BAC - BUP Admission Coaching

BAC - BUP Admission Coaching Effective and animated admission test preparation center for BUP

Congratulations
06/03/2024

Congratulations


অভিনন্দন
ফয়সাল আহমেদ রাজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে B - ইউনিটে ১৭০তম হওয়ায় আমরা আনন্দিত এবং গর্বিত। তোমার এই অসামান্য অর্জনে পথ প্রদর্শক হিসেবে পাশে ছিলো সংশপ্তক। সঠিক গাইডলাইন পেলে স্বল্প সময়েও ভালো ফলাফল করা সম্ভব তুমি প্রমান করেছো।
সংশপ্তকের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও দোয়া রইলো।

01/03/2024

অভিনন্দন
নাইমা জান্নাত আনুশী,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে D -Unit এ ৪র্থ হয়ে চমৎকার একটি রেজাল্ট উপহার দেওয়ায় এবং তোমার এই অর্জনে পথ প্রদর্শক হিসেবে পাশে থাকতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত।
" সংশপ্তক সব সময়ই বলে থাকে সঠিক গাইড লাইনে অল্পদিন পড়েই চান্স পাওয়া সম্ভব " এটা যে বাস্তবিক অর্থেই সত্য তা তুমি আবারও প্রমান করলে।

Heartiest congratulations to Naima Jannat Anushi for securing 4th position in Jahangirnagar University D-Unit Admission Test. We are proud of your achievement.


17/12/2022

শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি। কিন্তু দিনশেষে আজকে শচীনকে পুরো বিশ্ব ক্রিকেট নক্ষত্র হিসেবেই জানে। কারণ তিনি ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি করাদের মধ্যে একজন। আর আপনি দু'একবার কোনো কাজে হেরে গেছেন তো আবার অন্য পথ খুঁজেন।

মার্ক জুকারবার্গকে যখন তার গার্লফ্রেন্ড সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, তখন সে জেদ করে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুক তৈরি করে, যার মাধ্যমে সে ওয়ার্ল্ডের টপ ফাইভ রিচম্যানদের একজন। আর আপনি হলে কী করতেন? শেভ করা ছেড়ে দিয়ে, সিগারেট টানতেন আর বলতেন- বেঁচে থেকে কী লাভ!

টমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথীবীর ইতিহাসে তত বছর কেউ বাঁচেওনি। ৯৯৯ বার ব্যর্থ হয়েছেন তিনি। আর আপনি? সাকসেস হওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন কতবার চেষ্টাটা করতে পারবেন?

সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভ্রাতৃদ্বয় যতবার প্ল্যান করে বিমান উড়াতে চেষ্টা করে করে ব্যর্থ হয়েছেন, আপনি ততবার প্ল্যান করে পাখির উড়াও দেখেননি। তবু তিনি বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন।

আপনার পাশের বাসার ছেলেটি কিংবা পাশের গ্রামের মেয়েটি অথবা আপনার যে বন্ধুটি গতবার চাকরিটা পেয়ে মিষ্টি খাওয়াচ্ছেন, আপনি তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন, আর বলছেন- কী কপাল তার! নারে বস, এটা তার কপালের গুণে পায়নি। পরিশ্রমের গুণে পেয়েছে।

সৃষ্টিকর্তাকে একবার জানান দেন সাকসেস না আসার আগ পর্যন্ত আপনি থামবেন না, হেরে গেলেও না, বারবার ব্যর্থ হলেও না।

ছোটবেলায় যেভাবে একবার হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন, পড়ে গিয়ে ব্যাথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন, আবার পড়তেন আবার হাঁটতেন। কেউ আপনাকে তখন থামায় রাখতে পারেনি। নাছোড়বান্দার মত আপনি লেগেছিলেন।

এখন সময় এসেছে আবার দাঁতে দাঁত চেপে নাছোড়বান্দার মত লেগে থাকার। যে যাই বলুক, যে যা করুক, আপনি শুধু লেগে থাকেন। বাকিটা সিস্টেম্যাটিক্যালি স্রষ্টা আপনাকে দিয়ে দিবেন।
(সংগৃহীত)

