Das tutorial home

Das tutorial home

Share

This page is educational page.Mainly We focus on SSC,HSC & Admission students.

07/06/2023

GST A Unit 2023:
অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করতেছেন যে ভাইয়া এই মার্ক/পজিশনে চান্স বা সাব্জেক্ট পাবো কিনা?
উত্তর:দেখেন এখনো বুয়েট রিটেন হয় নি+চুকুরুয়েট এর এক্সাম ও হয় নি।আর ঢাবি,রাবি,চবির রেজাল্ট তো দিয়ে দিয়েছে।এবার বলতে গেলে মাক্সিমাম এই গুচ্ছে এক্সাম দিছে।এদের মধ্যে অনেক সংখ্যক বুয়েট,ঢাবি,রাবি,চবি & চুকুরুয়েটে চলে যাবে।
সে হিসেবে ২০০০০ এর মধ্যে যারা আছেন জিএসটি মেরিট অনুযায়ী তারা একটা নাহ একটা সাব্জেক্ট পাবেন বলা যায়।এদের ভিতর যারা ম্যাথ+বায়ো দাগানো তারা সাব্জেক্ট বায়ো ও (বাংলা/ইংলিশ) দাগানো ক্যান্ডিডেটদের তুলনায় আগে পাবে কিছুটা মেইনলি যাদের মিডল রেঞ্জে মার্ক।এছাড়া ২০০০০-২৩০০০ যারা আছেন তারা ও অপেক্ষা করেন আপনারা ও সাব্জেক্ট পেতে পারেন যদি ও একটু টাইম লাগবে।আরো পরিষ্কার বোঝা যাবে যখন ভার্সিটিতে ইনডিভিজুয়ালি এপ্লাই শুরু হবে তখন ঐ ভার্সিটিতে আপনার মেরিট দেখতে পাবেন কারণ সবাই তো সব ভার্সিটিতে এপ্লাই করবে নাহ।সুতরাং কেউ আশাহত হবেন নাহ।
যাদের আশানুরূপ ফলাফল হয় নি তারা কৃষিগুচ্ছ & জাবি ফোকাস করে পড়তে থাকেন।
সবার জন্য শুভকামনা❤️

-প্রসেঞ্জিত দাস
ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন
খুলনা বিশ্ববিদ্যালয়

04/06/2023

➤আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও বিজ্ঞান অনুষদের ফলাফল প্রকাশিত হবে।
সবার জন্য শুভকামনা রইল💛

Photos from Das tutorial home's post 20/05/2023



Integration Formate-1
Stay With Das Tutorial Home

18/05/2023

✪✪✪কৃষি গুচ্ছের এ বছরের পরীক্ষা আগামী ৫ আগস্ট 🥰

এক নজরে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার তথ্যসমূহঃ
▪️ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা (চতুর্থ বিষয় বাদে) - এসএসসি ৪.০০ এবং এইচএসসি ৪.০০ সহ মোট ৮.৫০ জিপিএ থাকতে হবে।

▪️আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পঠিত বিষয় - এসএসসির ক্ষেত্রে পদার্থ, রসায়ন, সাধারণ গণিত ও জীববিজ্ঞান (চতুর্থ বিষয়/মূল বিষয় যেকোনোটা হলেই হলো); উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পদার্থ, রসায়ন এবং উচ্চতর গণিত ও জীববিজ্ঞান (চতুর্থ বিষয়/মূল বিষয় যেকোনোটা হলেই হলো); এর বাহিরে অন্য কোনো সাব্জেক্ট (কৃষি, কম্পিউটার, গার্হস্থ্য অর্থনীতি) এ পড়লে হবে না।

▪️পরীক্ষার মানবন্টন - পদার্থ (২০), রসায়ন (২০), উচ্চতর গণিত (২০), জীববিজ্ঞান (৩০), ইংরেজি (১০)
▪️পাশ নম্বর - ৩৫
▪️জিপিএ - ৫০

