারা তাদের সাধ্যমত করেছে। এই ঈদ তাদের জন্য কতটা বেদনার, যেখানে নিজের সন্তান অসুস্থ৷
তারা হসপিটালের বিল নিয়ে খুব কষ্ট করছেন।
আমরা কি পারি এই প্রাক্তন শিক্ষার্থীর পাশে দাঁড়াতে??
তারা বাবা-এবং মা দুইজন ই আমাদের প্রাক্তন শিক্ষার্থী।
চলুন সবাই এগিয়ে আসি নিজেদের সাধ্যমত। সকলের জানার জন্য প্রাক্তন শিক্ষার্থীর বক্তব্য হুবহু পেশ করছি-

# # ২১.০৩.২৪ সকাল থেকে বমি আর পাতলা পায়খানা শুরু হয় ২২.০৩.২৪ এ আইসিডিডিয়ার সকাল ৫ টায় ভর্তি করানো হয় বিকাল সাড়ে তিনটায় আমাদের ছেড়ে দেয়। আবার রাতে বমি এবং পাতলা পায়খানা হয় পরের দিন আবার মহাখালী নেওয়া হয় সেখান থেকে বাসায় আনার পরে অবস্থার উন্নতি না হওয়ায় পরের দিন ব্রাক হেলথ কেয়ার ডাক্তার দেখানো হয় কিন্তু আমার মেয়ের অবস্থা আরও খারাপ হওয়ায় ২৫ তারিখে শিশু হাসপাতালে নেওয়া হয় ওখানে পি আই সি ইউ তে বেড না থাকার কারণে পরে বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে আনা হয় ইমার্জেন্সি থেকেই পি আই সি ইউ তে শিফট করা হয় ডক্টররা বলে মেয়ের শরীরে লবণ পরিমাণ কমে যায় এবং পানি শূন্যতা দেখা দেয় এবং পটাশিয়াম এর পরিমাণ অনেক কম যেটা কিনা বা স্বাভাবিকের চাইতেও অনেক কম এবং ব্রেনে ইনফেকশন দেখা যায়।বাঁচবে কিনা ডাক্তাররা শিউর দিতে পারছিলনা। এখন পর্যন্ত দেড় লক্ষ টাকার উপরে খরচ হয়েছে আমাদেরকে ওর ব্রেনের ইনফেকশনের ট্রিটমেন্টের জন্য চার তারিখ পর্যন্ত থাকতে হবে আর খরচটা বেড়ে ২ লক্ষ টাকার উপরে যাবে যা আমাদের সামর্থের বাইরে।আমাদের সাহায্যের অনেক প্রয়োজন। দয়া করে আমাদের মেয়েটাকে সুস্থ করতে আর্থিক ভাবে একটু সাহায্য করুন। # #

আমরা আপনাদের সকলের প্রেরিত সাহায্য তাদের নিকট পৌঁছে দিব এবং পরবর্তীতে আপনাদের সাথে ডাটা শেয়ার করবো। আরো কিছু জানার থাকলে আপনারা আমাদের ইনবক্সে নক করবেন৷

রাহাত আরা স্মৃতি
প্রেসিডেন্ট
ড্যাফোডিল পলিটেকনিক অ্যালমনাই এসোসিয়েশন
বিকাশ - 01975029496
নগদ - 01975029496
রেফারেন্স - BabyDPI

Photos from Daffodil Polytechnic Alumni Association's post 02/04/2024

গত ৩১শে মার্চ ড্যাফোডিল পলিটেকনিক অ্যালামনাই এসোসিয়েশন এর কমিটি'র কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন ইন্সটিটিউট কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল এ। উক্ত অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ করবার জন্য ধন্যবাদ জানাই ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট কে৷
আমারা কমিটি মেম্বার'রা সকল অ্যালামনাই এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছি।

সকল শিক্ষক-শিক্ষিকা ও স্টাফ মেম্বারদের জন্য ফলের ঝাঁকা হস্তান্তর করেন এসোসিয়েশন এর প্রেসিডেন্ট ,সেক্রেটারি, ভাইস-প্রেসিডেন্ট সহ কমিটির
অন্যান্য সদস্যবৃন্দরা।

Photos from Daffodil Polytechnic Alumni Association's post 21/02/2024

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৫২-এর ভাষা শহীদদের প্রতি ড্যাফোডিল পলিটেকনিক এলামনাই অ্যাসোসিয়েশান-এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ।


20/02/2024

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে ভাষার জন্য যারা আন্দোলন করেছেন ও প্রাণ দিয়েছেন ড্যাফোডিল পলিটেকনিক এলামনাই অ্যাসোসিয়েশান এর পক্ষ থেকে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ।

17/02/2024

আগামি ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে Daffodil Polytechnic Alumni Association আয়োজন করতে যাচ্ছে "প্রভাত ফেরী"। যারা যারা অংশগ্রহন করতে ইচ্ছুক তারা ১৯ তারিখের মধ্যে আপনার নাম, মোবাইল নাম্বার, ডিপার্টমেন্ট, সেশন কমেন্টে দিয়ে দিবেন। আমরা কিভাবে কি করবো তা আপনেদের জানিয়ে দেওয়া হবে।

10/09/2023

💠 Daffodil Polytechnic Institute এ ডিজিটাল মার্কেটিং পদে নিয়োগ চলছে। আপনি যদি নিজেকে এই পদ এর জন্য যোগ্য মনে করে থাকেন, তাহলে আবেদন করুন: [email protected]
✅আবেদনের শেষ তারিখঃ ১৭ সেপ্টেম্বর ২০২৩



Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


House:2B, Road:32, Mirpur Road, Dhanmondi Dhaka, Dhaka Division
Dhaka
1209