24/08/2025
বাংলাদেশ ও অন্যান্য দেশের শিক্ষা ব্যাবস্থার পার্থক্য:-
রুয়েট বাদ দিয়ে ফিনল্যান্ডে লুথ ভার্সিটিতে সালমান.
রুয়েটে দ্বিতীয় সেমিস্টারে একদিন ক্লাস শেষে এক স্যারের কাছে গিয়েছিলাম। বলেছিলাম, “স্যার, C প্রোগ্রামিং কিছুই বুঝতেছি না। কী করবো?” স্যার হেঁটে যাচ্ছিলেন, থামলেন না—হাঁটতে হাঁটতেই বললেন, “অনেক অনেক প্র্যাকটিস করো, তাইলেই হবে!” সেদিন কথাটা মনে গেঁথে গিয়েছিল।
আজ আমি লুথ ইউনিভার্সিটিতে প্রথম ক্লাসে বসেছি। প্রথম লেকচারেই পাইথনের ক্লাস—যেখানে প্রোগ্রামিং এমনিতেই মাথায় ঢোকে না, আবার সেটাই দিয়ে শুরু! টিউটরিয়াল ক্লাসে একটা জায়গায় আটকে গিয়েছিলাম, কিছুতেই বুঝতে পারছিলাম না। তখন আমার টিউটর Jouni Jarvinen (৬০+ বয়স, উচ্চতা কমপক্ষে ৫'৯'') বিষয়টা খেয়াল করলেন। তিনি কিছু না বলে হুট করেই হাঁটু গেড়ে আমার পাশে বসে নিজের হাতে টাইপ করে করে বুঝিয়ে দিলেন।
সেই মুহূর্তে মনে হলো—না, সত্যিই দেশের বাইরে এসে আমি ভুল করিনি।
- Salman Farse
Like & follow Aymi EduVibes for inspiring stories and the best study abroad insights!
04/08/2025
কেউ যদি বলে পড়ালেখায় ডেডিকেশন কেমন হওয়া উচিত? আমি এই ছবিটা দেখাব।
এইচএসসির শুরু থেকে এডমিশন অব্দি সারাদিন এখানে কাটাতাম। বিকেলে একটু বাইরে বের হতাম আরামবাগের মানুষ গুলোর জীবন দেখতে, বাফুফে এর টার্ফ মাঠে খালি পায়ে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে চলে আসতাম। এই ছোট্ট জায়গায়ই আমি আমার লাইফের সব চেয়ে টাফ টাইমটা পার করেছি।
সে সময় "পড়তে মন চায় না" বলে কোনো কথা এক্সিস্টই করে নি। কারণ তখন পড়ালেখা করাটাই ছিল আমার একমাত্র অপশন, এর বাইরে কোনো সেকেন্ড অপশন আমি কখনো কনসিডার করি নাই।
ফলাফল? এইচএসসি তে PCM এ 98.67% এভারেজ মার্ক্স। বুয়েট মেডিকেল সব গুলোয় চান্স।
এসএসসি এর টেস্ট পরীক্ষার পূর্বেও নিজেকে এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। তখন তো আর ভালো ক্যামেরা ছিল না, তাই ছবি টবি নেই। খেতাম, পড়তাম আর দরকারি কাজ করতাম শুধু।
ফলস্বরূপ স্কুল থেকে এসএসসি এর টপ রেজাল্ট ও নটরডেম ক্র্যাক করে ফেলি। যা আমার লাইফের বেস্ট একটা ওকেশন হয়ে ছিল।
ছবিটা আমার এইচএসসি চলাকালীন তোলা।
S M Parvez Ahmmed
EEE, BUET
Post by: Pritom
©
23/06/2025
ট্রেনের লোকেশন জানার উপায়
ট্রেন লোকেশন ট্র্যাকিং করে ট্রেনের অবস্থান জানার উপায়! - Bangla Pdf Book Download | Free Bengali eBook Pdf
অনেকেই আছেন ট্রেন ট্রাকিং মনিটরিং সিস্টেম বা উপায় জানতে চান। ট্রেনের লাইভ লোকেশন নিয়ে অনেকেই অনেক সময় প্যারা খা...
