Study Korean

Study Korean

Share

This page will assist you in learning Korean Language.

We will provide learnng materials like MCQ question & answer, grammer explnations, vocabulary, idioms, proverbs etc.

다카1 세종학당 3학기 등록 희망자 대상 설문조사 13/08/2024

📣কিং সেজোং ইনস্টিটিউট ঢাকা১ 🇰🇷কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স📣

✅কোরিয়ায় উচ্চ শিক্ষায় আগ্রহী ✅ টপিক পরীক্ষা ✅ ইপিএস টপিক
পরীক্ষার প্রস্তুতি নিতে আগ্রহীদের জন্য

🟡ভর্তি শুরু: আগস্ট ১৮ থেকে
🟡লেভেল টেস্ট: আগস্ট ১৭, শনিবার, সকাল ১০টা
🎯1A কোর্সের জন্য লেভেল টেস্ট দিতে হয় না
🎯বহিরাগতরা 1B, 2A, 2B, 3A, 3B কোর্সে ভর্তি হতে হলে লেভেল টেস্ট
দিতে হবে।
🟢 ঠিকানা: বাড়ি # ৫৮/বি, রোড # ২১, ব্লক # বি, বনানী, ঢাকা।
☎️ 01740941929

다카1 세종학당 3학기 등록 희망자 대상 설문조사 কিং সেজোং ইনস্টিটিউট ঢাকা১ এর তৃতীয় সেমিস্টারের ভর্তিচ্ছু শিক্ষার্থীগন এই জরিপে কন্টাক্ট নাম্বার ও অন্যান্য তথ...

05/07/2024

내일 우리 다카1 세종학당 말하기 대회가 개최될 예정이며 오전11:50부터 생중계할 계획이다.
আগামী কাল আমাদের কিং সেজোং ইনস্টিটিউট ঢাকা১ এর 'কোরিয়ান স্পীকিং কন্টেস্ট' অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১১.৫০ থেকে ফেইসবুক লাইভ হতে পারে। আশা করি কোরিয়ান ভাষা শিক্ষার্থীরা সবাই দেখবেন এবং প্রতিযোগিদের উতসাহ দিবেন।
-ধন্যবাদ-

뉴스로 배우는 한국어(Learn Korean through the news) 29/06/2024

https://www.youtube.com/playlist?list=PLy8pRRjDnacPAm5T-q0QKks_TMWL4olO9

কোরিয়ান লেভেল থ্রী এর উপরের শিক্ষার্থী যারা আগামীতে টপিক দিতে চায় বা কোরিয়ান ভাষায় ভাল পারদর্শিতা চায় তারা এই চ্যানলের ভিডিও গুলো দেখলে অনেক সহায়ক হবে।

ভাষা শিক্ষা একদিনে হয় না। এটা ট্যাবলেট বা ক্যাপসুলে গিলে খাওয়ার মত এমন কিছু না যে রাতারাতি কিছু একটা হয়ে যাবে। এটা দেয়ালের ইটের গাঁথুনির মত নীচ থেকে এক সারি এক সারি করে উপরের দিকে উঠতে হয়।

যারা সহজলভ্য কিছু বা শর্টকাট পথ খুজে তাদের জন্য ভাষা শিক্ষা না।
তারা বরং আমাদের দেশের মত দেশে ভাষা শিক্ষার দোকান দিয়ে বসা ভাল। অথবা জমি দালালী, আদম ব্যপারী, স্টূডেন্ট ভিসার নাম দিয়ে বিদেশে আদম পাঠানোও খারাপ হবে নাহ।

뉴스로 배우는 한국어(Learn Korean through the news) Share your videos with friends, family, and the world

04/06/2024

ভাষা শিক্ষার্থী রিক্রুটিংএ নতুন সংস্কৃতি সংযোজন
--------------------------------------

