Jurain Govt. High School

Jurain Govt. High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jurain Govt. High School, High School, জুরাইন, খন্দকার রোড, শ্যামপুর, Dhaka.

আসসালামু আলাইকুম।প্রতিদিন ফিলিস্তিনের মাটি রক্তে ভিজে যাচ্ছে। নিরপরাধ শিশুর কান্না, মায়ের আর্তনাদ, ধ্বংসস্তূপের নিচে চাপ...
06/04/2025

আসসালামু আলাইকুম।

প্রতিদিন ফিলিস্তিনের মাটি রক্তে ভিজে যাচ্ছে। নিরপরাধ শিশুর কান্না, মায়ের আর্তনাদ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের বেঁচে থাকার আর্তি- এ সবকিছু দেখেও আমরা আর কতদিন চুপ থাকবো?

আসুন, ১ দিনের জন্য থামিয়ে দিই পৃথিবীর কোলাহল।
চলুন, ইতিহাসের সবচেয়ে বড় মানবিক মিছিল "ওয়াল্ড ওয়াইড জেনারেল স্ট্রাইক"- এ শামিল হই ফিলিস্তিনের জন্য।🇵🇸

আসুন, ইসরায়েলের এই বর্বর হামলার বিরুদ্ধে এবং গাজা ও রাফার গণহত্যা বন্ধের দাবীতে আমাদের অবস্থান স্পষ্ট করতে আগামীকাল ০৭ এপ্রিল ২০২৫, সকাল ৯টায় জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও
বাদ যোহর প্রতিবাদ মিছিলে অংশ নেই।

চুপ থাকলে বিশ্ব ভাববে আমরা ভুলে গেছি।
তাই আসুন, রাজপথে দাঁড়াই!
সবাইকে আহ্বান জানাচ্ছি—এই আহ্বানে সাড়া দিন।
ফিলিস্তিনের জন্য আমরা একসাথে।

বিঃদ্রঃ সকলে সকাল ৯ টার মধ্যে বিদ্যালয় মাঠে উপস্থিত থাকবেন। আমরা বিদ্যালয় মাঠ থেকে মিছিল করে সালাউদ্দিন পাম্পের সামনে বাকিদের সাথে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করবো।

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।ঈদ মোবারক! ✨🌙ঈদ সবার জীবনে সুখ, শান্তি ও কল্যাণ বয়ে নিয়ে আসুক।ঈদের প্রীতি, শুভেচ...
30/03/2025

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

ঈদ মোবারক! ✨🌙

ঈদ সবার জীবনে সুখ, শান্তি ও কল্যাণ বয়ে নিয়ে আসুক।
ঈদের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন!

ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়! এই ক্ষুদ্র প্রয়াস যদি কারও মুখে একটু হাসি ফোটাতে পারে, সে...
30/03/2025

ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়! এই ক্ষুদ্র প্রয়াস যদি কারও মুখে একটু হাসি ফোটাতে পারে, সেটাই আমাদের ঈদের সবচেয়ে বড় পাওয়া।
"অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়" এবং "আত্-তাকওয়া ফাউন্ডেশন" এর পক্ষ থেকে আপনাদের সকলের সহযোগীতায় এইবার মোট ৩০টি প্যাকেজ বিতরণ করা হয়েছে, যার মধ্যে পোলাও চাল, তেল, লাল সেমাই, লাচ্ছা সেমাই, দুধ, চিনি, নুডুলস, গুঁড়া মসলা, বাদাম ও কিশমিশ দেওয়া হয়েছে।
এই কল্যাণকর কাজটি সম্ভব হয়েছে আপনাদের দান ও সহযোগিতার কারণে! যারা পাশে থেকেছেন, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। ভবিষ্যতেও আমাদের এই উদ্যোগের পাশে থাকবেন আশা করি!

ঈদ সবার জীবনে সুখ, শান্তি ও কল্যাণ বয়ে নিয়ে আসুক।
ঈদের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন!

আলহামদুলিল্লাহ"অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়" এবং "আত্-তাকওয়া ফাউন্ডেশন" এর পক্ষ থ...
29/03/2025

আলহামদুলিল্লাহ
"অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়" এবং "আত্-তাকওয়া ফাউন্ডেশন" এর পক্ষ থেকে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। ।

এইবার মোট ৩০টি প্যাকেজ বিতরণ করা হয়েছে, যার মধ্যে পোলাও চাল, তেল, লাল সেমাই, লাচ্ছা সেমাই, দুধ, চিনি, নুডুলস, গুঁড়া মসলা, বাদাম ও কিশমিশ দেওয়া হয়েছে।

এবারের ঈদে, আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা কিছু অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি। আল্লাহ সকলের অনুদান কবুল করুন।
আপনারা দোয়া করবেন, যেন আমরা সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের সেবায় আরও বেশি কাজ করতে পারি।

ঈদ সবার জীবনে সুখ, শান্তি ও কল্যাণ বয়ে নিয়ে আসুক।
ঈদের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন!

আলহামদুলিল্লাহ,আপনাদের সকলের সহযোগিতায় মোট ১৮,৭৬৭ টাকা সংগ্রহ হয়েছে।ইন শা আল্লাহ, আগামীকাল ২৮ মার্চ, শুক্রবার সকালে বাজা...
27/03/2025

আলহামদুলিল্লাহ,
আপনাদের সকলের সহযোগিতায় মোট ১৮,৭৬৭ টাকা সংগ্রহ হয়েছে।

ইন শা আল্লাহ, আগামীকাল ২৮ মার্চ, শুক্রবার সকালে বাজার করা হবে এবং বিকেলে প্যাকেজিং ও বিতরণ (সম্ভাব্য) সম্পন্ন করা হবে।

এখনো অনুদান পাঠানো যাবে।
আল্লাহ সকলের অনুদান কবুল করুন।

এক সাগর রক্তের বিনিময়েবাংলার স্বাধীনতা আনলে যারাআমরা তোমাদের ভুলবো না....২৬ শে মার্চ, মহান স্বাধীনতা দিবস।চুয়ান্ন তম স...
26/03/2025

এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবো না....

