Skills Coaching Academy

Skills Coaching Academy

Share

সৃজনশীল শিক্ষাব্যবস্থায় সঠিক জ্ঞানচ?

স্বশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত। আমরা চাই আমাদের জাতি একটি সুশিক্ষিত ও সুশৃংখল সমাজ হিসেবে গড়ে উঠুক। এই প্রত্যাশায় আমরা গড়ে তুলেছি “স্পন্দন কোচিং একাডেমী”। শুধু পরীক্ষায় পাশ করলেই শিক্ষিত হওয়া যায় না। আমরা চাই মাধ্যমিক পর্যায় থেকে ছাত্র-ছাত্রীরা শিক্ষার মৌলিক/Basic বিষয়টা জানুক যা পরবর্তীতে উচ্চশিক্ষা বা কর্মজীবনে কাজে লাগবে। একটি আদর্শ ও ব্যাতিক্রমধর্মী পাঠশালা হিসেবে আমাদের স্পন্দন কোচিং একাডেমীতে আজই চলে আসুন। ৮ম, ৯ম-১০ম, একাদশ-দ্বাদশ শ্রেণিতে ব্যাচে ভর্তি চলছে।

02/11/2020

*** অ্যাসাইনমেন্ট_লেখার_নিয়মাবলি ***
--------------------------------------------------------------------------
প্রিয় শিক্ষার্থীরা!
তোমরা কিভাবে অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) লেখা শুরু করবে ? এসো জেনে নেই -

★শিক্ষামন্ত্রণালয় কর্তৃক প্রণীত নীতিমালা এবং সিলেবাসের আলোকে প্রত্যেক বিষয়ের উপর সংশ্লিষ্ট শিক্ষক তোমাদের নির্ধারিত যেকোন একটি বা দুইটি বিষয়ের নিয়ে অ্যাসাইনমেন্ট/কাজ করতে দিবেন।

★সাধারণত শিক্ষকগণ তোমাদের পাঠ্য বই থেকে অ্যাসাইনমেন্ট/কাজ দিবেন; যা তোমরা পাঠ্য বইয়ের সাম্প্রতিক প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী বিভিন্ন অধ্যায় বা টপিক পড়লে সহজেই তা করতে পারবে।

এক্ষেত্রে নিন্মোক্ত তথ্য উৎস ব্যবহার করা যেতে পারে-

★পাঠ্যপুস্তক(সাম্প্রতিক প্রকাশিত সিলেবাস অনুযায়ী)

★সংশ্লিষ্ট বিষয়ের সহায়ক বই;

★পত্র-পত্রিকা, সাময়িকী, জার্নাল;

★শিক্ষক মনোনিত বই (যদি মনে করেন);

★ইন্টারনেট (গুগল সার্চ, উইকিপিডিয়া, বাংলাপিডিয়া)

★সংশ্লিষ্ট শিক্ষকের নোট/গাইড লাইন এবং সংসদ
টিভির ক্লাস লেকচার;

★বিভিন্ন স্কুল/মাদরাসা প্রচারিত অনলাইন ক্লাস।

♦অ্যাসাইনমেন্ট লেখার ধরন:

বিষয়: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
শিরোনাম: আর্থ-সামাজিক উন্নয়নে নারীদের অবদান
ব্যাখ্যা কর।
শ্রেণি: নবম -দশম।

মনে রাখবে-
তোমার অ্যাসাইনমেন্ট হবে উচ্চতর দক্ষতামুলক ; যা পাঠ্যপুস্তকের তথ্য-উপাত্ত আর তোমার পারিপার্শ্বিক বাস্তবতার নিরিখে লেখতে হবে।

*ভূমিকা;
* আর্থ-সামাজিক উন্নয়নের সূচক ;
*বর্ণনা/সংজ্ঞার্থ,
* ব্যাখ্যা-বিশ্লেষণ,
*আর্থ -সামাজিক উন্নয়নে নারীদের অবদান ;
*উদাহরণ / উন্নত বিশ্বের তুলনা ;
* সমস্যা/প্রতিবন্ধকতা;
*সমাধানের উপায়;
*প্রশাসনের ভূমিকা;
* বিদ্যালয়ের ভূমিকা;
* সুপারিশ/মতামত ;
*উপসংহার।

♦অ্যাসাইনমেন্ট-এর রূপরেখা-
অ্যাসাইনমেন্টের রূপরেখার সর্বজন স্বীকৃত কোনাে কাঠামাে নেই। তোমার প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্টের জন্য যদি নির্দিষ্ট কোনাে রূপরেখা থাকে তা অবশ্যই মেনে চলতে হবে। তবে সাধারণভাবে যে বিষয়গুলাে বিবেচনায় লিখতে হবে তা হলো-

★ভূমিকা :
এখানে সমস্যার একটি সুস্পষ্ট বর্ণনা থাকবে। অ্যাসাইনমেন্টে ব্যবহৃত শব্দ ও পদগুলাের সংজ্ঞা থাকবে এবং সমস্যা বা অ্যাসাইনমেন্টের সীমাবব্ধতা এখানে লিখতে হবে। তাৎপর্য ও পটভূমি এর মধ্যে থাকবে।এখানে আনুষঙ্গিক বই পত্রের পর্যালােচনা থাকতে পারে, সমস্যা বা বিষয়টির পরিধি বর্ণিত হতে পারে। ভূমিকায় পুরাে অ্যাসাইনমেন্ট সম্পর্কিত মােটামুটি একটি ধারনা থাকবে।

★মূল অংশ:
এই অংশে যুক্তিতর্কের মাধ্যমে বিষয়টির উত্তরণ ঘটবে। ভূমিকায় বর্ণিত সমস্যাটির প্রগতিশীল সমাধানের জন্য এখানে বিস্তারিত লেখা হয়। পুরাে অ্যাসাইনমেন্টের মূল অংশ এখানে উপস্থাপিত হবে।এই অংশটিকে সচল রাখার জন্য কোনাে অপ্রাসঙ্গিক বিষয়ে হারিয়ে গেলে চলবে না।

★উপসংহার :
এখানে পর্যবেক্ষণ, গবেষণা নির্বাচিত বিষয়টির ফলাফল উপস্থাপন করবে।এতে সমস্যার সমাধান ও সমস্যার সমাধানের পথনির্দেশ থাকতে পারে, সাথে সাথে সুপারিশও থাকবে।

♦অ্যাসাইনমেন্ট-এর কভার পৃষ্ঠা কেমন হবে :

অ্যাসাইনমেন্ট-এর জন্য শিরােনাম পৃষ্ঠা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে নিম্নোক্তভাবে লিখতে হবে-

★ বিষয়ের নাম:
★কোর্সের নাম / কাজ :
★বিদ্যালয়/প্রতিষ্ঠানের নাম;
★জমাদানের তারিখ :
★বিষয় শিক্ষকের নাম :
★শিক্ষার্থীর নাম :
শ্রেণি :-----------------রোল :-----------------বিভাগ:---------

★শিরোনাম পৃষ্টার পর ২য় পৃষ্টায় সূচিপত্র লিখবে।
★ প্রত্যেক প়ষ্টার এক পার্শ্বে লিখতে হবে!

♦অ্যাসাইনমেন্টের প্রয়ােজনীয় কিছু বিষয় :

*শিরােনাম পৃষ্ঠার পর বিস্তারিত সূচিপত্র দিয়ে পরবর্তী প়ষ্টায় নাম্বার দিবে!

