09/01/2026
বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে অসম্মানিত এবং অভাবী মানুষ টার নাম শিক্ষক!
জি হ্যা জরিপ ও তাই বলছে,৯৪% মানুষ মনে করে সবচেয়ে কম আকর্ষণীয় পেশা হচ্ছে শিক্ষকতা।
যিনি ২ হাজার টাকায় বিজ্ঞান বিভাগের সব সাবজেক্ট পড়াতে পারে এমন ধার্মিক,সপ্তাহে ৬ দিন পড়ানো শিক্ষক খুঁজেন তিনিই ১০-১৫ হাজার টাকায় ক্ষেত্র বিশেষে ২৫-৩০ হাজার টাকায় পোষ্য বিড়াল বা কুকুর পালেন আর এই কারণেই তার ২ হাজার টাকার শিক্ষক তার স্কুল-কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে ভেগে যায় এমন সংবাদ প্রায়ই পাওয়া যায়! যোগ্য শিক্ষক সঠিক পারিশ্রমিক এর উদ্দেশ্যে শিক্ষকতা ছেড়ে রাস্তায় কফি বিক্রি করে আর অযোগ্য/অথর্ব/চরিত্রহীন ব্যক্তিকে আপনি বসিয়েছেন আপনার মেয়ের পড়ার টেবিলে,সাশ্রয়ী মূল্যে এর বেশি আর কি বা পাবেন? অফার মূল্যে যোগ্য শিক্ষক খুঁজলে এমন শিক্ষক ই মিলবে,যোগ্য শিক্ষক মিলবে জাতীয় জাদুঘরে।