08/04/2025
জানি গালি খাবো, তবুও বলি, এখন আমেরিকান স্কলারশিপ বর্জন না, বরং আরো বেশি বেশি স্কলারশিপের চেষ্টা করা উচিত।
দিনশেষে আপনার লাগবে হলো জ্ঞান, ক্ষমতা, টেকনোলজি।
এগুলো আপনাকে আনতে হবে আমেরিকা থেকেই।
কারণ, এখন পৃথিবীর জ্ঞানের কেন্দ্র কোথায়? আমেরিকাতে।
যখন পৃথিবীর জ্ঞানের কেন্দ্র ছিলো বাগদাদ, তখন সারা পৃথিবী থেকে সবাই ওখানে ছুটে আসতো। পৃথিবীর সবকিছুর বর্জন চলে, জ্ঞানের বর্জন চলে না। বয়কট চলে না।
টার্কি আজ ড্রোনে এতো উন্নতি কেন করলো?
কারণ টার্কির একটা জেনারেশন আমেরিকা ফেরত। এরা এই টেকনলজি আমেরিকা থেকেই শিখে আসছে।
ইরানের সাথে আমেরিকার এতো গ্যাঞ্জাম। অথচ ইরানিরা কি আমেরিকার স্কলারশিপ বর্জন করে? বরং ওরা আরো ভালো করে শিখে দেশে ফেরত আসে।
নবিজীর সময়তে পৌত্তলিক বন্দিদের মুক্তি দিতেন জ্ঞানের বিনিময়ে।।মুসলিম বাচ্চাদের পড়তে আর লিখতে শেখালে ছেড়ে দেওয়া হতো।
এই উপমহাদেশে আমাদের চে পাকিস্তানের রিস্ক কম।
কেন?
কারণ পাকিস্তানের কাছে এটম বোমা আছে।
এই বোমা বানাইছে আব্দুল কাদির খান। জার্মান স্কলারশিপে পড়েছেন।
যদি এই লোক বলতো জার্মানি তো হিজ্রেলের পক্ষে আমি পড়তে যাবো না। হতো?
পৃথিবীর সবচে বড় ইবাদত এই জ্ঞানের মাধ্যমেই করা যায়।
এক আব্দুল কাদির খান তাঁর জ্ঞান আর পরিশ্রম দিয়ে পাকিস্তানের জন্য যা করে গেছেন,পাকিস্তানের স্কলারশিপ বর্জন করা ১০ লাখ লোক সারাদিন চিৎকার করেও কি সেটা করতে পারতো?
27/03/2025
হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে গিয়ে এখন মাইনকার চিপায় পড়েছে ভারত
হাসিনা ভারতে যাওয়ার পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট হতে শুরু করে। ভারত হাসিনাকে সাপোর্ট দিয়ে বাংলাদেশকে শায়েস্তা করতে চেয়েছিল।
তাই প্রথমেই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। মনে করেছিল ভারত পেঁয়াজ রপ্তানি না করলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে, হাতে-পায়ে ধরবে।
কিন্তু ইউনূস সরকার বিকল্প হিসেবে অন্য দেশ থেকে কম দামে পেঁয়াজ এনেছেন। ভারত এখন বিপদে পড়ে পেঁয়াজের উপর শুল্ক ফ্রি করে দিয়েছে কিন্তু তবুও বাংলাদেশ কিনছে না।
তাই ভারতীয় কৃষকেরাই এখন মোদিকে গালাগাল দিচ্ছে।
আগে চিকিৎসার জন্যে ভারতে যেতে হতো। ভারতীয় হাসপাতালগুলোও বাংলাদেশীদের কাছ থেকে বহু টাকা আয় করতো এর মাধ্যমে।
কিন্তু এখন ভিসা বন্ধ থাকায় হাসপাতালের মালিকেরা লোকসানের মুখে পড়ছে।
মাঝখান দিয়ে ইউনূস সরকার আবার চীনের সাথে আলোচনা করতেছে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে যাতে ভারতে আর যেতে না হয়।
আগে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি করা হতো মোদির বন্ধু আদানির কোম্পানি থেকে। কিন্তু এখন তদন্ত করে দেখা গেছে- সে কয়লাতে বিপুল পরিমাণ মাটি পাওয়া গেছে, তাই চালান ফেরত দেওয়া হয়েছে।
এখন ইউনূস সরকার নতুন কোন দেশ থেকে কয়লা আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এখানেও ভারতের বাটপারি ধরা পড়ে গেছে।
আজকে আবার ইউনূস সরকার চীন সফরে গিয়েছেন। চীনের সাথে তিস্তা সেচ মহাপ্রকল্প এবং রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে বৈঠক হবে।
ভারত চেয়েছিল তিস্তা প্রকল্পের কাজটা পেতে। হাসিনা থাকলে পেতও। তারপর শতশত কোটি টাকা মারত নানান ভুজুংভাজুং দেখিয়ে।
কিন্তু ইউনূস সরকারের চৌকসতায় কাজটা চীন পাবে। তাই সরকারি প্রজেক্টে কাজ করা ভারতের ইঞ্জিনিয়ারদের একপ্রকার মাথায় হাত দেবার যোগাড় হয়েছে।
ভারতীয় হোটেল-রেস্টুরেন্টের আয়ের উৎসও ছিল বাংলাদেশীরা। ভিসা বন্ধ করে দেয়ায় ট্যাক্সি চালকেরাও একদম পথে বসেছে। কলকাতার অনেক হোটেলই এখন বন্ধ হবার উপক্রম!
