Adv Mohammed Golam Kibria Rokon

Adv Mohammed Golam Kibria Rokon

Share

The main objective is to provide help to the people in general to know and obey existing laws.

27/05/2025

রায় বা আদেশ আশানুরূপ হলেই ন্যায়বিচার অন্যথায় অবিচার। এই মানসিকতা আইনের শাসন প্রতিষ্ঠায় অন্যতম অন্তরায়।
যেকোনো পর্যায়ে যেকোনো ভাবে বিচার প্রভাবিত করার সামগ্রিক মানসিকতা বিচারবিভাগীয় চলমান দুর্নীতির প্রধান কারণ।
বিচারবিভাগ সবধরনের প্রভাবমুক্ত হলেই একটি নিরাপদ সমাজ বিনির্মানের প্রথম ধাপ সম্পন্ন হবে।

26/05/2025

গালাগালি গলাগলিতে রুপান্তর করুন। ❤️❤️
তুচ্ছ কারনে মামলা নয়, আলোচনায়ও মিমাংসা হয়।

25/03/2025

সমাজতান্ত্রিক গনতন্ত্র ও ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ এর চেতনায় উদ্ভাসিত হোক প্রিয় বাংলাদেশ।
স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের রূপকার সকল বীর শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা'র প্রতি বিনম্র শ্রদ্ধা।

05/06/2024

-: সচেতনতামূলক পোস্ট :-
বিচার প্রার্থীগন আইনজীবী নিয়োগে সতর্ক, সাবধান ও সচেতন হোন। আইনজীবী পরিচয়ে টাউট আপনাকে বিভ্রান্ত, প্রতারিত ও ক্ষতিগ্রস্ত করতে আপনার আশেপাশেই ভদ্রতার মুখোশে ঘাপটি মেরে আছে।

আইনজীবী না হয়েও নামের আগে কিংবা পরে আইনজীবী লিখা, কোথাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেওয়া, কোনো বিচার প্রার্থী থেকে মামলা মোকদ্দমা সংক্রান্ত কাগজপত্র গ্রহন করাসহ আইনজীবী পরিচয়ে বিচার প্রার্থীদের নিয়ে আদালত অঙ্গনসহ বিভিন্ন স্থানে গমনাগমন এবং মামলা সংক্রান্তে আর্থিক লেনদেন সুস্পষ্ট অপরাধ।
অপরাধী অপরাধ করে সাময়িকভাবে পার পেয়ে গেলেও একসময় ঠিকই ধরা পড়ে অপদস্থ হওয়াসহ শাস্তির আওতায় আসতে হয়।
সাধুবেশী শয়তানেরা সাবধান। হাতকড়া আপনার দরজার কড়া যেকোনো সময় নাড়তে পারে।
বিস্তারিতঃ
https://lawyersclubbangladesh.com/2024/06/05/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%9f%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%ad/

25/03/2024

স্বাধীনতা আমার অহংকার।
এ ভূখন্ড, এ পতাকা, এ সংবিধান আমার অস্তিত্ব।

জাতীয় পতাকা খামচে ধরা পুরনো শকুন ও শকুনের উত্তরসূরীদের বিষয়ে এখনো সদা সতর্ক থাকতে হবে।
একচুল ছাড় নয়।
যাদের রক্তে কেনা এ স্বাধীনতা সেই অকুতোভয় বীর শহীদদের এবং মৃত্যুঞ্জয়ী বীর মুক্তিযোদ্ধাদের জানাই অকৃত্রিম ও অতল শ্রদ্ধাঞ্জলি।

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে।

Photos from Adv Mohammed Golam Kibria Rokon's post 01/01/2024

❤️❤️❤️ Happy New Year 2024.❤️❤️❤️
May this year bring ultimate happiness and peace in you and in your loving family members. 🎊🎈🎉🎉🎈🎊🎊🎈🎉

Happy New Year Again.

Mohammed Golam Kibria (Rokon)
Advocate
Bangladesh Supreme court
Mobile: 01737 79 26 38

Photos from Adv Mohammed Golam Kibria Rokon's post 12/09/2023

Heartiest congratulations!!!
The 24th Chief Justice of Bangladesh.
His Lordship Justice Obaidul Hassan.
Congratulations again!!!

15/07/2023

আসুন সচেতন হই, সচেতনতা ছড়াই।

ব্যাংক চেক আদান প্রদান ও সংরক্ষণে সাবধান হোন।
আপনার সরল বিশ্বাস কিংবা অজ্ঞতার দায় আপনাকেই বহন করতে হবে।

চেক দাতার করণীয়:
১. পারতপক্ষে কখনো ব্ল্যাঙ্ক চেক দিবেন না।
২. ব্ল্যাঙ্ক চেক যদি দিতেই হয় তবে উদ্দেশ্য, কার্যকারিতার সময়, সম্ভাব্য টাকার পরিমান, কার্যকারিতার শর্ত ইত্যাদি উল্লেখপূর্বক একটি অঙ্গীকারনামা সম্পাদন করে নিবেন।
৩. চেকে টাকার পরিমান সুস্পষ্ট হস্তাক্ষরে লিখবেন।
৪. টাকার পরিমান অঙ্কে লিখার সময় এমনভাবে লিখবেন যেন সামনে, পেছনে কিংবা মাঝে আর কোনো অঙ্ক লিখা না যায়।
৫. টাকার পরিমান কথায় লিখার সময় এমনভাবে লিখবেন যেন সামনে, পেছনে কিংবা মাঝে আর কোনো শব্দ লিখা না যায়।
৬. চেকে পারতপক্ষে কাটাছেঁড়া কিংবা ওভার রাইটিং করবেন না।
৬. বন্ধ একাউন্ট এর চেক কাউকে দিবেন না, এটি একটি পৃথক অপরাধ।