২৬ শে মার্চ, মহান স্বাধীনতা দিবস।
চুয়ান্ন তম স্বাধীনতা বার্ষিকীর শুভেচ্ছা! 🇧🇩

আসসালামু আলাইকুম আমাদের "ঈদ উপহার বিতরণ" কর্মসূচি  চলমান।যাদের অনুদান হিসেবে টাকা/ খাদ্য সামগ্রী পাঠানোর নিয়ত আছে। তারা...
22/03/2025

আসসালামু আলাইকুম

আমাদের "ঈদ উপহার বিতরণ" কর্মসূচি চলমান।
যাদের অনুদান হিসেবে টাকা/ খাদ্য সামগ্রী পাঠানোর নিয়ত আছে। তারা ২৫ মার্চ এর মধ্যে পাঠিয়ে দিবেন।

আমাদের পূর্ব কোনো ফান্ড নাই। সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
ইন শা আল্লাহ ঈদ এর আগেই আমাদের বিতরণ এর কার্যক্রম সম্পূর্ণ হবে।

অনুদান সরাসরি বা মোবাইলের মাধ্যমে পাঠাতে পারবেন
বিকাশ ও নগদ (একই নাম্বার)
01400766764 (সৈকত)
01867097583 (রাতুল)
01947231455 (ইফাজ)
বিকাশ
01954472371 (মুসকান)

যে কোনো প্রয়োজনে...
01311419628 (রাতুল)
01947231455 (ইফাজ)
01954472371 (মুসকান)

জরুরি আলোচনা সভা‼️আসসালামু আলাইকুম।আপনারা সকলেই অবগত আছেন যে, অ্যালামনাই এসোসিয়েশন অফ জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্য...
20/03/2025

জরুরি আলোচনা সভা‼️

আসসালামু আলাইকুম।
আপনারা সকলেই অবগত আছেন যে, অ্যালামনাই এসোসিয়েশন অফ জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়- এর সবার সহযোগিতায় আমরা কিছু সুবিধাবঞ্চিত পরিবারকে ঈদের বাজার দেওয়ার উদ্যােগ নিয়েছি। উক্ত বিষয়ে জু.শে.কা.স.উ.বি- এর সকল প্রাক্তন এবং অধ্যয়নরত শিক্ষার্থীকে নিয়ে আগামী ২২ তারিখ, শনিবার দুপুর ১২ টায় একটি আলোচনা সভার আয়োজন করা হবে। উক্ত আয়োজনে সকলকে উপস্থিত থেকে আমাদের নেক কাজে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
{বি:দ্র: যারা অনুদান দিতে চান উক্ত দিন দিতে পারবেন।}

আসসলামু আলাইকুম..!রমজান মাস ইবাদতের মাস, রহমতের মাস।রমজান মাস উপলক্ষে সম্মিলিত ভাবে "অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ জুরাইন ...
17/03/2025

আসসলামু আলাইকুম..!

রমজান মাস ইবাদতের মাস, রহমতের মাস।

রমজান মাস উপলক্ষে সম্মিলিত ভাবে "অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়" এর পক্ষ থেকে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ এর উদ্যোগ নেয়া হয়েছে...

🟥 আপনারা নিজেরা, পরিবারবর্গ এবং আশেপাশে থেকে যতটুকু পারেন অর্থ বা পণ্য সামগ্রী দিয়ে সম্মিলিত ভাবে সুবিধাবঞ্চিত মানুষদের সেবায় এগিয়ে আসতে পারেন। আপনার ছোট একটি সাহায্য আমাদের এ কাজকে আরো গতিশীল করতে ভূমিকা রাখবে।

🟩 অনুদান হিসেবে ফিতরার টাকা দেয়া যাবে। আমরা ফিতরার জন্য উপযোগীদের চিহ্নিত করেই তাদের নিকট আমাদের উপহার পাঠাবো।

🟦 অনুদান সরাসরি বা মোবাইলের মাধ্যমে পাঠাতে পারবেন

বিকাশ ও নগদ (একই নাম্বার)

01400766764 (সৈকত)
01947231455 (ইফাজ)
01867097583 (রাতুল)

বিকাশ
01954472371 (মুসকান)

টাকা পাঠানোর সময় রেফারেন্সে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার উল্লেখ করবেন এবং পেজে মেসেজ দিয়ে কনফার্ম হয়ে নিবেন।

যে কোনো প্রয়োজনে...
01947231455 (ইফাজ)
01954472371 (মুসকান)

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে সে সিয়াম পালনকারীর সমপরিমাণ সওয়াব পাবে; সিয়াম পালনকারীর সওয়াবে একটুও কমানো হবে না। (সুনান তিরমিযী-৮০৭; সুনান ইবনে মাজাহ-১৭৪৬)

ইনশাআল্লাহ সবার সহযোগিতায় কিছু সুবিধাবঞ্চিতদের মুখে একটু হাসি ফুটাতে পারবো।
আল্লাহ সবার অনুদান কবুল করুক। ❤️

Address

জুরাইন, খন্দকার রোড, শ্যামপুর
Dhaka
1204

Opening Hours

Monday 07:00 - 13:30
Tuesday 07:00 - 13:30
Wednesday 07:00 - 13:30
Thursday 07:00 - 13:00
Saturday 07:00 - 13:30
Sunday 07:00 - 13:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jurain Govt. High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category