16/12/2025
একটি শোক সংবাদ!
তাজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আবুল খায়ের স্যার, ফুসফুসের সমস্যা জনিত কারণে গত রাত (১৫.১২.২০২৫) ১০:৩০ মিনিটে ফরাজী হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ স্যারকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন...
আজ বাদ আসর তাজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
22/04/2025
সবুজবাগ থানাধীন দক্ষিণগাও, 2নং রোড সংলগ্ন 73 ও 74 নং ওয়ার্ডের একমাত্র এমপিওভুক্ত তাজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মুখের রাস্তা ও ড্রেন সংস্কারের উদ্দেশ্যে বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের অবস্থান কর্মসূচীর অংশ বিশেষ।
যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি আকর্ষণ করছি।
20/10/2024
দক্ষিণগাও তাজউদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের জনাব রফিক স্যারের MICS ট্রিটমেন্টের এর জন্য A+ রক্তের প্রয়োজন; মানবিক স্বেচ্ছাসেবী ডোনাররা ও স্কুলের শিক্ষার্থী কেউ থাকলে এগিয়ে আসুন প্লিজ।
💁রোগীর সমস্যা: BYPASS/MICS
🔴রক্তের গ্রুপ : A+ (পজেটিভ)।
💉রক্তের পরিমাণ : ৬"ব্যাগ।
📆 রক্তদানের তারিখ: সোমবার।
⌚ রক্তদানের সময়: সোমবার।
🏥 রক্তদানের স্থান : স্কয়ার হসপিটাল, ঢাকা।
☎ যোগাযোগ: মাসুম (ভাতিজা ও প্রাক্তন ছাত্র- ২০০৭)- 01848418282
26/01/2024
কে কে জেগে আছেন? 🫣
স্কুল লাইফের কোনো স্মরণীয় মূহুর্তের ছবি কমেন্ট করে জানিয়ে দিন.... 📸 🤍
26/07/2021
সবার স্কুল লাইফের কোন সুন্দর মুহুর্তের ছবি কমেন্টে দেখতে চাই।
(করোনায় শারিরিক ভাবে স্কুল থেকে দুরে থাকলেও, মানসিক ভাবে স্কুলের কাছাকাছিই থাকি)
24/01/2019
স্কুল প্রাঙ্গণে সন্মানিত ম্যাডামগনের বিজয় দিবস উদযাপনের একটু মুহুর্ত...।।
১৬ই ডিসেম্বর, ২০১৮
23/01/2019
আমাদের সবার প্রানের স্কুলের এই পেজটিতে সব সময় স্কুল বিষয়ক তথ্য, ছবি ইত্যাদি স্কুল বিষয়ক যে কোন রকম পজেটিভ সংবাদ আপডেটের জন্য ২ জন একটিভ সদস্য প্রয়োজন।
যোগ্যতাঃ
- অবশ্যই তাজউদ্দীন স্কুলের ছাত্র অথবা ছাত্রী হতে হবে।
- অবশ্যই স্কুলের প্রতি আন্তরিক ভালোবাসা থাকতে হবে।
- প্রতিদিন নুন্যতম একটি স্কুল বিষয়ক পোষ্ট পেজে আপডেট দিতে পারতে হবে।
- প্রতিনিয়ত স্কুলের সব রকম খবরা খবর রাখতে পারতে হবে।
---------- আগ্রহীরা পেজ ইনবক্সে যোগাযোগ করুন...।।
[ফেসবুকে একটিভ। স্কুলের পাশে বাড়ি অথবা
বর্তমানে ক্লাস টেন অথবা নাইনে পড়ছে, এমন সদস্যরা অগ্রাধিকার পাবে ]
03/12/2017
সকলের স্কুলের স্মৃতি বিজড়িত ছবিগুলো কমেন্ট সেকশনে আপলোড করুন।
(উৎসব, অনুষ্ঠান, স্যার, ম্যামদের ছবি, অথবা স্কুল রিলেটেড যে কোন ছবি। এবং অবশ্যই ছবিগুলো প্রাসঙ্গিক হতে হবে)
31/12/2016
New Days, New Time, New Moments
Ahead Are Waiting For You, May
These 365 Days Light Up Your Life,
Happy New Year! 2017
11/08/2016
এই স্ট্যাটাসটাকে একটা কুইজ স্ট্যাটাস ভাবতে পারেন। আবার স্কুলের হারানো ফ্রেন্ডদের ফিরে পাওয়ার একটা মাধ্যম হিসেবেও ভাবতে পারেন।
কমেন্টে মেসেজে অনেককেই দেখলাম তাদের নিজ নিজ ব্যাচের ফ্রেন্ডদের খুঁজে বেরাচ্ছে। তাই চেষ্টা করছি, তাজউদ্দিন স্কুলের হারিয়ে যাওয়া ব্যাচমেটদের খুঁজে পাওয়ার একটা উপায় বের করার।
এই স্ট্যাটাসটা পিন করে রাখা হবে।
এর কমেন্টে সবাই কোন সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন, সেটা লিখে দিবেন। আপনার ক্লাসমেটদের নাম লিখে দিবেন। চাইলে কেউ স্মৃতিময় কিছু কথা লিখে দিতে পারেন।
তাহলে দেখা যাবে, আপনার ব্যাচের কেউ যদি এই পেজে লাইক দিয়ে থাকলে এই স্ট্যাটাস এবং স্ট্যাটাসের নিচের কমেন্ট গুলা তার চোখে পড়বে। এবং সেখানে আপনার কমেন্ট দেখলে বা আপনি কারো কমেন্ট দেখলে খুব সহজেই খুঁজে নিতে পারবেন নিজেদের।
ধন্যবাদ।