তাই ভারতের মানুষজনই মোদির বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ করছে। শুধু কলকাতার মানুষ না, অন্যান্য প্রদেশের মানুষজনও বিক্ষোভে অংশ নিচ্ছে।
তাছাড়া হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের মানবতাবিরোধী অনেকগুলো অভিযোগ আসায় ভারতও এবার চাপে পড়ে যাচ্ছে।
হাসিনার কাছ থেকে সুবিধা পেতে গিয়ে উল্টো ভারতই যেন নানান ঝামেলায় পড়ে যাচ্ছে।
ভারতের কূটনীতিকদরাও হাসিনাকে এভাবে অকালকুষ্মাণ্ডের মত রাখাটাকে পছন্দ করছে না।
তাই হাসিনাকে আর রাখার ইচ্ছা পোষণ করছে না ভারত।
এখন প্রাথমিকভাবে হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে অন্য প্রদেশে নিয়ে গেছে। হাসিনা চেয়েছিল যুক্তরাজ্যে যেতে। কিন্তু যুক্তরাজ্যও তার মত খুনীকে আশ্রয় দিতে রাজি না।
তাই পরবর্তীতে অন্য কোন দেশে পাঠানো যায় কি-না সেটা নিয়ে ভাবছে ভারত। দিনশেষে ভারতও আর এই আপদ নিজেদের কাছে রাখতে চাইছে না।
মোদি চেয়েছিল হাসিনাকে রেখে বাংলাদেশের মানুষকে কষ্ট দিয়ে দিয়ে শায়েস্তা করতে। কিন্তু বাংলাদেশকে শায়েস্তা করতে গিয়ে উল্টো ভারতই এখন শায়েস্তা হয়ে যাচ্ছে
লেখা - Ibrahim Khalil Shawon
26/03/2025
অধ্যাপক ড. ইউনুসের আজকের বক্তব্য যারা শুনেন নাই, তার দেয়া প্রায় ৩৫ মিনিটের ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি ছাড়া বিগত কিছু দিনের কিছু কার্যকরী বিষয় নিয়ে তার আলাপের খন্ডচিত্র আপনাদের কাছে লিখে দিলাম। ফেসবুক যতদিন থাকবে ততদিন যেন এই পোস্ট মেমোরি তে এসে মনে করায় দেয় আমাদের একজন খন্ডকালীন সত্যিকারের নেতা ছিল।
1. সরকার দায়িত্ব নেয়ার পর থেকে কন্টেইনার হ্যান্ডেলিং জানুয়ারী মাসেই ৭% বেড়েছে।
2. রপ্তানি বেড়েছে ১৩%
3. বিডা প্রত্যাবর্শন আইন জটিলতা দূরিকরনে কাজ করছে
4. আগামি মাসে ৪ দিন ব্যাপি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করবে, যেখানে ইতিমধ্যেই বিশ্ব বিখ্যাত ডিপি ওয়ার্ল্ড, সিংগাপুর পিএসএ, এপি মোলান মার্ক্স কয়েক বিলিয়ন ডলার প্রস্তাব দিয়েছে
5. গত জানুয়ারি মাসের সুইজারল্যান্ডের ডাবলস এ ৪৭ টি আলাদা ইভেন্টে অংগ্রহণ করে সেখানে বিভিন্ন সরকার প্রধান, ইনভেস্টরদের সাথে মিটিং এ তারা বাংলাদেশ এ বিনিয়োগ নিয়ে আগ্রহ দেখায়ছে।
6. সং্যুক্ত আরব আমিরাতের ভিসা ইস্যু শীঘ্রই সমাধান হয়ে যাবে
7. আরব আমিরাতকে শিল্পাঞ্চল গড়ে তোলার কথা বলায় তারা আগ্রগ দেখায়ছে এবং ২ টি কাজ দিয়ে তারা শুরু করবে। ক) মুসলিম বিশ্বের জন্য হালাল গোসত প্রসেস কারখানা খ) মৎস্য প্রসেস কারখানা চালু করবে। গ) নতুন সমুদ্র বন্দর পরিচালনার জন্যেও আগ্রহ দেখায়ছে।
