11/05/2026
তৃণমূল পর্যায়ে ১২ - ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং রাষ্ট্রীয়ভাবে তাদের অনন্য বিকাশের জন্য একটি টেকসই প্ল্যাটফর্ম তৈরীর লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিন করেছে "নতুন কুঁড়ি স্পোর্টস"।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ইতিমধ্যে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় টাইনি টটস স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোঃ তাওহীদ ইসলাম ঢাকা জেলায় অংশগ্রহণ করে লং জাম্পে তৃতীয় স্থান অধিকার করেন এবং ব্রোঞ্জ পদক অর্জন করেন। টাইনি টটস পরিবারের পক্ষ থেকে মোঃ তাওহীদ ইসলামকে এবং "নতুন কুঁড়ি স্পোর্টস" এর সাথে সম্পৃক্ত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।