25/08/2026
পাঠশালার সাবেক মেধাবী শিক্ষার্থী তৌকির আহমেদ আর আমাদের মাঝে নেই।
গত বছর এইচএসসি পরীক্ষায় গোল্ডেন A+ অর্জন করে তিনি সাফল্যের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। তাঁর মেধা, পরিশ্রম ও স্বপ্ন আমাদের সকলের জন্য ছিল অনুপ্রেরণার উৎস।
আজ তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন।😥 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা মরহুম তৌকির আহমেদের রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর সকল গুনাহ ক্ষমা করে দিন।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাঁদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন এবং তাঁর অসীম রহমত ও সান্ত্বনা দ্বারা তাঁদের ধৈর্য ধারণের শক্তি দিন।
তৌকির আহমেদ, তুমি আমাদের স্মৃতিতে, আমাদের দোয়ায় চিরদিন বেঁচে থাকবে।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।