Nibras Madrasah
Quality of education The general education system has made skilled and worldly educated persons, but it isn’t the exagge
The journey starts................... None of the education systems existing in our country is self sufficient to fulfill the objectives of the education.
10/01/2015
বিসমিল্লাহির রহমানির রহীম
মুসলিমদের মাদ্রাসার ইতিহাস :
মাদ্রাসা আরবি শব্দ এর বহুবচন মাদা-রিস। আরবি শব্দ দারসুন থেকে এটি উদ্ভূত, এর অর্থ পাঠ। মাদ্রাসা মূলত মুসলিমদের অধ্যয়ন-অধ্যাপনা গবেষণা ইত্যাদির স্থান বা কেন্দ্র হিসেবে পরিচিত। সাধারণ অর্থে মাদ্রাসা হচ্ছে আরবি ভাষা ও ইসলামি বিষয়ে শিক্ষার প্রতিষ্ঠান।
মাদ্রাসা শিক্ষার প্রথম প্রতিষ্ঠান ছিল সাফা পর্বতের পাদদেশে সাহাবী যায়েদ-বিন-আরকামের বাড়িতে, যেখানে স্বয়ং রসুল (স:) ছিলেন এর শিক্ষক এবং শিক্ষার্থী ছিলেন তাঁর কয়েকজন অনুসারীগণ। হিজরতের পর মদিনায় মসজিদে নববি-র পূর্বপাশে স্থাপিত হয় মাদ্রাসা আহলে সুফ্ফা। শিক্ষক ছিলেন উবাদা ইবনু সামিত আর শিক্ষার্থীদের মধ্যে ছিলেন আবু হুরাইরাই (রাঃ) মু‘আজ ইবনু জাবাল গিফারি (রাঃ) প্রমুখ। মাদ্রাসার পাঠ্যসূচিতে ছিল, কুরআন, হাদিস, ফারায়িজ, প্রাথমিক চিকিৎসা, বংশ শাস্ত্র, তাজবিদ ইত্যাদি। এছাড়া অশ্ব চালনা, যুদ্ধবিদ্যা, হস্তলিপি বিদ্যা, শরীর চর্চা ইত্যাদিও পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল। নবুওয়্যাতের প্রথম দিন থেকে উমাইয়া বংশের শাসনামলের প্রথম ভাগ পর্যন্ত প্রায় একশ বছর সময়কালকে মাদ্রাসা শিক্ষার প্রথম পর্যায় ধরা হয়।
বাংলায় মাদ্রাসা : বাংলার প্রথম মুসলিম শাসক ইখতিয়ার উদ্দীন মুহম্মাদ বিন বখতিয়ার খলজী ১১৯৭, মতান্তরে ১২০১ খ্রিস্টাব্দে বাংলার রাজধানী গৌড়ে একটি মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেন। সুলতান গিয়াসুদ্দীন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ১২১২ খ্রিষ্টাব্দে। পরবর্তীকালে তাঁর বংশধর সুলতান দ্বিতীয় গিয়াসুদ্দীনও একটি মাদ্রাসা নির্মাণ করেন। মাদ্রাসা দুটির নাম যথাক্রমে গৌড় ও লাখনৌতী মাদ্রাসা। হোসেন শাহ ও তাঁর পুত্র নুসরত শাহ গৌড়ে বেশ কয়েকটি মাদ্রাসা নির্মাণ করেন। এসব মাদ্রাসার অনেকগুলির ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান। ১৬৬৪ খ্রিস্টাব্দে সুবাহদার শায়েস্তা খানের উদ্যোগে ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে একটি মাদ্রাসা ও মাসজিদ নির্মিত হয়। নবাব জাফর মোরশেদ আলি খান স্থাপন করেন মুর্শিদাবাদ মাদ্রাসা। যার ভবনটি কালের সাক্ষী হিসেবে এখনও অটুট রয়েছে। ১১৭৮ হিজরি সালে জমিদার মুন্সি সদরুদ্দীন আল মুসাভী বুহার গ্রামে বর্ধমান মাদ্রাসা স্থাপন করেন এবং লখনৌ ( ভারতের উত্তর প্রদেশের রাজধানী) থেকে আগত মাওলানা আব্দুল আলি বাহারুল উলুমকে শিক্ষক নিযুক্ত করেন। নওয়াবী আমলে মাদ্রাসা পরিচালনার জন্য সরকার এগুলির জন্য পর্যাপ্ত পরিমাণ লাখেরাজ জমি বরাদ্দ দিত। মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের জন্য সরকার ভাতা ও বৃত্তি দিত।
08/12/2014
Make the Quran your best friend; the more you sit with it, the more it honors you, gives you its secrets and elevates your status.
04/06/2014
Dawah series-1 of Nibras Foundation Bangladesh, about RAMADAN
03/04/2014
তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রিন্সিপাল জনাব জয়নুল আবেদীন সাহেব ও ঢাকা ১১ আসনের মাননীয় এম পি..জনাব আলহাজ্ রহমাতুল্লাহ্..
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
24/03/2014
মনোমু্দ্ধকর সংগীত পরিবেশন চলছে.
:::::::::::::::::::::::::::::::::::
19/02/2014
Study Tour 2014 at Meghna Village Holiday Resort
তোরা যাবি ভাই যাবি মোর সাথে ......
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় মেঘনা ব্রিজ হতে এত কিমি. দুরে অবস্থিত এই মেঘনা িভলেজ রিেসার্ট। নামের সঙ্গেই যেহেতু ‘ভিলেজ’ যুক্ত অতএব এই রিসোর্ট গ্রামের মতোই সবুজ শ্যামল হবে, এটাই স্বাভাবিক। আসলেও তাই। এখানে অবকাশ যাপনকারীদের জন্য রয়েছে থাকা-খাওয়া এবং বিনোদনের সব ব্যবস্থা। এখানে রয়েছে এসি-ননএসি উভয় প্রকার কটেজ। আর এখানকার প্রতিটি ঘর একটু ভিন্নভাবে তৈরি করা হয়েছে, যা দেখতে অনেকটাই নেপালি কটেজের মতো। এখানে রয়েছে একটি বড় সবুজ মাঠ। যেখানে ইচ্ছে করলেই খেলাধুলায় মেতে ওঠা যায়। রয়েছে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ প্রচলিত বিভিন্ন খেলার সামগ্রী। এখানে যে খাবার পরিবেশন করা হয় সেসব খাবারে ঘরোয়া স্বাদ পাওয়া যাবে নিঃসন্দেহে। রাতের বেলা আরাম কেদারায় বসে চাঁদনী দেখতে চাইলে সেই ব্যবস্থাও রয়েছে। বিশেষ করে জায়গাটি যেহেতু খোলামেলা তাই আকাশ কিংবা চাঁদ দেখা যায় সহজেই।
(ওয়াহিদ মাসুদ)
12/02/2014
اللهم أنبته نباتاً حسناً، واجعله قرة عين لوالديه واحفظه، وبارك لنا فيه واجعله من أهل الصلاح والتقوى
New born baby of Ashraf alom sir
Junior Dhakil Examination 2013, Nibras International Madrasah
100% Pass & 65% Grade A+, 35% Grade A (Congratulation To All of our Students)
http://www.nibrasbd.com/index.php?option=com_content&view=article&id=255&catid=48&Itemid=88
29/05/2011
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
House #1, Road#5, Block#D, Banashree, Rampura
Dhaka
1219