29/06/2023
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্
আমাদের প্রাণপ্রিয় বিদ্যাপীঠের পড়ালেখার মানোন্নয়নে করণীয় সম্পর্কে এলাকার গুনীজন, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে এলাকার কিছু গন্যমান্য শিক্ষানুরাগী ব্যক্তিত্ব উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন
উক্ত অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়ে আপনার সুচিন্তিত মূল্যবান মতামত প্রদানের মাধ্যমে স্কুলের শিক্ষার মানোন্নয়নে ও সুষ্ঠু পরিকল্পনা প্রনয়নে সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
প্রধান শিক্ষক/ সভাপতি
ভোরবাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়।
সোনাগাজী, ফেনী।
🏬স্থানঃ ডাক্তার মাহবুব অডিটোরিয়াম
🔖তাং: ৩০/০৬/২023
📚বার : শুক্রবার,
⏰বিকাল : ৫ ঘটিকায়।