27/03/2021
ASEB PICNIC -2021
অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ।
ছবিতে আমরা মোহাম্মদপুর ইউনিটের পরিচালকবৃন্দ।
সারা বাংলাদেশ থেকে আসা প্রত্যেক ইউনিটকে আমিরা একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা।
18/03/2020
খোলা চিঠি
আসসালামু আলাইকুম।
# কোরোনা ভাইরাস (কোভিড ১৯)নিয়ে কিছু কথা বলব।কারো সময় থাকলে পড়বেন প্লিজ।
বর্তমান বিশ্বের মহামারি ধারন করা কোভিড ১৯ ভাইরাসের কোন প্রতিষেধক আবিষ্কার যেহেতু হয়নি তাই আমাদের প্রতিরোধের ব্যবস্থা নেওয়াটা খুবই জরুরি।সরাসরি কাজের কথায় আসি।
সাধারণ মানুষদের উদ্দেশ্য বলছি
*আমরা যে কাজ গুলো করব।
১. সবার আগে একমাত্র আল্লাহ্ উপর বিশ্বাস স্থাপন করা যে, আল্লাহ্ই এই রোগ দিয়েছেন আমাদের পরীক্ষা করতে এবং তিনিই একমাত্র এর সমাধানকারী।
কোরোনা থেকে মুক্তির জন্য বেশি বেশি এই দোয়া পড়বঃ
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনালবারসি,ওয়াল জুনুনি,ওয়াল জুযামি,ওয়ামিন ছায়্যি-ইল আস্-ক্বাম।
২. এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনসচেতনতা বৃদ্ধি করা।
কারন আমাদের দেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ব্যবস্থা, দেশের জনসংখ্যার তুলনায় খুবই কম হবে এটাই স্বাভাবিক।তাই হোম কোয়ারেন্টাইনে (১৪ দিন ঘরের মধ্যে থাকা) সম্পর্কে আমাদের জানতে বা সচেতন হতে হবে।
৩. আক্রান্ত ব্যক্তি হোম কোয়ারেন্টাইন সঠিক ভাবে পালন করে কিনা সেদিক খেয়াল রাখতে হবে।আমার নিজের যদি হয় তাহলে আমি এটা মানতে বদ্ধপরিকর থাকবো।কারন আমি এটা মানলে আমার আসেপাশের প্রিয় মানুষগুলো এই রোগ আক্রান্তের হাত থেকে রক্ষা পাবে।
৪. বিশেষ করে বাড়ির প্রিয় বয়স্ক মানুষগুলোকে সবচেয়ে বেশি সাবধানে রাখবেন।কারন এই রোগে সবচেয়ে বেশি কষ্ট হয় শ্বাস-প্রশ্বাস নিতে আর এই শ্বাস-প্রশ্বাস নিতে কষ্টের কারনেই আক্রান্ত ব্যক্তির বেশির ভাগ মানুষের মৃত্যু হয়।কারন বড়দের শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হলে তারা বেশিক্ষণ টিকে থাকতে পারে না।
৫. আমাদের দেশের তাপমাত্রায় তেমন কিছু হবে এই ধারনা থেকে বের হতে হবে।কারন আমাদের দেশের প্রায় কাছাকাছি তাপমাত্রা থাকা সত্ত্বেও কিছু দেশ আমাদের দেশের চেয়ে আক্রান্তের সংখ্যা অনেক বেশি।
৬. অনেকে মনে করেন, আমরাতো হারাম জীবজন্তু খাই না তাই আমাদের এই রোগ হবে না বা হলেও মারা যাবো না।এই ধারণা থেকে বের হতে হবে, কারন এটাতো ভাইরাসজনিত রোগ।বিভিন্নভাবে আমাদের শরীরের চলে আসতে পারে।
৭. মাঝে মাঝে লবন বা ভিনেগার মিশ্রিত গরম পানি দিয়ে গড়গড়া করতে হবে।অথবা
মাঝে মাঝে গরম পানির সাথে অল্প পরিমাণ মধু মিশিয়ে খেতে হবে।