▪️মোট আসন - ৩৫৩৯ টি (কোটা সহ)
▪️মোট বিশ্ববিদ্যালয় - ৮ টি
**সংগৃহীত **

24/12/2022

এইচএসসি-২২ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা🧡
সামনেই আপনাদের এডমিশন এক্সাম। আপনারা আমাদের পেইজ থেকে যে যে কনেন্ট প্রত্যাশা করেন তা আমাদের জানান।
আর পেইজে আপনাদের ফ্রেন্ডদের আমাদের পেইজে আড হইতে বলেন+মেনশন দিন🧡
সবার জন্য শুভকামনা🥰
Das Tutorial Home এর সাথে থাকুন💥

Photos from Das tutorial home's post 19/12/2022

#এইচএসসি ভার্সিটি এডমিশন পদার্থবিজ্ঞান প্রথম পত্রঃভেক্টর💛
Stay With Das Tutorial Home🥰

05/11/2022

আগামীকাল অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা💛

02/10/2022

#যৌগের সংকেত লেখার নিয়মঃ
এক্ষেত্রে যৌগের সংকেত লেখার ক্ষেত্রে যা জানা দরকার তা হচ্ছে মৌল/যৌগমূলকের যোজনী।
যোজনী বলতে বুঝায়ঃকোনো মৌল/পরমাণু অষ্টক পূরণের জন্য যত সংখ্যক ইলেকট্রন দান/গ্রহন বা শেয়ার মাধ্যমে বন্ধন গঠন করে থাকে সেই সংখ্যাকে ঐ মৌল বা পরমানুর যোজনী বলে।
যোজনী ৪ প্রকারঃ
১.সর্বোচ্চ যোজনী
২.সক্রিয় যোজনী
৩.সুপ্ত যোজনী
৪.পরিবর্তনশীল যোজনী
আমরা যৌগের সংকেত লেখার জন্য সাধারণত পরিবর্তনশীল যোজনী ব্যবহার করে থাকি।
পর্যায় সারণির গ্রুপ-১ এর মৌলসমূহের যোজনী ১(H,Li,Na,K,Rb,Cs,Fr)
গ্রুপ-২ আছে(Be,Mg,Ca,Sr,Ba,Ra)
এগুলো আমাদের পাঠ্যবইয়ে দেওয়া আছে।
এছাড়া বিভিন্ন যৌগমূলকের ও চার্জ & যোজনী দেওয়া আছে যেগুলো জানলে যৌগের সংকেত লিখতে পারবো।
যেমনঃSO4^2-(সালফেট) এর যোজনী-২
PO4^3-(ফসফেট)-৩
CO3^2-(কার্বনেট)-২
NO3^1-(নাইট্রেট)-১
এছাড়া আরো অনেক আছে
এখন যদি লিখতে বলা হয় ম্যাগনেসিয়াম নাইট্রেটের সংকেত তাহলে আমরা কিভাবে লিখবো -
এক্ষেত্রে আমরা যেহেতু পরিবর্তনশীল যোজনী ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা যোজনী এক্সচেঞ্জ করে লিখবো--ম্যাগনেসিয়াম(Mg) এর যোজনী -২ যাবে নাইট্রেটের কাছে আর নাইট্রেটের(NO3^-1) আসবে ম্যাগনেসিয়ামের কাছে।
তাহলে সংকেত হবে-Mg(NO3)2
এভাবে আপনারা ম্যাগনেসিয়াম/এলুমিনিয়াম/সোডিয়াম/পটাশিয়াম সালফেট,ফসফেট,কার্বনেট ইত্যাদি দিয়ে প্রাক্টিস করতে পারেন।
ধন্যবাদ সবাইকে🧡
Stay With Das Tutorial Home

14/06/2022

➡️➡️আদর্শ গ্যাস & বাস্তব গ্যাসঃ
আদর্শ গ্যাসঃযে সকল গ্যাস নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে।আদর্শ গ্যাস PV=nRT সূত্র মেনে চলে।

