14/12/2022
জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
রেনেসাঁ ডিবেটিং ক্লাব
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
”অতীতে অনুভব, অনুভবে যুক্তি মেলায় মুক?
”অতীতে অনুভব, অনুভবে যুক্তি মেলায় মুক্তি”
”রেনেসাঁ ডিবেটিং ক্লাব"
"প্রতিষ্ঠিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ”অতীতে অনুভব, অনুভবে যুক্তি মেলায় মুক্তি” স্লোগান নিয়ে ”রেনেসাঁ ডিবেটিং ক্লাব" যুক্তির উন্মোচিত ধারা প্রতিষ্ঠিত হবে৷ এরই ধারাবািকতায় সহ-শিক্ষা কার্যক্রম হিসেবে গত 02.11.2015 তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই ক্লাবের আনুষ্ঠানিক
14/12/2022
জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
রেনেসাঁ ডিবেটিং ক্লাব
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
02/11/2022
বিজ্ঞপ্তি...
তারিখঃ ০২-১১-২০২২ খ্রি:
“ অতীতে অনুভব, অনুভবে যুক্তি মেলায় মুক্তি,,
রেনেসাঁ ডিবেটিং ক্লাবের সকল কার্যনির্বাহী সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৩/১১/২০২২ ইং রোজ রবিবার, দুপুর ১২.৩০ মিনিট(সেমিনার রুমে) কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা আহ্বান করা হয়েছে। সাধারণ সভায় শ্রদ্ধেয় মডারেটর স্যার উপস্থিত থাকবেন। উক্ত সভায় সকলের উপস্থিতির জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আহ্বানে
....................
শাহপরান আব্দুল্লাহ
সভাপতি
এস এইচ সোয়ান সরকার
সাধারণ সম্পাদক
রেনেসাঁ ডিবেটিং ক্লাব,
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
21/10/2022
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের "২য় অ্যালামনাই পুনর্মিলনী"র বর্ণিল আয়োজনকে আরো বেশি প্রাণবন্ত করে তুলতে রেনেসাঁ ডিবেটিং ক্লাবের রম্য বিতর্ক।
রেনেসাঁ ডিবেটিং ক্লাব
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
20/10/2022
শুভ প্রতিষ্ঠাবার্ষিকী প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
অর্জনে গৌরবে সতেরো।
রেনেসাঁ ডিবেটিং ক্লাব
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
17/09/2022
"কত রাত জাগা আর মেরুদণ্ডের ব্যাথার ফলাফল আমার আজকের এই মঞ্চে উঠা!"
______ জনাব সোনিয়া পারভীন
প্রভাষক
বাংলা বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
৩য় বিতর্ক কর্মশালা-২০২২
রেনেসাঁ ডিবেটিং ক্লাব
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
17/09/2022
Renaissance Debating Club deeply mourn.
Queen Elizabeth II, who died Thursday at 96 years old, had an elegant flair for the English language throughout her 70-year reign.
Elizabeth II (Elizabeth Alexandra Mary; 21 April 1926 – 8 September 2022) was Queen of the United Kingdom and of 14 other sovereign countries until her death. Her reign of 70 years and seven months, which began on 6 February 1952, was the longest of any British monarch in history.
Renaissance Debating Club
Islamic History & Culture
Jagannath University, Bangladesh
15/09/2022
"Keep your face to sunshine and you cannot see the shadow."
______ Helen Keller.
Another adventure filled year awaits you. Welcome it by celebrating your birthday with pomp and splendor. Wishing you a very happy and fun-filled birthday!
Happy birthday Renaissance President Mr. Shahporan Abdullah.
Behalf of,
Renaissance Debating Club Family, Islamic History & Culture
Jagannath University, Bangladesh.
12/09/2022
"আমার বিসিএস ক্যাডার হওয়ার পর সবচেয়ে ভালো লাগার অনুভূতি আমার বাবার মুখের হাসি!"
______ মোস্তফা জামান
৪০ তম বিসিএস শিক্ষা ক্যাডার(সুপারিশপ্রাপ্ত)
'৩য় বিতর্ক কর্মশালা-২০২২'
রেনেসাঁ ডিবেটিং ক্লাব
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
08/09/2022
জীবনের স্বপ্নে বিভোর হও! নিজের ভিতর থেকে নিজের প্রতিভা খোঁজে বের কর!
_______মোহাম্মদ মামুন ভুইয়া
চেয়ারম্যান, এম.এস. ফেব্রিকস এন্ড টেক্সটাইল
"৩য় বিতর্ক কর্মশালা-২০২২"
রেনেসাঁ ডিবেটিং ক্লাব
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
05/09/2022
আপনি নিরাপদে বাসায় ফিরেছেন কিনা? যদি তা খোঁজ নেওয়ার মতো আপনার কোন মানুষ থাকে; তবে আপনি সফল!
