Makkah-Madinah Online Quran Kareem Education

Makkah-Madinah Online Quran Kareem Education Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Makkah-Madinah Online Quran Kareem Education, Education Website, Dhaka.
(1)

17/01/2026

৩৪‌ দি‌নেই জীব‌নের‌ মোড় ঘু‌রে গে‌লো, আল'হামদুলিল্লাহ! ১০০০ দুরুদ ছিলো আমার টা‌র্নিং প‌য়েন্ট!

- বিস্তারিত ক‌মেন্ট ব‌ক্সে!

06/01/2026
আমি জাপানে অনেক বছর ছিলাম। কিন্তু এই বছর বাংলাদেশে চলে এসেছি, পার্মানেন্টলি!জাপানে সময় কেটেছে ট্রেনের নির্ভুল সময়সূচিতে...
25/12/2025

আমি জাপানে অনেক বছর ছিলাম। কিন্তু এই বছর বাংলাদেশে চলে এসেছি, পার্মানেন্টলি!

জাপানে সময় কেটেছে ট্রেনের নির্ভুল সময়সূচিতে, ঝকঝকে রাস্তা, নীরব শহর আর শৃঙ্খলার মধ্যে।
সবকিছু এতটাই ঠিকঠাক যে, কখনো কখনো মনে হতো—জীবন বুঝি এভাবেই হওয়া উচিত।

এই বছর দেশে ফিরে এসেছি। বাংলাদেশে।
এখানে নামার পর প্রথম যেটা টের পেয়েছি—হাওয়ার ওজন আলাদা।

চারপাশে কোলাহল, বিশৃঙ্খলা, অনিশ্চয়তা। লাইফ এখানে সহজ নয়। প্রতিদিন টিকে থাকার লড়াই, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন—সবই বাস্তব।

হ্যাঁ, বাংলাদেশে জীবন রিস্কি।
এ কথা অস্বীকার করলে নিজের সাথেই প্রতারণা করা হবে। কিন্তু একই সঙ্গে আরেকটি সত্যও আছে—
এই দেশে ঈমান একেবারে একা নয়। ভোরে আজানের ধ্বনি বাতাসে ভেসে আসে। মসজিদের মাইকে “আসসালাতু খাইরুম মিনান্নাওম”— এই বাক্যটা শুধু ডাক না, এটা মনে করিয়ে দেয়— এই দুনিয়ার বাইরে আরেকটা হিসাব আছে।

এখানে নামাজ পড়তে আলাদা করে সাহস জোগাড় করতে হয় না। ইসলাম লুকিয়ে রাখতে হয় না।
সন্তানকে শেখাতে হয় না—“এটা বাইরে বলা যাবে না।” চাইলেই ঈমান নিয়ে চলা যায়—যদি ইচ্ছেটা থাকে।

অন্যদিকে, অমুসলিম উন্নত দেশগুলো— জাপান, ইউরোপ, আমেরিকা— সেখানে জীবন আশ্চর্য রকম নিরাপদ।

মানুষ কথা রাখে। আইন কাজ করে। রাস্তায় বের হলে মনে হয় না—আজ কিছু একটা হয়ে যাবে। সেই নিরাপত্তা যারা দেখেনি, তারা কখনো বুঝবে না।
সেই জীবন সত্যিই আরামদায়ক। কিন্তু সেই আরামের ভেতরেই ধীরে ধীরে একটা শূন্যতা জন্ম নেয়।

আজান নেই। মসজিদ দূরে, অনেক দূরে। হারাম আর হালাল—দুটো একই তাকের উপর সাজানো। গুনাহ সেখানে অপরাধ না, বরং “ব্যক্তিগত পছন্দ”। সবচেয়ে ভয়ংকর জায়গাটা আসে সন্তানদের ক্ষেত্রে।
ওরা বড় হয় এমন এক সমাজে, যেখানে ইসলাম “স্বাভাবিক” না, বরং “ব্যতিক্রম”।