*অ্যাসাইনমেন্ট-এর লেখা হবে অনেকটা গবেষণাধর্মী
তবে লেখার ভাষা গুরুগম্ভীর হবে না

★অ্যাসাইনমেন্ট লিখতে গবেষকের মন কিংবা অনুসন্ধিৎসু মনে লিখতে হবে। গ্রুপ স্টাডি করেও অ্যাসাইনমেন্ট লিখতে পারবে।

*শুধুমাত্র নম্বর পাবার জন্যই নয় বরং বাস্তবতা তুলে ধরে যথাসম্ভব সুন্দর উপস্থাপন করবে।

* শিক্ষকদের নির্দেশনা মেনে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে।

*তোমার অ্যাসানমেন্ট হতে পারে সৃজনশীলতার প্রকৃষ্ট।
দৃষ্টান্ত।

♦শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা:
১ নভেম্বর-২০২০ ইং তারিখ হতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এর নির্দেশনা মােতাবেক, প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিষয় ভিত্তিক এসাইন্টমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। একমাস ব্যাপী মূল্যায়ন প্রক্রিয়া চলবে।

মূল্যায়ন পরীক্ষা (এসাইন্টমেন্ট) তৈরির জন্য যা আগে তৈরি করে রাখতে হবে এবং যা মনে রাখতে হবে, তা হলাে -

★A4 সাইজের কাগজের খাতা

★খাতার কভার পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম, নিজের নাম, শ্রেণি, শাখা, রােল নম্বর, বিষয়, তারিখ সাইন কলম দিয়ে সুন্দর করে লিখতে হবে।

★প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরী করতে হবে।

★খাতায় কোন ভাবে লাল কালির কলম ব্যবহার করা যাবে না।

★সব গুলাে খাতা একই সাইজের হতে হবে।

★হাতের লেখা সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্ন হতে হবে।

★অন্য জনের থেকে দেখে এসাইন্টমেন্ট তৈরি করা যাবে না।

★নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে এসাইন্টমেন্ট তৈরি করতে হবে যাতে তােমার শিখন ফল প্রতিফলিত হয়।

★শিক্ষকের দেয়া নির্ধারিত তারিখে লিখিত খাতা বিদ্যালয়ে জমা দিতে হবে।

★জমাদানের ব্যর্থতার জন্য কোন প্রকার সুপারিশ, অনুরােধ, আবেদনপত্র গ্রহন করা হবে না।
------------------------------------
সহকারী প্রধান শিক্ষক
সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয়
পাবনা।

30/10/2020

___বিগত প্রাথমিক পরিক্ষায় আসা গুরুত্বপূর্ণ ৮০ টা Correct spelling দেওয়া হলঃ
(যেগুলো বিসিএস, নন ক্যাডার, ব্যাংক, নিবন্ধন সহ সকল পরীক্ষায় বারবার আসে।)
________________
1) Achievement (2018,2013,2012,2010)
2) Accelerate (2018,12, 14)
3) Assessment(2010,14)
4) Adulteration (2018,09,13)
5) Acquiescence (2013)
6) Acclamation (2013)
7) Accessible (2005,10,11,13)
8) Agreeable (2012)
9) Agriculture (2012)
10) Ascertain (2012)
11) Accession (2011)
12) Acquaintance (2010)
13) Assignment (2010)
14) Alleviation (2010)
15) Absorb (2010)
16) Accommodation (2007)
17) Bouquet (2006,09,10,15)
18) Bureaucrat (2012,13,15)
19) Brochure (2012)
20) Believable. (2010)
21) Barrier (2010)
22) Belligerent (2009)
23) Committee (2010,15)
24) Catastrophe (09,13,14)
25) Conqueror (09,1314)
26) Collaboration (06,10,11,12 13)
27) Connoisseur (09,13)
28) Commission (08,11,12,13)
29) Contiguous (08,12)
30) Commemorate (2012)
31) Commentary (06, 07,11)
32) Conscientious (2010)
33) Ceiling (2010)
34) Constellation (08,10)
35) Chrysanthemum (2009)
36) Conspicuous (2008)
37) Conquer (2002)
38) Counsil (1990)
39) Diarrhoea (2001,2018)
40) Dysentery (06,08,10,11,14)
41) Exaggerate (2014)
42) Embarrassment (2012,13)
43) Exhilaration ( 2008,10,13)
44) Encyclopedia/Encyclopaedia (2009,11,13)
45) Efflorescence (2008,13)
46) Explanation (2012)
47) Elementary (2010)
48) Exemplary (2009,10)
49) Education (1997)
50) Foreigner (2009,10)
51) Grievance (2008,09,10,12,13)
52) Forfeit (2008,09)
53) Guillotine (2013)
54) Grammatic (2011)
55) Humorous (2018,2013,2012)
56) Heterogeneous (06,09,13)
57) Incandescent.( 2009,13)
58) Indispensable (2011)
59) Jewellery (2010,12,13)
60) Kaleidoscope (2009,13)
61) Lieutenant (06)
62) Misspell (2013)
63) Missionary (09,13)
64) Moustache/mustache ( 2009,13)
65)Psychology (09,11,12)
66) Magnanimous (2010)
67) Occasion (08,09,10,11)
68) Possession (10,12)
69) passenger (2010)
70) professional (2010)
71) personnel ( 2007)
72) Sovereignty (2016 muktijuda kuta)
73) Supersede -(2015)
74) Secretariat (2014)
75) Surveillance (09,13)
76) Sabotage (2013)
77) Satellite (09,10)
78) Sedentary (2012)
79) superstitious (09)
79) Tsunami (2015)
80)Tuition (1995)

29/10/2020

৪১তম বিসিএস প্রিলি প্রস্তুতি

ব্যতিক্রম ধর্মী বাংলা শব্দার্থ👌👌

১) সালতি-- ছোট ডিঙ্গি নৌকা
২) প্রদোষ-- সন্ধ্যা
৩) কূপমণ্ডূক-- কুনোব্যাঙ
৪) আহব-- যুদ্ধ
৫) সওগাত-- উপহার
৬) হোমাগ্নি-- আগুন
৭) মুঢ়োতা-- কুসংস্কার
৮) বামেতর-- ডান
৯) সায়র—দিঘি
১০) পার্বণ—উৎসব
১১) লেফাফা—মোড়ক
১২) আদিখ্যেতা—ন্যাকামি
১৩) চয়ন—সম্ভার
১৪) অর্ঘ — মূল্য কিন্তু অর্ঘ্য- পূজার উপকরণ
১৫) সোপান—সিঁড়ি
১৬) মূঢ়তা—অনভিজ্ঞতা
১৭) অনিন্দ্য--নিখুঁত
১৮) নির্নিমেষ–অপলক
১৯) বায়স–কাক
২০) খেচর—পাখি
২১) প্রথিতযশা—খ্যাতনামা
২২) আদ্যোপান্ত—আগাগোড়া
২৩) অভিরাম—সুন্দর
২৪) আভরণ—অলংকার কিন্তু আবরণ--ঢাকনি
২৫) উপাদান—উপকরণ কিন্তু উপধান-- বালিশ
২৬) অনীক-- সৈনিক
২৭) উপরোধ-- অনুরোধ
২৮) শুখো--অনাবৃষ্টি কিন্তু হাজা - অতিবৃষ্টি
২৯) কুম্ভিলক - নকলবাজ
৩০) শীকর -- বৃষ্টির জল/জলকণা
৩১) কোকনদ--লাল পদ্ম।
৩২) নীর--পানি কিন্তু নীড়--পাখির বাসা
৩৩) মক্ষিকা--মাছি।
৩৪) পাণি--হাত।
৩৫) ওদন - অন্ন, খাবার
৩৬) সমীরণ--বাতাস
৩৭) পরার্থ– পরোপকার
৩৮) রম্ভা--কলা
৩৯) পনস-- কাঁঠাল
৪০) বুধ--জ্ঞানী
৪১) তাঞ্জাম--পালকি
৪২) আকাল -- দুর্ভিক্ষ।
৪৩) মার্জার -- বিড়াল।
৪৪) অভিনিবেশ -- মনোযোগ।
৪৫) নির্মোক -- সাপের খোলস।
৪৬) শ্বশ্রু - শাশুড়ি কিন্তু শ্মশ্রু --গোঁফদাড়ি।
৪৭) জঙ্গম - গতিশীল ।
৪৮) বহুব্রীহি - বহু ধান।
৪৯) অপলাপ - অস্বীকার
৫০) কিরীট - মুকুট কিন্তু কিরীটিনী - মুকুট ভূষিত।
৫১) কৌমুদি - জোৎস্না।
৫২) কুমুদ -পদ্ম।
৫৩) ঈদৃশ - এই রকম কিন্তু তাদৃশ - সে রকম।
৫৪) বারীন্দ্র - সমুদ্র।
৫৫) সমভিব্যাহারে - সঙ্গে নিয়ে।
৫৬) মৃগয়া - বনে গিয়ে হরিণ শিকার।
৫৭) আততায়ী - গুপ্তঘাতক।
৫৮) কুক্কুট-- মুরগী।
৫৯) বেসাতি - কেনা বেচা।
৬০) অরবিন্দ -- পদ্ম
৬১) মকর - সমুদ্র।
৬২) নীপবৃক্ষ - কদম গাছ।
৬৩) রসাল - আম।
৬৪) বারিধি - সমুদ্র।
৬৫) আঁশটে - মাছের আঁশের গন্ধযুক্ত।
৬৬) মীনসন্তান - মাছ।
৬৭) ওয়াগণ - মালগাড়ি।
৬৮) আরক্ত - লালচে।
৬৯) বর্ষীয়সী - অতিশয় বৃদ্ধা।
৭০) রায়ট - দাঙ্গা।
৭১) আদমশুমারী - লোক গণনা পদ্ধতি।
৭২) সৎকার-- আপ্যায়ন।
৭৩) বহিত্র - নৌকা।
৭৪) দামিনী - বিদ্যুৎ।
৭৫) জলধি - সমুদ্র।
৭৬) বিবর্ধন - উত্তেজনা।
৭৭) বিরাগী - উদাসীন।
৭৮) বীচী - তরঙ্গ।
৭৯) খপোত - উড়োজাহাজ।
৮০) রাতুল - লাল।
৮১) উর্ণনাভ - মাকড়সা।
৮২) নির্বন্ধ - বিধান।
৮৩) শম্বর - হরিণ।
৮৪) গোকুল - গরু জাতি।
৮৫) মকমক - ব্যাঙের ডাক।
৮৬) পল্লবগ্রহিতা - ভাসা ভাসা জ্ঞান।
৮৭) অভিধান- শব্দার্থ।
৮৮) গবাক্ষ - জানালা।
৮৯) মার্তন্ড - সূর্য।
৯০) অনল--আগুন কিন্তু অনিল--বাতাস
৯১) পাবক-- আগুন কিন্তু পবন অর্থ--বাতাস
৯২) ক্ষণদা--রাত কিন্তু ক্ষণপ্রভা-- বিদ্যুৎ
৯৩) নিশা--রাত কিন্তু নিশাকর/নিশাকান্ত-- চাঁদ
৯৪) রজনী--রাত কিন্তু রজনীকান্ত-- চাঁদ
৯৫) মৃণাল--পদ্ম কিন্তু মৃগাঙ্ক-- চাঁদ
৯৬) কুমুদ--পদ্ম কিন্তু কুমুদনাথ--চাঁদ
৯৭) ভবন--ঘর কিন্তু ভূবন-- পৃথিবী
৯৮) ভূ--পৃথিবী কিন্তু ভূধর--পাহাড়
৯৯) মহী-- পৃথিবী কিন্তু মহীধর-- পাহাড়
১০০) কল্লোল--ঢেউ কিন্তু কল্লোলিনী--নদী