8. আসিয়ান সদস্য হওয়ার জন্য ড ইউনুস আগ্রহ দেখিয়েছেন, আসিয়ান বর্তমান চেয়ারম্যান মালয়েশিয়া। তাদের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ড. ইউনুসের আবেদনে সারা দিয়েছেন। তিনি ড ইউসুসকে তাদের দেশে আমন্ত্রণ জানায়ছে। মালয়েশিয়া রহিংগা সমাধান ইস্যুতে জাতিসংঘের সম্মেলন আয়োজন করবে। দ্রুত সময়ে শ্রমিক ইস্যু সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছে।
9. চায়না সফরে চীন প্রেসিডেন্ট, বিজনেস ডেলিকেটস সহ বিশ্বের সর্ব বৃহৎ সোলার নির্মাতা লংজি বাংলাদেশে কারখানা করবে। এছাড়া প্রযুক্তিগত সহায়তা, চিকিৎসা সেবা বিষয়ে আলোচনা হবে। তারা আমাদের দেশ থেকে দ্রুত মৌসুমি ফল নিয়ে যাবে।
10. সাউথ এশিয়ান অর্থনৈতিক অঞ্চল এবং আমাদেএ বিস্তৃত সমুদ্র অঞ্চল নিয়ে যে একটা দারুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব। নেপাল এবং ভুটান আমাদেরকে জলবিদ্যুৎ দিতে আগ্রহী এতে জীবাশ্ম জ্বালানীর উপর নির্ভরতা কমবে। যা ইন্টারন্যাশ্নালী রেকগ্নাইজ হবে।
11. দুর্নীতি রোধে হাইয়েস্ট জিরো টলারেন্স, সরকারি অফিসে ই ফাইলিং এবং যত জায়গায় সম্ভব অনলাইন সেবা চালু করা হবে। এমনকি ই সেবা দেয়ার ব্যাপারে পরামর্শ দেয়ার জন্য সরকারকে ইমেইল করার জন্য আহব্বান করা হয়েছে, যে কেউ এটার স্টেক হোল্ডার হিসেবেও কাজ করতে পারবে।
12. মধ্যপ্রাচ্যের এয়ার টিকিটের দাম ৭৫% কমে গেছে।
13. টোটাল ভূমি সেবা অনলাইন করার কার্যক্রম শুরু হয়েছে
14. হাজীদের হজ্জ যাত্রা সহজ করতে রিয়েল টাইম এপ্স চালু করেছে- এপ্স এ কি কি থাকছে যেখানে যেই প্রয়োজনীয় দুয়া সেটা মনে করায় দিবে, প্রয়োজনীয় রুট নির্দেশনা, শরীর খারাপ হলে ডাক্তারের সাথে অনলাইন পরামর্শ, প্রতিটি পবিত্র স্থানের ছবি সংবলিত ইতিহাস বর্ননা করা, কল সেন্টার সাপোর্ট
15. স্টার লিংক চালুর মাধ্যমে ভবিষ্যতে কোন সরকার আর ইন্টারনেট কন্ট্রোল করতে পারবে না।
16. জুলাই চার্টে সংস্কারে কোন পার্টি কি চায় কি চায় না সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
17. ঢাকার পাশা পাশি চিটাগং এবং রাজশাহীতে ডিএনএ ল্যাব তৈরি করা হচ্ছে।
18. তারুণ্যের উৎসব সারা বছর ব্যাপী করা হবে, এতে শহর থেকে গ্রামে সৃজনশীল কর্মকান্ড এগিয়ে আসবে এবং সেরাদের রেকগ্নাইজ করা হবে স্বস্ব ক্ষেত্রে।
পরিশেষে খুব চমৎকার কিছু কথা-