যেখানে বিশ্বাসটা বোঝা হয়ে দাঁড়ায়।
যেখানে প্রশ্ন আসে—
“তুমি আলাদা কেন?”
এভাবে একদিন টের পাওয়া যায়—
জীবনের নিরাপত্তা প্রায় শতভাগ। কিন্তু ঈমানের নিরাপত্তা ধীরে ধীরে শূন্যের দিকে যাচ্ছে।
এটা কোনো নাটকীয় কথা না। এটা বাস্তব অভিজ্ঞতা।

অনেকে বলেন—
“বাংলাদেশের মানুষ অসৎ, উশৃঙ্খল। অমুসলিমরা হাজার গুণ ভালো।”
হ্যাঁ, তারা অনেক ক্ষেত্রে নিয়ম মানে। পরিচ্ছন্ন, দায়িত্বশীল, সভ্য।

কিন্তু ভালো নাগরিক হওয়া আর আল্লাহর কাছে সফল হওয়া— এই দুইটা এক জিনিস নয়।
একজন মানুষ দুনিয়ার চোখে খুব ভালো হতে পর

এই অল্প বয়সে বাবা হারা ছোট বাবুটার জন্য অনেক কষ্ট লাগতেছে ।
20/12/2025

এই অল্প বয়সে বাবা হারা ছোট বাবুটার জন্য অনেক কষ্ট লাগতেছে ।

রিযিক বন্ধ হয়ে যাওয়ার ২০টি গুনাহ।১. সুদ (Riba):যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন, সেখানে কখনো বারক...
19/12/2025

রিযিক বন্ধ হয়ে যাওয়ার ২০টি গুনাহ।

১. সুদ (Riba):
যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন, সেখানে কখনো বারকাহ আসতে পারে না।
📖 রেফারেন্স: সূরা আল-বাকারা ২৭৯ — “আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা।”

২. অকৃতজ্ঞতা:
যে রিযিককে তুমি তুচ্ছ করো, সেটাই ধীরে ধীরে তোমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়।
📖 রেফারেন্স: সূরা ইবরাহীম ৭ — “কৃতজ্ঞ হলে বাড়িয়ে দেব, অকৃতজ্ঞ হলে শাস্তি কঠিন।”

৩. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা:
রিযিকের সাথে আত্মীয়তার সম্পর্ক সরাসরি যুক্ত। সম্পর্ক কেটে দিলে রিযিকের দরজা বন্ধ হয়।
📖 হাদিস: “যে রিযিক বাড়াতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।” — বুখারি ২৯৮৬

৪. অসততা:
ব্যবসায় মিথ্যা বললে সাময়িক লাভ হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে রিযিক নষ্ট হয়।

৫. প্রতারণা:
কারও হক মেরে খেলে প্রতিটি হারাম টাকা জীবনে অভাব ডেকে আনে।
📖 হাদিস: “যে প্রতারণা করে, সে আমার উম্মতের মধ্যে নয়।” — মুসলিম ১০২

৬. সালাত অবহেলা:
আজান–সালাত গুরুত্বহীন মনে করলে রিযিকের বারকাহ কমে যায়।
📖 হাদিস: “রিযিক সালাতে আছে।” — সহিহ অর্থে বহু বর্ণনায় প্রমাণিত

৭. গীবত:
অন্যের পিঠ পেছনে খারাপ বলা তোমার নিজ জীবনের বারকাহ খেয়ে ফেলে।
📖 সূরা হুজুরাত ১২

৮. অহংকার:
রিযিক উপহার, প্রমাণ নয় যে তুমি শ্রেষ্ঠ। অহংকার আসমানের দরজা বন্ধ করে দেয়।
📖 হাদিস: “যার অন্তরে অহংকারের অণু পরিমাণ থাকে, সে জান্নাতে যাবে না।” — মুসলিম ৯১

