BICM MAFCM 1st Batch

BICM MAFCM 1st Batch Affiliate University of Dhaka

BICM এর MAFCM Programme, MAF 607 Compliance and Supervision in Capital Market কোর্সটি সম্পন্ন হয়েছে। উক্ত কোর্স যথাসময়ে ...
16/11/2023

BICM এর MAFCM Programme, MAF 607 Compliance and Supervision in Capital Market কোর্সটি সম্পন্ন হয়েছে। উক্ত কোর্স যথাসময়ে সমাপ্ত হওয়ায় Course Teacher Mr. Md. Saifur Rahman, Executive Director, Bangladesh Securities & Exchange Commission স্যারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। হয়তো কোর্স টিচার্স হিসেবে স্যারকে আমরা আর পাচ্ছি না বিধায় স্যারকে নিয়ে কয়েকজন Group Picture তুলি।

বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার ম্যাডামের সাথে গুর...
16/10/2023

বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার ম্যাডামের সাথে গুরুত্বপূর্ণ সভা।

শেয়ারবাজারবিআইসিএমের সেমিনারআগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট করের হার বেশকিছু শ...
22/06/2022

শেয়ারবাজার
বিআইসিএমের সেমিনার
আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট করের হার বেশকিছু শর্ত পরিপালন সাপেক্ষে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। কিন্তু এটি শর্তহীন থাকা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) উদ্যোগে আয়োজিত ‘বাজেট ২০২২-২৩: পুঁজিবাজারের ওপর প্রভাব’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
সেমিনারে স্বাগত বক্তব্যে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার বলেন, পুঁজিবাজারের উন্নয়ন সরকারের ঘোষিত বাজেট নীতিগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। মূল্যস্ফীতি, বিনিয়োগ, করের হার, করমুক্ত বিনিয়োগের সীমার মতো চলকগুলো পুঁজিবাজারকে গতিশীল করতে ভূমিকা রেখে থাকে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে বিআইসিএমের রিসার্চ ফেলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া প্রস্তাবিত বাজেটের বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বলেন, পুঁজিবাজারকে নিরুৎসাহিত করার মতো তেমন কোনো বিষয় বাজেটে নেই। এখানে পুঁজিবাজারের জন্য প্রত্যক্ষ প্রণোদনা কম। তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য প্রস্তাবিত ২০ শতাংশ করহার শর্তহীন হওয়া উচিত। বাজার মধ্যস্থতাকারীদের জন্য আর্থিক প্রণোদনা থাকা উচিত, যাতে বাজারের উন্নয়নে তারা আরো সক্রিয়ভাবে কাজ করতে পারে। পেনশন ফান্ডকে পেশাদার সম্পদ ব্যবস্থাপকদের মাধ্যমে বিনিয়োগ করার পরামর্শ দেন তিনি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান তার বক্তব্যে বলেন, প্রস্তাবিত বাজেটে কভিডের প্রভাব এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়টি গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করেছে। তার ওপর মুদ্রাস্ফীতি তো রয়েছেই। এসব প্রেক্ষাপট বিবেচনায় পুঁজিবাজারের ওপর সরকার মনোযোগ কম দিয়েছে। আমাদের প্রত্যাশা অনুসারে প্রণোদনা কম এসেছে। ব্রোকারদের ওপর কর কমানোর সুপারিশ করা হয়েছিল, যাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ ধরনের আরো বেশকিছু সুপারিশ আমরা করেছিলাম। এবারের বাজেটের মূল দর্শন হলো অর্থনীতিকে কভিডের আগের অবস্থানে নিয়ে যাওয়া। দেশের অর্থনীতি সে অবস্থানে পৌঁছালে পুঁজিবাজারও গতিশীল হবে।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বাজেটে সরকার সঠিকভাবে বৈশ্বিক যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলোকে প্রাধান্য দিয়েছে। পুঁজিবাজারে যেখানে চাহিদা কমে গেছে সেখানে জোগান বাড়ানো উচিত নয়। বাজেটে যে বিষয়গুলো এসেছে তা পুঁজিবাজারের জন্য ইতিবাচক। অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে আসার সুযোগ দেয়া এমন কোনো বিষয় নয়, যা বাজারকে প্রভাবিত করবে। অর্থনীতির বাইরের যে ঢেউ এসেছে সেটাকে সামলাতে হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জোগান নীতির দিকটিও ভাবা উচিত। তাছাড়া বাংলাদেশ ব্যাংক টার্গেট করে পুঁজিবাজারকে নিম্নমুখী করার নীতি গ্রহণ করছে তা কিন্তু নয়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহীম তার বক্তব্যে বলেন, এবারের বাজেটে কভিড মহামারীর অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারায় ফেরা ও বহির্বিশ্বের অর্থনৈতিক দিকগুলো বিবেচনায় নেয়া হয়েছে। যেখানে মূল্যস্ফীতির বিষয়টি প্রাধান্য পেয়েছে। তার পরও পুঁজিবাজারের উন্নয়নে বাজেটে আরেকটু নজর দেয়া প্রয়োজন ছিল। রাষ্ট্রায়ত্ত লাভজনক কোম্পানির শেয়ার পুঁজিবাজারে আনা প্রয়োজন। কিন্তু এর জন্য বাজেটে কোনো উদ্যোগ নেই। এসএমই খাতের কোম্পানিগুলোর তালিকাভুক্তির জন্য কিছু বিষয় বাজেটে থাকলে ভালো হতো।