৮. মাঝেমাঝে বিশুদ্ধ পানি পান করতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে।যেমন ফলমূল ভালো করে ধুয়ে এবং শাকসব্জি, মাছ, মাংস, ডিম ভালো করে সিদ্ধ করে খেতে হবে।
৯. ভিটামিন সি জাতীয় খাবার বেশি খেতে হবে।
১০. জামা-কাপড় নিয়মিত পরিষ্কার করতে হবে এবং প্রতিদিন গোসল করতে হবে।
*আমরা যে কাজ গুলো করব না।
১.আমরা নিজেরা আতংকিত হবোনা এবং কাউকে আতংকিত করবোনা।
২.গুজব ছড়ানো থেকে বিরত থাকবো ।
৩.বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবো না।
আর যদি বিশেষ প্রয়োজনে বের হই।তাহলে
-মাস্ক পড়ে বের হবো।
-কারো সাথে কথার বলার সময় ১মিটার দূরত্ব বজায় রাখব।
-আপাতত কারো সাথে হান্ডশেক করবো না।
-ঘরে ফিরে এসে প্রথমেই ব্যবহারকৃত মাস্ক ডাস্টবিনে ফেলে দিবো অথবা পুড়িয়ে ফেলবো।
-এরপর সাবান বা হান্ডওয়াশ দিয়ে ২০ মিনিট সময় ধরে হাত ভালো করে ধুয়ে নিবো।
-যারা বেশির ভাগ সময় বাইরে থাকেন বা ভ্রমনের সময় ইচ্ছে থাকত সত্ত্বেও পানির অভাবে হাত ধুতে পারেন না, তারা হান্ডগ্লোব ব্যবহার অথবা হান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন।
৪. হাঁচি দেওয়ার সময় হাত ব্যবহার করব না কুনই ব্যবহার করব।কারন হাঁচির মাধ্যমে এই ভাইরাস দ্রুত ছড়ায়।
৫. অনেক কম বয়সী ছেলেমেয়েরা মনে করে এই রোগ তাদের তেমন ক্ষতি করতে পারবে না কিন্ত না যেকোন বয়সের মানুষের ক্ষতি হতে পারে, তবে হ্যা বয়স্কদের সবচেয়ে বেশি,তারপর শিশুদের,তারপর কম বয়সীদের ক্ষতি হয়।
৬. বেশি জনসমাগম এলাকা এড়িয়ে চলুন।
৭. কোরোনা উপসর্গ দেখা দিলে প্রথমেই হাসপাতালে যাবেন না।আগে আইডিসিআর হটলাইন নাম্বার কল দিবেন।তারপর উনারা যদি আপনার উপসর্গ দেখে মনে করে আপনি কোরোনা আক্রান্ত তাহলে উনারাই আপনাকে এম্বুলেন্স করে নিয়ে যাবেন,সেটা আপনি যেখানেই থাকুন না কেন।
* ডক্টর এবং নার্সদের উদ্দেশ্য বলছি
- আপনারা একটা মহৎ পেশায় জড়িত আছেন।আল্লাহ্ আপনাদের অনেক সম্মান দিয়েছেন।আল্লাহ্র পরই এইখানে আপনাদের অবস্থান। কারন আল্লাহ্র পর, একমাত্র আপনারা পারেন এই মহামারি থেকে মানুষকে সবচেয়ে কাছে থেকে সাহায্য করতে।আশা করি আপনারা আপনাদের সবোর্চ্চ সেবা প্রদান করবেন।আপনারা যেহেতু সরাসরি সেবা দেওয়ায় জড়িত থাকেন।তাই অবশ্যই আপনারা সাবধানে থাকবেন।কারন ইতালিতে কিছু ডক্টরস আক্রান্ত হয়ে পড়ায় তারা নিজেরা মানুষকে সেবা দিতেতো পারেইনি বরং তাদের কাছে আসা অন্যান্য সাধারণ মানুষও আক্রান্ত হয়েছে।
দোয়া করি,যে কয় জন্যই আক্রান্ত হউক না কেন,আল্লাহ্ যেন আপনাদের তাদের পরিপূর্ণ সেবা দেওয়ার তৌফিক দান করেন এবং আপনাদের সম্মান আরো বাড়িয়ে দেন।আমিন।
*ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য বলছি।