হিন্দু, মুসলিম, পাহাড়ি, সমতল সকলের নাগরিক অধিকার বজায় রাখতে হবে। সবাই শবে কদরের রাতে দেশের জন্য দুয়া করবেন, ঈদের শুভেচ্ছা। *ঈদে বাড়িতে গিয়ে আত্ত্বীয়স্বজনের কবর জিয়ারত করবেন। গরীব রিলেটিভসদের সাথে সন্তানের পরিচয় করায় দিবেন। তাদের খোজখবরের পাশা পাশি তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তাভাবনা করবেন*। ঈদের জামাতে সকলেই যেন ঐক্যবদ্ধ থাকতে পারি সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে দুয়া করবেন।
প্রিয় হতভাগা জাতি আমাদের এই সময়কালটা মনে রাইখেন।
05/01/2025
আমি মেজর ডালিম বলছি বই pdf free Download করে পড়ুন।
সঠিক ইতিহাস জানুন।
আমি মেজর ডালিম বলছি PDF Download (Full) – ami mejor dalim bolchi pdf - Bangla Pdf Book Download | Free Bengali eBook Pdf
দেশ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের সঠিক ইতিহাস অনেকেই জানেন না, কারণ সঠিক ইতিহাস নিয়ে লিখিত মেজ
11/01/2024
class 9 book 2024 pdf (nctb new curriculum) সম্পূর্ণ প্রিতে ডাউনলোড করে নিন.
এছাড়াও, ২০২৪ সালে ৯ম শ্রেনীতে পরীক্ষা / রেজাল্ট /রোলনম্বর কিভাবে হবে তাও জানতে পারবে.
Class 9 Book 2024 Pdf Download (নতুন সংস্করণ) - Bangla Pdf Book Download | Free Bengali eBook Pdf
The National Curriculum and Textbook Board (NCTB) considers curriculum development and updates as in
17/09/2023
শর্ট টেকনিক pdf সব বিষয়(বাংলা, সাধারণ জ্ঞান ,জীববিজ্ঞান , ইংরেজি এবং গণিতের সকল শর্টকাট টেকনিক এর PDF)
শর্ট টাইমের যাদু দেখানো হয়েছে, জানিনা আপনার এই পিডিএফ ফাইলগুলো কার কেমন কাজে লাগবে। কিন্তু আপনার পরোপকারী মনোভাবকে স্বাগত জানাই।
শর্ট টেকনিক pdf সব বিষয়(গণিত, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান) - Bangla Pdf Book Download | Free Bengali eBook Pdf
বাংলা, ইংরেজি, জীববিজ্ঞান, সাধারণ জ্ঞান ও গণিতের শর্টকাট টেকনিক pdf সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির
14/09/2023
Book:- প্যারাডক্সিক্যাল সাজিদ বই pdf + রিভিউ (Part 1-2 গল্পের লিংক)
Writter:- আরিফ আজাদ
মূল বিষয়ঃ- নাস্তিকতা জবাব।
রেটিংঃ- ৯/১০
এই প্রজন্মের স্মরণীয় এবং বিখ্যাত একটি সিরিজ "প্যারাডক্সিকাল সাজিদ"। বইটি সম্পর্কে বলার কোনো ভাষাই থাকে নাহ।আমি বলতে পারি কাহীনি নির্ভর গল্পে গল্পে নাস্তিকতার জবাব "প্যারাডক্সিকাল সাজিদ" সিরিজ আমার লাইফে পড়া সেরা বই। অসম্ভব সুন্দর। ২ জন ভার্সিটি পড়ুয়া বন্ধু, তাদের দৈনন্দিন কার্যক্রম তারই সাথে ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর, বিভিন্ন মতামত একদম ক্লিয়ার বুঝিয়ে দেওয়া হয়েছে বইগুলোতে।