৯. যাকাত আটকে রাখা:
যাকাত না দিলে সম্পদ অপবিত্র হয়ে যায় এবং ধ্বংস হতে থাকে।
📖 সূরা তাওবা ৩৪-৩৫

১০. কর্মচারীদের ওপর জুলুম:
যাদের তোমার ওপর কিছুটা অধিকার আছে, তাদের হক না দিলে রিযিক শুকিয়ে যায়।
📖 হাদিস: “মজদুরের মজুরি ঘাম শুকানোর আগেই পরিশোধ করো।” — ইবন মাজাহ ২৪৪৩

১১. বেচাকেনায় প্রতারণা বা জিনিসের দোষ লুকানো:
এতে সম্পদের বারকাহ সম্পূর্ণ তুলে নেওয়া হয়।

১২. লোভ:
যে শুধু আরও আরও চায় কিন্তু আলহামদুলিল্লাহ বলে না—সে শেষ পর্যন্ত কম পায়।
📖 হাদিস: “মানুষের মন যদি দুই পাহাড় ভরা সম্পদ পায়, তবুও সে তৃতীয়টি চাইবে।” — বুখারি ৬৪৩৯

১৩. বাবা–মাকে অবহেলা:
তোমার রিযিক তাদের দোয়া বা অভিশাপের সাথে জড়িত।
📖 হাদিস: “রিযিক ও আয়ু বাড়ে বাবা-মাকে সন্তুষ্ট রাখলে।” — মুসলিম (হাসান সনদে বহু রেওয়ায়েতে প্রমাণিত)

১৪. জুলুম করে সম্পদ অর্জন:

ইস্তেগফার আর আয়াতুল কুরসির আমল যে কি জিনিস যে নিয়মিত তার জবানে এটা রাখে বা রাখছে একমাত্র সেই এটার মিরাকল ফিল করতে পারবে।...
12/12/2025

ইস্তেগফার আর আয়াতুল কুরসির আমল যে কি জিনিস যে নিয়মিত তার জবানে এটা রাখে বা রাখছে একমাত্র সেই এটার মিরাকল ফিল করতে পারবে।

এই বছরের জুন মাসে আমি ইউকের প্র‍্যাক্টিক্যাল ড্রাইভিং পাস করি। ইউকেতে ড্রাইভিং পাস করা মানে উচ্চতর ডিগ্রি অর্জন করার সমান। যেইদিন আমার এক্সাম ছিলো। সেদিন কুরবানির ঈদ ছিলো। আমি কিভাবে সেই ভয়ার্ত ৪০ মিনিট ড্রাইভ করে পাস করেছি তার গল্প আরেকদিন লিখবো ইং শা আল্লাহ।

তো সম্ভবত জুলাই মাসে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি। কারণ কাজের জায়গা থেকে প্রচুর প্রেসার দিচ্ছিলো গাড়ির জন্য। গাড়ি না হলে আমাকে কাজ দিবে না। আলহামদুলিল্লাহ কম দামে খুবই ভালো গাড়ি পেয়েছিলাম। দুঃখের বিষয়,তার ঠিক এক মাস পর আমার ইউকে কাজের রাইট চলে যায়। এখন এই গাড়ি দিয়ে কি করবো? মাসে মাসে ১৮০/২০০ পাউন্ড ইন্সুইরেন্স কোথা থেকে দিবো? সিদ্ধান্ত নিলাম গাড়ি বিক্রি করে দিবো।
কাস্টমার পাচ্ছিলাম না। কথায় বলেনা? যে কোন জিনিস কিনতে গেলে পাগল আর বেচতে গেলে ছাগল। এই দশা হলো আমাদের। ইস্তেগফার জারি রাখলাম। আমার বিশ্বাস আমি কাস্টমার পেয়ে যাবো। কিন্তু ঐ যে আল্লাহর প্লান ছিলো ভিন্ন এবং অন্যতম।