29/10/2020

১০তম থেকে ৪০তম বিসিএস পরীক্ষায় আসা- Phrase সমূহ-

1. Pot luck (খাওয়ার যা কিছু আছে)
2. A trying time (দুঃসময়)
3. Caught on (আক্রান্ত হওয়া)
4. Taken in (নিয়ন্ত্রিত)
5. At stake (বিপদাপন্ন)
6. Took a fancy to (পছন্দ)
7. Broke out (প্রার্দুভাব)
8. Care for (গ্রাহ্য করা)
9. Do away with (হত্যা করা)

10. Few and far between (মাঝে মাঝে)
11. To turn the tide (ধারাবাহিকতা পরিবর্তন করা)
12. A castle in the air (আকাশ কুসুম কল্পনা)
13. In black and white (লিখিতভাবে)
14. Through thick and thin (বিপদে আপদে সব অবস্থাতেই)
15. A man of straw (দুর্বল চিত্তের লোক)
16. In vain (ব্যর্থ)
17. Put off (খুলে ফেলা)
18. Make to (সন্তোষজনক না হওয়া সত্ত্বেও কাজ চালিয়ে যাওয়া)
19. In consonance with (সামঞ্জস্য রেখে)

20. With a view to (উদ্দেশ্য)
21. Give in (আত্মসমর্পণ করা)
22. At par (সমানভাবে)
23. Go in for (নিজেকে কোন কাজে নিযুক্ত করা)
24. Owing to (জন্য)
25. A far cry (অসম্ভব প্রায়)
26. Out of question (প্রশ্নাতীত)
27. Look down upon (ঘৃণার চোখে দেখা)
28. See through (বুঝতে পারা)
29. Show off (অহংকার করা)

30. Put up with (সহ্য করা)
31. Benefit of the doubt (সন্দেহবশত)
32. Out and out (সম্পূর্ণরূপে)
33. In cold blood (স্থির মস্তিষ্কে)
34. Line up to (পথ)
35. On one’s own (নিজ দায়িত্বে)
36. All for (অত্যন্ত ব্যগ্র)
37. By dint of (উপায়ে)
38. Through and Through (সম্পূর্ণভাবে)
39. On the brink (প্রান্তে)

40. With a good grace (সুনজরে)
41. In the wake of (পশ্চাতে)
42. A fool’s paradise (বোকার স্বর্গ)
43. To all intents and purposes (বাস্তবিকপক্ষে)
44. A square pig in a round hole (বেখাপ্পা)
45. Swan song (শেষ কাজ)
46. Eat the humble pie (ভুল স্বীকার করা)
47. Get on with (খাপ খেয়ে চলা)
48. Bear out (উক্তি সমর্থন করা)
49. With an eye to (দৃষ্টি রেখে)

50. Come to terms (আপোষ করা)
51. Open secret (যে গোপন জিনিস সবারই জানা)
52. Cry in the wilderness (অরণ্যে রোদন)
53. Gain the upper hand (নিয়ন্ত্রণ নেওয়া)
54. Worth one’s while (লাভজনক)
55. Up and doing (সক্রিয় হয়ে)
56. Make a case (দাবীর পিছনে যুক্তি রাখা)
57. Let loose (খারাপ কিছুর সম্ভাবনা খুলে দেওয়া)
58. Half a chance (কোন কিছু করার সুযোগ দেওয়া)
59. To smell a rat (সন্দেহ করা)

60. Gain ground (অগ্রসর হওয়া)
61. Fresh and blood (রক্ত-মাংস বা মানবীয়)
62. At arm’s length (দূরে)
63. Draw the line (পুরোপুরি নিষ্ক্রিয় করা)
64. Break away (প্রবল চেষ্টায় পালিয়ে যাওয়া)
65. Fall through (ব্যর্থ হওয়া)
66. By fits and starts (অনিয়মিতভাবে)
67. A throne in one’s flesh (গলার কাটা)
68. To throw out of gear (অকেজো হয়ে পড়া)
69. Rank and file (সাধারণ সৈনিক)

70. Cast aside (অবহেলা করা)
71. Hang around (ঝুলিয়ে দেওয়া)
72. Hand in glove (ঘনিষ্ঠ)
73. Throw cold water (নিরুৎসাহিত করা)
74. An axe to grind (গুপ্তস্বার্থ সাধনের উদ্দেশ্য)
75. Put heads together (নিজেদের মধ্যে কোন কিছু নিয়ে আলোচনা করা)
76. Run short of (শেষ হয়ে যাওয়া)
78. Spare no pains (চেষ্টার ত্রুটি না করা)
79. Make good (ক্ষতিপূরণ করা)

80. Pick a quarrel with (ইচ্ছাকৃত ঝগড়া করা)
81. Make hay while the sun shines (সুযোগের সদ্ব্যবহার করা)
82. Tell upon (ক্ষতি করা)
83. Null and void (বাতিল)
84. In order that (কারণ)
85. So long as (যতক্ষণ)
86. Get along with (কারো সাথে ভালো সম্পর্ক থাকা)
87. Turn up (হাজির)
88. Feel like (কোন কিছু সম্পর্কে অনুভূতি)
89. In addition to (অধিকন্তু)

90. With might and main (যথাসাধ্য ক্ষমতা সহকারে)
91. Gift of the gab (বাগ্মিতা)
92. Look into (তদন্ত করা)
93. To the purpose (যথাযথভাবে)
94. Burning issue (আলোচ্য বিষয়)
95. Sorry figure (খারাপ ফল)
96. At a loss (কিংকর্তব্যবিমূঢ়)
97. Laughing stock (উপহাসের পাত্র)
98. Red handed (হাতেনাতে ধরা পড়া)
99. Burning question (আলোচিত বিষয়)

100. Make up one’s mind (মনস্থির করা)
101. Look forward to (প্রত্যাশা করা)
102. Fresh blood (নবীন)
103. Fall out (ঝরে যাওয়া)
104. In case of (কোন কিছু ঘটলে)
105. As though (যেন)