______ মাশাহেদ হাসান সীমান্ত
"৩য় বিতর্ক কর্মশালা-২০২২"
রেনেসাঁ ডিবেটিং ক্লাব
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
05/09/2022
Why? এবং How? তা জানতে হলে তোমাকে বিতর্কে আসতেই হবে!
_______মডারেটর জনাব আবদুল মোমেন
"৩য় বিতর্ক কর্মশালা-২০২২"
রেনেসাঁ ডিবেটিং ক্লাব
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
05/09/2022
নব উদ্যমে রেনেসাঁ ডিবেটিং ক্লাবের প্রশিক্ষণ ও ক্যারিয়ার আড্ডা
"আমরা বেঁধেছি কাশের গুচ্ছ,
আমরা গেঁথেছি শেফালিমালা--
নবীন ধানের মঞ্জরী দিয়ে,
সাজিয়ে এনেছি ডালা ॥"
ঝকঝকে কাঁচের মতো স্বচ্ছ নীল আকাশ আর তার মধ্যে পেঁজা তুলার মতো সাদা মেঘমালা- এসবের ইঙ্গিত-ই বলে দেয় এখন চলছে শুভ্রতার শরৎ। বর্ষার ঝরঝর বাদল যখন বিরহকাতর প্রেমিক হৃদয়ের আকাশে কান্না হয়ে ঝরে, তখনি সজীব প্রকৃতি এই বিরহ- ব্যাথায় প্রশান্তির প্রলেপ দিতে নিয়ে আসে শরতের শুভ্রতার পবিত্র ছোঁয়া। এই পবিত্র ছোঁয়ার স্নানে শুদ্ধ হয় প্রতিটি হৃদয় মন। এর সাথে অনাবিল আনন্দের ঝর্ণা হয়ে আসে সুনীল আকাশের স্বচ্ছতায় শিমুল তুলার মতো সাদা সাদা মেঘ। প্রকৃতিও নানান বাহারী ফুলের সজ্জায় সাজিয়ে তুলে তার অঙ্গ সৌষ্ঠব। শিউলি, বেলী, কাশফুল, মাধবী, মলিকায় বিমোহিত তৃষ্ণার্ত আঁখি। পক্ষান্তরে, ঠিক একইভাবে করোনাকালে অবর্ণনীয় নির্মম অনিশ্চয়তায় প্রাতিষ্ঠানিক শারীরিক উপস্থিতিতে যখন শিক্ষা ব্যবস্থা কিছুটা স্থবির ছিলো, তখন সহ-শিক্ষাকার্যক্রম চালিয়ে যাওয়া সংগঠনগুলোর উপরও কিছুটা আচঁ লাগে।
অফলাইন থেকে অনলাইন!!!
প্লাটফর্ম পরিবর্তন হলেও রেনেসাঁর অগ্রযাত্রায় ছিলো ধারাবাহিকতা। যখন কোভিডের অভিঘাত পেরিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরতে শুরু করেছে বিভাগসহ গোটা বিশ্ববিদ্যালয়; ঠিক তখন-ই বর্ষার ঝরঝর বাদল দিনগুলোর ন্যায় উৎসবহীন বিরহকাতরতায় ভুগছিলো গোটা বিভাগের আঙ্গিনা। এই বিরহ ব্যাথায় প্রশান্তির প্রলেপ দিতে প্রয়োজন শরতের ন্যায় রেনেসাঁর শুভ্রতার ছোঁয়া।
রেনেসাঁ ডিবেটিং ক্লাবের আয়োজন; আর মাতবে না গোটা বিভাগ? এমনটা কি কখনো হতে পারে?
না, হয়নিও এমনটা!
