Connect for your requrement
Kazi Computer 1
Technical Education and practical knowledge Technical Education and practical works are better in development country
12/11/2013
আমাদের জটিলতা সব জায়গায় এক ঘন্টার কাজ জটিলতার কারনে এক দিন থেকে এক মাস অতিবাহিত হয়ে যায় কিন্তু জটিলতা শেষ হয় না ফলে মানুষের কাজ করার আগ্রহ হারিয়ে ফেলে অথবা তৃতীয় কারো স্বরনাপন্ন হতে হয় । ফলে তৃতীয় কারো পকেট ভারী হচ্ছে কিছুদিনের জন্য এবং এটাকেই পেশা হিসাবে বেছে নিচ্ছে ফলে তার শ্রম কোন কাজেই আসছে না । যেমন পাসপোর্ট , ট্রেও লাইসেন্স , কর ব্যবস্হাপনা , সকল বিল, বাস ও ট্রেনের টিকেট এসকল কাজ সোলালী ব্যাংকের যেকোন শাখায় নিজস্ব একাউন্ট এর মাধ্যমে যে কোন শাখা থেকে করার ব্যবস্থা থাকলে সবাই ভিন্ন ভিন্ন অফিসে গিয়ে লাইন ধরে ধর্না দিতে হয় না । শুধুমাত্র ভোটার আইডি,মোবাইল নং এবং ব্যাংক এ্যাকাউন্ট যথেষ্ঠ বাকী কাজ ইন্টারনেদের মাধ্যমে ফর্ম পুরনের মাধ্যমে সম্পন্ন করা যায় । আর ডেলিভারীর জন্য নুন্যতম সর্ভিসের মাধামে পৌছে দেবার ব্যবস্থা নেওয়া যায় । এতে পাসপোর্ট অফিস, কর অফিস, সিটি করপোরেশনের অফিস , বাস কাউন্টারে লাইনের প্রয়োজন পরে না এবং মানুষের সময় অনেকটা বেচে যায় , বেচে যায় যাতায়াত খরচ ও মিডেলমেনদের থেকে হয়রানী যারা অনেক সময় বিভিন্ন ভয় দেখিয়ে বিপুল টাকা হাতিয়ে নেয়।
প্রায় হাসাপাতালের রোগীদের কাজ থেকে হাসপাতাল থেকে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে কিন্তু সরকার ও বিরোধী দলের এই ব্যাপারে কোন মাথা ব্যাথা নেই অথবা এদিকে দৃষ্ঠি যায় না কারণ তারা তাদের সেবা নিয়মিত পেয়ে যাচ্ছে । তারা যাদের জন্য ক্ষমতায় অধিষ্ঠিত হয় শক্তি দেখায় এবং সব সময় বলে বেড়ায় ১৬ কোটি মানুষের নেতা এবং সমগ্র জনগনের জন্য তারা কাজ করে যাচ্ছে কিন্তু বাস্তবে তার বিন্দু মাত্র ছিটে ফোটা লক্ষ করা যায় না । দেশে জনগনের জন্য শিক্ষা,স্বাস্থ্য ও বাসস্থান অতিব গুরুত্তপুর্ন এ সকল বিষয়ে গুরুত্ত্ব দেওয়া সরকারে দায়িত্ত্ব এবং বিরোধী দলের এই সকল ব্যপারে সরকারে হস্তক্ষেপের ব্যপারে আলোচনা এবং প্রস্তাব রাখা জরুরী কিন্ত কোন একটা বিষয়ের প্রতি তাদের এহেন পদক্ষেপ লক্ষ্য করা যায় না । তাহলে যদি ১ কোঠি জনগন দু দলের মাঝে ভাগ করে দেওয়া যারা বিভিন্ন ভাবে সুবিধা ভোগ করছে তাদেত ছাড়া বাকী সংখ্যা গরিষ্ঠ আমরা ১৫ কোঠি জনগন কিশের আশায় তাদের নির্বাচিত করার জন্য এতো দৌড় ঝাপ করতে থাকি এবং তাদের জন্য