বাস্তব গ্যাসঃযে সকল গ্যাস নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না তাকে বাস্তব গ্যাস বলে।আদর্শ গ্যাস PV=nRT সূত্র মেনে চলে না।
⭕প্রশ্নঃবাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাস হিসেবে হিসেবে আচরণ করবে?
➡️উচ্চ তাপমাত্রায় ও নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে।কারণ উচ্চ তাপমাত্রায় অনুগুলোর গতিশক্তি বেড়ে যায় ফলে আন্তঃআনবিক আকর্ষন বল কমে যায় & চাপ কম থাকার কারণে গ্যাস অণুগুলো কাছাকাছি আসতে পারে না।যে কারণে উচ্চ তাপমাত্রায় ও নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে।
⭕প্রশ্নঃআদর্শ গ্যাস কখন বাস্তব গ্যাসের মতো আচরণ করবে?
➡️নিম্ন তাপমাত্রায় ও উচ্চ চাপে।
⭕প্রশ্নঃএকটি গ্যাসকে কখন তরলে পরিণত করা যায়?
➡️নিম্ন তাপমাত্রায় ও উচ্চ চাপে।যে গ্যাস এর আণবিক ভর যত বেশি সেই গ্যাসকে তত সহজেই তরলে পরিণত করা যায়।

🔴DAS TUTORIAL HOME🔴

30/03/2022

Sigma & Pi Bonds:
১.বেনজিনে সিগমা বন্ধন ১২ টি & পাই বন্ধন ৩ টি।
২.ন্যাপথালিনে সিগমা বন্ধন ১৯ টি & পাই বন্ধন ৫ টি।
৩.আনথ্রাসিনে সিগমা বন্ধন ২৬ টি & পাই বন্ধন ৭ টি
৪.ডাইফিনাইলে সিগমা বন্ধন ২৩ টি & পাই বন্ধন ৬ টি।

**Das Tutorial Home**

06/02/2022

কার্বন-কার্বন বন্ধন দূরত্বঃ
১.কার্বন-কার্বন একক বন্ধনের ক্ষেত্রে দূরত্ব,C-C =>0.154 nm
২.কার্বন-কার্বন দ্বি-বন্ধনের দুরত্ব বেনজিনের ক্ষেত্রে,C=C =>0.139 nm
৩.কার্বন-কার্বন দ্বি-বন্ধনের দূরত্ব অ্যালিফ্যাটিক অসম্পৃক্ত যৌগের ক্ষেত্রে,C=C =>0.134 nm
৩.কার্বন-কার্বন ত্রি-বন্ধনের দূরত্ব অ্যালিফ্যাটিক অসম্পৃক্ত যৌগের ক্ষেত্রে,C-=C =>0.121 nm

Das Tutorial Home❣️

23/01/2022

অভিজাত ধাতু কি?
অভিজাত ধাতু বলতে আমরা কি বুঝি এসব বিষয় নিয়ে জানা যাক💛
অভিজাত ধাতু বলতে আমরা সেই সব ধাতুকে বুঝি যেসব ধাতু প্রতিকুল অবস্থায় যেমন বৃষ্টি,কুয়াশা,কাদা,ধুলাবালি ইত্যাদি দ্বারা সহজে নষ্ট হয় না,তাদেরকেই আমরা অভিজাত বলে থাকি।
অন্যভাবে বলতে গেলে যেসব ধাতু পরিবেশের কোনো কিছুর সংস্পর্শে থাকলে ও সহজে ঐ পরিবেশের উপাদানের প্রতি আকৃষ্ট হয়ে নষ্ট হয়ে যায় নাহ,তাদেরকেই অভিজাত ধাতু বলে।
এ পর্যন্ত পাওয়া অভিজাত ধাতু ৭ টি।যথাঃ
১.সোনা(Au)
২.লেড(Pb)
৩.মার্কারি(Hg)
৪.প্লাটিনাম(Pt)
৫.আর্সেনিক(As)
৬.রুবিডিয়াম(Rb)
৭.সিজিয়াম(Cs)

**Das Tutorial Home**

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Gopalgonj
Dhaka