"প্যারাডক্সিকাল সাজিদ" সিরিজটিতে উত্তম এবং সমসাময়িক বিষয়গুলো ছিলো। যেমন স্রষ্টার বিশ্বাস, তাকদির, কুরআন যে আল্লাহ প্রদত্ত বানী, খ্রিস্টানদের কিছু বিভ্রান্তি খন্ডন করা, বৈজ্ঞানিক কিছু আয়াত, পৃথিবীর সূচনা, কুর'আনের ভাষার কিছু অলৌকিকত্ত্ব ইত্যাদি বিষয়গুলো বইটিতে স্থান পেয়েছে। আমার জানা ছিলো না হিটলার ডারউইনিজম মতবাদে দীক্ষিত ছিলো, তার পাশাপাশি কার্ল মার্কস, স্টালিন, লেনিনরাও যে সবাই একই কারখানার প্রোডাক্ট। 'সূর্য যাবে ডুবে', 'গল্পে গল্পে ডারউইনিজম', 'নিউটনের ঈশ্বর', 'ভেলকিবাজি', 'পরমাণুর চেয়েও ছোট' অধ্যায় গুলো ছিলো অনবদ্য।
সর্বোপরি, মফিজুর রহমান স্যারের নীলরঙা খামটা ছিলো বইয়ের সবচেয়ে বড় টুইস্ট। সাজিদের আর্টিক্যাল পড়ে স্যারের বিশ্বাসের ঘরে ফিরে আসাটা ছিলো আমার কাছে খুবই ভালো লাগার।
যদি এককথায় বলতে হয় "প্যারাডক্সিক্যাল সাজিদ" সিরিজের বিষয়বস্তু কি তাহলে বলতে হয়-এমন কিছু প্রশ্ন যা করে নাস্তিকরা মনে মনে হাসে আর যেগুলোর উত্তর পড়ে আস্তিকরা মনে মনে হাসে।
প্যারাডক্সিক্যাল সাজিদ বইতে একটা কথা লেখা আছেঃ-
একটা সময় মানুষ হুমায়ুন আহমেদের
উপন্যাস পরে ভাবতো তারা হিমু হবে,
কিন্তু দেখিস একদিন এই যুবকরাই
হিমু বাদ দিয়ে সাজিদ হইতে চাইবে।
কথা টা আমার প্রচুর ভালো লেগেছিলো।
এছাড়াও আমি বলি,
হিমুদের এই শহরে সাজিদদের সংখ্যা একদিন হাজারগুন ছাড়িয়ে যাবে।
সিরিজটি পড়ে অনেক কিছু জানতে পারবেন
অনেক কিছু বুঝতে পারবেন ইসলাম সম্পর্কে। বাড়বে জ্ঞানের পরিধি।
আশা করি সকলে বইটি পড়বেন।
এরই মাঝে আরেকটি সু-খবর, আসছে...... প্যারাডক্সিক্যাল সাজিদ-[৩]
অসম্ভব ভালো একটি বই। নাস্তিকদের প্রশ্ন দিয়েই তাদেরকে স্ট্রংলি উত্তর দিয়ে নাস্তানাবুদ করা।
যতবার ইচ্ছে,ততবার পড়া যায়। কোনো প্রকার বিরক্তি কাজ করেনা।
প্রারম্ভিকাঃ
বিশ্বাসকে যুক্তির দাঁড়িপাল্লায় মাপা কি খুব সহজ? অবিশ্বাসীকে কতটা মায়াভরা স্পর্শে বিশ্বাসের শীতল পরশ দেয়া যায়? যুক্তিই মুক্তি নাকি বিশ্বাসের যুক্তিতে মুক্তি? এমন কিছু প্রশ্নের সম্মুখীন আর নিষিদ্ধতায় ঘেরা বইটি হলো "প্যারাডক্সিকাল সাজিদ"।
বই_সম্পর্কেঃ
আমাদের সবার মনে ধর্ম নিয়ে নানারকম প্রশ্ন জাগে। হয়তো কাউকে বলা হয়না কিন্তু নিজের মাথায় ঠিক ই ঘুরপাক খায়। এমন ই কিছু প্রশ্ন উত্তর নিয়ে রচিত বই "প্যারাডক্সিকাল সাজিদ"। প্যারাডক্সিকাল সাজিদ -১ এ ২২টি অধ্যায় রয়েছে। অর্থাৎ ২২টি প্রশ্ন উত্তর।