নিজেদের মধ্যে কলহে জড়িয়ে পরি । দেশের কতভাগ মানুষ তাদের দ্বারা উপকৃত হচ্ছে , এই দেশে তাদেরে দ্বারা কি পাচ্ছে । স্বাধীনতার এতো বৎসর পেরিয়ে যাওয়ার পরও সরকারী ব্যবস্থাপনায় কোন নতুন কল কারখানা প্রস্তুত করা হয়নি যেখানে বিভিন্ন এলাকার লোকজন কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে ফলে জনগন শহরমুখী হয়ে পড়ছে এবং গ্রাম হয়ে পড়ছে জন মানব শুন্য এবং কিছু সবিধাবাদী লোক গ্রাম গুলোকে নিয়ন্ত্রন করে গ্রামের অগ্রযাত্রাকে ব্যাহত করছে ।
লেজার প্রিন্টারের কালির দাম দিয়ে অনেকে কাজ করতে হিমশীম খায় । তাদের জন্য বলছি আপনারা আপনাদের কার্টিজকে পুনরায় কালি ভর্তি করে নিলে পুনরায় তা ব্যবহার করতে পারেন। একটি কার্টিজ দুই থেকে তিন বার ব্যবহার করতে পারবে এতে আপনার অনেক টাকা সাশ্রয় হবে । যেমন ধরি কেনন এল বি পি -১২১০ প্রিন্টারের কালির মুল্য ৪২০০-৫০০০/- টাকা পর্যন্ত হয়ে থাকে । কিন্তু তাতে ১৬০-২০০ টাকার কালি ভরে নিলে অনায়াশে কাজ করে নিতে পারেন । আর নিলক্ষেত থেকে কালি ভরে আনলে আপনার খরচ হবে ৪০০-৫০০/- টাকা । তবে যারা এস্কপার্ট তারা ৫০০/- টাকা নিয়ে থাকে এবং ভালভাবে কাজটি সম্পন্ন করে ।
এরপর ইন্কজেট প্রিন্টার এর কথা বলি । আপনি যদি ড্রাম সিস্টেম করে নিন তবে আপনার খরচ পরবে মোট ১২০০-১৫০০/- যার মাধ্যমে অগনিত প্রিন্ট দিতে পারবেন যদি হেড নষ্ট না হয় অথবা প্রিন্টার এরোর না দেয় । সফট ওয়ারের মাধ্যমে এরোর ফ্লাশ দিলে পুনরায় কাজ করার উপযুক্ত হলে যায় যার খরচ পরে ৫০০/- মাত্র । কিন্তু একটি নতুন কালি কিনতে আপনাকে অনেক টাকা গুনতে হয় । প্রিন্টার কোম্মানীগুলো প্রিন্টার টি আপনাকে ধরিয়ে দিয়ে সারা বৎসর ব্যবসার একটি পায়তারা করে । কিন্তু রিফিল বা ড্রাম পদ্ধতি আপনার খরচ ওনেকটা কমিয়ে আনে এবং কম টাকায় মোটামুটি ভালো সার্ভিসের নিশ্চয়তা দেয় ।
আপনি যে টাকা দিয়ে কার্টিজ কিনছেন তার সিংহ ভাগই পাচার হয়ে যায় তবে কেন আপনি আপনার দেশের টাকা বিদেশে পাচার করার জন্য সাহাজ্য করেবেন যদি আপনার দেশের কিছু লোক যে টাকা আয় করে জিবীকা নির্বাহ করতে পারে এবং আপনার কিছুটা সাশ্রয় হয় ।
ইন্টারনেটে আনলিমিটেড ব্রডবেন্ড কানেকশন ১ এম বি জন্য ১০০০/- টাকা নির্ধারন করা প্রয়োজন এবং ৫১২ কিলো বাইট ৫০০/- টাকার সরকারী ভাবে নির্ধারন করা প্রয়োজন।
