23/08/2026
তা'মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসার কৃতিত্ব ।
********************* ×× ********************
জাতীয় সীরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত, রচনা প্রতিযোগিতায়
(ক) গ্রুপে প্রথম হয়েছে ফাজিল তৃতীয় বর্ষের ছাত্রী মুশফিকা সালসাবিল।
এবং চতুর্থ হয়েছে ফাজিল প্রথম বর্ষের ছাত্রী সিরাজাম মুনিরা ।
🥇পুরস্কারের মধ্যে রয়েছে , প্রথম পুরস্কার নগদ ৫০ হাজার টাকা, ক্রেস্ট, সনদ, সীরাত সংক্রান্ত মূল্যবান বই।
🥇চতুর্থ পুরস্কার নগদ ২০ হাজার টাকা ক্রেস্ট, সনদ, সীরাত সংক্রান্ত মূল্যবান বই ।
আমরা তাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি।
17/08/2026
সীরাতুন্নবী (সাঃ)-২০২৬
***********************
16/08/2026
আলিম ভর্তি
************
২০২৬-২০২৭ শিক্ষা বর্ষ
11/08/2026
আলিম শ্রেণিতে প্রথম পছন্দ হোক
তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা
মাতুয়াইল, ডেমরা, ঢাকা-১৩৬২
EIIN NO: 107902
Web: www.tmd.edu.bd
Call : 01933234575
05/08/2026
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপিত:
***************************************
অদ্য ০৫ আগস্ট ২০২৬, বুধবার সকাল ৯:০০ ঘটিকায় তামীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা, মাতুয়াইল, ডেমরা, ঢাকার মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" উদযাপিত হয়।
অনুষ্ঠানের সূচনায় নেহেলা কাসেমের সুললিত কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত পরিবেশিত হয়। এরপর নুসরাত জাহানের পরিবেশনায় ইসলামী গান (হামদ) অনুষ্ঠানে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে।
স্বাগত বক্তব্য প্রদান করেন সাংস্কৃতিক বিভাগের আহ্বায়ক মুহতারামা মাহফুজা ফেরদৌসী প্রভাষক (আরবি)। তিনি জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত সকলকে স্বাগত জানান।
এরপর নুসরাত জাহান ও তার দলের পরিবেশনায় জুলাইয়ের গান এবং মুহতারামা দীল আফরোজ, সিনিয়র শিক্ষক (সমাজ)-এর জুলাইয়ের স্মৃতিচারণ উপস্থিত সবাইকে সেই ঐতিহাসিক দিনের চেতনায় উদ্বুদ্ধ করে।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে মারিয়াম ও তার দলের পরিবেশনায় দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুহতারামা তহুরা আখতার খানম সরকারি অধ্যাপক (আরবি)জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও জাতীয় জীবনে এর প্রভাব নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে মারিয়াম বিনতে ওয়ালিউল্লাহ-এর সুমধুর কণ্ঠে জুলাইয়ের একক গান পরিবেশিত হয়, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
সবশেষে তামীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি মুহতারাম মাহমুদ হোসাইন সমাপনী বক্তব্য প্রদান করেন এসময় তিনি সকল শহীদ এবং আহতদের জন্য দোআ করেন এবং তিনি দৃঢ় কন্ঠে জুলাইকে ধারন করার ও জুলাইকে কখনো ভূলে না যাওয়ার ওয়াদা করে বলেন এজাতি জাগ্রত জাতি একে আর কোনোভাবে দমিয়ে রাখা যাবেনা।
অতঃপর বিভিন্ন প্রতিযোগিতায়
কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল, প্রাণবন্ত ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় ইতিহাস সম্পর্কে সচেতনতা এবং জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনা আরও সুদৃঢ় হয়েছে।
অনুষ্ঠানটিতে সঞালনা করেন মুক্তি মরিয়ম-সহকারি শিক্ষক (ইংরেজ)
প্রতিবেদক-হুমায়রা বিনতে মাহমুদ (সহকারি শিক্ষক- আরবি)
02/08/2026
জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬
উপলক্ষে বিশেষ আয়োজন।
ক. প্রতিযোগিতা।
খ. আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।