কিং সেজোং ইনস্টিটিউট ঢাকা১ আজ থেকে শিক্ষার্থী ভর্তির সময় নিজ থেকেই প্রতিষ্ঠানের সকল শিক্ষকের যোগ্যতা বিষয়ক সার্টিফিকেট (একাডেমিক সার্টিফিকেট, শিক্ষক প্রশিক্ষনের সার্টিফিকেট ইত্যাদি) শিক্ষার্থীকে দেখিয়ে নিশ্চিত করবে যে, সে যত দিন আমাদের প্রতিষ্ঠানে পড়বে ততদিনই সে একজন্য উচ্চ যোগ্যতা ও মান সম্পন্ন শিক্ষকের কাছেই শিক্ষা পাবে।

কেন এই সংস্কৃতির সংযোজন?

আমাদের দেশে আজ বেশিরভাগ ক্ষেত্রেই ভাষা শিক্ষার নামে যা চলছে সেটাকে কোনো ভাবেই ভাষা শিক্ষা বলা যায় না। শিক্ষকের যোগ্যতার ঘোষিত কোনো মানদন্ড নেই, সার্বজনীন মানদন্ড অনুসরন বা প্রয়োগেরও কোনো বালাই নেই। এখানে কোরিয়ান ভাষা শিক্ষকের মানদন্ড হিসেবে বলতে শুনা যায় (১) কোরিয়া ফেরত (২) সাবেক ইপিএস কর্মী (৩) ইপিএস টপিক সর্বোচ্চ স্কোর প্রাপ্ত (৪) কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় ছিলাম, ইত্যাদি। এগুলোর কোনোটাইতো কোরিয়ান ভাষা শিক্ষকের মানদন্ড হতে পারে না।

মানদন্ডের নিরিখে শিক্ষক Aক্যাটাগরি, Bক্যাটাগরি, Cক্যাটাগরি থাকতে পারে। সব শিক্ষকই Aক্যাটাগরি হতে হবে এমনটা না। কিন্ত একজন শিক্ষার্থী তার শিক্ষক কোন ক্যাটাগরির সেটা যেনে নিশ্চিত হয়ে নেয়াটা জরুরী।

মাঝে মাঝে ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতির কথাবার্তাও শুনা যায়। ভাষা শিক্ষার ক্ষেত্রে মূখ্য বিষয়টা কি প্রতিষ্ঠান? নাকি শিক্ষক? প্রতিষ্ঠান দেবে ফ্যাসিলিটিজ, আর কিছু না। কিন্তু সেই ফ্যাসিলিটিজ ব্যবহার করে পাঠ দান করেন শিক্ষক। সব শিক্ষক কি কোনো ট্রেডলাইসেন্সধারী প্রতিষ্ঠানে চাকরি নিতে হবে? সেকি প্রাইভেট টিউশন করতে পারে না? দেশের আইনে কি প্রাইভেট টিউশন করতে মানা আছে? আমার ক্ষুদ্র জ্ঞান বলে শিক্ষক সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই শিক্ষকের যোগ্যতা আগে নিশ্চিত করা দরকার।

এখন শিক্ষার্থী যেহেতু সচরাচর শিক্ষকের যোগ্যতার ব্যাপারে সরাসরি প্রতিষ্ঠান বা শিক্ষকের কাছে জানতে চাইতে ইতস্তত বোধ করে বা সাহস পায় না, সেহেতু শিক্ষার্থী চাইবার আগে আমরা নিজ থেকেই শিক্ষার্থীকে দেখিয়ে দিব। তাহলে শুধু আমাদের কাছে আসা লোকগুলোই নয় অন্য প্রতিষ্ঠান বা শিক্ষকের কাছে যারা যাবে তাদের মাঝেও শিক্ষকের যোগ্যতা নিশ্চিত হওয়ার একটা প্রবণতা, সাহস ও সংস্কৃতি গড়ে উঠবে। ব্যাপারটা শুনতে কেমন কেমন লাগলেও একটা পজিটিভ পরিবর্তনের স্বার্থে আমরা সেটা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছি। এবং আজ এক জনকে শিক্ষককদের যোগ্যতার সার্টিফিকেট প্রদর্শনের মধ্য দিয়ে বাস্তবায় শুরু করলাম। আমাদের কাছে আসা হবু শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে আমরা দেখাতে ভুলে গেলেও আমাদেরকে স্মরণ করিয়ে দেয়ার জন্য।
ধৈর্য নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে থাকলে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার সাথে একমত হলে পোস্টটা অনেক বেশি শেয়ার করে দিন, এবং অন্যকেও শেয়ার করতে বলুন।

