Knowledge Hut Academy

Knowledge Hut Academy Knowledge Hut Academy, Special for English, is an online Platform for the learners. The more you read, the more you learn...

SSC English Preparation -2027/28
23/09/2026

SSC English Preparation -2027/28

আপনার সন্তানের ইংরেজি বেসিক ভালো কিন্তু Freehand Writing/Creative Writing  এর প্রস্তুতি নিতে  ভাবছেন?নাকি Admission ও Ac...
21/09/2026

আপনার সন্তানের ইংরেজি বেসিক ভালো কিন্তু Freehand Writing/Creative Writing এর প্রস্তুতি নিতে ভাবছেন?

নাকি Admission ও Academic—দুই ক্ষেত্রেই ইংরেজিতে ভালো প্রস্তুতি চান?

Knowledge Hut Academy - তে রয়েছে রেগুলার ব্যাচ এর পাশাপাশি _
Special English Freehand Writing Course!

এখানে রয়েছে—

🎯 Rajuk College Admission English Writing Course

🎯 Cadet College Admission English Writing Course

🎯 Academic- Basic to Standard English Writing Course

🎯 Advance- English Writing Course

শুধু তাই নয়—
SSC-2027 ও SSC-2028 শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ Academic Batch।

এছাড়াও
Class- 4 থেকে Class- 8 পর্যন্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে..
Academic, Admission, Scholarship ও basic অথবা English Foundation course।

কোর্স এর লক্ষ্য শুধু মুখস্থ করানো নয়—
শিক্ষার্থীর English Writing Skill, Vocabulary, Grammar এবং Creative Thinking-কে আরও শক্তিশালী করে তোলা।

📚 সপ্তাহে একটি ক্লাস শুক্রবার অথবা শনিবার
⏰ প্রতিটি ক্লাসের সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।

📅 কোর্সের মেয়াদ ৪ মাস।

(১ম ব্যাচ) শুরু: ১৮ সেপ্টেম্বর ২০২৬

(২য় ব্যাচ( শুরু: ২ অক্টোবর ২০২৬

Course Fee মাত্র ৭,০০০ টাকা!

তাই দেরি না করে আজই আপনার সন্তানের আসন নিশ্চিত করুন।
..আজকের সঠিক প্রস্তুতিই হতে পারে আপনার সন্তানের আগামী দিনের সাফল্যের ভিত্তি।

📞 যোগাযোগ: 01620-478520
📍 ঠিকানা: House-22, Road-08, Sector-06, Uttara, Dhaka-1230

Knowledge Hut Academy
Building Skills, Shaping Futures.

ভর্তি চলছে। যুক্ত হতে যোগাযোগ করুন। Address: Road -08, House -22, Sector- 06 Uttara Model Town, Uttara Dhaka-1230
17/09/2026

ভর্তি চলছে।

যুক্ত হতে যোগাযোগ করুন।

Address: Road -08, House -22, Sector- 06
Uttara Model Town, Uttara Dhaka-1230

ভর্তি চলছে .....English FREEHAND WRITING COURSEEnglish Writing-এ দক্ষতার প্রথম ধাপ শুরু হোক Knowledge Hut থেকেই!কোর্সে থ...
01/09/2026

ভর্তি চলছে .....

English FREEHAND WRITING COURSE

English Writing-এ দক্ষতার প্রথম ধাপ শুরু হোক Knowledge Hut থেকেই!

কোর্সে থাকছে:......( NCTB & Admission Standard)

✓ Translation both sentence & passage
✓ Vocabulary & Make Sentence
✓ Paragraph , Dialogue, story & composition Writing

✓ Letter , Email, Poster , Leaflet & Application Writing

✓ নিয়মিত Writing Practice
✓ Individual Care & Expert Guidance

বিশেষ লক্ষ্য—
শিক্ষার্থীর English Writing-এ Confidence, Accuracy & Fluency তৈরি করা।

ক্লাস: শুক্রবার ও শনিবার

প্রথম ব্যাচ শুরু: 18 September,2026

দ্বিতীয় ব্যাচ শুরু: 02 October ,2026

⚠️ আসন সংখ্যা সীমিত! আজই ভর্তি নিশ্চিত করুন ...

