MGBS Cultural Club - সংশপ্তক

MGBS Cultural Club - সংশপ্তক আসুন বাংলা ও বাংলার সংস্কৃতিকে জানি

বিজয়া দশমীতে বিসর্জন হোক সকল গ্লানি, অশুভ ও অন্যায়। মুক্তি পাক ন্যায়ধারী, শুভ ও শুচি। সকলের জীবন ভরে উঠুক নিজ নিজ মায...
02/10/2025

বিজয়া দশমীতে বিসর্জন হোক সকল গ্লানি, অশুভ ও অন্যায়। মুক্তি পাক ন্যায়ধারী, শুভ ও শুচি। সকলের জীবন ভরে উঠুক নিজ নিজ মায়ের ভালোবাসায়।
বিজয়া দশমীর প্রেক্ষাপটে সকল মায়ের ভালবাসাকে কেন্দ্র করে "মায়ের বিদায়" ডিজিটাল আর্টটি তৈরি করেছে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অধীশ্বর সাহা শান।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মানুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংশপ্তক সাংস্কৃতি...
02/10/2025

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মানুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংশপ্তক সাংস্কৃতিক সংঘ পক্ষ হতে সকলকে আন্তরিক শুভেচ্ছা।
শুভ্র শিউলি ও শিশির সিক্ত পথে মায়ের আশীর্বাদে ধ্বনিত হোক শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির বার্তা।

বাংলা সংস্কৃতি; বহুবর্ণ রঙে রঞ্জিত এক চিরন্তন সুর, যার প্রতিটি রেখায় ও রঙে ফুটে ওঠে ইতিহাস, ঐতিহ্য ও জীবনবোধের প্রতিফলন।...
14/04/2025

বাংলা সংস্কৃতি; বহুবর্ণ রঙে রঞ্জিত এক চিরন্তন সুর, যার প্রতিটি রেখায় ও রঙে ফুটে ওঠে ইতিহাস, ঐতিহ্য ও জীবনবোধের প্রতিফলন। সেই সংস্কৃতির এক অমূল্য সম্পদ হলো পটচিত্র— বাংলার মাটি ও মানুষের জীবনভিত্তিক এক প্রাচীন চিত্রকলার ধারা। এই চিত্রকলা শুধু দৃশ্য-অভিব্যক্তি নয়, এটি কথা বলে, সঙ্গীত সপ্তসুরের মধুর গাঁথুনিতে বাংলার নকশী কাঁথাকে তুলে ধরে।তুলে ধরে বাঙালির আতিথেয়তার চিরন্তন প্রবাহ,যা বাংলার মাটি, মানুষ, জীবনধারা ও বিশ্বাসকে ধারণ করে রেখেছে শতাব্দীর পর শতাব্দী।

লেখক ও চিত্রশিল্পী: অধিশ্বর সাহা শান (দশম শ্রেণি)

স্বাধীনতা, যার জন্যে ঝরেছে অঝোর রক্ত ।রক্তাক্ত হয়েছে মায়ের কোল ।অশ্রু ঝরেছে দুর্ভাগিনীর কপাল বেয়ে ।তবু পেয়েছি মুক্তি...
26/03/2025

স্বাধীনতা,
যার জন্যে ঝরেছে অঝোর রক্ত ।
রক্তাক্ত হয়েছে মায়ের কোল ।
অশ্রু ঝরেছে দুর্ভাগিনীর কপাল বেয়ে ।
তবু পেয়েছি মুক্তির আস্বাদ ।
সেই স্বাধীনতার ৫৪ বছরে সকল স্বাধীনতাকামী বীরদের জানাই আকুল শ্রদ্ধা।

বাংলা আমাদের গর্ব, বর্ণমালা আমাদের অহংকার, প্রতিটি বাক্য আমাদের অর্জন। কেবল কথাবার্তা কিংবা সাহিত্যই নয়, যে ভাষার সম্মান...
21/02/2025

বাংলা আমাদের গর্ব, বর্ণমালা আমাদের অহংকার, প্রতিটি বাক্য আমাদের অর্জন। কেবল কথাবার্তা কিংবা সাহিত্যই নয়, যে ভাষার সম্মান রক্ষার্থে ভাষা শহীদেরা জীবন উৎসর্গ করে গেছেন, সেই বাংলা ব্যবহৃত হোক বিজ্ঞাপন, বেতার কিংবা গবেষণা সকল ক্ষেত্রে ।
শহীদ দিবসে কেবল বাংলা ভাষা নয়, বরং চেতনা জাগ্রত হোক সকলের মাতৃভাষার প্রতি সম্মান জানানোর।
অমর একুশে ২০২৫
- সংশপ্তক সাংস্কৃতিক সংঘ

25/09/2024

শিক্ষার্থীদের পদচারণায় ব্যস্ত সংশপ্তকের কর্মশালা।

বুলবুলিদের আসরে মুখরিত সংশপ্তক। আজ, ১০শে ভাদ্র, ১৪৩১ ১০০৭ নম্বর কক্ষে হয়ে গেল সংশপ্তকের রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও বা...
25/09/2024