দু'সপ্তাহ পূর্ব থেকেই নানান কর্মপরিকল্পনা আর কাজের তালিকা তৈরীতে ব্যস্ত সবাই। কারণ ২২ আগস্ট তাদের “৩য় বিতর্ক কর্মশালা ও ক্যারিয়ার আড্ডা"। ইতিমধ্যে ১৫ ও ১৬ তম ব্যাচের শুভাগমন আইএইচসির আঙ্গিনায় হলেও সামিল হতে পারেনি বড় কোনো মিলনমেলায়। তাইতো রূপকথার গল্পের ন্যায় রেনেসাঁর গল্প-কথা শুনে শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয় প্রিয় অনুজরা।
কর্মশালা ও ক্যারিয়ার আড্ডা কে সফল করার জন্য বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজে নেমে পড়েছেন সিনিয়র-জুনিয়র সবাই।
আইটি দফতর সামলানো, কলম, ফাইল ও প্যাডের দায়িত্বে রয়েছেন বিশ্বস্ত রক্তবন্ধু মাহফুজ। ব্যানারে কোন রঙ হলে বিকিরণ ছড়াবে ভালো; এসবের সায়েন্টিফিক ব্যাখা দিয়ে ব্যানার তৈরিতে ক্যারিশমা দেখিয়েছেন সোহান; সাউন্ড সিস্টেমও ছিলো তার তত্বাবধানে। সেই সুবাদে অনেক দিন পর বাংলার কলকাতা খ্যাত শাঁখারী বাজার দেখার সুযোগ হয়েছিলো নতুনরূপে। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আশরাফ; চমৎকারভাবে সামলিয়েছেন এই জটিল দায়িত্বটি। সনদ তৈরিতে শুরু থেকে সিদ্ধহস্ত আরিফ; সাথে ফুলও কিনেছেন শাহবাগ থেকে। দেখা হওয়ার সাথে সাথে আবুল খায়ের আত্মবিশ্বাসের সাথে বলছিলো- ভাই, আমাদের ব্যাচ থেকে সর্বোচ্চ রেজিস্ট্রেশন আসবে এই কর্মশালায়! সর্বোচ্চ রেজিস্ট্রেশন আসছে কিনা তা অনুসন্ধান ইতিহাসবিদরা ঠিক সময়ে উদঘাটন করবে। আইটি দফতরের গুরুত্বপূর্ণ অংশ - ভিডিও মেকিং, সকল তথ্য প্রচার ও প্রসারে যুহায়ের ছিলো অনবদ্য। যুহায়ের হাসিমাখা মুখে দলবল নিয়েই চললো হল রুম সাজাতে। সাথে ছিলো দিনা। বাংলাবাজার-শাঁখারী বাজার চষে বেড়িয়ে কিনেছেন রুম সাজানোর সবকিছু।
চমৎকার হল রুম সাজানোর মিশনে নেমেছেন যারা- সোয়ান, আশরাফুল (১২ তম ব্যাচ)।
যুহায়ের, দিনা (১৫ তম ব্যাচ)
নীলা, মাসুদ, মামুন, শাওন, কলি,রাকিব, সাদিয়া, নওরিন, মাসুম, ইয়ামিন, নাগিব, মিথি, তামিম (১৬ তম ব্যাচ)। আরও অনেকেই ছিলেন এই মিশনে।
বিশ্ববিদ্যালয়ের বাস ছেড়ে যাওয়ার পরও দীর্ঘ রাত ১১.০০ টা অবধি রুম সাজানোর ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ঠিক শরৎ প্রকৃতিকে যে মোহনীয় রূপ-রসে সাজায় ঠিক এই মনের মাধুরী দিয়ে সাজানো হলরুমের সৌন্দর্য হৃদয়কে আনন্দের মূর্ছনায় উতলা করে তোলে। তাদের এই উজ্জ্বল উচ্ছ্বাস দেখে রবি ঠাকুরের মতো করেই গাইতে হয়-
"আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!
না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।"
রাত প্রায় ১১ টা বাজে(২১/০৮/২০২২, রবিবার) পুরো টিম আয়োজনের সর্বশেষ প্রস্তুতি সম্পন্ন করেছে। সকলের উচ্ছ্বাস ও উদ্দীপনার আড়ালে সকল ক্লান্তি নিমিষেই ম্লান হয়ে যায়। নিখাদ ভালোবাসা আর আন্তরিকতা নিয়ে রেনেসাঁর পুরো টিম চমৎকার ভাবে সব প্রস্তুতি সেরে নিল।
মঞ্চ প্রস্তুত! দেখা হচ্ছে পবিত্রতা ও শুভ্রতায় নির্মল নতুন একটি দিগন্তের বাঁকে।
আর এভাবেই রেনেসাঁ ডিবেটিং ক্লাবের "৩য় কর্মশালার" আয়োজন সকল অগ্রজ ও অনুজদের মনে উজ্জ্বলতায় পরিপূর্ণ সুখ স্মৃতিতে চির অম্লান হয়ে থাকলো।
লিখেছেন: শাহপরান আব্দুল্লাহ
রেনেসাঁ ডিবেটিং ক্লাবের “৩য় বিতর্ক কর্মশালা ও ক্যারিয়ার আড্ডা-২০২২” আয়োজনকে সফল করতে বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থী এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী সহ যারা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানের জন্য শ্রম মেধা মনন ও সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করেছেন, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশা করি আগামী দিনগুলোতেও সবাইকে রেনেসাঁ ডিবেটিং ক্লাবের পাশে পাবো ।
বিশেষ কৃতজ্ঞতা :
মডারেটর জনাব আবদুল মোমেন স্যারের প্রতি।
ধন্যবাদান্তে,
শাহপরান আব্দুল্লাহ
সভাপতি
এস এইচ সোহান সরকার
সাধারণ সম্পাদক
রেনেসাঁ ডিবেটিং ক্লাব
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।