গত মাসের ২২ তারিখ আমার একটা কাজে গাড়ি নিয়ে বের হই। বের হওয়ার আগে অভ্যাসগত আয়াতুল কুরসি আর তিন ক্বুল পড়ি। আর ড্রাইভ করতে করতে আমি ইস্তেগফার পড়ি। তো সেইদিন আমার কার এক্সিডেন্ট হয়। আমার কোন ক্ষতি হয়নি। তবে গাড়ির সামনের অংশ একদম ভেঙ্গে চুরমার হয়ে যায়। সাথে সাথেই ইন্সুইরেন্স কল দিয়ে এক্সিডেন্ট ক্লেইম করি। তারা আমার গাড়ি নিয়ে যায় এবং জানায় এই গাড়ি পুরোপুরি অচল হয়ে গেছে। তবে আমাকে তারা ক্ষতিপূরণ দিবে আলহামদুলিল্লাহ। এই ক্ষতিপূরণ মানে আমার গাড়ির বর্তমান বাজার মূল্যের সমান। আল্লাহু আকবার। অথচ আমি গাড়ি বিক্রি করতে চাচ্ছিলাম তবে দামে হচ্ছিলো না!

সুতরাং, ইস্তেগফার যে কি তা আমি আবার প্রমাণ পেলাম!

এটা আমার সাথে ঘটা ঘটনা।

যে মানুষটা সবকিছু ছেড়ে ,আপনার কাছে চলে আসছে ,ওই মানুষটাকে সময় দেন, ভালবাসেন ঘুরতে নিয়ে যান , এগুলো কিন্তু ইসলামের বিধ...
07/12/2025

যে মানুষটা সবকিছু ছেড়ে ,আপনার কাছে চলে আসছে ,ওই মানুষটাকে সময় দেন, ভালবাসেন ঘুরতে নিয়ে যান , এগুলো কিন্তু ইসলামের বিধান।

📖 আপনার সন্তানকে শুদ্ধ কুরআন শিক্ষা দিন  — একটি নির্ভরযোগ্য অনলাইন প্রতিষ্ঠানে।🌟  মক্কা মদিনা অনলাইন কুরআন শিক্ষা-তে ইতো...
07/12/2025

📖 আপনার সন্তানকে শুদ্ধ কুরআন শিক্ষা দিন
— একটি নির্ভরযোগ্য অনলাইন প্রতিষ্ঠানে।

🌟 মক্কা মদিনা অনলাইন কুরআন শিক্ষা-তে ইতোমধ্যেই 100+ শিক্ষার্থী
অফলাইন ও অনলাইনে কুরআন শিখছে, আলহামদুলিল্লাহ!

আর শুধু কুরআন নয় —
তারা শিখছে আদব-আখলাক, দোআ, ইসলামী মূল্যবোধ
এবং একজন আদর্শ মুসলিম হওয়ার দিকনির্দেশনা।

মাক্কা মাদিনা অনলাইন কোরআন শিক্ষা-তে শিশু থেকে সব ধরনের বয়সের মানুষ পাবে
✅ বিশুদ্ধ তাজবীদসহ কুরআন শিক্ষা
✅ লেভেলভিত্তিক সিলেবাস
✅ নৈতিক চরিত্র গঠন
✅ সপ্তাহিক নৈতিক শিক্ষা ক্লাস
✅ নিয়মিত রিপোর্টিং সিস্টেম ও পুরষ্কার
✅ হাফেজ/হাফেজা অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা

ভর্তি ও বিস্তারিত জানতে:
📥 ইনবক্সে মেসেজ করুন অথবা
📲 কল করুন: +8801894577300

24/11/2025

- আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিয়ো না..!❤️🥀

আপনাকে কেউ যদি বলে "আমার জন্য একটু দোয়া কইরেন" তাইলে "অবশ্যই করব" বলার চেয়ে ১০ সেকেন্ড টাইম নিয়া সাথে সাথে আল্লাহর কাছে ...
24/11/2025