বর্তমানে ইন্টারনের কোম্পানীগুলো বিভিন্ন ভাবে আমাদের প্রতারিত করতে । তারা লাইনে গতি যা বলে তা প্রদান করে না বরং মাসে লাইনে সাভিস অনেক কোম্পানী না দিয়েও সার্ভিস চার্জ নিয়ে যাচ্ছে । যা হোক দিন দিন এর চাহিদা দিন দিন বেড়েই চলছে এবং ইন্টারনেট কানেকশনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি লাভ করছে এবং অনেকে ব্যবসায়িক সফলতা পাচ্ছে এ প্রেক্ষিতে এই শিল্পে আরো বেশী সুবিধা আমরা গ্রাহকরা আশ করছি । যা দেশের অগ্রযাত্রা ও সেবার মান বৃদ্ধিতে সহায়ক ভুমিকা পালন করবে । ইন্টারনেটের মাধ্যমে আমরা স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান , বাবসা বানিজ্য সহ সকল সুবিধা অতি অল্প সময়ে পেয়ে থাকি যা সবার জন্য উপকারী। আমাদের দেশের চাষীরা মধ্যস্তাভোগীদের কারনে সুবিধা বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত কিন্তু ইন্টারনেটের যোগাযোগ ব্যবস্থা গ্রামের প্রতিটি অঞ্চলে পৌছে দিতে পারলে সহজে উৎপাদনকারী এবং ভোক্তার সাথে সম্পর্ক স্থাপনের সহায়ক হবে ফলে মধ্যস্তাভোগীরা অধিক মুল্যে পন্য বিক্রি করা সাহস পাবেনা অথবা ভোক্তারা তা পতিহত করবে অথবা সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে পন্য ক্রয়ে আগ্রহী হবে । মনে করি চালের দাম ৪০ টাকা আর ধানের দাম ৬-৭ টাকা ধরলাম ১০ টাকা চাল থে ধানের ব্যবধান ৩০ টাকা হওয়ার কথা নয় । কোন কোন সময় আলুর কেজি কোথাও ৪-৫ টাকা বিক্রি হয় কিন্তু খুচরা বাজারে তা ১৬-২০ টাকা কিনতে হয় । শুধুমাত্র পাইকারী থেকে খুচরা বাজারে ৫-৬ টাকা ব্যবধান দেখা যায় যা যুক্তিযুক্ত নয় । যদি মালামালের মুল্য শেয়ার করা হয় ব্যবধান অনেক কমে আসবে এর প্রধান মাধ্যম হতে পারে ইন্টারনেট । এছাড়া যে কোন কিছু জানার জন্য আমরা ইন্টারনেটের সাহায্য পেতে পারি । শিক্ষার ক্ষেত্রে যে কোন কিছু জানতে আমরা গুগুলে সার্চ দিলে খুজে পাই যা আমাদের পাঠ্য পুস্তক দিতে পারবে না। এখানে আমাদের কাগজ এবং প্রিন্টের খরচ অনেকটা কমে যায় এবং যুগোপোযোগী ধারনা পেয়ে থাকি যা পাঠ্য বইগুলো আমাদের দিতে পারে না এতো সুবিধা সত্তেও আমরা এদিকে সদয় দৃষ্ঠি রাখতে অপারগতা প্রকাশ করছি , যা দেশের অগ্রগতিতে বাধা হয়ে দাড়ায় ।
হায়য়ে দেশ হায়রে স্বাধীনতা আমার দেশে এত বড় ফেনী এয়ার পোর্ট টা ভারতের আকশসীমা লঙ্গন করবে বলে বন্ধ হয়ে গেল আর আজ শুনি তাদের দেশের ডোন বিমান আমাদের দেশে ডুকে নজরদারি করবে । যে আমার দেশ তাদের একটি অঙ্গ রাজ্যে পরিনত হয়েছে ।