📞 Contact:01620-478520

📍 House-22, Road-08, Sector-06, Uttara Model Town, Uttara, Dhaka-1230

06/05/2026

কবিতা: তপ্ত রোদের দুপুর
কবি: নির্মোহ (ছদ্মনাম)

​খাঁ খাঁ রোদে পুড়ছে তামাটে আকাশ,
মাঠের বুকে বইছে তপ্ত বাতাস।
পিচগলা পথে নেই পথিকের পা ফেলে চলা,
চাতক পাখির কণ্ঠে আজ ফুরিয়ে গেছে বলা।

​শুকনো পুকুর, তৃষ্ণায় চৌচির বুক,
ক্লান্ত কাকের হাঁ করা বিবর্ণ মুখ।
বটবৃক্ষের শান্ত শীতল ছায়ায়,
রাখাল ছেলে ঘুমায় নিবিড় মায়ায়।

​টিনের চালের ঘরে আগুনের হল্কা লাগে,
পাখার বাতাসেও যেন শরীর জ্বলে জাগে।
নিঝুম গ্রাম, নিস্তব্ধ শহরের অলিগলি,
তপ্ত দুপুর বলছে যেন আগুনেরই বলি।

​রোদের তেজে ঝিমিয়ে পড়েছে জনপদ,
সবুজ পাতারাও যেন আজ বড়ই বিমর্ষ ও শ্লথ।
কবে আসবে বৃষ্টি, নামবে মেঘের ছায়া—
এই কামনায় চাতক ব্যাকুল, প্রকৃতির এ কী মায়া!

04/05/2026

কবিতা: জীবনকাল
কবি: নির্মোহ ( ছদ্মনাম)

একপাশে হারানো শৈশব, অন্যপাশে আগামীর টান,
মাঝখানে দাঁড়িয়ে আমরা গাইছি জীবনের গান।
কখনো রোদ, কখনো মেঘ, কখনো ঝোড়ো হাওয়া,
পাওয়া আর না-পাওয়ার মাঝে চলে শুধু আসা-যাওয়া।

​বইয়ের পাতায় ঘ্রাণ ছিল আর ছিল রঙিন ঘুড়ি,
সময়ের চোরাবালিতে আজ আমরা দিচ্ছি পাড়ি।
হয়তো শরীর ক্লান্ত হয়, ধুলো জমেছে চুলে,
তবুও মনটা কি চায় থাকতে সব স্বপ্ন ভুলে?

​প্রতিটি ক্ষত চিহ্ন আজ অভিজ্ঞতার জয়,
জয়ের চেয়েও বড় কথা— লড়ে যাওয়ার পরিচয়।
আয়নার সাথে সন্ধি করে হাসিটা ধরে রাখি,
বয়সের খাতায় নাম লিখিয়েও হৃদয়ে স্বপ্ন মাখি।

​শেষ বিকেলের শান্ত আলোয় যখন নামবে সন্ধ্যা,
স্মৃতির সুবাসে মিটে যাবে সব পুরনো দ্বন্দ্ব।
জীবন এক মহাকাব্য, প্রতিটি পাতায় যুদ্ধ,
হেরে গিয়েও বারবার হওয়া যায় আবার নব বিদ্ধ।

সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার সন্তানের প্রস্তুতি যাচাই করুন, এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে লক্ষ্যে এগিয়ে থাকুন।রাজউ...
19/04/2026

সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার সন্তানের প্রস্তুতি যাচাই করুন, এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে লক্ষ্যে এগিয়ে থাকুন।
রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি পরীক্ষা 2026 উপলক্ষে প্রস্তুতিমূলক মডেল টেস্ট এর সময়সূচি।
পরীক্ষায় অংশগ্রহণ করে নিজের প্রস্তুতি যাচাই ও শানিত করো।

বি:দ্র: পরীক্ষা সবার জন্য উন্মুক্ত । ( ন্যূনতম ফি সাপেক্ষে)
যোগাযোগ: 01726303602, 01620478520
Address: Sector-6, Road-11, House-34

18/04/2026

কবিতা: বিষাক্ত প্রেম
কবি: নির্মোহ (ছদ্মনাম)