18/10/2020

বাংলা ব্যাকরণ

★ ্দ★
---------------------------------------------
"হস্ত" এ যদি থাকে "শক্তি"
"চন্দ্র" "সূর্য" "নক্ষত্র" করবে "ভক্তি"।
"ভবনের" "পত্র" "ধর্ম",
"লাভ" "ক্ষতি" "মনুষ্য" "পর্বত" এর "কর্ম"।
"সন্ধায়" করো না "ভোজন" "শয়ন" "গমন"।
---------------------------------------------
★ #অর্ধতৎসম_শব্দ ★
---------------------------------------------
"গিন্নী" "মাগগী" "জ্যোছনা" "কুৎসিত" "গতর" এ "বোষ্টম" এর বাড়ীতে "নেমন্তন" খেতে যান।
"পুরুত" ও "কেষ্ট" "খিদে" পেয়ে "আদা" খান।
---------------------------------------------
★ #তদ্ভব_শব্দ ★
---------------------------------------------
"আখি" "আজ" করেছে "কাজ",
"মৌ" পরেছে "বিয়ে" র "সাজ"।
"বৌমা" এনেছে "মাছ" "ভাত"।
"মাথা" য় "হাত" ''কান" এ "দাত",
"চাঁদ" 'সই" করা "তদ্ভব" এর "কাজ"।
---------------------------------------------
★ #পর্তুগিজ_শব্দ ★
---------------------------------------------
"পর্তুগাল" এর "পাদ্রী" সাহেব "চাবি" দিয়ে "গীর্জা" খুলল,
তিনি ১ "বালতি" "আটা" "আনারস" "আলপিন" "পেঁপে" "পেঁয়ারা" "পাউরুটি" "আচার" "সাগু" ও "সালসা" "আলমারি" তে রেখে দিলো।
"বিন্তি" "সাবান" ও "তোয়ালে" নিয়ে "কামরা" য় ঢুকলো। সে ঝর্না ছাড়িয়া তার "কামিজ" এর "বোতাম'' ও "ফিতা" খুলিতে লাগলো। এমন সময় "আতা" "জানালা" য় "টোকা" মারিল।
"কেরানী" ও "আয়া" "বারান্দা" র। ''কেদারা" য় বসে ফালতু মস্করা করে একটি গান গাইলো:-
স্বামী আর "ইস্তিরি"
"পেরেক" মারে "মিস্ত্রি"।
---------------------------------------------
★ #তুর্কি_শব্দ ★
---------------------------------------------
"বিবি" "বেগম" "কোর্মা" খায়,
"বাবা" "বাহাদুর" দেশ চালায়।
"দারোগা" "বাবু" তাকিয়ে দেখে,
"গালিচা" য় "কুলি" র "লাশ"।
"চাকু" হাতে "বাবুর্চি" তাই দেখে হতবাক।
---------------------------------------------
★ #দেশি_শব্দ ★
-------------------------------------------
এক গঞ্জের কুড়ি ডাগড় টোপর মাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা কুলা ডাব ও ডিংগা নিয়ে টং এর মাচায় উঠল।
*** গঞ্জ , কুড়ি, ডাগড়, টোপর, চোঙ্গা,চুলা, কুলা, ডাব, ডিংগা,টং ,মাচা ইত্যাদি।

15/10/2020

্ধতৎসম_তদ্ভব_বিদেশী_ও_দেশি #শব্দগুলো_মনে_রাখার_সহজ_পদ্ধতিঃ-
---------------------------------------------
★ ্দ★
---------------------------------------------
"হস্ত" এ যদি থাকে "শক্তি"
"চন্দ্র" "সূর্য" "নক্ষত্র" করবে "ভক্তি"।
"ভবনের" "পত্র" "ধর্ম",
"লাভ" "ক্ষতি" "মনুষ্য" "পর্বত" এর "কর্ম"।
"সন্ধায়" করো না "ভোজন" "শয়ন" "গমন"।
---------------------------------------------
★ #অর্ধতৎসম_শব্দ ★
---------------------------------------------
"গিন্নী" "মাগগী" "জ্যোছনা" "কুৎসিত" "গতর" এ "বোষ্টম" এর বাড়ীতে "নেমন্তন" খেতে যান।
"পুরুত" ও "কেষ্ট" "খিদে" পেয়ে "আদা" খান।
---------------------------------------------
★ #তদ্ভব_শব্দ ★
---------------------------------------------
"আখি" "আজ" করেছে "কাজ",
"মৌ" পরেছে "বিয়ে" র "সাজ"।
"বৌমা" এনেছে "মাছ" "ভাত"।
"মাথা" য় "হাত" ''কান" এ "দাত",
"চাঁদ" 'সই" করা "তদ্ভব" এর "কাজ"।
---------------------------------------------
★ #পর্তুগিজ_শব্দ ★
---------------------------------------------
"পর্তুগাল" এর "পাদ্রী" সাহেব "চাবি" দিয়ে "গীর্জা" খুলল,
তিনি ১ "বালতি" "আটা" "আনারস" "আলপিন" "পেঁপে" "পেঁয়ারা" "পাউরুটি" "আচার" "সাগু" ও "সালসা" "আলমারি" তে রেখে দিলো।
"বিন্তি" "সাবান" ও "তোয়ালে" নিয়ে "কামরা" য় ঢুকলো। সে ঝর্না ছাড়িয়া তার "কামিজ" এর "বোতাম'' ও "ফিতা" খুলিতে লাগলো। এমন সময় "আতা" "জানালা" য় "টোকা" মারিল।
"কেরানী" ও "আয়া" "বারান্দা" র। ''কেদারা" য় বসে ফালতু মস্করা করে একটি গান গাইলো:-
স্বামী আর "ইস্তিরি"
"পেরেক" মারে "মিস্ত্রি"।
---------------------------------------------
★ #তুর্কি_শব্দ ★
---------------------------------------------
"বিবি" "বেগম" "কোর্মা" খায়,
"বাবা" "বাহাদুর" দেশ চালায়।
"দারোগা" "বাবু" তাকিয়ে দেখে,
"গালিচা" য় "কুলি" র "লাশ"।
"চাকু" হাতে "বাবুর্চি" তাই দেখে হতবাক।
---------------------------------------------
★ #দেশি_শব্দ ★
-------------------------------------------
এক গঞ্জের কুড়ি ডাগড় টোপর মাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা কুলা ডাব ও ডিংগা নিয়ে টং এর মাচায় উঠল।
*** গঞ্জ , কুড়ি, ডাগড়, টোপর, চোঙ্গা,চুলা, কুলা, ডাব, ডিংগা,টং ,মাচা ইত্যাদি।

