Teachers and Students Centre (TSC), University of Dhaka. The Teacher-Student center (TSC) of the University came into being in 1961. T.S.C.
ছাত্র-শিক্ষক কেন্দ্র (সংক্ষেপে টিএসসি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও কার্যকলাপ কেন্দ্র। এটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপত্য ইমারত। এটির অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা, শাহবাগ, ঢাকা, বাংলাদেশে। শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের মধ্যে একাডেমিক শিক্ষা ও জ্ঞানের পাশাপাশি অন্যান্য জ্ঞান, সুকুমারবৃত্তির চর্চার প্রয়োজনে ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রতিষ্ঠা লাভ করে। এটি দেশের
সংস্কৃতি পৃষ্ঠপোষকতা, সমাজের অন্যান্য সম্প্রদায়ের জন্য পরিষেবা রুপে আবির্ভূত হয়েছে।
আলোচনায় উঠে এসেছে গ্রিক স্থপতি কনস্ট্যানটিনস অ্যাপোস্টলোউ ডক্সিয়াডিসের নাম। কারণ, তিনিই টিএসসি কমপ্লেক্সের নকশা করেছিলেন। দেশের একজন স্থপতি জানিয়েছেন, টিএসসির নকশা করার ক্ষেত্রে ডক্সিয়াডিস বাংলাদেশের গ্রামীণ বসতি থেকে অনুপ্রাণিত হয়েছিলেন।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সমাদৃত স্থপতি ডক্সিয়াডিস এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে নান্দনিক স্থাপনার নকশা করেছেন। বাংলাদেশে শুধু টিএসসিই নয়, ঢাকায় হোম ইকোনমিকস কলেজ, কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন অ্যাকাডেমিসহ কিছু স্থাপনার নকশা করেন তিনি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পুরো শহরের নকশা তৈরি করা হয়েছিল তাঁর নেতৃত্বেই।
ডক্সিয়াডিস ফাউন্ডেশনের ওয়েবসাইট ডক্সিয়াডিস ডট ওআরজির তথ্যমতে, কনস্ট্যানটিনস অ্যাপোস্টলোউ ডক্সিয়াডিসের জন্ম ১৯১৩ সালে বুলগেরিয়ায় এক গ্রিক পরিবারে। প্রথম বিশ্বযুদ্ধের সময় তাঁর পরিবার গ্রিসে চলে যায়। ১৯৩৫ সালে এথেন্স টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন কনস্ট্যানটিনস ডক্সিয়াডিস। ১৯৩৭ সালে তিনি এথেন্সে প্রধান নগরপরিকল্পনাবিদ হিসেবে কর্মজীবন শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি গ্রিসের আঞ্চলিক ও নগরপরিকল্পনা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
TEACHER-STUDENT CENTRE (T.S.C.) It is certainly historically important, known to render service to the student
and teacher as well as to other communities of the society with its facilities.

Teacher-Student Centre, the only one of its kind in Bangladesh, is an all-campus activity centre designedfor relaxation and guidance. It has its value as community centre unifying the life of the university and serves as a sponsor of self-directed activity in which students learn that they are responsible for the welfare of their university and their country. The Centre seeks to foster a type of campus community life which supplements the formal academic programme of the University. The Centre brings together under one roof dining rooms and meeting rooms, library and reading rooms, art and music rooms, stage and multipurpose
hall, games rooms, etc. These form the social and cultural heart of the campus. Students and faculty members mingle in the cafeteria and the bookstore lounges, sports and recreational areas. Recognized campus organizations hold their meetings and functions,
lectures, and arts exhibitions here. Discussion sessions are frequently scheduled, journals and bulletins published, and competitions held, giving the university a varied and interesting programme of cultural and social events. TSC, in the meantime, designated and fixed few dates for some events. For example, Basanta Utshab (13-14 Feb), Boishaki Utshab (15-19 April), Fete de la Musique (02 July) and Friendship Day (First Sunday of August). TSC created a working field by the formation of the Dhaka
University Cultural Team with a new approach whichreflected a great impact amongst the student community. is resounded by the teachers, students of different halls, activists of socio-cultural organizations with various programmes of educational, co-curricular and entertainments; national and international seminars, symposia, fresher's and fare-well receptions
and orientation programmes of different Departments and Institutes. The Centre also houses the office of the Dhaka University Debating Society, Dhaka University Film Society, Dhaka University Tourist Society, Dhaka University Journalists Association, Dhaka University Chess Club, different Socio-Cultural Groups of the students, Rover Scout, Dhaka University Publication Centre, Bank, Utilityshop, Food Corner, and also the facilities of a voluntary blood donation organization, called Badhan, organized by the students of the University.
