Bangladesh Student Society

Bangladesh Student Society

Share

সুবিধা বঞ্চিত শিশুর তরে সাহায্যের হা?

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ ও শীত বস্র বিতরণ, মেধাবী শিশুদের সংবর্ধনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষা উপকরন বিতরণ ইত্যাদি কাজ করে থাকে " বাংলদেশ স্টুডেন্ট সোসাইটি" ।
আপনার কাছে আমাদের আহ্বান রাস্তার পাশে যে শিশুটি আপনার দিকে হাত বাড়ায় তাকে “হ্যাঁ” বলুন। যে শিশুটি বৃষ্টির পানিতে সারারাত ভিজে নির্ঘুম রাত কাটায় তাকে “হ্যাঁ” বলুন। আর যে শিশুটি খাতা-কলম কিনতে না পেরে স্কুলে যেতে পারছে না তাকে “হ্যাঁ” বলুন। “হ্যাঁ” বলুন সকল সুবিধা বঞ্চিত শিশুদের।

22/01/2020
21/02/2019

৫২ এর সকল ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

এবং একই সাথে চকবাজার ট্রাজেডির মরহুমদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি।

© সাকিব অংকুর

18/12/2018

আগামী ২১শে ফেব্রুয়ারি ভাষার মাসে, ভাষার দিনে, শিশুদের ভাষায় তাদের না বলা কথা গুলো সকলের সামনে তুলে ধরতে নতুনভাবে আসছে "সপ্তবার্তা"।
সপ্তবার্তার এই পথচলায় সঙ্গী হতে চাও?
পৃথিবীকে দেখিয়ে দিতে চাও তুমিও বাঁচতে চাও প্রান ভরে?
তাহলে আর দেরি কেন!
সপ্তবার্তার ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে যোগ দাও......
রেজিষ্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdDHjI9_r8fLV9Bv2cntuDl1hm--el49EwkpGElzwcMb5J8mg/viewform?usp=pp_url

16/12/2018

এমনি করে কত একাত্তরের জননীরা বসে থেকেছেন সন্তানের ফেরার আশায়। এগুলো কোন কল্প কাহিনী না। এগুলো আমাদের অস্তীত্বের বাস্তবতা........

14/12/2018

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

১৯৭১ সালের এ দিনে দখলদার পাক হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।

স্বাধীনতাবিরোধী চক্র বুঝতে পেরেছিল, তাদের পরাজয় অনিবার্য। তারা আরো মনে করেছিল যে, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানরা বেঁচে থাকলে এ মাটিতে বসবাস করতে পারবে না। তাই পরিকল্পিতভাবে জাতিকে মেধাহীন ও পঙ্গুত্ব করতে দেশের বরেণ্য ব্যক্তিদের বাসা এবং কর্মস্থল থেকে রাতের অন্ধকারে পৈশাচিক কায়দায় চোখ বেঁধে ধরে নিয়ে হত্যা করে।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের হত্যাকাণ্ড ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর ঘটনা, যা বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে স্তম্ভিত করেছিল। পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা পৈশাচিক হত্যাযজ্ঞের পর ঢাকার মিরপুর, রায়েরবাজারসহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের লাশ ফেলে রেখে যায়।

১৯৭২ সালে জাতীয়ভাবে প্রকাশিত বুদ্ধিজীবী দিবসের সঙ্কলন, পত্রিকায় প্রকাশিত সংবাদ ও আন্তর্জাতিক নিউজ ম্যাগাজিন ‘নিউজ উইক’-এর সাংবাদিক নিকোলাস টমালিনের লেখা থেকে জানা যায়, শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা মোট ১ হাজার ৭০ জন।

সুত্রঃ উইকিপিডিয়া

05/12/2018

নতুন প্রজন্মের হাত ধরেই উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ.....
ভিডিও সূত্রঃ তথ্য মন্ত্রণালয়

05/12/2018

আজ বুধবার | ০৫ ডিসেম্বর ২০১৮
• আজ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস

জাতিসংঘ সাধারণ পরিষদে ১৯৮৫ সালের ১৭ ডিসেম্বরের অধিবেশনে প্রতি বছর ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালনের জন্য সরকার সমূহকে আহবান জানানো হয় । জীবনের সর্বত্র স্বেচ্ছাসেবীদের অবদান সম্পর্কে গণ সচেতনতা এবং ঘরে ও বাইরে স্বেচ্ছাসেবায় অধিক সংখ্যক মানুষের অংশগ্রহণে উৎসাহ প্রদান, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালনের মূল উদ্দেশ্য।

05/12/2018

আজ বুধবার | ০৫ ডিসেম্বর ২০১৮

• আজ আন্তর্জাতিক মৃত্তিকা দিবস

মেয়েদের ক্ষমতায়নে বাফুফের সঙ্গে চুক্তি করলো ইউনিসেফ | Welcome To Bangladeshi Largest News Portal 03/12/2018

মেয়েদের ক্ষমতায়নে বাফুফের সঙ্গে চুক্তি করলো ইউনিসেফ | Welcome To Bangladeshi Largest News Portal ক্রীড়া ডেস্কঃ ফুটবলের মাধ্যমে মেয়েদের ক্ষমতায়ন জোরদার করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে একটি অংশীদ.....

03/12/2018

আজ সোমবার | ০৩ ডিসেম্বর ২০১৮
আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস......

প্রতিবছর ৩ ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে। শারীরিকভাবে অসম্পূর্ন মানুষদের প্রতি সহমর্মিতা ও সযোগীতা প্রদর্শন ও তাদের কর্মকন্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


West Manikdi
Dhaka
1206