17/10/2025
Mohakhali Model High School, Dhaka, Bangladesh
This is a Secondary High School It is established in 1969.
17/10/2025
25/09/2025
^^^*^^^*^^^^^ কমিটি ^^^^^^^^^^^^^ মহাখালী মডেল হাই স্কুলের নবনির্বাচিত এডহক কমিটির পরিচিতি সভা শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিক্ষক কর্মচারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন স্কুলের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব ডা. মোঃ জিয়াউল করিম।
অভিভাবক সদস্যঃ এডভোকেট সেলিনা আক্তার। শিক্ষক প্রতিনিধিঃ সিনিয়র শিক্ষক মোঃ জিয়াউল হক।
সদস্য সচিব সন্মানিত প্রধানশিক্ষক মুহাম্মদ সাইফুল ইসলাম।
02/07/2022
অর্ধ বার্ষিক পরীক্ষা-২০২২ এর মর্নিং শিফটের রেজাল্ট ও ডি এস কের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ।
মহাখালী মডেল হাই স্কুলের অবসর প্রাপ্ত ইংরেজি শিক্ষক জনাব মোঃ বশিরুল ইসলাম আজ রাত ৯.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
মহাখালী মডেল হাই স্কুল পরিবার, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।
মহান আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক তার পরিবারকে ধৈর্য্য ধরার তাওফিক দান করুক। আমিন।
15/09/2021
24/05/2020
সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা।
আমার মা
__রেদোয়ান মাসুদ
মায়া ভরা হৃদয়টি যার
সে আমার মা।
কত স্নেহ করতো আমায়
মনে পড়ে তা।
মনে কোন কষ্ট থাকলেও
বুঝতে দিত না।
হাসি ভরা মুখটি তার
দেখলে জুড়াত গা।
হাত এগিয়ে বলত আমায়
আয়রে কোলে খোকা।
মুখে দু’টি চুমো দিয়ে
বলত কত কথা।
অসুখ-বিসুখ হলে কোন সময়
টিপে দিত হাত-পা।
সরিষার তেল মেখে আমার
গরম করত গা।
ছেলের কোন কষ্ট দেখলে মায়ের মুখে
হাসি থাকত না।
সারা রাত পাশে বসে থাকত
ঘুম আসত না।
সারা দিন কত পরিশ্রম
করত আমার মা।
শত পরিশ্রমের পরেও মায়ের
ক্লান্তি আসত না।
এত কাজের পরেও মা
নামাজ মিস করত না।
নামাজ পড়ে আবার কাজে
ভিজে যেত সমস্ত গা।
কোথায় গেলি আয়রে খোকা
ভাত খেয়ে যা।
যতক্ষণ না আসতাম খেতে
ডাক থামতো না।
পাশে বসে খাওয়াত ভাত
আর একবার কর হা।
পেট ভরে খেলে ভাত
অসুখ করবে না।
হাটে থেকে ফিরত বাবা
বাজারের ব্যাগ নিয়ে।
সকল বাজার রেখে আবার
বাবাকে বাতাস করত মা।
হাত মুখ ধুয়ে এসো
ক্ষুধা লাগছে না?
বাবাকে ভাত খেতে দিয়ে আবার
ফিরেতে বসে থাকত মা।
যতক্ষণ না ভাত খাওয়া হত বাবার
কোথাও যেত না।
কান্নায় যখন চোখ ভিজাতাম
দৌড়ে আসত মা।
আচল দিয়ে চোখ মুছে দিয়ে বলত
কি হয়েছে খোকা?
হাসি ভরা মুখে তখন
চুমো দিত মা।
মায়ের আদর পেয়ে তাই
কান্না থাকত না।
আজকে শুধু পরছে মনে
মায়ের সকল কথা।
এত আদর কোথায় পাব
মায়ের হাত ছাড়া।
মায়ের কথা লিখব কত আর
শেষ হবে না।
পুরো শরীরের চামড়া উঠিয়ে দিলেও
শোধ হবে না।
যাহার কাছে এত ঋণী
সে আমার মা।
চোখ ভেসে যায় জলে আমার
কান্না থামে না।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Mohakhali Wireless Gate, Gulshan
Dhaka
1212