15/10/2020

৪১তম বিসিএস প্রিলি প্রস্তুতি-২০২০,বুধবার।
১ম দিনের সিলেবাসের আলোকে( বাংলা ব্যাকরণ)
০১) ভাষাভাষীর দিক থেকে বাংলার অবস্থান কত
➫ চতুর্থ ।
০২) ভাষার মুল উপাদান কি ? ➫ ধ্বনি ।
০৩) কোন ভাষা নাটকের সংলাপে অনুপযোগী ?
➫ সাধুভাষা ।
০৪) কোন ভাষায় তৎসম শব্দ বহুল ? ➫ সাধুভাষা ।
০৫) কোন ভাষায় তদ্বব শব্দ বহুল ? ➫ চলিত ভাষায় ।
০৬) বন্য শব্দের চলিত রূপ কোনটি ? ➫ বুনো ।
০৭) ভাষার কোন রীতি সহজবোধ্য ও নাটকের সংলাপের উপযোগী ? ➫ চলিত রীতি ।
০৮) চন্দ্র , সূর্য , ভবন , নক্ষত্র এগুলো কোন ধরনের শব্দ ? ➫ তৎসম শব্দ ।
০৯) হস্ত কোন ধরনের শব্দ ? ➫ সংস্কৃত শব্দ ।
১০) কুলা , চোঙা , টোপর , ডিঙ্গা এগুলো কোন ধরনের শব্দ ? ➫ দেশী শব্দ ।
১১) রাজা - বাদশা শব্দটি কোন কোন ভাষার সমন্বয়ে গঠিত ? ➫ তৎসম + ফারসি ।
১২) খ্রিস্টাব্দ শব্দটি কোন কোন ভাষার সমন্বয়ে গঠিত ? ➫ ইংরেজি + তৎসম ।
১৩) চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার সমন্বয়ে গঠিত ? ➫ ফারসি + আরবি ।
১৪) পকেটমার শব্দটি কোন কোন ভাষার সমন্বয়ে গঠিত ? ➫ ইংরেজি + বাংলা ।
১৫) বিভক্তিহীন নাম শব্দকে কি বলে ? ➫ প্রাতিপ্রাদিক
১৬) ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয় ? ➫ বর্ণ ।
১৭) বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি ? ➫ ১১ টি ।
১৮) বাংলা বর্ণমালায় ব্যন্জনবর্ণ কয়টি ? ➫ ৩৯ টি ।
১৯) দ্বি স্বর বা যুগ্ম স্বরধ্বনি কোনগুলো ? ➫ ঐ , ঔ ( যেমন - অ+ই = অই বা ঐ ) ।
২০) স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ? ➫ কার ।
২১) ব্যন্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ? ➫ ফলা ।
২২) পরাশ্রয়ী বর্ণ কোনগুলো ? ➫ ং , ঃ , ঁ ।
২৩) বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি ? ➫ ২৫ টি ।
২৪)যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে কি বলে ? ➫ ঘোষ ধ্বনি (যেমন - গ , ঘ )।
২৫) যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে কি বলা হয় ? ➫ অল্পপ্রাণ ধ্বনি ।
২৬) ‘ ক - বর্গীয় ধ্বনি কোনগুলো ?➫ ক , খ , গ , ঘ , ঙ ।
২৭) যে বর্ণ উচ্চারণের সময় আমরা যতক্ষণ খুশি শ্বাস ধরে রাখতে পারি তাকে কি বলে ? ➫ উষ্মধ্বনি বা শিশ ধ্বনি ।
২৮) ” হ ” কোন ধরনের ধ্বনি ? ➫ ঘোষ মহাপ্রাণ ধ্বনি ।
২৯) কম্পনজাত ধ্বনি কোনটি ? ➫ র ।
৩০) পাশ্বিক ধ্বনি কোনটি ? ➫ ল ।
৩১) তাড়নজাত ধ্বনি কোনটি ? ➫ ড় , ঢ় ।
৩২) আজি > অাইজি এটি কিসের উদাহরণ ? ➫ অপিনিহিতি ।
৩৩) শব্দের মধ্যে দুটি ব্যন্জনের পরপর পরিবর্তন ঘটলে তাকে কি বলে ? ➫ ধ্বনি বিপর্যয় ।
৩৪) পদের মধ্যে কোন ব্যন্জন ধ্বনি লোপ পেলে তখন তাকে কি বলে ? ➫ অন্তর্হতি ।
৩৫) পরের ই - কার বা উ - কার আগে উচ্চরিত হলে তাকে কি বলে ? ➫ অপিনিহিতি ।
৩৬) গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ - হ্ন = হ + ন , হ্ম = হ + ম , ক্ষ = ক + ষ , জ্ঞ = জ + ঞ ।
৩৭) মূধর্ণ্য - ণ এর ব্যবহার নেই কোন ভাষায় ? ➫ বাংলা ভাষায় ।
৩৮) মূধর্ণ্য ধ্বনি ব্যবহৃত হয় কোন শব্দে ? ➫ তৎসম শব্দে ।
৩৯) ঋ , র , ষ এ পরে কি বসে ? ➫ মূধর্ণ্য - ণ ।
৪০ ) ইন্দো - ইউরোপিয়ান ভাষার প্রধান দুটি অংশ কি কি ? ➫ কেন্তুম ও শতম ।
৪১ ) কৃত্তিমতা বর্জিত ও পরিবর্তসশীল কোন ভাষা ? ➫ চলিত ভাষা ।
৪২) বাংলা ভাষার রূপ কয়টি ? ➫ ২ টি ( সাধু ও চলিত ) ।
৪৩)
♦♦একনজরেঃপার্ট-০১

১.ভাষার মূল উপাদান > ধ্বনি
২. ভাষার ক্ষুদ্র একক> ধ্বনি ।
৩. ধ্বনি নির্দেশক চিহ্ন > বর্ণ
৪. ভাষার ইট বলা হয় > বর্ণ
৫. ভাষার মূল উপকরণ > বাক্য
৬. ভাষার মুখ্য উপাদান> শব্দ
৭. বাক্যের একক> শব্দ
৮. বাক্যের মৌলিক উপাদান> শব্দ
৯. ভাষার স্বর বলা হয় > ধ্বনি
১০. ভাষার বৃহত্তম একক > বাক্য
১১. ভাষার ছাদ বলা হয় > বাক্য

♦♦একনজরেঃপার্ট-০২

১.পরাশ্রযূীবর্ণ>>> ং, :, ঁ
২. যৌগিক স্বরধ্বনি> ২৫টি
৩. মৌলিক স্বর ধ্বনি> ৭টি
৪.অল্পপ্রাণ ধ্বনি> ১ম ও ৩য় বর্ণ
৫. মহাপ্রাণ ধ্বনি> ২য় ও ৪র্থ বর্ণ
৬. অঘোষ ধ্বনি> ১ম ও ২য় বর্ণ
৭. ঘোষ ধ্বনি> ৩য় ও ৪র্থ বর্ণ
৮.যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ> ঐ, ঔ
৯. উষ্ম বর্ণ> শ, স, ষ
১০.প্বার্শিক ধ্বনি> ল
১১. তাড়ন জান ধ্বনি> ড়, ঢ়
১২. বাংলায় ফলা> ৫টি
১৩. কম্পন জান বর্ণ> র
১৪. অন্তস্থ বর্ণ> য, ব
১৫.কেন্দ্রীয় স্বরবর্ণ> আ

♦সেলফ টেস্ট♦♦পার্ট-০৩ঃ

১। ভাষার মূল উপাদান কী?
ক. অক্ষর খ. ধ্বনি গ. বর্ণ ঘ. শব্দ
২। ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে?
ক. সাউন্ড বক্সের দ্বারা
খ. ঠোঁটের সাহায্যে
গ. বাগ্যন্ত্রের দ্বারা ঘ. মুখবিবরের সাহায্যে
৩। ধ্বনি উচ্চারণের উত্স কোনটি?
ক. কণ্ঠ খ. শ্বাসনালি
গ. স্বরতন্ত্রী ঘ. ফুসফুস
৪। ধ্বনি উত্পাদনের ক্ষেত্রে মুখবিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হলো—
ক. ফুসফুস ও ওষ্ঠ্য
খ. দাঁতের পাটি ও আলজিব
গ. জিহ্বা ও ওষ্ঠ্য
ঘ. নরম তালু ও জিহ্বা
৫। ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয়?
ক. ফুসফুস খ. জিহ্বা
গ. বাগ্যন্ত্র ঘ. কণ্ঠধ্বনি
৬। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়?
ক. কণ্ঠধ্বনি খ. স্বরধ্বনি
গ. ব্যঞ্জনধ্বনি ঘ. ইংরেজি ধ্বনি
৭। ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?
ক. অক্ষর খ. বর্ণ গ. বর্ণমালা ঘ. চিহ্ন
৮। ‘ক্’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়?
ক. স্বরধ্বনি খ. ব্যঞ্জনধ্বনি
গ. ‘অ’ ধ্বনি ঘ. ‘আ’ ধ্বনি
৯। যেকোনো ভাষায় ব্যবহূত বর্ণসমষ্টিকে সে ভাষার কী বলে?
ক. বর্ণ খ. বর্ণমালা
গ. ব্যঞ্জনবর্ণ ঘ. স্বরবর্ণ
১০। Symbol অর্থ কী?
ক. প্রতীক খ. শব্দ গ. বাক্য ঘ. বর্ণ
১১। বাংলা বর্ণমালার উত্স কী?
ক. সংস্কৃতলিপি খ. ব্রাহ্মীলিপি
গ. তিব্বতীলিপি ঘ. দেবনাগরীলিপি
১২। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ৭টি খ. ৮টি গ. ১০টি ঘ. ৯টি
১৩। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কতটি?
ক. ৪টি খ. ৬টি গ. ১টি ঘ. ২টি
১৪। বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি?
ক. ৭টি খ. ৬টি গ. ৫টি ঘ. ৪টি
১৫। বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে?
ক. ১১টি খ. ৩৯টি গ. ৪৯টি ঘ. ৫০টি
১৬। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
ক. ১৩টি খ. ১১টি গ. ৪৯টি ঘ. ৩৯টি
১৭। স্বরবর্ণের পূর্ণরূপ লেখা হয় কখন?
ক. স্বরধ্বনি যখন ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়
খ. স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহূত হয়
গ. ব্যঞ্জনবর্ণের আগে ব্যবহূত হলে
ঘ. ব্যঞ্জনবর্ণের পরে ব্যবহূত হলে
১৮। স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে?
ক. স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে
খ. শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহারকে
গ. সংক্ষিপ্ত আকারে স্বরবর্ণের ব্যবহারকে
ঘ. যুক্তবর্ণের ব্যবহারকে
১৯। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. আ-কার খ. ই-কার
গ. ঈ-কার ঘ. কার
২০। স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে?
ক. ফলা খ. কার গ. রেখা ঘ. যুক্তবর্ণ
২১। যেসব ব্যঞ্জনবর্ণে স্বরধ্বনি সংযুক্ত হয় না, তাকে বলে—
ক. উষ্মধ্বনি খ. অল্পপ্রাণ ধ্বনি
গ. অন্তঃস্ত ধ্বনি ঘ. হসন্ত ধ্বনি
২২। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
ক. কার খ. ফলা গ. মাত্রা ঘ. কষি
২৩। বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
ক. ৫টি খ. ৮টি
গ. ১০টি ঘ. ১১টি
২৪। শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র বলা হয়?
ক. ঠোঁট খ. ফুসফুস গ. দাঁত ঘ. জিহ্বা
২৫। Phoneme অর্থ কী?
ক. ধ্বনিমূল খ. শব্দমূল
গ. বাক্যমূল ঘ. পদমূল
২৬। প-বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
ক. কণ্ঠধ্বনি খ. তালব্য ধ্বনি
গ. মূর্ধন্য ধ্বনি ঘ. ওষ্ঠ্য ধ্বনি
২৭। এক অক্ষরবিশিষ্ট শব্দ সব সময়—
ক. হ্রস্ব হয় খ. দীর্ঘ হয়
গ. হ্রস্ব হয় না ঘ. দীর্ঘ হয় না
২৮। পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয়—এরূপ স্বরধ্বনিকে কী বলে?
ক. মৌলিক স্বর খ. যৌগিক স্বর
গ. সাধিত স্বর ঘ. অল্প স্বর
২৯। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক. ১১টি খ. ২৫টি
গ. ৪০টি ঘ. ৫০টি
♦♦উত্তরমালাঃ
১. খ ২. গ ৩. ঘ ৪. গ ৫. গ ৬. গ ৭. খ ৮. গ ৯. খ ১০. ক ১১. খ ১২. গ ১৩. গ ১৪. খ ১৫. ঘ ১৬. ঘ ১৭. খ ১৮. ক ১৯. ঘ ২০. খ ২১. ঘ ২২. খ ২৩. ক ২৪. ঘ ২৫. ক ২৬. ঘ ২৭. খ ২৮. খ ২৯. খ।
♦তথ্যঃ সংগৃহীত
মোঃ আনিছুর রহমান