Photos from Study Korean's post 02/06/2024

오늘 세종한국어 2A 오프라인반에 개강식을 가졌다. 한국어 학습에 열의가 남다른 이 학생들도 모두가 한국 유학의 꿈이 이뤄지길 기원한다.
이들 처럼 긴 시간이 걸리더라고 체계적으로 한국어 학습에 관심이 있는 사람만 다카1 세종학당이 환영한다.

Photos from Study Korean's post 01/06/2024

কিং সেজোং ইনস্টিটিউট ঢাকা১
কোরিয়ার সরকারি প্রতিষ্ঠান ‘কিং সেজোং ইনস্টিটিউট ফাউন্ডেশন’ কর্তৃক প্রতিষ্ঠিত
সজং ইউনিভার্সিটি ও এআইইউবি কর্তৃক যৌথভাবে পরিচালিত

একান্ত ব্যাক্তিগত পরামর্শ, দু’তিন মিনিট সময় দিয়ে পুরোটে পড়লে ভাল, খুব ব্যস্ত হলে শেষার দিকে চলে যান।

উচ্চ মধ্যবিত্ত থেকে নিম্মবিত্ত আমি, আপনি বা আপনার ভাই-বোন, আপনার সন্তান এসএসসি বা এইচএসসি উত্তীর্ণ হলে কারিগরি শিক্ষা দিন। দেখে শুনে ভালো কোন টেকনিক্যাল কলেজে পড়তে দিন। মন্দের ভাল হলেও এক্কেবারে খারাপ কিছু হবে না। এইচএসসি উত্তীর্ণের পর জেনারেল শিক্ষা আর নেয়া বা দেয়াটা কতটুকু যুক্তিযুক্ত বাস্তবতাকে মাথায় নিয়ে চিন্তা করে দেখা দরকার। শিক্ষার মান কোথায় গিয়ে ঠেকেছে সেটা প্রত্যেকেরই জানার কথা। শুধু একটা সার্টিফিকেটের জন্য অনেক গুলো টাকা ও দীর্ঘ সময় অপচয় করাটা আমার মতে নিজের সাথে নিজে প্রতারণা করা ছাড়া অন্য কিছুই নয়। ব্যাচেলর, মাস্টার্স ডিগ্রি নেয়ার পর ক’জনের চাকরি হচ্ছে? কি চাকরি হচ্ছে? সেই কর্ম ক্ষেত্রে সেই শিক্ষা বা বিদ্যাটা কি কাজে লাগছে? ধরে নিলাম চাকরি নয় ব্যবসা করব। ব্যবসা করতে সেই সার্টিফিকেট বা বিদ্যা কী কাজে আসবে? কোনো একসময় ছিল বিয়ে-শাদীর ক্ষেত্রে সার্টিফিকেট বা ডিগ্রী কাজে লাগত। এখন পাত্র-পাত্রীর অভিভাবকরা কঠিন বাস্তবতার মোকাবেলা করতে গিয়ে ডিগ্রির চাইতেও অর্থবিত্ত কতটুকু আছে সেটা দেখে। আর দু’ একটা ব্যতিক্রম ছাড়া, ভারী সার্টিফিকেট ওয়ালা পাত্রী কাঁধে নিলে কোন মুসিবতে পড়তে হবে সেটা মুসিবতে পড়ার আগে বুঝা যাবে না। চোখের পানি, নাকের পানি এক জায়গায় মিলিয়ে ছেড়ে দিবে, কাউকে বলাও যাবে না, বুঝতেও দেয়া যাবে না! আর যতক্ষণে বুঝব ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
যাই হোক, এইচএসসি বা ডিপ্লোমার পর, অথবা ডিপ্লোমা ২য় বর্ষের পর, বুঝে শুনে একটা বিদেশি ভাষা শিখতে দিন।