I am thankful to Almighty Allah for being able to carry out such a big and beautiful event without any hindrance. We hop...
15/04/2022

I am thankful to Almighty Allah for being able to carry out such a big and beautiful event without any hindrance. We hope that in a very short time MAFCM Islamic Asset Ltd. Who will be able to achieve the desired goal. We hope the cooperation of all the faculties of BICM.

ঢাকা স্টক এক্সচেজ্ঞ লিঃ এর সাবেক চেয়ারম্যান ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা জনাব রাকিবুর রহমান  আজ দুপুরে ঢাক...
18/03/2022

ঢাকা স্টক এক্সচেজ্ঞ লিঃ এর সাবেক চেয়ারম্যান ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা জনাব রাকিবুর রহমান আজ দুপুরে ঢাকার একটি হসপিটালে ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ বাদ এষা গুলশান আজাদ মসজিদে নামাজে জানাযা শেষে উনাকে বানানী কবর স্থানে দাফন করা হবে।
সকলে তাঁর আত্মার শান্তির জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবেন।

24/02/2022

BICM-এর ধারাবাহিক 'আনন্দ ভ্রমণ', ১১ মার্চ ২০২২ শুক্রবার হচ্ছে না। পরবর্তীতে EP ম্যাডামের স্বশরীরে উপস্থিতিতে প্রোগ্রামটি করা হবে।

22/02/2022

আনন্দ ভ্রমণ, ১১ মার্চ ২০২২ শুক্রবার, Dream Holiday Resort, নরসিংদী। BICM এর সকল ছাত্র, শিক্ষক ও অন্যান্যরা আমন্ত্রিত।

অদ্য ১৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বুধবার সন্ধ্যা ০৬:৩০টায় Bangladesh Institute of Capital Market (BICM) এর MAFCM 1st Batch ও...
16/02/2022

অদ্য ১৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বুধবার সন্ধ্যা ০৬:৩০টায় Bangladesh Institute of Capital Market (BICM) এর MAFCM 1st Batch ও ইনস্টিটিউট এর Executive President (EP) Ma'am এর সাথে বৈঠক ও ডিনার অনুষ্ঠানে।

Happy New Yearসমৃদ্ধ-শান্তি-সুখ-সুস্বাস্হ্য-ভালোবাসাময় হোক সবার জীবন, বাংলাদেশ ও বিশ্ব ।
31/12/2021

Happy New Year

সমৃদ্ধ-শান্তি-সুখ-সুস্বাস্হ্য-ভালোবাসাময় হোক সবার জীবন, বাংলাদেশ ও বিশ্ব ।

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে বিজয়ের প্রথম প্রহরেবাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (BICM)  এর...
16/12/2021

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে বিজয়ের প্রথম প্রহরে
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (BICM) এর পক্ষ হতে
সকল মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

Address

Topkhana Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when BICM MAFCM 1st Batch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category