16/04/2026
♦️♦️♦️আমাদের অনলাইন ক্লাসের অতি গুরুত্বপূর্ণ কিছু নিয়ম কানুন:
♦️নির্ধারিত রুটিন ও সময় অনুযায়ী প্রতিটি ক্লাস করতে হবে।
♦️ যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে। প্রতিদিন দেরী করা যাবে না।
♦️জরুরী প্রয়োজন ছাড়া ঘন ঘন ক্লাসে অনুপস্থিত থাকা যাবে না।
♦️ ছুটি না নিয়েই টানা ৩ দিন অনুপস্থিত থাকলে নাম কেটে দেওয়া হবে। এবং সেই জায়গায় অন্য স্টুডেন্টকে ভর্তির সুযোগ দেওয়া হবে।
♦ছাত্র ছাত্রীর পক্ষ থেকে ক্লাস মিস হয়ে গেলে সেটার জন্য কোনো রিকভারি ক্লাস দেওয়া হবে না। অর্থাৎ কোনো ছাত্রী যদি ছুটি নেয় বা অনুপস্থিত থাকে, তাহলে তার পরিবর্তে শিক্ষিকার পক্ষে অন্যদিন সেই ক্লাস আবার নেওয়ার সময় ও সুযোগ কিছুই থাকবে না বলে আন্তরিকভাবে দু:খিত।
♦️অতি সঙ্গত ও জরুরী প্রয়োজনে শিক্ষিকা ছুটি নিলে বা ক্লাস মিস দিলে সেটার বদলে অবশ্যই রিকভারি ক্লাস দেওয়া হবে।
♦️শিক্ষিকা ঈদের ছুটি দিলে তার পরিবর্তে কোনো রিকভারি ক্লাস দেওয়া হবে না। সেইক্ষেত্রে সেই মাসের টিউশন ফি কম দেওয়ারও কোনো সুযোগ নেই, কারণ ঈদের ছুটির জন্য ২/৩ টা ক্লাস মিস হওয়া খুবই স্বাভাবিক একটা বিষয়। অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমাদেরও এই একই নিয়ম চলমান থাকবে।
♦️কোনো মাসে ছাত্র ছাত্রী ক্লাসে কিছুদিন অনুপস্থিত থাকলে টিউশন ফি কম দেওয়ার সুযোগ নেই, সেই ক্ষেত্রেও পূর্ব নির্ধারিত পুরো টিউশন ফি প্রযোজ্য হবে।
♦️"এক মাসে ক্লাস করব, আরেক মাসে ক্লাস করব না, ইচ্ছা হলে ক্লাস করব, ইচ্ছা না হলে ক্লাস করব না"- এই ধরনের কোনো সিস্টেম আমাদের এখানে নেই। একটা কোর্স সম্পূর্ণভাবে শেষ করার জন্য কমপক্ষে টানা ১ বছর ক্লাস করতে হবে।
♦️খুব যৌক্তিক, বাস্তব ও বিশেষ পরিস্থিতির কারণে ক্লাস কন্টিনিউ করা অসম্ভব মনে হলে, সেটা ২ মাস আগেই শিক্ষিকাকে জানিয়ে দিতে হবে।
♦️প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে নিজ দায়িত্বে টিউশন ফি জমা দিতে হবে। খুব বেশি সমস্যা হলে ১-৭ তারিখের মধ্যে জমা দেওয়ার সুযোগ থাকবে।
♦️টিউশন ফি দিতে দেরী হলে সমস্যার কথা নিজে থেকেই জানাতে হবে।
♦️কেউ যদি প্রতি মাসেই দেরীতে টিউশন ফি দিয়ে বারবার দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন এবং এই জন্য সত্যিকারের কোনো অনুশোচনাই প্রকাশ না করেন, তাহলে সেই স্টুডেন্ট এর নাম আজীবনের জন্য কেটে দেওয়া হবে। ভবিষ্যতে আর কখনোই তাদেরকে আমাদের কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে না।
♦️♦️♦️একটি সুন্দর, দীর্ঘস্থায়ী, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পেশাদার সম্পর্ক টিকিয়ে রাখার মূল ভিত্তি হলো সুস্পষ্ট দিক নির্দেশনা ও স্বচ্ছ নিয়ম কানুন। সময়ের সাথে সাথে আরো বিভিন্ন নিয়ম কানুন জানানো হবে। ক্লাসের প্রতিটি নিয়ম মানতে আগ্রহীরাই আমাদের কোর্সে ভর্তির আবেদন করবেন। যারা নিয়ম পালনের প্রতি যথেষ্ট অশ্রদ্ধাশীল, আমাদের কোর্সগুলো তাদের জন্য না।
অগ্রিম ধন্যবাদ।
ফেইসবুক পেইজ : Sanjida Miss