-আপনারা দয়া করে মাস্ক, হান্ডওয়াশ, হান্ডগ্লোব, হান্ডস্যানিটাইজার এই জাতীয় পন্যের এবং নিত্য প্রয়োজনীয় পুন্যের অতিরিক্ত দাম রাখবেন না।আপনি আপনার জায়গা থেকে আপনার আশেপাশের মানুষগুলোর সহযোগিতায় এগিয়ে আসুন।কারন আপনার আশেপাশের মানুষ ভালো থাকলে আপনি এবং আপনার পরিবারও ভালো থাকবে।
আর যদি এই মহামারির সময় আপনি আপনার ইচ্ছেমত মানুষের উপর দাম চাপিয়ে দেন, তাহলে এইসব পন্য সাধারণ মানুষ ব্যবহার কম করবে। যার ফলে আরো বেশি মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে।
*সরকারের উদ্দেশ্য বলছি
-আপনারা যত দ্রুত সম্ভব সবোর্চ্চ প্রস্তুতি গ্রহন করুন।
-জনগনকে সব সচেতনতামূলক নিয়ম মানাতে বাধ্য করুন।
-হাসপাতাল সংশ্লিষ্ট সবাইকে আরো বেশি আন্তরিক হতে বলুন।।
উপরের কথা গুলো সবার কাছে খোলা চিঠির মাধ্যমে অনুরোধ করা হলো।
মানুষ নিজেরা যদি সচেতন না হয়, তাহলে আমাদের সরকার কেন?( এমনিতেই আমাদের সীমাবদ্ধতা আছে) কোন দেশের সরকারই তাদের এই মহামারি থেকে রক্ষা করতে পারবে না।একমাত্র আল্লাহ্ ছাড়া।
আল্লাহ্ না করুক,আর যদি আমাদের প্রিয়জন কেউ মারা যায়, তাহলে আল্লাহ্ উপর কেউ অসন্তুষ্ট হবেন না।কারন আল্লাহ্ যা করেন বান্দার ভালোর জন্যই করেন।
হাদীসে বর্ণীত আছে, --যারা মহামারিতে মারা যায় আল্লাহ্ তায়ালা তাদের হুকমি শহীদের মর্যাদা দেন।
আমরা সবাই প্রত্যেকে যার যার জায়গা থেকে অন্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবো। এবং আল্লাহ্র কাছে বেশি বেশি সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করব।তাহলেই হয়ত আল্লাহ্ তায়ালা আমাদের এই মহামারি থেকে রক্ষা করবেন।আমিন।
বিঃদ্রঃ
আমি জানি আপনারা সবাই আমার থেকে ভালো জানেন।তারপরও শুধু একটু মনে করিয়ে দিলাম আরকি,একজন সাধারণ মানুষ হিসেবে আমার দায়বদ্ধতা থেকে।কোন ভুল হলে ধরিয়ে দিবেন।আপনার মূল্যবান সময় নষ্ট করে পোষ্টটি এতোক্ষন পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।মনে চাইলে লেখাটা শেয়ার করতে পারেন।যদি কারো একটু উপকার হয়।
আল্লাহ্ হাফেজ।
আমিরা একাডেমিক কেয়ার
22/09/2019
আমিরা একাডেমিক কেয়ার
PEC ৩য় মডেল টেস্ট পরীক্ষা -২০১৯
22/07/2019
PEC Second Model Test -2019 is going to be started on 31st July
Ameera Academic Care
26/05/2019
Eid Mubarak
From 26th May to 13th June Ameera Academic Care will be closed. From 14th June coaching Centre will be started again.
Ameera Academic Care
25/05/2019
মডেল টেস্ট-১ এর ফলাফল প্রকাশ।
02/05/2019
আগামীকাল পরীক্ষার সময়সূচি সকাল ৯-১০ঃ৩০ এবং বিকাল ৩-৪ঃ৩০ পযন্ত
02/05/2019
আমিরা একাডেমিক কেয়ারের প্রথম মডেল টেস্টের রুটিন ও সিলেবাস।
20/04/2019
আগামী ২২ ও ২৩ এপ্রিল, সোমবার ও মঙ্গলবার কোচিং ক্লাস বন্ধ থাকবে।