26/05/2026
চীনের ‘সাংহাই মিউনিসিপ্যাল পিপলস কংগ্রেস’ (SMPC) এর সাথে ডাকসুর দ্বিপাক্ষিক আলোচনা
দ্বিপাক্ষিক আলোচনায় প্রযুক্তি ও উদ্ভাবন, বর্জ্য ব্যবস্থাপনা, রিসাইক্লিং, পরিবেশ সচেতনতা, সবুজায়ন, ইয়ুথ ডেভেলপমেন্ট, সোশ্যাল সার্ভিস, আন্তর্জাতিক সহযোগিতা প্রভৃতি বিষয়ে SMPC এর প্রামাণ্য অভিজ্ঞতা ডাকসু প্রতিনিধিদলকে ঋদ্ধ করে।
ডাকসু ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ তাদের বক্তব্যে শিক্ষা,গবেষণা, প্রযুক্তি, স্কিল ডেভেলপমেন্ট প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের যুবাদের মধ্যে কোলাবোরেশান আরো বৃদ্ধির আহ্বান জানান।
26/05/2026
জগন্নাথ হলে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়ে হল প্রশাসনের সাথে ডাকসু প্রতিনিধিদের সাক্ষাৎ ও সংবাদ সম্মেলন
জগন্নাথ হলে রুমে ঢুকে একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড (শারীরিক প্রতিবন্ধী) শিক্ষার্থীর ওপর ছাত্রদলের চারজন সন্ত্রাসী কর্তৃক নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ডাকসুর একটি প্রতিনিধিদল হল প্রশাসনের সাথে জরুরি সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎকালে ডাকসুর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ। ডাকসুর নেতৃবৃন্দ হল প্রশাসনের সাথে বিস্তারিত আলোচনা করেন এবং এই ঘটনায় অতি দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করার জোর দাবি জানান।
ঘটনার দিন এই চারজনের উপস্থিতিতে সামান্য তুচ্ছ বিষয় নিয়ে তারা হলের রুমের অভ্যন্তরে প্রবেশ করে উক্ত শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ভিক্টিম অভয় কুমার সিংহকে বেধড়ক মারধর করে। বর্তমানে ভিকটিম হল প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ইতিমধ্যে হল প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। ডাকসুর দাবি, দ্রুততম সময়ের মধ্যে এই তদন্ত প্রতিবেদন দাখিল করে আসামিদের বিচারের মুখোমুখি করতে হবে এবং ভিকটিমের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ডাকসুর পক্ষ থেকে শক্ত ভাষায় সতর্ক করা হয়েছে যে, কোনোভাবেই যেন রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীদের পার পাইয়ে দেওয়ার চেষ্টা না করা হয়। ডাকসু মনে করে জুনিয়র কর্তৃক সিনিয়র শিক্ষার্থীর ওপর এই ধরনের ন্যাক্কারজনক হামলা কোনো রাজনৈতিক ব্যাকআপ ছাড়া সম্ভব নয়। অপরাধীদের রক্ষা করতে ব্যাকডোরে নানামুখী অপতৎপরতার আশঙ্কা প্রকাশ করে হল প্রশাসনকে এ বিষয়ে দৃঢ় থাকার আহ্বান জানানো হয়েছে।
হল প্রশাসন আশ্বস্ত করেছে যে, তারা দ্রুততম সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি, ডাকসুর ভিপি (সহ-সভাপতি) এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়, প্রো-ভিসি মহোদয় এবং প্রক্টর মহোদয়ের সাথে যোগাযোগ করে ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত, দোষীদের কঠোর শাস্তি এবং ভিকটিমের পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
26/05/2026
কালামাগুর রনিরে টিভিগুলা ডাকে তো এসব নাটকবাজি করার জন্যই...
26/05/2026
😜😁😁😜
21/05/2026
আমার বোন কবরে,
ধ*র্ষক কেনো বাহিরে
16/05/2026
চীনা দূতাবাসের আমন্ত্রণে চীন সফরে ডাকসু, উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ
ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে চীন সফরে ডাকসুর ১৫ সদস্যের প্রতিনিধিদল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল চীনা দূতাবাসের আমন্ত্রণে সপ্তাহব্যাপী চীন সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ শনিবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন।
সফরের আগে ডাকসু নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য জনাব অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপাচার্য প্রতিনিধি দলের সফল ও ফলপ্রসূ সফর কামনা করেন। পাশাপাশি তিনি সফরকালীন ডাকসু নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ কামনা করেন।
১৫ সদস্যের মধ্যে রয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া।
সপ্তাহব্যাপী এ সফরে ডাকসু প্রতিনিধিদল চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্রসংসদ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া তারা দেশটির ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন বিভিন্ন স্থান ঘুরে দেখবেন।
14/05/2026
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় বদলে সন্ধ্যা ৬.৩০ (বাদ মাগরীব)। বিজয়ীদের যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ করা হলো।
14/05/2026
ডাকসুর উদ্যোগে আগামীকাল উচ্চশিক্ষা বিষয়ক দুইটি সেমিনার হতে যাচ্ছে। সময় খেয়াল করে আপনার কাঙ্ক্ষিত সেশনে উপস্থিত হতে পারেন।
(উপস্থিত শিক্ষার্থীদের জন্য উপহারের ব্যবস্থা থাকবে)