03/10/2020

⭕⭕⭕⭕কিছু গুরুত্বপূর্ণ তথ্য⭕⭕⭕⭕

☞ প্রথম স্বাধীন জেলা -- যশোর।
☞ প্রথম সেনাবাহিনী প্রধান -- জেনারেল এমএজি
ওসমানী।
☞ প্রথম জাতীয় অধ্যাপক -- শিল্পাচার্য জয়নুল
আবেদীন।
☞ প্রথম রণতরী -- বি এন এস পদ্মা।
☞ প্রথম পতাকা উত্তলন -- ২ মার্চ ১৯৭১।
☞ প্রথম নোট (মুদ্রা) চালু হয় -- ৪ মার্চ ১৯৭২।
☞ প্রথম বিমান চালু হয় -- ৪ ফেব্রুয়ারি ১৯৭২।
☞ প্রথম বিশ্ববিদ্যালয় -- ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১ সাল)।
☞ প্রথম নির্বাচন কমিশনার -- বিচারপতি মোহাম্মাদ
ইদ্রিস।
☞ প্রথম বাংলা ছায়াছবি -- মুখ ও মুখোশ (১৯৫৬)।
☞ প্রথম বিমানবাহিনী প্রধান -- একে খন্দকার।
☞ প্রথম নারী পাইলট -- কানিজ ফাতেমা রোকসানা।
☞ প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুড়া।
☞ প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম কচুবাড়ী কৃষ্টপুর
(ঠাকুরগাঁও জেলার সালন্দ ইউনিয়নের একটি গ্রাম)।
☞ প্রথম বানিজ্য জাহাজ -- বাংলার দূত।
☞ প্রথম নারী উপাচার্য -- ফারজানা ইসলাম
(জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।
☞ ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী
শহীদ -- প্রীতিলতা ।
☞ প্রথম নারী এভারেস্ট জয়ী -- নিশাত মজুমদার।
☞ প্রথম নারী স্পিকার -- শিরিন শারমিন চৌধূরী।
☞ প্রথম এভারেস্ট জয়ী -- মুসা ইব্রাহিম।
…………………………………
১. বাংলাদেশের বৃহত্তম স্টেডিয়াম?
উঃ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
২. বাংলাদেশের বৃহত্তম ব্যাংক?
উঃ সোনালী ব্যাংক
৩. বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল?
উঃ মনিহার (যশোর)
৪. বাংলাদেশের বৃহত্তম কন্টেনার
জাহাজ?
উঃ বাংলার দূত
৫. বাংলাদেশের বৃহত্তম শহর?
উঃ ঢাকা
৬. বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর?
উঃ চট্টগ্রাম বন্দর
৭. বাংলাদেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র?
উঃ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র
৮. বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ
কেন্দ্র?
উঃ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র
৯. বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র?
উঃ তিতাস, ব্রাহ্মণবাড়িয়া
১০. বাংলাদেশের বৃহত্তম হোটেল?
উঃ হোটেল সোনারগাঁও, ঢাকা
১১. বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ?
উঃ কেউক্রাডং
১২. বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়?
উঃ গারো (ময়মনসিংহ)
১৩. বাংলাদেশের সর্বোচ্চ বৃক্ষ?
উঃ বৈলাম (প্রায় ৬১মিটার)
১৪. বাংলাদেশের দীর্ঘতম নদী?
উঃ সুরমা
১৫. বাংলাদেশের প্রশস্ততম নদী?
উঃমেঘনা
১৬. বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু ?
উঃ হার্ডিঞ্জ ব্রীজ (১৭৯৬ মি:)
১৭. বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু? উঃ
পদ্মা সেতু (৬.১৫ কি:মি:)
১৮. বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র
সৈকত?
উঃ কক্সবাজার (পৃথিবীর মধ্যে দীর্ঘতম)

25/09/2020

জাতীয় বাজেট ২০২০- ২০২১
বাজেট

✔৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা
✔ দেশের ৪৯ তম বাজেট
✔ প্রবৃদ্ধির হার ৮.২ শতাংশ
✔ বাজেট ঘাটতি ১ লাখ ৯০ হাজার কোটি টাকা (জিডিপির প্রায় ৬ শতাংশ)
অর্থের উৎস

✔ এনবিআর থেকে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা
✔ কর বহির্ভুত আয় ৩৩ হাজার কোটি টাকা
✔ এনবিআর বহির্ভুত আয় ১৫ হাজার কোটি টাকা
✔ ব্যাংক থেকে ৮৫ হাজার কোটি টাকা (আগের দ্বিগুন)
✔ সঞ্চয়পত্র ও অন্যান্য মিলিয়ে ২৫ হাজার কোটি টাকা
✔ বিদেশি ঋণ থেকে ৭৬ হাজার কোটি টাকা
অর্থের ব্যয় খাত

(বাজেটের বেশির ভাগ অর্থই ব্যয় হবে)

✔ ভর্তুকি
✔ প্রণোদনা
✔ অবসর ভাতা
✔ প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ভাতা
✔ দেশি বিদেশি সুদ ব্যয়
জিডিপি

✔ আকার ৩১ লাখ ৭১ হাজার ৫০০ কোটি টাকা
✔ জিডিপি প্রবৃদ্ধির হার ৮.২ শতাংশ
বাজেটে গুরুত্ব দেয়া খাত

(অর্থমন্ত্রীর বক্তব্য অনুসারে)

✔ স্বাস্থ্যখাত
✔ কৃষি খাত
✔ খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা
✔ কর্মসংস্থান খাত
করমুক্ত আয়সীমা