09/09/2022
09/09/2022

দেশে চাকরি নেই; কেউ নাকি চাকরি পায় না। কিন্তু বিডিজবস-এর মতো ওয়েবসাইটে হাজারে ৫/৬টার বেশি complete profile পাবেন না। ফেসবুক-এ বেকারত্ব নিয়ে স্ট্যাটাস দেবে, কিন্তু লিঙ্কডইনে কারো প্রোফাইল রেডি না!
কই খাইতে গেলাম, কই ঘুরতে গেলাম, কই আড্ডা দিলাম, কার বৌভাতে গেলাম সবই আপডেট আছে, নিজের সিভিটা আপডেট হয় না! পাঁচটা মেয়েকে পটানোর জন্য ৫০ রকম ফন্দি আঁটে, কিন্তু পাঁচটা আলাদা প্রতিষ্ঠানে পাঁচ রকম চাকরির জন‍্য ক‍্যারিয়ার অবজেক্টিভ একই!
বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ে, নেয় মার্কেটিং আর হিউম‍্যান রিসোর্স। কেন? ফ‍াইন‍্যান্স ন‍িবে না; কারণ অংকে দূর্বল! কে জানি তাকে বুঝাইছে- ফাইন‍্যান্স পড়তে সাইন্সের হায়ার ম‍্যাথের মাস্টার্স শেষ করে আসা লাগে। একাউন্টিং পড়বে না কারণ তার ব‍্যাকগ্রাউন্ড হয় আর্টস না হয় সাইন্স ছিলো! কে জানি তারে বুঝাইছে- এসএসসি বা এইচএসসিতে কমার্সের স্টুডেন্ট না হইলে একাউন্টিং-এ পড়া যায় না! আবার কারা জানি ছড়াইছে দেশে নাকি একাউন্টেন্টের কোনো দরকারই নাই; সব কম্পিউটারে করা যায়!
এদিকে মার্কেটিং-এ পড়ে মার্কেটিং-এর কাজ করবে না; হতে চায় ডাইরেক্ট মার্কেটিং ম‍্যানেজার, এসির বাতাসে বসে বসে কাজ করবে। মার্কেটিং-এর সংজ্ঞা জিগাইলে সুন্দর কইরা উত্তর দিবে, কিন্তু মার্কেটিং করতে গেলে কাস্টমার কি সংজ্ঞা জিগাইবো? এইচআর-এ পড়েও বলতে পারে না এইচআর-এর মূল কাজগুলো কী কী? খালি জানে- মানুষের চাকরি দেওয়া আর চাকরি খাওয়ার জন‍্য কাগজে সই করতে হয়!
যে কাউরে জিগান- কী চাকরি করতে চায়? হয় বলবে ব‍্যাংকে কাজ করব, না হয় বলবে মাল্টিন‍্যাশনালে ক্যারিয়ার গড়ব। কিন্তু ব‍্যাংকে কী কাজ করতে হয় বা মাল্টিন‍্যাশনাল-এ কী করা হয় জিগাইলেই লা জবাব। ব‍্যাংকে বসে মানুষের টাকা গুনে সিল মারা আর মাল্টিন‍্যাশনাল মানে ম‍্যালা টাকা- এটুকুর বাইরে কোনো ধারণাই নাই!
চাকরি দিতে যাইবেন, কোন যোগ‍্যতার বলে চাকরি পেতে চাও জিগাইলে উত্তর আসবে- গোল্ডেন ৩.৭৫, গোল্ডেন ৩.৫! কিন্তু এই রেজাল্ট কিভাবে আপনার প্রতিষ্ঠানের কাজে লাগবে সে কথা জিগাইলেই ধরা! ইন্টাভিউ বোর্ড থেকে বের হয়ে এসে বলবে, আজকাল মামা-চাচা না থাকলে চাকরি হয় না, কপাল খারাপ!
