KPB School & College

KPB School & College

Share

.:: KPBSC OFFICIAL PAGE .:: █║▌│█│║▌║│█║▌║▌║█║║
© KPB SCHOOL & COLLEGE It should be noted that most of the people come from very middle class inhabitants.

░░░░░░░░░░░░░░░░░░░
░╔╦╦╦═╦╗╔═╦═╦══╦═╗░
░║║║║╩╣╚╣═╣║║║║║╩╣░
░╚══╩═╩═╩═╩═╩╩╩╩═╝░
░░░░░░░░░░░░░░░░░░░




■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

Kadamtala Purbo Basabo (KPB) School & College is a popular and traditional seat of learning in Dhaka city and entire of the country. From the beginning of this School & College claims a very outstanding command bec

23/04/2026

শোক সংবাদ 🏴
৫৬/ই কদমতলা নিবাসী, জনাব মরহুম ফজলুল হক সাহেবের কনিষ্ঠ সন্তান, কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজের ৮৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, রিসাদুল হক রিসাদ (বেবি ভাই) আজ সকাল আনুমানিক ৪ ঘটিকায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
KPB School & College পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

মরহুমের জানাজার নামাজ আজ, বাদ আছর কদমতলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজায় শরিক হয়ে, তার মাগফেরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

01/04/2026

আসসালামু আলাইকুম, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজের অত্যন্ত প্রিয় শিক্ষক আব্দুল্লাহ আল মামুন স্যার (Abdullah Al Mamun) গুরুতর হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন।

​দুর্ভাগ্যবশত, প্রায় ৪ দিন আগে স্যার হার্ট অ্যাটাক করলেও শুরুতে বিষয়টি উপলব্ধি করা সম্ভব হয়নি। গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত মুগদা হাসপাতালের সিসিইউ-তে (CCU) ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার প্রয়োজনে আগামীকাল তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হবে।

​একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে তিনি সবসময় আমাদের মঙ্গল কামনা করেছেন। আজ তার এই কঠিন সময়ে আপনাদের সকলের কাছে বিনীতভাবে দোয়া ও প্রার্থনা ভিক্ষা চাইছি।

​হে আল্লাহ, আপনি আমাদের প্রিয় স্যারকে শেফা দান করুন এবং তাকে দ্রুত সুস্থ করে পুনরায় আমাদের মাঝে ফিরিয়ে আনুন। আমিন।

01/01/2026

শোক সংবাদ
কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজের ২০০৪ ব্যাচের অনুপ কুমার বাউল (অনুপ দা), আজ সকাল ১০:১০ ঘটিকায় পরলোকগমন করেছেন।

Photos from KPB School & College's post 30/12/2025

1st national Junior and youth club cup Wushu Championship!
One silver and four bronze in the house! 
Congrats to our young lads ❤️

08/09/2025

#শোক_সংবাদঃ
কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ পরিবারের প্রাক্তন কর্মচারী মোঃ ওসমান গণি (ওসমান ভাই) আজ রাত আনুমানিক ১০:১০ মিনিটে মুগ্দা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাই হে রজেউন)। আগামীকাল (০৯/০৯/২০২৫) সকাল ৮টায় মরহুমের জানাজার নামাজ কদমতলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজে উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
৮/৯/২৫

10/04/2025

এসএসসি ও সমমানের সকল পরীক্ষার্থীদের জন্য KPB School & College পরিবারের পক্ষ থেকে শুভকামনা।

01/04/2025

কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজের ৪র্থ শ্রেণির কর্মচারী রুহূল আমিন আজ দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটে কমলাপুর ৬ নাম্বার বাস টার্মিনাল রাস্তায় বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রজেউন।

31/12/2024

#শোক_সংবাদ
কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজের শ্রদ্ধেয় প্রিন্সিপাল সামছুল আলম স্বজন স্যারের শ্রদ্ধেয় মাতা আজ দুপুর ১২:৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মরহুমার নামাজে জানাজা আজ বাদ আসর কদমতলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে

আল্লাহতায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহতায়ালা যেন এই শোক সামলাবার ও ধৈর্য ধারন করার ক্ষমতা তাঁর পরিবারের সবাইকে প্রদান করেন সেই কামনাও করছি।

আমীন।

Photos from KPB School & College's post 06/11/2024

কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ এর কলেজ শাখার ১ম বর্ষের টার্ম-১ পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক মত বিনিময় অনুষ্ঠানের একাংশ।
উক্ত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে রেজাল্ট কার্ড প্রদান ও শতভাগ উপস্থিতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

15/10/2024

ারা বাংলাদেশে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সকল কৃতকার্য শিক্ষার্থীকে KPB School & College পরিবারের পক্ষ থেকে জানাই ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

সেইসাথে যে সকল শিক্ষার্থী অনাকাঙ্খিতভাবে অকৃতকার্য হয়েছে, তারা হতাশ না হয়ে আগামী বছর আরো ভালো ফলাফল অর্জনের মাধ্যমে কৃতকার্য হবে, আমরা সে আশাবাদ ব্যক্ত করছি।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


28/3 Kadamtala
Dhaka
1214