আমরা কোন নেতার আশ্বাসে আজ তৃপ্ত নই আমাদের কাজ প্রয়োজন আমরা কথা কাজে মিল দেখতে চাই । কি পেলাম আমরা শুধ কিছু আস্বাস আর প্রতিশ্রুতি ছাড়া অথচ আমাদের পরে অনেক দেশ স্বাধীনতা লাভ করে আমাদের আগে পৌছে গেছে । খালির কথার মালা আর ফুলঝুড়িতে ভর্তি আছে ভারত , বাংলাদেশ আর পাকিস্থান । একে অন্যের দোষ খুজতে এরা সবাই ব্যাস্ত অথচ ছোট আমাদের এই দেশে বিপুল সম্পদের সমাদ্রিত । যেখানে পানি আর উর্ভর মাটির সমারহ এমন দেশে কোথায় দিতীয়টি আছে বলতে পারেন । যেখান বিজ পড়তে না পড়তেই চারা জেগে উঠে অল্প শ্রমে । পানি জমে থাকে মাছ উঠে আসে । আর হরেক রকম পাখিদের সমারহ আছেও তারপরও আমরা সন্তষ্ঠ নই । আমরা ব্যস্ত প্রসাধনী আর অন্যের গোলামী করার জন্য । যে শ্রম আমরা গার্মেন্ট শিল্পে ব্যবহার করি সেই শ্রমটুকু যদি আমরা কৃষি ও মৎস ভাতে ব্যায় করি আমাদের লোকদের আর দ্বাসত্তের জন্য অন্যের দরজায় কড়া নাড়তে হয় না । আমরা সবাই কানে হাত না দিয়েই চিলের পিছনে ছুটছি কান নিল বলে ।
আমরা কথায় কথায় আমাদেরদেশের সাথে ভারতের তুলনা করি । কিন্তু ভারতে মিডিগুলোতে তাদের সঠিক চিত্র তুলে আসছে প্রতি নিয়ত যেখানে বাবা তার মেয়েকে , ভাই তার বোনকে ধর্যন করছে । ডাক্তাররা কিডনী বিক্রি করে ফেলছে তার পরও বলবেন ওরা ভাল মানুষ । আমরা তো তাদের থেকে অনেক ভালো আছি । আমরা যে যেই অবস্থানে থাকি তা নিয়ে সন্তষ্ঠ নই । নিজের দেশে যতটুকু মুল্যায়ন পাওয়া যায় অন্য দেশে তাও পাওয়া যাবে না । আমাদের এ নিয়ে চলতে হবে আর পরিবর্তনের জন্য সবাইকে চেষ্ঠা করতে হবে আশা করি ফলাফল আসবে হয়তবা সময় নিবে । তবে সবাইকে আন্তরিক হতে হবে আর ধৈর্য ধরতে হবে । কিছুটা পরিবর্তন মানুষের মধ্যে আসতে শুরু করেছে । আগের মতো আর নেতাদের পিছনে মানুষ ছুটাছুটি করে না । সবাই কিছু করার জন্য উদ্যোগী হতে চেষ্ঠা করছে । আশা করি সমাজের সকলের সাহাজ্য সহযোগীতা পেলে নতুন প্রজন্ম দেশের পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করবে । সনির্ভর যুব সমাজ দেশের উন্নয়নের একমাত্র শক্তি । এই যুব সমাজকে কাজে লাগাতে পারলে সমাজের পরিবর্তন সম্ভব । পুথিগত বিদ্যা মানুষকে বই খাতার ও চার দেওয়ালে বন্দী রাখে যা উন্নয়নের জন্য ক্ষতিকর আমাদের প্রয়োজন কর্মমুখী শিক্ষা যা দেশকে সমৃদ্ধশীল হতে সাহায্য করবে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাবে ।
Programming and web Design courses good for girls and women. We need to involved our women and girl , It better then work as modeler or receptionist
Stop Killing and destroy general people in the Muslim World
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Address
Dhaka
1205