অনার্স পাশ করে বসে আছে, চাকরি পাচ্ছে না, চেষ্টাও করে না; কোথায় গেলে স্কিল বাড়াবে- সেই খবর নেই, হুট করে মাস্টার্স-এ ভর্তি হয়ে যাবে (অথচ একমাত্র শিক্ষকতা পেশা ছাড়া মাস্টার্স-এর প্রয়োজন নেই বললেই চলে)। তারপরও চাকরি না পেয়ে আরেকটা মাস্টার্স করবে; এবারও চাকরি নাই! ২/৩টা মাস্টার্স-ওয়ালা লোক সমাজে যে কী পরিমাণ, তা একটা ব‍্যাংকের সিভি বাছাইয়ের কাজ করলেই টের পাবেন!
এদিকে দেশে যোগ‍্য লোক পাওয়া কঠিন। জনৈক শ্রদ্ধেয় শিক্ষক একজন শিল্পপতিকে বলেছিলেন, ভারতীয়দের চাকরি না দিয়ে আমাদের দেশের ছেলেদেরকে দিন। উত্তর পেয়েছিলেন, স্কিল-ওয়ালা একটা দেশি ছেলেকে দেখায় দেন, এক্ষুণি চাকরি দিচ্ছি। স‍্যারকে হতাশ হতে হয়েছে।
শিক্ষার উদ্দেশ্য চোখের পর্দা সরিয়ে দেওয়া, মানুষকে অহংকার মুক্ত করা, কোনটা সঠিক কোনটা সঠিক নয় বুঝতে শেখানো; কিন্তু হয় উল্টোটা। এমবিএ করছে, এখন আর রিক্সার গ‍্যারেজের মালিক হতে পারবে না। অনার্স শেষ করে ফেলছে, বাপ যে ছোট্ট খামার দিয়ে ৩/৪ ভাইবোনকে লেখাপড়া শিখিয়ে বড় করেছে, সেই খামারকে নিজের বুদ্ধিতে বাড়াতে চেষ্টা করবে না।
দেশে একজন এমবিএ পাশ লোক চাকরিতে যোগ দেয় ১০-১২ হাজার টাকা বেতনে, আর একজন ইলেক্ট্রিক মিস্ত্রি মাসে ৩০-৪০ হাজার টাকা আয় করে শহরে একটা আর গ্রামে একটা, মোট দুইটা সংসার চালায়! কিন্তু আমি যেহেতু এমবিএ করে ফেলছি, আমি কি আর ওই ইলেক্ট্রিক মিস্ত্রি হতে পারবো? কেউ বুঝে না- ইলেক্ট্রিক মিস্ত্রি না হই, অন্তত পাঁচজন মিস্ত্রির সরদার হতে পারলেও আয়-রোজগার মন্দ হয় না!
এখন চলছে CEO-এর যুগ। ১,০০০ টাকায় একটা ডোমেইন, ৫০০ টাকায় হোস্টিং, ৩০০ টাকায় চার রঙের ভিজিটিং কার্ড, আর ঠেকায় কে? আমি এখন CEO! কোম্পানিতে লোক ক’জন? মাত্র তিনজন; তাইলে তুমি CEO হইলা ক‍্যামনে? উত্তর নাই!
কাজের স্কিল নাই; কমিটমেন্ট ঠিক নাই; বিজনেসের প্ল্যান নাই; টাকার কথা তো বাদই দিলাম। দু’দিন পর সব শ‍্যাষ! ওমনি শুরু হয়ে যাবে- আম্রিকায় সিলিকন ভ‍্যালি আছে, কিক স্টার্টার আছে, আমাদের কিচ্ছু নাই। আরে বাবা আকিজ সাহেব কোন ভ‍্যালিতে ছিলেন? স্কয়ার-এর স্যামসন এইচ. চৌধুরী ক‍্যামনে আগাইছেন?
খালি নাই নাই নাই নাই আর নাই! সত্য কথা বলতে, সমাজে এমন মানুষেরও খুব একটা দরকার নাই।

