Lalsobuj It

Lalsobuj It

Share

11/01/2016

>>আরে দোস্ত কি খবর কোথায় আছিস এখন?
গভমেন্টে হয়নি রে,টাকার জন্য
প্রাইভেটেও ভর্তি হইনি।
বাড়ির পাশের কলেজেই ভর্তি
হইসি,তুই কোথায় আছিস?
আমারতো বুয়েটে আসছে।শুনেই
মাথাটা নীচু হয়ে আসে।
>>হ্যলো দোস্ত! আমিতো DMC তে চান্স
পাইসি,তুই কোথায়?
নিচু স্বরে বলতে হয, না রে,গভমেন্টে
আসেনি,প্রাইভেটে ট্রাই করতেছি।
>>হ্যালো দোস্ত মাত্র প্রাইভেটে ভর্তি
হয়ে আসলাম।
তোর কি খবর?
নারে দোস্ত জানিসতো বাবা অসুস্থ।
গ্রামের বাড়িতেও তেমন জায়গা জমি
নেই রে।
ভাল থাকিস দোস্ত।
>>তারপর থেকে শুরু হয় level আর ego এর যুদ্ধ।
রাস্তায় পাশাপাশি হাটছি।দেখেও
না দেখার একটি ছোট্ট অভিনয়।দুই পাশের
কেহই হাতটা বাড়িয়ে বলে না দোস্ত
কেমন আছিস।একদিকে ইগো আরেক দিকে হিনমন্যতা।মাঝখানে প্রাচির হয়ে
দাড়ায়।
>>একান্তই আপন বড় ভাইয়ের মত যাদের সাথে কাধে কাধ রেখে বলতাম ভাই,
চাকরিটা হয়ে গেলে কিন্তু ট্রিট দিতেই হবে।
সেই ভাই এখন আমার স্যার।উচ্চতর ডিগ্রি যেন স্বর্গের সার্টিফিকেট।মুহুর্তেই
ভাই হয়ে যায় স্যার।কাধে হাত তো দুরের
কথা,স্যার বলেও,,,,,,,,,
>>স্কুল লাইফের বন্ধুদের কেন এতো মিস
করি আমরা জানেন?কারন তখন কোনো
লেভেল ছিল না,সবাই ছিলাম একই প্লাটফর্মে।আজ ও সেই প্লাটফর্মটি সেই জায়গাতেই আছে। কিন্তু তার উপর তৈরি হয়েছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস নামে কিছু আলাদা কমপার্টমেন্ট।
>>আসুননা কাটা তারের বাধটুকু
নিজেদের ভিতর থেকে তুলে দেই।বন্ধুত্ত্বের
ভিতর থেকে লেভেল নামের শব্দটুকু মুছে
ফেলি।সেই আমি এই আমি থেকে, আবার সেই আমি হয়ে যাই।ফোনটা হাতে নিয়ে আবার মেতে উঠি পুরানো বন্ধুর সাথে। সেই ফেলে আসা দিন গুলির মত বন্ধু,আড্ডা,গানে। জানিয়ে দেই তাকে,,,,,,
"Friendship never break never die"

Photos 18/12/2015
Photos 12/11/2015

বিনম্র শ্রদ্ধা স্যার আপনাকে।

Photos 12/11/2015

বিনম্র শ্রদ্ধা স্যার আপনাকে।

29/10/2015

চাদের আলো যেন চুম্বকের চেয়ে বেশী আকর্ষন করে আমাকে …

চাইলেও ঘরে থাকতে পারিনা । ।

তোকে অনেক অনেক ভালোবাসিরে রুপোলী চাদের আলো …

25/10/2015

চন্দ্রবিলাস
আমার অপেক্ষা কখন রাত গভির হবে
আমার অপেক্ষা কখন পৃথিবী ঘুমাবে
আমার অপেক্ষা কখন আমি পালিয়ে যাব
কবিতা তোর মনের ঘরে সিঁদ কাটতে
আমি যাচ্ছি সিঁদ কাটা আনতে ।
প্রতি রাতে প্রহরী হতে মন চায়না
আজ রাতে আমি হবো গৃহত্যাগী
তোর কারনে পাগলী ।
তস্কর তোর ভালোবাসা পেতে আসবে গোপন রাতে
আমি আসছিরে তোকে তোলপাড় করে দিতে ।
কারন...
আজ চাঁদের হাসি বান ডেকেছে ।

Photos 08/09/2015

নিখোঁজ

আমি হারিয়ে ফেলেছি
তোর ফুল তোলা রুমাল
যাতে লিখেছিলি তুই ...ভুলনা আমাই।
দিব্যি ভুলে গেছি তোকে
কি করে মনে রাখি বল ?
আমি প্রতিদিন আমাকেই হারিয়ে ফেলি
গত কাল তো চিরতরে হারাতেই বসছিলাম
আমাকে আমি।
কেউ জানে না ,যাক সে কথা ।
এবার একটু নিজেকে
খোঁজার সময় এসেছে
কত দিন খুঁজি না ... নিজেকে
কিছুদিন আগে খুঁজে পেয়েছিলাম একবার
আবার হারিয়ে ফেলেছি ।
আমি বার বার হারাই ,
বার বার খুঁজে পাই নিজেকে।
এবার হারালে আর খুঁজবো না ..
খুঁজতে খুঁজতে বড় বেশি
ক্লান্ত লাগে ইদানিং
আমি জানি নিজেকে খুঁজে পাবো না
ইদানীং শ্বাস নিতে খুব কষ্ট হয় ।
হইত আমি নিখোঁজ হয়ে যাবো ।

Photos 31/08/2015

এ দেশে আর কোনদিন আর কোন গুণী জন্মাবেনা, হয় এটা আমার অভিশাপ আর না হয় ভবিষৎবাণী ।গুণীর কদর যে দেশে নেই সে দেশে গুণী জন্মায় না ।
শাস্ত্রকথা

প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার সমসসূচী ২০১5 12/08/2015

https://aburihan.wordpress.com/2015/08/12/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A3%E0%A7%80-%E0%A6%AA/

প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার সমসসূচী ২০১5 প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার সমসসূচী ২০১5 ২২/১১/২০১৫/রবিবার - ইংরেজী। ২৩/১১/২০১৫/সোমবার - বাংলা । ২৪/১১/২০১৫/মঙ্গলবার - বাংলাদেশ ও বিশ্বপরিচয়। ২৫/১১/২০১৫/বুধবার - প্রাথমিক বিজ্ঞান। ২৬/১১/২০১৫/ব...

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


House#34, Road#13, Rupnagar Abasik, Mirpur/2
Dhaka
1216