✔ পুরুষ ৩ লাখ টাকা
✔ মহিলা ৩ লাখ ৫০ হাজার টাকা
তথ্য সূত্রঃ প্রথম আলো

24/09/2020

কোভিড - ১৯ সংক্রান্ত সাধারণ জ্ঞান
✔️ করোনা শব্দের আভিধানিক অর্থ কি?
উঃ মাথার মুকুট
✔️ কোভিড-১৯ রোগটি প্রথম কোথায় ও কবে সনাক্ত করা হয়?
উঃ ৩১শে ডিসেম্বর ২০১৯ চীনের উহান নগরীতে রোগটি সনাক্ত করা হয়।
✔️ কোন দশকে করোনা ভাইরাসের সন্দেহ মেলে?
উঃ ১৯৩০
✔️ করোনা ভাইরাস কত সালে আবিষ্কার হয়?
উঃ ১৯৬০
✔️ করোনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম কি?
উঃ লি ওয়েনলিয়াং
✔️ লি ওয়েনলিয়াং কবে মারা যান?
উঃ ৬ ফেব্রুয়ারী,২০২০
✔️ বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত করা হয় কবে?
উঃ ৮ মার্চ, ২০২০
✔️ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায় কবে?
উঃ ১৮ মার্চ,২০২০
✔️ কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারী হিসেবে কবে কে ঘোষণা দেয়?
উঃ ১১ মার্চ,WHO
✔️ WHO কবে এই ভাইরাসের নাম দেন 2019-nCOV?
উঃ ৭ জানুয়ারি,২০২০
✔️ কোভিড-১৯ কবে নামকরণ করা হয়?
উঃ ১১ ফেব্রুয়ারি,২০২০
✔️ WHO, COVID-19 কবে PANDEMIC হিসেবে ঘোষণা করে?
উঃ ১১ মার্চ, ২০২০
✔️ COVID-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম কি?
উঃ SARS-COV-2
✔️ বিজ্ঞানীরা কবে কোভিড-১৯ কে সার্স- করোনা ভাইরাস গোত্রের বলেন?
উঃ ৯জানুয়ারি,২০২০
✔️ সর্বপ্রথম বাংলাদেশ কোন জেলা লকডাউন ঘোষণা করা হয়?
উঃ মাদারীপুর
✔️ করোনা ভাইরাস সর্বপ্রথম ইউরোপের কোন দেশে ধরা পরে?
উঃ ফ্রান্স
✔️ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কোন ডাক্তার মারা যান?
উঃ ড. মইনুদ্দিন
✔️ করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করার বিশেষ কাঠির নাম কী?
উত্তরঃ সোয়াব স্টিক
✔️ করোনাভাইরাস শনাক্তের কিট বাংলাদেশেকে সরবরাহ করেছে?
উঃ WHO
✔️ WHO কবে বৈশ্বিক অবস্থা জাড়ি করে?
উঃ ৩০ জানুয়ারি,২০২০
✔️ করোনা ভাইরাসের ৭ম প্রজাতির নাম কি?
উঃ 2019 Novel Corona Virus
✔️ করোনাভাইরাস শনাক্তকরণে গণস্বাস্থ্যের তৈরি কিটের নাম কী?
উত্তরঃ জিআর কোভিড-১৯ ডট ব্লট
✔️ করোনা ভাইরাসে সংক্রমণের বিশ্বের প্রায় কয়টি দেশে সংক্রমণের বিস্তার করে?
উঃ ২০০টি
✔️ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সর্বপ্রথম কোন সাংবাদিক মারা যান?
উঃ হুমায়ুন কবির খোকন
✔️ আইইডিসিআর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৬
✔️ IEDCR- পূর্ণরুপ কী?
উঃ Institute of Epidemiology, Diseases Control and Research.
✔️ IEDCR এর সদর দপ্তর কোথায়?
উঃ মহাখালী, ঢাকা।
✔️ PPE এর পূর্নরুপ কি?
উঃ Personal protective Equipment.
✔️ সর্বপ্রথম বাংলাদেশের নাগরিক কোন দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়?
উঃ সিঙ্গাপুর

19/09/2020

বিসিএস এর জন্য বাছাইকৃত সেরা ১০০ টি প্রশ্ন | Mostly Important 100 MCQ Questions For BCS Exam

01. আরব বিশ্বের ১ম দেশ হিসেবে পরমাণু চুল্লি নির্মাণের লাইসেন্স অনুমোদন দেয়
Ans : সংযুক্ত আরব আমিরাত

02. বিশ্বের সবচেয়ে বড় দুই ইঞ্জিন চালিত বিমানের নাম
Ans : বোয়িং '৭৭৭ এক্স ' ( দৈর্ঘ্য ২৫২ ফুট)

03. সম্প্রতি যে দেশের ডাকটিকিটে জেরুজালেম শহরের ছবি চিত্রায়িত করা হয়
Ans : ওমান

04. করোনাভাইরাসের ৭ম প্রজাতির নাম
Ans : 2019 Novel Corona Virus (2019-nCoV)

05. বর্তমানে বাংলাদেশের কূটনীতিক মিশন রয়েছে বিশ্বের
Ans : ৫৮ টি দেশে ৭৭ টি

06. 'L'oreal UNESCO Women in Science Award ' লাভ করেন
Ans : ড. ফেরদৌসী কাদরি

07. প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপিত হবে
Ans : শিবচর, মাদারীপুর

08. শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসা জেলার সংখ্যা
Ans : ৭টি (ঢাকা, ফেনী, গোপালগঞ্জ, নাটোর, পাবনা, জয়পুরহাট ও মেহেরপুর)।

09. প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বাংলাদেশ দূতাবাসের নিজস্ব চ্যান্সারি ভবন উদ্ধোধন করেন
Ans : রোম, ইতালিতে ( ৫ ফেব্রুয়ারি ২০২০)

10. পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (CID) ৩য় ফরেনসিক ল্যাবরেটরি উদ্ধোধন করা হয়
Ans : রাজশাহী (৩ ফেব্রুয়ারি ২০২০; অন্য দুটির অবস্থান - ঢাকা ও চট্টগ্রাম)

11. ' বাংলাদেশ ও রবীন্দ্রনাথ ' গ্যালারির নির্মাণ কাজ উদ্ধোধন করা হয়
Ans : রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা (৮ ফেব্রুয়ারি ২০২০)

12. ' বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ' অবস্থিত
Ans : খুলনায়

13. 'শেখ রাসেল পানি শোধনাগার ' অবস্থিত
Ans : চট্টগ্রামে

14. বর্তমানে বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি রয়েছে
Ans : ৪৫ টি দেশের

15. বিলুপ্তি প্রজাতির মাছ সংরক্ষণে দেশের বিভিন্ন নদ-নদী ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে স্থাপিত অভয়াশ্রম
Ans : ৪৩২ টি

16. বর্তমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নাম
Ans : শ ম রেজাউল করিম

17. বর্তমান সমাজকল্যাণ মন্ত্রীর নাম
Ans : মো. আশরাফ আলী খান খশরু

18. বর্তমান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নাম
Ans : শরীফ আহমেদ

19. বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ
Ans : আমার দেখা নয়াচীন (প্রকাশিত - ২ ফেব্রুয়ারি ২০২০)।

20. ব্যাংক আমানতে সুদের হার ৬% কার্যকর
Ans : ২ ফেব্রুয়ারি ২০২০

21. দেশে বর্তমানে বেসরকারি ব্যাংকের সংখ্যা
Ans :৫১ টি (এর মধ্যে ৯টি বিদেশী মালিকানাধীন)

22. বর্তমানে দেশে পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক
Ans :১০ টি

23. সম্প্রতি পূর্ণাঙ্গ ইসলামী ধারায় অনুমোদন পাওয়া ব্যাংক ২টির নাম
Ans :স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড

24. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন অনুষ্ঠিত হয়
Ans :৫ ফেব্রুয়ারি ২০২০

25. মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার
Ans :রিয়ার এডমিরাল নাজমুল হাসান।

26. সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার
Ans :মো. আবু জাফর।

27. ' ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB)' এর নতুন চেয়ারপারসন
Ans :অধ্যাপক ড. পারভীন হাসান।

28. বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বর্তমান চেয়ারম্যান
Ans :সাজ্জাদুল হাসান।

29. বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থার (SPARSO) বর্তমান চেয়ারম্যান
Ans :মিজানুর রহমান।

30. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (BPDB) বর্তমান চেয়ারম্যান
Ans :প্রকৌশলী মো. বেলায়েত হোসেন।

31. ঢাকা স্টক এক্সচেঞ্জের (DSE) বর্তমান চেয়ারম্যান
Ans : মো. ইউনুসুর রহমান

32. সরকারীভাবে বিদেশ যেতে আগ্রহীদের দেশব্যাপী নিবন্ধন শুরু
Ans :৯ ফেব্রুয়ারি ২০২০

33. বৈশ্বিক উদার গণতন্ত্র সূচকে বাংলাদেশ
Ans :১৪৫ তম

34. বৈশ্বিক নির্বাচনী গণতন্ত্র সূচকে বাংলাদেশ
Ans : ১৩০ তম

35. বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে বিশ্বে বাংলাদেশ
Ans : ৮৩ তম

36. বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশ
Ans : ৩১ তম

37. বৈশ্বিক জাতীয়তার মান সূচকে বাংলাদেশ
Ans : ১৩৭ তম

38. বৈশ্বিক লিঙ্গসমতা সূচকে বাংলাদেশ
Ans : ৫০ তম

39. বিশ্বব্যাংকের নারী, ব্যবসা ও আইন ২০২০ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশ
Ans : ১৭১ তম

40. সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক নাগরিক সম্মাননা 'মেডেল অব ইনডিপেনডেন্স অব ফার্স্ট অর্ডার ' লাভ করেন
Ans :ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান।

41. ২০২০ সালে একুশে পদক লাভ করেন
Ans :২০ ব্যক্তি ও ১ টি প্রতিষ্ঠান।

42. গবেষণায় 'একুশে পদক ২০২০' লাভ করে
Ans :বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (BERI)।

43. ২০২০ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন
Ans :৯ ব্যক্তি ও ১ টি প্রতিষ্ঠান।

44. শিক্ষাক্ষেত্রে ' স্বাধীনতা পুরস্কার ২০২০' লাভ করে
Ans :' ভারতেশ্বরী হোমস ' প্রতিষ্ঠান।

45. সাহিত্যক্ষেত্রে ' স্বাধীনতা পুরস্কার -২০২০' লাভ করেন
Ans :মুক্তিযোদ্ধা এসএম রইজ উদ্দিন আহম্মদ।

46. বর্তমানে দেশে মাথাপিছু দৈনিক মাছের চাহিদা
Ans : ৬০ গ্রাম

47. দেশে বর্তমানে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা
Ans : ১২৭৭ টি

48. দেশের ৬০তম তফসিলি ব্যাংক
Ans :বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড

49. দেশে বর্তমানে রাষ্ট্রায়ত্ত বানিজ্যিক ব্যাংক
Ans :৬ টি

50. সরকারি বিশেষায়িত ব্যাংকের সংখ্যা
Ans :৩ টি

51. বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র সাময়িক সম্প্রচার শুরু করে
Ans :২৬ জানুয়ারি ২০২০ ( ১২ ঘন্টা চলে)

52. দেশের ১ম ৬ লেনবিশিষ্ট এক্সপ্রেসওয়ে
Ans :ঢাকা - মাওয়া মহাসড়ক

53. দেশের ১ম বেসরকারি বিটুমিন কারখানা
Ans :' বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট ' ( উদ্ধোধন - ২২ ফেব্র. ২০২০)

54. বর্তমানে দেশে তফসিলি ব্যাংক
Ans :৬০ টি

55. ' কোম্পানি ( সংশোধন) বিল ২০২০' পাস হয়
Ans :১৮ ফেব্রুয়ারি ২০২০

56. অনলাইনে ভ্রমণ কর পরিশোধ পদ্ধতি উদ্ধোধন করা হয়
Ans :২৫ জানুয়ারি ২০২০

57. 'বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনর আইন (BRTC) বিল ২০২০' পাস হয়
Ans :১১ ফেব্রুয়ারি ২০২০

58. 'বাংলাদেশ বাতিঘর বিল ২০২০' পাস হয়
Ans :১২ ফেব্রুয়ারি ২০২০

59. বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান মারা যান
Ans :১৫ ফেব্রুয়ারি ২০২০

60. রাজশাহীতে দেশের ৩য় ফরেনসিক ল্যাব উদ্ধোধন
Ans :৩ ফেব্রুয়ারি ২০২০

61. প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফরে যান
Ans :৪ ফেব্রুয়ারি ২০২০

62. 'আমার দেখা নয়াচীন' বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই প্রকাশ করে
Ans :বাংলা একাডেমী।

63. 'আমার দেখা নয়াচীন' গ্রন্থের ইংরেজি অনুবাদক
Ans :অধ্যাপক ফখরুল আলম।

64. ২০২০ সালে ভারতের ২য় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ' পদ্মভূষণ ' লাভ করেন
Ans :সৈয়দ মোয়াজ্জেম আলী।

65. ২০২০ সালে ভারতের ৩য় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ' পদ্মশ্রী ' লাভ করেন
Ans :ড. এনামুল হক।

66. 'অমর একুশে গ্রন্থমেলা ২০২০' উৎসর্গ করা হয়
Ans :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে।

67. সরকার যে নদীকে ' বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ' ঘোষণার সিন্ধান্ত নিয়েছে
Ans :'হালদা' নদী।

68. ১ এপ্রিল ২০২০ থেকে ক্রেডিট ছাড়া সব ধরনের ঋণে সর্বোচ্চ ৯% সুদ কার্যকরের নির্দেশ দেয়
Ans :বাংলাদেশ ব্যাংক।

69. বঙ্গবন্ধুর ওপর ' Mphil ও PhD ' কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে
Ans :জাতীয় বিশ্ববিদ্যালয় ( ৮ ফেব্রুয়ারি ২০২০)।

70. অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত
Ans :মো. আবদুল মুহিত।

71. ৪৩তম 'International Fund for Agriculture Development ' অনুষ্ঠিত হয়
Ans : ১১-১২ ফেব্রুয়ারি ২০২০ (রোম,ইতালি)

72. ৫৬তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন (MSC) অনুষ্ঠিত হয়
Ans : ১৪-১৬ ফেব্রুয়ারি ২০২০ ( জার্মানির মিউনিখে)

73. ভারতীয় সশস্ত্র বাহিনীতে লিঙ্গ বৈষম্য দূর করতে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় প্রদান
Ans : ১৭ ফেব্রুয়ারি ২০২০

74. ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা তাপস পাল মারা যান
Ans : ১৮ ফেব্রুয়ারি ২০২০

75. বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের 'চিতেসতু ওয়াতানাবের' মারা যান
Ans : ২৩ ফেব্রুয়ারি ২০২০

76. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন
Ans : ২৮ জানুয়ারি ২০২০

77. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফর করেন
Ans : ২৪-২৫ ফেব্রুয়ারি ২০২০

78. মিশরের সাবেক ৪র্থ প্রেসিডেন্ট হোসনি মোবারক মারা যান
Ans : ২৫ ফেব্রুয়ারি ২০২০

79. ইংরেজি দৈনিকের মধ্যে সর্বাধিক প্রচারিত পত্রিকা
Ans : Daily Star (৪৪,৮১৪)।

80. দেশে বর্তমানে প্রতি এক লাখ মানুষের জন্য বিচারক রয়েছেন
Ans : ১ জন।

81. বর্তমানে দেশের আপিল বিভাগের বিচারপতির সংখ্যা
Ans : ৭ জন।

82. বর্তমানে দেশের হাইকোর্ট বিভাগের বিচারপতির সংখ্যা
Ans : ৯৭ জন।

83. দেশে বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন
Ans : ১৫৩ জন।

84. বৈশ্বিক মেধা প্রতিযোগিতা সূচকে সর্বনিম্ন দেশ
Ans : ইয়েমেন, ১৩২ তম

85. বর্তমানে বিশ্বে ২য় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশ
Ans : চীন ( এর আগে ছিল - রাশিয়া)

86. বৈশ্বিক সামাজিক উত্তরণ সূচকে শীর্ষ দেশ
Ans : ডেনমার্ক ( ২য় - নরওয়ে)

87. বৈশ্বিক সামাজিক উত্তরণ সূচকে সর্বনিম্ন দেশ
Ans : আইভরি কোস্ট, ৮২তম ( ২য় - সেনেগাল)

88. জীবাশ্ম জ্বালানির ব্যবহারে সর্বোচ্চ ক্ষতি হচ্ছে
Ans : যুক্তরাষ্ট্র, ভারত ও চীনে

89. রসুন উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ
Ans : চীন

90. আদা রপ্তানিতে শীর্ষ দেশ
Ans : চীন

91. কাতারের বর্তমান প্রধানমন্ত্রীর নাম
Ans : শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি

92. চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (CSE) বর্তমান চেয়ারম্যান
Ans : আসিফ ইব্রাহিম।

93 জাতীয় জাদুঘরের বর্তমান মহাপরিচালক
Ans : মো. আজহারুল ইসলাম।

94. 'ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ' এর বর্তমান মহাপরিচালক
Ans : আনিস মাহমুদ।

95. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বর্তমান মহাপরিচালক
Ans : প্রকৌশলী এ এম আমিনুল হক।

96. বৈশ্বিক সামাজিক উত্তরণ সূচকে বিশ্বে বাংলাদেশ
Ans : ৭৮ তম

97.দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি
Ans : বাংলাদেশে (১১.৪%)।

98. যানজটে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান
Ans : ১০ম

99. দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় বাংলাদেশ
Ans : ১৪ তম ( উর্ধক্রমে ১৪৬ তম

100.বৈশ্বিক গণতন্ত্র সূচকে বিশ্বে বাংলাদেশ
Ans : ৮০ তম

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka
1351