Collected but very true

28/08/2022

#দিবস থেকে প্রত্যেকবার প্রিলিতে একটি করে প্রশ্ন থাকে।
০১। জাতীয় শিক্ষক দিবস- ১৯ জানুয়ারী
০২। জাতীয় পতাকা দিবস - ২ মার্চ
০৩। বিশ্ব নারী দিবস- ৮ মার্চ
০৪। শিশু দিবস- ১৭ মার্চ
০৫। বিশ্ব আবহাওয়া দিবস- ২৩ মার্চ
০৬। স্বাধীনতা দিবস- ২৬ মার্চ
০৭। বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল
০৮। মুজিবনগর দিবস- ১৭ এপ্রিল
০৯। বিশ্ব মেধা সম্পদ দিবস- ২৬ এপ্রিল
১০। মহান মে দিবস- ১ মে
১১। আন্তর্জাতিক শিশু দিবস- ৪ মে
১২। বিশ্ব মা দিবস- ১৩ মে
১৩। বিশ্ব পরিবার দিবস- ১৫ মে
১৪। বিশ্ব টেলিযোগাযোগ দিবস- ১৭ মে
১৫। নিরাপদ মাতৃত্ব দিবস- ২৮ মে
১৬। বিশ্ব তামাকমুক্ত দিবস- ৩১ মে
১৭। বিশ্ব পরিবেশ দিবস- ৫ জুন
১৮। ছয় দফা দিবস- ৭ জুন
১৯। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস- ১২ জুন
২০। পলাশী দিবস- ২৩ জুন
২১। বিশ্ব সংগীত দিবস- ২১ জুন
২২। জন্ম নিবন্ধন দিবস- ৩ জুলাই
২৩। বিশ্ব সমবায় দিবস- ৭ জুলাই
২৪। মুসক দিবস- ১০ জুলাই
২৫। বিশ্ব জন সংখ্যা দিবস- ১১ জুলাই
২৬। ম্যান্ডেলা দিবস- ১৮ জুলাই
২৭। বিশ্ব বাঘ দিবস- ২৯ জুলাই
২৮। হিরোশিমা দিবস- ৬ আগস্ট
২৯। বিশ্ব যুব দিবস- ১২ আগস্ট
৩০। জাতীয় শোক দিবস- ১৫ আগস্ট
৩১। বিশ্ব স্বাক্ষরতা/ নিরক্ষরতা দিবস- ৮ সেপ্টেম্বর
৩২। জাতীয় আয়কর দিবস- ১৫ সেপ্টেম্বর
৩৩। মহান শিক্ষা দিবস- ১৭ সেপ্টেম্বর
৩৪। শিক্ষক দিবস- ৫ অক্টোবর
৩৫। বিশ্ব ডাক দিবস- ৯ অক্টোবর
৩৬। বিশ্ব খাদ্য দিবস- ১৬ অক্টোবর
৩৭। জাতীয় সড়ক নিরাপদ দিবস- ২২ অক্টোবর
৩৮। জেলহত্যা দিবস- ৩ নভেম্বর
৩৯। সংবিধান দিবস- ৪ নভেম্বর
৪০। সশস্ত্রবাহিনী দিবস- ২১ নভেম্বর
৪১। মুক্তিযুদ্ধা দিবস/ বিশ্ব এইডস দিবস- ১ ডিসেম্বর
৪২। রোকেয়া দিবস- ৯ ডিসেম্বর
৪৩। বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর
৪৪। শহীদ বুদ্ধিজীবী দিবস- ১৪ ডিসেম্বর
৪৫। বিজয় দিবস- ১৬ ডিসেম্বর
৪৬। অান্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারি
৪৭। সুন্দরবন দিবস - ১৪ ফেব্রুয়ারি
৪৮। জাতীয় আয়কর দিবস- ৩০ নভেম্বর
৪৯। মূসক দিবস- ১০ ডিসেম্বর
৫০। জাতীয় বিমা দিবস- ১মার্চ
৫১। জাতীয় গণহত্যা দিবস- ২৫মার্চ

18/10/2021
28/07/2021

✌ সু-খবর ✌
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বল্প সময়ে ভর্তি প্রস্তুতির জন্য সম্পূর্ণ নতুন আঙ্গিকে বহুল প্রত্যাশিত সংশপ্তক পাবলিকেশন্স প্রকাশ করেছে সকল ইউনিটের জন্য চুড়ান্ত সাজেশন ও মডেল টেস্ট।
বইটির অর্ডার করতে www.rokomari.com এবং ইউনিট ভিত্তিক রকমারিতে বইটি অর্ডার করতে নিচে লিংকে প্রবেশ করুন:
A+H Unit = https://www.rokomari.com/book/217378/jahangirnogor-biswobidyaloy-vorti-sohayika

B Unit = https://www.rokomari.com/book/217379/jahangirnogor-biswobidyaloy-vorti-sohayika

C Unit = https://www.rokomari.com/book/217380/jahangirnogor-biswobidyaloy-vorti-sohayika

D Unit = https://www.rokomari.com/book/217381/jahangirnogor-biswobidyaloy-vorti-sohayika

E Unit = https://www.rokomari.com/book/217382/jahangirnogor-biswobidyaloy-vorti-sohayika

F Unit = https://www.rokomari.com/book/217383/jahangirnogor-biswobidyaloy-vorti-sohayika

24/05/2021
Bangladesh University of Professionals (BUP)বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)BUP-ভর্তি প্রস্তুতির জন্য একমাত...
07/02/2021

Bangladesh University of Professionals (BUP)

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)

BUP-ভর্তি প্রস্তুতির জন্য একমাত্র নির্ভরযোগ্য ভর্তি সহায়িকা “সংশপ্তক পাবলিকেশন্স” প্রকাশিত বইসমূহ এখন পাওয়া যাচ্ছে বাজারের সর্বত্রই।

# Faculty of Arts & Social Science (FASS) 150/-
# Faculty of Business Studies (FBS) 150/-
# Faculty of Security and Strategic Studies (FSSS) 150/-
# Faculty of Science and Technology (FST) 150/-

বিস্তারিত জানতে কল করুন
01839960825
01710822599

Address

Farmgate
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when BAC - BUP Admission Coaching posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share