ন্যূনতম এইচএসসি পাস হলে, টপিক ( কোরিয়ান ভাষা দক্ষতা যাচাই পরীক্ষা) লেভেল থ্রী অথবা ক্ষেত্র বিশেষে আইইএলটিএস ন্যূনতম ৫.৫ থাকলে, ২০~২২লাখ টাকার ছয় মাসের ব্যাঙ্ক ব্যালেন্স স্ট্যাটেমেন্ট থাকলে সজং ইউনিভার্সিটিতে ডিপ্লোমা/আন্ডারগ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়া যাবে। সজং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কোরিয়াতে বা দেশে অনর্থক কোনো এজেন্সি বা ব্যাক্তির দ্বারস্থ হওয়ার কোনোই প্রয়োজন নেই। আমাদের যে ৬জন শিক্ষার্থী ইত্যোমধ্যে সেখানে গেছে তাদের কারো কাছে যেতে হয়নি!

আপনি বা আপনার ভাই-বোন বা সন্তান যদি সজং ইউনিভার্সিটা বা কোরিয়ার অন্য কোনো কলেজ ইউনিভার্সিটির জন্য আগ্রহী হন, তাহলে নিশ্চয়ই আমাদের সেজোং ইনস্টিটিউট ঢাকা১ ই হবে আপনের একমাত্র পছন্দ। চটকদার বিজ্ঞাপন দেখে যে কোনো প্রতিষ্ঠানে যাবেন না। এক খন্ড জমি কেনার সময় যেমন জমিতে কয়েক বার গিয়ে দেখেন জমিটা কেমন, লোকেশনটা কেমন, মালিকানা ঠিক আছে কিনা, ঠিক সেইভাবেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আগে সেখানে সরাসরি যাবেন, একটু হাতিয়ে দেখবেন আপনার হবু শিক্ষক কে, কোরিয়ান ভাষাতত্ত্ব বা ভাষার উপর উনার লেখাপড়া আছে কি না।

আমাদের প্রতিষ্ঠানকে পছন্দ করার আগেও একই ভাবে এক দিন সরাসরি আমাদের কাছে আসার পরামর্শ থাকল। আমাদের কাছে আসলেই আমাদের এখানে ভর্তি হতে হবে এমন কোন বিষয় না। অন্ততপক্ষে শিক্ষকের ব্যপারে হাতিয়ে দেখতে হয় কীভাবে সেটা জেনে যেতে পারবেন! খুব কাজে দেবে!

Photos from Study Korean's post 14/05/2024

‘24년 다카1 세종학당 한국어 뽐내기 대회
Korean Speaking Contest 2024

Date: 6th July, 2023
Speech topic: 1. 내가 가장 멋있던 순간
2. 내가 경험한 특별한 한국 문화
Presentation: 1~4minutes
Participant: Any Korean language learner of Bangladeshi nationality
Venue: AIUB Auditorium, AIUB Campus, Kuratoli
※ Each participant must submit the speech script on 6th July, 11am
Prize: 1st , 2nd and 3rd position will be awarded prizes and certificate
Special benefits:
① 1st prize winner will be invited by Sejong Inst Foundation to celebrate Hangul Week and receive cultural training in Korea, if he or she is a student of King Sejong Institute Dhaka1.
② If he or she is selected to participate in final round speech contest in Korea, and get any prize, he or she will have an opportunity to study Language at a Korean university will 100% scholarship.

☞Interested persons are requested to make offline registration
Registration time: May 20~31 (9am~5pm)
Registration place: King Sejong Institute Dhaka1 office
House # 58/B, Road # 2, Block # B, Banani
Phone: 017-1539-0496

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Road#2, Block B, Bashundhara Residential Area
Dhaka
1229