26/06/2020
কেন এত বেশি সংখ্যক প্রোগ্রামারগণ এটি বিশ্বাস করেন যে জাভাস্ক্রিপ্ট একটি নিতান্তই বাজে প্রোগ্রামিং ভাষা?
এক বছর আগে আমিও বিশ্বাস করতাম যে জাভাস্ক্রিপ্ট ওভাররেটেড এবং যাচ্ছেতাই ধরণের একটা ল্যাংগুয়েজ। কিন্তু যখন (অনেকটা বাধ্য হয়ে) এর পূর্ণাঙ্গ ব্যবহার শিখলাম, তখনই বুঝলাম যে অন্যান্য ভাষার চেয়ে এর ব্যবহারিক অ্যাপ্লিকেশন অনেক অনেক বেশি।
এখন বসে বসে প্রশ্নে উল্লিখিত মতামত মিথ্যা প্রমাণ করার ১০০০ টা কারণ বর্ণনা করার চাইতে কেন তাদের কাছে এমনটা মনে হয় সেটা বলি... জাভাস্ক্রিপ্ট বেশিরভাগ প্রোগ্রামারদের জন্য প্রথম স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ, এবং প্রায় সবাই প্রধানত ওয়েবের জন্য এটি শেখা শুরু করেন।
শিখতে এসেই তারা প্রথমে যা দেখেন তা হলো এক গাদা অগোছালো কোড (spaghetti code) , কলব্যাক এর পর কলব্যাক (callback hell), একই ইভেন্ট হ্যান্ডেল করার ১৩ রকম উপায়, তার উপর কিসের কি আজগুবি সব টার্ম- ক্লোজার, হোইস্টিং, মিউটেশন, ইভেন্ট লুপ, ব্লা ব্লা ব্লা। এতসব দেখে যারা মাথা গরম করে ফেলেন তারাই বলবে এটা একটা বাজে ল্যাংগুয়েজ।
কিন্তু যারা আরেকটু সহ্য করে জাভাস্ক্রিপ্টের ES6+ ফিচারগুলো সম্পর্কে জানেন এবং Node, Express, React/Vue/Angular ইত্যাদি অ্যাডভান্স এবং ইউজার ফ্রেন্ডলি ফ্রেমওয়ার্ক/লাইব্রেরী পর্যন্ত পৌছান তাদের কাছে জাভাস্ক্রিপ্ট সবচেয়ে প্রিয় ল্যাংগুয়েজে পরিণত হয়।
তবে পরিশেষে কথা একটাই, কোন প্রোগ্রামিং ভাষাই পারফেক্ট নয়… প্রোগ্রামাররা তাই অভিযোগ করেই যাবে।
There are only two kinds of languages: the ones people complain about and the ones nobody uses.
-Bjarne Stroustrup