​বাহিরে পূর্ণিমা রাতে চাঁদেরই মায়া, ভেতরে ঘনিয়ে আসে কালকূট ছায়া।
হাসিমুখে বিষপান, এ কেমন রীতি?
প্রেমের নামেতে চলে শুধুই দুর্গতি।
​অন্ধকারের ধ্রুবতারা, সে তো উল্কাপাত,
মায়ার বাঁধনে শুধু দীর্ঘ হয় রাত।

মুখোশের আড়ালেতে অন্য এক মুখ,
পরকে বিলিয়ে তুমি হারালো নিজ সুখ।
​ধর্মীয় ও আধ্যাত্মিক শাস্ত্রে যা মোহ-অন্ধকার,
তাকে তুমি নাম দিলে ভালোবাসা আর!
অসত্যের এই ঘরে সত্য নাহি মেলে,
নিজেকে পুড়িয়ে কেন মিথ্যে প্রদীপ জ্বেলে?

​ফিরে আসার আহ্বান ছাড়ো, মিথ্যে এ বন্ধন,
আত্মার অবমাননা— বৃথা এই রোদন।
যে প্রেমে সম্মান নেই, নেই কোনো আলো,
তার চেয়ে একাকীত্ব ঢের বেশি ভালো।

17/04/2026

কবিতা: শেষ প্রহরের আরজি

কবি : নির্মোহ (ছদ্মনাম)

চারিদিকে আজ নিঝুম আঁধার, স্তব্ধ লোকালয়,
আমি ও আমার শূন্যতা শুধু, জাগে অজানা ভয়।
শেষ প্রহরের শীতল হাওয়ায় যখন কাঁপে মোর তনু,
স্মৃতিপটে ভাসে ভুলের মিছিল, যেন সহস্র ধনু।

​তুমি তো জানো হে অন্তর্যামী, হৃদয়ের প্রতিটি ভাঁজ,
কোথায় লুকিয়ে রেখেছি আমার সহস্র লোকলাজ।
অশ্রু যখন ঝরে অবিরল, ধুয়ে যায় সব গ্লানি,
তোমার রহমতের দরজায় আজ মাথা নত আমি জানি।

বিলাসী মন চায়নি তোমায়, চেয়েছিল শুধু মায়া,
আজ বুঝেছি সব মিছে প্রভু, তুমিই শীতল ছায়া।
আমিত্ব আমার বিলীন হোক তোমারই ভালোবাসায়,
জেগে থাক এই নশ্বর প্রাণ শুধু ক্ষমারই আশায়।
ভোরের আলো ফুটবার আগে, হে পরম দয়াময়,
তোমার নূরে রাঙিয়ে দিও আমার এ পরাজয়।

17/04/2026

কবিতা: অবিনশ্বর প্রেম

কবি : নির্মোহ ( ছদ্মনাম)

তুমি মানে এক অতলান্ত সাগর, আর আমি অবাধ্য ঢেউ—
তীরে আছড়ে পড়ার নেশায় খুঁজি না তো পথ কেউ।
আমাদের কথা লেখা আছে সেই প্রাচীন অরণ্যের ছায়ায়,
যেখানে রোদ আর মেঘ মেশে এক মায়াবী কুয়াশায়।

​হয়তো আমি এক ধূসর মরুভূমি, তৃষ্ণায় বুক ফাটে,
তুমি সেখানে মরীচিকা নও, জল হয়ে আসো ঘাটে।
সময় তো এক ক্ষুরধার তলোয়ার, কাটে শুধু পরমায়ু—
কিন্তু আমাদের টান তো সেই আদিম, অমলিন বায়ু।

​কোনো এক ফুরানো সন্ধ্যায় যদি প্রদীপ নিভেও যায়,
জেনে রেখো—শিখাটা রয়ে গেছে আগুনের গোপন আত্মায়।
বসন্তের শেষে ঝরে যাওয়া পাতা মাটির গভীরে মেশে,
আবার ফেরে নতুন অঙ্কুরে, অবিনশ্বর বেশে।

​আমরা কোনো গল্প নই যে শেষ হবে 'ইতি' টেনে,
আমরা হলাম সেই সুর, যা অমর হয়ে থাকে গানে।
নক্ষত্র নিভে গেলে যা থাকে—সেই নিস্তব্ধ আঁধার,
সেখানেই লেখা আছে নাম, আমাদের অবিনশ্বর চেতনার।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Knowledge Hut Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share