বুলবুলিদের আসরে মুখরিত সংশপ্তক।
আজ, ১০শে ভাদ্র, ১৪৩১ ১০০৭ নম্বর কক্ষে হয়ে গেল সংশপ্তকের রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও বাংলা গান এর ওপর বিশেষ কর্মশালা। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া ও বিপুল আগ্রহে সকলেই অভিভূত।
প্রথম থেকেই ছায়া ও সহযোগিতা দিয়েছেন শ্রদ্ধেয় মডারেটর এবং শিক্ষকবৃন্দ। আজকের বক্তা, আমাদের সংঘের পরিচালনা বিষয়ক সাধারণ সম্পাদক ও উদীয়মান শিল্পী শান্তনু তালুকদার । শিক্ষার্থীদের নানা কৌতূহল ও আগ্রহে চঞ্চলতায় কেটে যায় একটি ঘন্টা। শিক্ষার্থীদের জন্যে সংশপ্তক আবার নিয়ে আসবে নতুন কিছু।

Workshop at 2 pm on September 25, 2024MGBS Cultural Club is back!Meet our highly talented musician Shantonu, with numero...
24/09/2024

Workshop at 2 pm on September 25, 2024
MGBS Cultural Club is back!
Meet our highly talented musician Shantonu, with numerous achievements in the field of classical music and Rabindra Sangeet. Don't miss this chance for a live workshop in room number 1007, college building sharp at 2:00 pm.
Open for all Motijheel Government Boys' High School students.

আজ ২৯ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ। ১৯৭৬ খ্রিস্টাব্দে আজকের দিনে এ জগত ত্যাগ করে চিরদিনের জন্যে চলে গিয়েছিলেন বাংলার চির বিদ্...
29/08/2024

আজ ২৯ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ। ১৯৭৬ খ্রিস্টাব্দে আজকের দিনে এ জগত ত্যাগ করে চিরদিনের জন্যে চলে গিয়েছিলেন বাংলার চির বিদ্রোহী কাজী নজরুল ইসলাম।
দুরারোগ্য ব্যাধিও দমাতে পারেনি তাঁর সদা উন্নত উন্নত শির কবি সত্ত্বাকে। তাঁর গান ও কবিতা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামে প্রেরণার উৎস। তিনি বাংলাদেশের জাতীয় কবির মর্যাদাপ্রাপ্ত, তাঁর স্পর্শে সমৃদ্ধ হয়েছে বাংলা সাহিত্য।
কবির মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে ।তত্স্বয়ং য়োগসংসিদ্ধঃ কালেনাত্মনি বিন্দতি ॥ ৪-৩৮॥এই পৃথিবীতে জ্ঞানের মতো শুদ্ধ আর ক...
26/08/2024

ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে ।
তত্স্বয়ং য়োগসংসিদ্ধঃ কালেনাত্মনি বিন্দতি ॥ ৪-৩৮॥

এই পৃথিবীতে জ্ঞানের মতো শুদ্ধ আর কিছু নেই। যিনি যোগে সিদ্ধি লাভ করেছেন, তিনি যথাসময়ে তা নিজের মধ্যেই খুঁজে পান।

মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় সাংস্কৃতিক সংঘ- সংশপ্তকের পক্ষ হতে সকল সনাতন ধর্মাবলম্বীসহ সকলকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা।
অন্যায়কে দমন করার, নিপীড়িতের পরিত্রাণ অশুভ শক্তির বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে মানুষের জন্যে বিবেক, ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠার অনুসরণীয় পথ প্রদর্শন করেছেন শ্রীকৃষ্ণ।
আজ ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিনে পৃথিবীর সর্বত্র সকল ক্লেশ দূরীভূত হোক।

আনন্দ ও মহিমায় প্রজ্বলিত হোক সকলের জীবন। সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা।
16/06/2024

আনন্দ ও মহিমায় প্রজ্বলিত হোক সকলের জীবন।
সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা।

"তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার,তোমার হৃদয় বিশ্ব-দেউল সকলের অবতার। "তিনি সাম্যের গীতিকার।তার পদ্যে ভেসে ওঠে নিপীড...
24/05/2024

"তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার,
তোমার হৃদয় বিশ্ব-দেউল সকলের অবতার। "

তিনি সাম্যের গীতিকার।
তার পদ্যে ভেসে ওঠে নিপীড়িতের হাহাকার।
তিনি বিদ্রোহী-সূত, তিনি রাঙা প্রভাতের বাহক।
যিনি সত্যের অহংকারে দাম্ভিক, জাতির আত্মশক্তির উন্মোচক।
তিনি তারুণ্যের জয়গান।
কখনও অর্ফিয়াসের বাঁশরীর ন্যায় প্রেমময়, কখনো দেশপ্রেমে নিমগ্ন তিনি।
যার পদ্যে গর্জে ওঠে সাম্যের বাণী।

"বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস্ করলে তাড়া,
বলি থাম্ একটু দাঁড়া।"
এছাড়াও, লিচু চোর, খুকু ও কাঠবিড়ালী প্রভৃতির মাধ্যমে আমাদের দিয়েছেন আনন্দময় এক শৈশব।

আজ ২৪ মে, ২০২৪ ( ১১ জৈষ্ঠ্য, ১৪৩১ বঙ্গাব্দ) বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মদিন। এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বিদ্রোহী কবি। তাঁর চল চল চল বাংলাদেশের রণসঙ্গীত । তাঁর গান-কবিতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সাহস যুগিয়ে এসেছে।
তার সৃষ্টিকর্ম বাংলা ভাষার অমূল্য সম্পদ।

জন্মদিনে সংশপ্তকের পক্ষ হতে কবি কাজী নজরুল ইসলামের প্রতি বিনম্র শ্রদ্ধা ।

Address

মতিঝিল
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MGBS Cultural Club - সংশপ্তক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to MGBS Cultural Club - সংশপ্তক:

Shortcuts

Share

Category