আপনাকে কেউ যদি বলে "আমার জন্য একটু দোয়া কইরেন" তাইলে "অবশ্যই করব" বলার চেয়ে ১০ সেকেন্ড টাইম নিয়া সাথে সাথে আল্লাহর কাছে চেয়ে ফেলবেন। নাইলে পরে মনে থাকবেনা। শুধু "আল্লাহ আপনি তার মনের ইচ্ছা পুরন করে দেন" কিংবা "আল্লাহ উনার বিপদ আপনি দুর করে দেন" এই টুক বলার জন্য পরের ওয়াক্তের নামাজ পর্যন্ত অপেক্ষার দরকার কি ❤

প্রবাসীরা রেমিটেন্স পাঠায় কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে তারাই বেশি লাঞ্ছিত হয়😔🫵🫵তারপর ও সব জায়গায় প্রবাসীদের মারা খাইত...
29/10/2025

প্রবাসীরা রেমিটেন্স পাঠায় কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে তারাই বেশি লাঞ্ছিত হয়😔🫵🫵তারপর ও সব জায়গায় প্রবাসীদের মারা খাইতে হয় 🙄প্রবাসীদের ব্যাবহার করে বাংলাদেশের রাজনৈতিক দল গুলো।কিন্তু কোন দল প্রবাসীদের জন্য কিছু ই করে না🤣🤣তার পরে ও প্রবাসী দের জন্য এয়ারপোর্টে হয়রানি বন্ধ করতে পারলেন না পাসপোর্ট অফিসের দুর্নীতি বন্ধ করতে পারলেন না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হয়রানি বন্ধ করতে পারলেন না মৃত প্রবাসীর লাশ ফ্রীতে দেশে আনার জন্য কিছু করতে পারলেন না অথচ প্রবাসীদের এই রেমিটেন্সেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ 👍👍👍🫵🫵🇧🇩

📖 আপনার সন্তানকে শুদ্ধ কুরআন শিক্ষা দিন  — একটি নির্ভরযোগ্য অনলাইন প্রতিষ্ঠানে।🌟  মক্কা মদিনা অনলাইন কুরআন শিক্ষা-তে ইতো...
27/10/2025

📖 আপনার সন্তানকে শুদ্ধ কুরআন শিক্ষা দিন
— একটি নির্ভরযোগ্য অনলাইন প্রতিষ্ঠানে।

🌟 মক্কা মদিনা অনলাইন কুরআন শিক্ষা-তে ইতোমধ্যেই 100+ শিক্ষার্থী
অফলাইন ও অনলাইনে কুরআন শিখছে, আলহামদুলিল্লাহ!

আর শুধু কুরআন নয় —
তারা শিখছে আদব-আখলাক, দোআ, ইসলামী মূল্যবোধ
এবং একজন আদর্শ মুসলিম হওয়ার দিকনির্দেশনা।

মাক্কা মাদিনা অনলাইন কোরআন শিক্ষা-তে শিশু থেকে সব ধরনের বয়সের মানুষ পাবে
✅ বিশুদ্ধ তাজবীদসহ কুরআন শিক্ষা
✅ লেভেলভিত্তিক সিলেবাস
✅ নৈতিক চরিত্র গঠন
✅ সপ্তাহিক নৈতিক শিক্ষা ক্লাস
✅ নিয়মিত রিপোর্টিং সিস্টেম ও পুরষ্কার
✅ হাফেজ/হাফেজা অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা

ভর্তি ও বিস্তারিত জানতে:
📥 ইনবক্সে মেসেজ করুন অথবা
📲 কল করুন: 88+01894577300

Address

Dhaka
1200

Telephone

+8801894577300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Makkah-Madinah Online Quran Kareem Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share