চেক গ্রহীতার করণীয়:
১. চেকের তারিখ, টাকার পরিমান ও একাউন্ট হোল্ডারের স্বাক্ষর দেখে নিবেন।
৩. কোনো কারণে ব্ল্যাঙ্ক চেক নিলে উদ্দেশ্য, কার্যকারিতার সময়, সম্ভাব্য টাকার পরিমান, কার্যকারিতার শর্ত ইত্যাদি উল্লেখপূর্বক একটি অঙ্গীকারনামা সম্পাদন করে নিবেন।
২. চেকে উল্লিখিত তারিখ থেকে ছয়মাস চেকের কার্যকারীতা থাকে, তাই উক্ত সময়ের মধ্যে চেক নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করবেন।
৩. চেকে কাটাছেঁড়া কিংবা ওভার রাইটিং থাকলে সেইসব স্থানে একাউন্ট হোল্ডারের স্বাক্ষর আছে কিনা দেখে নিবেন।
৪. চেকে কাটাছেঁড়া কিংবা ওভার রাইটিং এর স্থানে একাউন্ট হোল্ডারের স্বাক্ষর না থাকলে অবশ্যই স্বাক্ষর করিয়ে নিবেন।
৫. চেক ডিজঅনার হলে অনতিবিলম্বে একাউন্ট হোল্ডারকে অবহিত করবেন। একাউন্ট হোল্ডারের অনুরোধে আপনি চেক নগদায়নের জন্য চেকটি একাধিকবার (চেকে উল্লিখিত তারিখ হতে ছয় মাসের মধ্যে) ব্যাংকে উপস্থাপন করতে পারবেন।
৬. ডিজঅনারকৃত চেকের টাকা আদালতের আদেশের মাধ্যমে আদায়ের জন্য অবিলম্বে একজন আইনজীবীর শরণাপন্ন হবেন, তিনি আপনাকে যথাযথ পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।

চেক সংরক্ষণ:
১. চেক একটি ব্যক্তিগত সম্পত্তি, এটি নিরাপদ হেফাজতে রাখুন।
২. কোনো চেক কিংবা চেকবই হারিয়ে গেলে, চুরি হলে কিংবা কোনোভাবে নষ্ট হলে সংশ্লিষ্ট ব্যাংকে তা অবগত করুন।
৩. এই বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়রী করুন।
৪. কেউ আপনার চেক অবৈধভাবে নিজের হেফাজতে রাখলে তা উদ্বারে আইনানুগ ব্যবস্থা নিন।
৫. কেউ আপনার চেক অবৈধভাবে ডিজঅনার করে আপনাকে লিগ্যাল নোটিশ পাঠালে উক্ত লিগ্যাল নোটিশের জবাবের মাধ্যমে সত্য ঘটনা তুলে ধরুন।

অনাকাঙ্ক্ষিত মামলার জটিলতা এড়াতে সতর্ক হোন।
সাবধান থাকুন।

আপনার প্রিয়জনকে জানাতে পোস্টটি শেয়ার করুন।

প্রাত্যহিক প্রয়োজনীয় আইনী পরামর্শ পেতে পোস্টে লাইক, কমেন্ট করে এক্টিভ থাকুন।

সকলের জন্য শুভকামনা।

মোহাম্মদ গোলাম কিবরিয়া (রোকন)
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট
মোবাইলঃ ০১৭৩৭৭৯২৬৩৮

11/07/2023

আসুন সচেতন হই, সচেতনতা ছড়াই।
একজন আদর্শ আইনজীবীর দায়িত্ব শুধু ক্লায়েন্ট এর পক্ষে মামলা পরিচালনা করা নয়, বরং সবাইকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করাও তাঁর দায়িত্ব।

আদর্শ আইনজীবী হিসাবে নিজেকে গড়ে তুলতে সকলের সমর্থন, সহযোগিতা এবং শুভকামনা প্রত্যাশায় আমার অবিরাম ছুটে চলা।

অনাকাঙ্ক্ষিত মামলার জটিলতায় জড়াতে না চাইলে -
আইন মানতে হবে।
মানতে হলে জানতে হবে।
সবার জন্য শুভকামনা। ❤️❤️❤️

05/07/2023

আসুন সচেতন হই, সচেতনতা ছড়াই।
শুদ্ধাচার চর্চায় অগ্রণী ভূমিকা পালন করি।
আদর্শ রাষ্ট্র বিনির্মানে গর্বিত অংশিদার হই।

28/06/2023

Eid Mubarak,
Eid Mubarak,
Eid Mubarak, Eid.
Best wishes to you all on the holy occasion of Eid-ul-Adha.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Kotwali
Dhaka
1207