28/04/2016
খিলগাঁও! কি অবাক লাগছে! কি করব বলুন মানুষ টা কে খুজে পাওয়ার যে এই একটাই উপায় আমার কাছে আছে.... কি পড়ছ তুমি আমার গল্প? আমাদের গল্প? মনে আছে তোমার খিলগাঁও একটি বাসার ৩ তলায় তুমি থাকতে! আর তার ঠিক অপজিট এর ১ তলায় আমি. প্রথমে চোখে চোখে কথা তারপর??
হুম তার পর... তেমন কিছুই ছিলো না. ছিলো একরাশ অনুভূতি. সন্ধে হলেই বারান্দায় চলে আসতাম আমি আর এর কিছুক্ষণ এর মধ্যে তুমিও... রাতের অন্ধকারইে তোমার চেহারা দেখা যাইত না... কিন্তু আমি ঠিকি বুঝতাম চশমার আরাল থেকে দুটি চোখ আমায় দেখছে.. তখনো বুঝতাম না এটা কি ভালবাসা না ভাল লাগা? না শুধুই অদ্ভুত এক অনুভূতি? কোন দিন বা তুমি বিকাল হলেই তুমি বারান্দায় চলে আসতে আর আমিও.. চুপ চাপ বসে থাকতাম মুখা-মুখি হয়ে...চোখে চোখ পরতে মুচকি হাসতে তুমি.. সেদিন ভ্যান এ করে স্কুল এ যাচ্ছিলাম তুমি তখন উল্টা দিক থেকে আসছিলে.. আমি সব ভুলে তোমার দিকে তাকিয়ে ছিলাম..একটা টান অনুভব করছিলাম.. তোমার নাম টা আমার আজও জানা হলো না.. একদিন হঠাৎ করে তুমি বাসা চেন্জ করে চলে গেলে.. এর পর আমি তোমাকে অনেক খুঁজেছি.. আজ প্রায় ৬ বছর... আমি এখনো সেই অনুভূতি ভুলতে পারিনি... শুধু একবার বলব তুমি ও কি ওইভাবে আমাকে ফিল করতে??? কি বোকা আমি দেখো, না জানি তোমার নাম, না তোমার ঠিকানা, কোন স্কুল,কোন কলেজ, কিছুই জানি না.মনে আছে তুমি সাদা শার্ট কালো প্যান্ট কাধে ব্যাগ কোথায় জানি যেতে. একদিন একজন এর মুখে শুনছিলাম তোমার নাম অনিক. জানি না সত্যি কিনা! আজও আমি বারান্দায় ওভাবে বসে থাকি শুধু তুমি নেই...
জানি না পোস্ট তা তোমার কাছে পৌছাবে কিনা! তোমাকে খুঁজে পাওয়ার এই বৃথা চেষ্টা আজ আমাকে উম্মাদ করে ফেলল...তবু তোমার আশায় থাকবো... বেশি কিছু চাই না জাস্ট বলবো মনে আছে আমায়? আমি প্রতিদিন বারন্দায় অপেক্ষা করব আসবে তুমি?