25/12/2025
দিনের শুরুতে পড়া যায় এমন কিছু দোয়া এবং অবশ্যই পড়া উচিৎঃঃ👇👇👇👇
১. 💥ভরসা ও নির্ভরতার দোয়া (সকালে ও সন্ধ্যায়):
উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ।
অর্থ: আল্লাহর নামে, আল্লাহ তাআলার ওপরই নির্ভর করলাম, আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কোনো উপায় নেই, শক্তিও নেই।
গুরুত্ব: এই দোয়া পড়লে শয়তান ক্ষতি করতে পারে না।
২. 💥উপকারী জ্ঞান ও রিজিকের দোয়া (সকালে):
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তায়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক ও কবুলযোগ্য আমল প্রার্থনা করি।
গুরুত্ব: নবীজি (সা.) প্রতিদিন সকালে এই দোয়া পড়তেন।
৩. 💢দিন ও রাতের কল্যাণের দোয়া (সকালে ও সন্ধ্যায়):
উচ্চারণ: আল্লাহুম্মা বিকা আমসাইনা, ওয়া বিকা আসবাহ্না, ওয়া বিকা নাহ্ইয়া, ওয়া বিকা নামূতু ওয়া ইলাইকাল মাছির।
অর্থ: হে আল্লাহ! আপনার নামেই আমরা সকাল করেছি, আপনার নামেই সন্ধ্যা করব, আপনার নামেই জীবিত ও মৃত থাকব এবং আপনার দিকেই আমাদের প্রত্যাবর্তন।
গুরুত্ব: এটি সকাল ও সন্ধ্যার একটি গুরুত্বপূর্ণ দোয়া।
৪. 💢একত্ববাদ ও ক্ষমতার দোয়া (সকালে):
উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া 'আলা কুল্লি শাই'ইন ক্বাদীর।
অর্থ: এক আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই। তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান।
গুরুত্ব: এটিও সকালে পাঠ করা উত্তম।
৫. 💥💢জাহান্নাম থেকে মুক্তির দোয়া (ফজর ও মাগরিবের পর):
উচ্চারণ: আল্লাহুম্মা আজিরনি মিনান নার।
অর্থ: হে আল্লাহ! আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন।
গুরুত্ব: ফজর ও মাগরিবের পর সাতবার পড়লে ওই দিন বা রাতে মৃত্যু হলে জাহান্নাম থেকে মুক্তি মিলতে পারে।।
ধন্যবাদ।।❤️🩹❤️🩹