An-Nahda Model Madrasah

An-Nahda Model Madrasah To Lead The World Prevail in Peace
ইসলামী ও সাধারণ শিক্ষার অপূর্ব সমন্বয়

আন-নাহদা মডেল মাদরাসা বালিকা শাখায় সবক অনুষ্ঠান সম্পন্ন:ঢাকার দক্ষিণখানে অবস্থিত আন-নাহদা মডেল মাদরাসা, বালিকা শাখার হিফ...
23/09/2026

আন-নাহদা মডেল মাদরাসা বালিকা শাখায় সবক অনুষ্ঠান সম্পন্ন:

ঢাকার দক্ষিণখানে অবস্থিত আন-নাহদা মডেল মাদরাসা, বালিকা শাখার হিফযুল কুরআন বিভাগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে‘ সবক অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাদরাসার মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস রোকেয়া বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন-নাহদা ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ড. কামরুল হাসান শাহীন।

এছাড়াও উপস্থিত ছিলেন আন-নাহদা ফাউন্ডেশনের সেকশন অফিসার মাওলানা কামরুজ্জামান মুজাহিদ, আন-নাহদা মডেল মাদরাসা বালক শাখার প্রিন্সিপাল মো. রায়হান উদ্দীন মাসউদ, হিফয (বালক) শাখার প্রিন্সিপাল মাওলানা শাহাদাত হোসাইন, বালিকা শাখার হিফয ইনচার্জ মিসেস কামরুন্নাহার।

শিক্ষার্থীদের সবক প্রদান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেয জহিরুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে কুরআন শিক্ষার গুরুত্ব, শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক চরিত্র গঠন এবং দ্বীনি শিক্ষার পাশাপাশি যুগোপযোগী শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কুরআনের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি, আমল-আখলাক ও নৈতিক চরিত্র গঠন এবং দ্বীনি শিক্ষায় তাদের উৎসাহিত করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

আন-নাহদা মডেল মাদরাসা বালিকা শাখার এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

মহান আল্লাহ তায়ালা কবুল করুন।
21/09/2026

মহান আল্লাহ তায়ালা কবুল করুন।

06/09/2026
জাতীয় সংসদের ডিপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাহেবের সাথে আশকোনা শাখার আবাসিক শিক্ষার্থীদের গ্রুপ ভ্রমণে জাতীয় স...
04/09/2026

জাতীয় সংসদের ডিপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাহেবের সাথে আশকোনা শাখার আবাসিক শিক্ষার্থীদের গ্রুপ ভ্রমণে জাতীয় সংসদ ভবন চত্বরে তাৎক্ষণিক এক আনন্দঘন সাক্ষাৎ।

 #তিনজন_শিক্ষার্থীর_হিফয_সম্পন্নআলহামদুলিল্লাহ ৩১.০৮.২৬ তারিখ আন-নাহদা মডেল মাদরাসা হিফয শাখার শিক্ষার্থী ১. মোঃ ইউসুফ  ...
02/09/2026

#তিনজন_শিক্ষার্থীর_হিফয_সম্পন্ন
আলহামদুলিল্লাহ
৩১.০৮.২৬ তারিখ আন-নাহদা মডেল মাদরাসা হিফয শাখার শিক্ষার্থী
১. মোঃ ইউসুফ
২. তালহা আহসান
৩. রেদওয়ানুল হক
সমাপনী সবকের মাধ্যমে হিফয সম্পন্ন করেছে।

মহান আল্লাহ তাদেরকে যুগশ্রেষ্ঠ আলেম ও দ্বীনের দা'য়ী হিসেবে কবুল করুন। আমীন

আপনার প্রিয় সন্তানকে হাফেয ও আলেম হিসবে তৈরী করতে আন-নাহদায় দিন।

18/08/2026

A Valuable Speech on “Duties and Responsibilities of Student Life”

Presented by Ibrahim Islam Mushfiq, a student of Class Nine at An-Nahda Model Madrasah, Boys Branch.

 #শোকবার্তা: অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, আন-নাহদা মডেল মাদরাসা-বালক শাখার চতুর্থ শ্রেণির শিক্ষার্...
15/08/2026

#শোকবার্তা:

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, আন-নাহদা মডেল মাদরাসা-বালক শাখার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. রেদওয়ান সায়ীব দীপ্ত আজ দুপুরে তার গ্রামের (দাদার) বাড়িতে পানিতে পড়ে ইন্তেকাল করেছে।
إِنَّا لِلَّه وإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

তার এই মর্মান্তিক মৃত্যুতে আন-নাহদা মডেল মাদরাসা পরিবার গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে আমরা একজন প্রিয় শিক্ষার্থীকে হারালাম।

আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, কবরকে নূর দিয়ে পূর্ণ করে দিন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবর ও উত্তম প্রতিদান দান করুন।

সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তাদেরকে ইসলামের খেদমতে কবুল করুন।
15/08/2026

সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তাদেরকে ইসলামের খেদমতে কবুল করুন।

দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন।
10/08/2026

দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন।

হিফয শাখার ওমরা বিজয়ী শিক্ষার্থী আব্দুল্লাহ বিন ইউসুফ পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা করেছে, আলহামদুলিল্লাহ...
20/07/2026

হিফয শাখার ওমরা বিজয়ী শিক্ষার্থী আব্দুল্লাহ বিন ইউসুফ পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার এই যাত্রাকে সহজ, সুন্দর ও নিরাপদ করুন।

মারকাজুল হুফ্ফায ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫ এ সে চ্যাম্পিয়ন হয়ে ওমরা হজ করার সুযোগ লাভ করে।

এছাড়াও জামিলুল কোরআন ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায়ও সে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

মহান আল্লাহ তায়ালা তার ওমরা হজ্জ কবুল করুন। প্রকৃত আলেম হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করুন।

Address

School Road, Gawair, Dakkhin Khan
Dhaka
1230

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when An-Nahda Model Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to An-Nahda Model Madrasah:

Shortcuts

Share

Category