14/05/2020
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামুআলাইকুম !
বর্তমান বৈশ্বিক মহামারির জন্য সরকার ঘোষিত সাধারন ছুটির কারনে গত ১৮ মার্চ থেকে সেপ্টেম্বর/২০২০ খ্রিঃ পর্যন্ত স্কুল বন্ধ আছে এবং করোনা মহামারির অবস্থার উন্নতি সাপেক্ষে নির্ধারিত সময়ের পূর্বে ছুটির স্বল্পতা / বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে ।
করোনা মহামারির এই সংক্রমণের সময়টাতে স্নেহাস্পদ ছাত্র-ছাত্রীদের অভিভাবক এবং শিক্ষক এর ভূমিকার দায়িত্বের বিকল্প নেই । তাদের নিয়মিত হাত ধোয়া, সামাজিক দূরত্ব, ঘরে অবস্থান, ঘরের বাইরে মাস্ক পরা সম্পর্কে ধারনা দেয়া অবং সর্বদা আদরে-আনন্দে রাখা আমাদের সকলের দায়িত্ব । বর্তমানে আমরা (শিক্ষকমন্ডলী) এই কর্তব্য হতে বঞ্চিত হয়ে আন্তরিক ভাবে ব্যথিত ।
করোনা মহামারির সময়টা সকলের জন্যই সত্যি বড় কঠিন। আমরা বাস্তবতা পাড়ি দিচ্ছি এবং কতটা দিতে হবে ? আমরা কেউ তা জানিনা । পারস্পরিক সম্প্রীতি , সৌহার্দ্য , মানবতা, ধর্মীয় মূল্যবোধের উদাহরণ সৃষ্টির সময়ও এখনই ।
সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা সকলেই আমাদের স্কুলের প্রশাসনিক কর্মকর্তা/কমচারী এবং শিক্ষকমন্ডলীর পরিধি সম্পর্কে ওয়াকিবহাল আছেন । আমরাও সকলের মতই সংকটে আছি !!
তাই আবেদন, আপনাদের সাধ্যমত যতটা সম্ভব আমাদের স্কুল এর অধ্যক্ষের বিকাশ / Bkash নম্বরে ০১৭৪ ৯৯৮ ৭০৫৬ আপনার সন্তানের টিউশন ফি হিসাবে টাকা পাঠাতে পারেন, যাহা স্কুল খোলার পর বেতন বইতে নগদ গ্রহন হিসাবে সমম্বয় করা হবে ।
বিঃ দ্রঃ টাকা আপনার (Personal Account) স্ব-স্ব বিকাশ /Bkash থেকে পাঠাবেন, কোন Agent নম্বর থেকে নয় । ভাল থাকুন । ধন্যবাদান্তে, আবদুর রহমান অধ্যক্ষ, "আবদুল গফুর শিক্ষা শিবির"