08/11/2024
ভিএফএস (ভিসা ফ্যাসিলিটি সার্ভিসেস), যেটি বিশ্বের ৬০টিরও বেশি কূটনৈতিক মিশনের অংশীদার হিসেবে সুপরিচিত, তারা ৩ নভেম্বর ২০২৪ থেকে ডেল্টা লাইফ টাওয়ারে (লিফট-৪) তাদের নতুন জাপান ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে।
৩ নভেম্বর ২০২৪ থেকে, জাপান দূতাবাস ভিএফএস গ্লোবালের উপর জাপান ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব দিয়েছে। এই তারিখের পর দূতাবাস আর সরাসরি আবেদন গ্রহণ করবে না।
অ্যাপয়েন্টমেন্ট বুকিং:
অ্যাপয়েন্টমেন্ট বুক করতে ভিজিট করুন:
https://visa.vfsglobal.com/bgd/en/jpn/login
যদি কোন সমস্যায় পড়েন বা সহায়তার প্রয়োজন হয়, সাহায্যের জন্য যোগাযোগ করুন। অনুপযুক্ত লগইন ডিটেলস পাঁচবারের বেশি প্রবেশ করালে ভিএফএস অনলাইন সিকিউরিটি সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে আপনার আইপি ব্লক হয়ে যেতে পারে।
অ্যাপয়েন্টমেন্টের দিনে:
অনুগ্রহ করে সময়মতো উপস্থিত হোন এবং আপনার সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র এবং পাসপোর্ট সঙ্গে আনুন। নিরাপত্তা পরীক্ষা শেষে আপনি ভিএফএস অ্যাপ্লিকেশন সেন্টারে প্রবেশ করবেন এবং সাধারণ ও প্রিমিয়াম সেবা থেকে আপনার পছন্দমতো সেবা নির্বাচন করতে পারবেন।
সেবা চার্জ:
• লজিস্টিক ফি: ১৯০০ টাকা
• অতিরিক্ত সেবা (প্রতি আবেদনকারী, ভ্যাটসহ):
• ছবি (৪ কপি): ৪০০ টাকা
• ফটোকপি (প্রতি পৃষ্ঠা): ১০ টাকা
• এসএমএস নোটিফিকেশন: ২৫০টাকা
• ফর্ম পূরণের সহায়তা: ৮০০টাকা
• প্রিন্টিং সেবা (প্রতি পৃষ্ঠা): ৬০টাকা
• কুরিয়ার সেবা: ৮৪০টাকা
• প্রিমিয়াম লাউঞ্জ: ৩৫০০টাকা
জেনারেল এবং প্রিমিয়াম সার্ভিসের মধ্যে পার্থক্য:
১. লাইন ধরে বসা: জেনারেল সার্ভিসে আবেদনকারীকে লাইনে বসে অপেক্ষা করতে হতে পারে, যেখানে প্রিমিয়াম সার্ভিসে এ ধরনের অপেক্ষার প্রয়োজন হয় না।
২. সিনিয়র অফিসারের সহায়তা: প্রিমিয়াম সার্ভিসে, একজন সিনিয়র অফিসার আবেদনকারীর জন্য নিয়োজিত থাকেন এবং তার পুরো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করেন।
৩. প্রক্রিয়ার সময়কাল: প্রিমিয়াম সার্ভিসে আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়, যেখানে জেনারেল সার্ভিসে দীর্ঘ লাইন থাকার কারণে অপেক্ষার সময় বেশি হয় এবং ধৈর্য ধরে বসে থাকতে হয়।
প্রিমিয়াম সার্ভিস চার্জ: ৩৫০০টাকা এবং লজিস্টিক চার্জ : ১৯০০টাকা।
আপনার আবেদন জমা দেওয়ার পর সাধারণত দূতাবাসের ভিসা সিদ্ধান্তসহ পাসপোর্টটি ফেরত পেতে ৭ কার্যদিবস সময় লাগে। তবে, কিছু ক্ষেত্রে অতিরিক্ত প্রক্রিয়ার কারণে এই সময় আরও বেশি লাগতে পারে।
যদি দূতাবাস সাক্ষাৎকার নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আবেদনকারীকে তা জানিয়ে দেওয়া হবে এবং সাক্ষাৎকার প্রক্রিয়ার জন্য দূতাবাসের নির্দেশাবলী অনুসরণ করতে হবে।
ভিসা আবেদন জমা দেওয়ার প্রক্রিয়ায় কোনো পরিবর্তন এসেছে বলে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।ভিসা আবেদন প্রক্রিয়া, ডকুমেন্ট স্ক্রিনিং, ইন্টারভিউ সেশন, সময়কাল এসবের কোন পরিবর্তন হয়নি।
17/07/2024
26/06/2024
16/06/2024