গল্পের মূল চরিত্র হলো সাজিদ। তার কাছের মানুষরা বিভিন্ন প্রশ্ন করে তাকে নাস্তিক বানাতে চায়। চমৎকার বিষয় হলো, সাজিদের উত্তর। সাজিদের বোঝানোর ধরণ আর উদাহরণ গুলো অসাধারণ। নাস্তিকদের অযৌক্তিক প্রশ্নেও হাস্যোজ্জ্বল মুখে কোরআন হাদিস, সাইন্স,দর্শন,বাস্তবতার প্রেক্ষিতে সঠিক দ্বীন তুলে ধরেছে। বইটির প্রতিটি অনুচ্ছেদে নাস্তিকদের যৌক্তিক অযৌক্তিত প্রশ্নের উত্তর খন্ডন করা হয়েছে। উপন্যাসের আদলে গড়া বইটির পদে পদে রয়েছে বিজ্ঞান ও যুক্তির অভিনব সব কথা। রয়েছে সাহিত্যরস ও কঠিন বাস্তবতার সংমিশ্রণ।
লেখনশৈলীঃ
লেখকের লেখনশৈলীর কথা বলে শেষ করা যাবেনা। বৈজ্ঞানিক ব্যাপারগুলো কঠিন মনে হলেও বিষয়গুলো লেখক উপস্থাপন করেছেন খুবই সাবলীলভাবে যাতে সবার বুঝতে সুবিধা হয়। লেখকের অনুভূতি, অভিব্যক্তি কলমের দ্বারা প্রতিটি বইয়ে ফুটে উঠেছে সুনিপুণভাবে।
পাঠ প্রতিক্রিয়াঃ
বর্তমান যুব সমাজকে আত্মিক ও মানসিক অবক্ষয় হতে রক্ষা করতে এই বইটির অবদান অনস্বীকার্য। বিজ্ঞানের উৎকর্ষতা আমাদের জীবন যাত্রায় বহুল পরিবর্তন সাধিত করেছে। বিজ্ঞানের অপপ্রয়োগ কিছু মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। যার বুদ্ধিভিত্তিক জবাব দেওয়া হয়েছে "প্যারাডক্সিকাল সাজিদ '' বইয়ে। সবচেয়েত মজার ব্যাপার মনে হয়েছে বিজ্ঞানের দোহাই দিয়ে সবসময় ধর্ম তথা কোরআনের বিভিন্ন ভুল ধরবার চেষ্টা করা হয়, বিজ্ঞান যে ক্ষণেক্ষণে পরিবর্তিত হয় সেটা চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে। "আমরা বিজ্ঞান দিয়ে কুরআনকে বিচার করিনা; বরং দিনশেষে বিজ্ঞানই কুরআনের সাথে এসে কাঁধে কাঁধ মেলায়" উক্তিটি আমার কাছে বেশ ভালো লেগেছে । পরিশেষে বলতে চাই, একসময় যুবকেরা হিমু হতে চাইলেও এমন একদিন আসবে যেদিন সত্যিই যুবকেরা সাজিদ হতে চাইবে অবিশ্বাসীদের বিশ্বাস হয়ে।
বই: প্যারাডক্সিক্যাল সাজিদ ১ম পর্ব + part 2 pdf (google drive) নিয়ে নিন।
প্যারাডক্সিক্যাল সাজিদ ১,২ Pdf (Drive link) | Paradoxical Sajid 1,2 Pdf - Bangla Pdf Book Download | Free Bengali eBook Pdf
অবিশ্বাসীদের বিশ্বাস ফিরিয়ে আনতে যুক্তিতর্কের মাধ্যমে কোরআন, হাদিসের আলোকে অনেক অজানা বিষয় খুব সুন্দ
23/10/2022
মাহমুদুল হাসান সোহাগ উইকিপিডিয়া জীবনী : নাস্তিক হতে আস্তিক হওয়ার গল্প
মাহমুদুল হাসান সোহাগ উইকিপিডিয়া জীবনী : নাস্তিক হতে আস্তিক হওয়ার গল্প - Bangla Pdf Book Download | Free Bengali eBook Pdf
বিখ্যাত ব্যক্তি মাহমুদুল হাসান সোহাগ উইকিপিডিয়া জীবনী বিস্তারিত এখানে দেয়া হলো। সংক্ষেপে মাহমুদুল