Focus Korean Language Academy.

Focus Korean Language Academy.

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Focus Korean Language Academy., Language school, 300 Feet, Dhaka.

11/05/2025
01/04/2025

রোগ সংক্রান্ত শব্দ:

감기 (gam-gi) – Cold (সর্দি)

독감 (dok-gam) – Flu (ফ্লু/জ্বর)

두통 (du-tong) – Headache (মাথাব্যথা)

복통 (bok-tong) – Stomachache (পেটব্যথা)

치통 (chi-tong) – Toothache (দাঁতের ব্যথা)

기침 (gi-chim) – Cough (কাশি)

발열 (bal-yeol) – Fever (জ্বর)

알레르기 (al-le-reu-gi) – Allergy (অ্যালার্জি)

피부병 (pi-bu-byeong) – Skin disease (চর্মরোগ)

고혈압 (go-hyeol-ap) – High blood pressure (উচ্চ রক্তচাপ)

저혈압 (jeo-hyeol-ap) – Low blood pressure (নিম্ন রক্তচাপ)

당뇨병 (dang-nyo-byeong) – Diabetes (ডায়াবেটিস)

ঔষধ সংক্রান্ত শব্দ:

약 (yak) – Medicine (ঔষধ)

알약 (al-yak) – Pill/Tablets (ট্যাবলেট)

캡슐 (kaep-syul) – Capsule (ক্যাপসুল)

가루약 (ga-ru-yak) – Powder medicine (গুঁড়া ঔষধ)

연고 (yeon-go) – Ointment (মলম)

시럽 (si-reop) – Syrup (সিরাপ)

주사 (ju-sa) – Injection (ইনজেকশন)

백신 (baek-sin) – Vaccine (ভ্যাকসিন)

진통제 (jin-tong-je) – Painkiller (ব্যথানাশক ঔষধ)

해열제 (hae-yeol-je) – Antipyretic (জ্বর কমানোর ঔষধ)

항생제 (hang-saeng-je) – Antibiotic (অ্যান্টিবায়োটিক)

소독약 (so-dok-yak) – Disinfectant (জীবাণুনাশক)

23/01/2025

২০২৫ সালের ইপিএস কর্মীর জন্য কোরিয়ান মালিকদের আবেদনের সময়সূচী:

প্রথম ধাপ: ফেব্রুয়ারি ১০ তারিখ থেকে ফেব্রুয়ারি ২১তারিখ।

দ্বিতীয় ধাপ: এপ্রিল ২১ তারিখ থেকে মে ২ তারিখ।

৩য় ধাপ: জুলাই ৭ তারিখ থেকে জুলাই ১৮ তারিখ।

চতুর্থ ধাপ: সেপ্টেম্বর ১৫ তারিখ থেকে সেপ্টেম্বর ২৬ তারিখ।

পঞ্চম ধাপ: নভেম্বর ২৪ তারিখ থেকে নভেম্বর ২৮ তারিখ।

20/12/2024

আগামী বছর অপেশাদার ( E9 ) ভিসার জন্য ১ লক্ষ ৩০ হাজার জনের কোটা নির্ধারণ করেছে যা গতবছরের থেকে ২১% কম!!

আগামী বছরের E-9 কোটা
▲উৎপাদন ৭২০০০ জন ।
▲কৃষি এবং পশুসম্পদ ১০০০০ জন।
▲ফিশিং ৮৫০০ ।
▲পরিষেবা শিল্প ৩০০০ জন ।
▲শিপ ৩০০০ জন।
▲ নির্মাণে শিল্পের জন্য ২০০০ জন।

এছাড়াও অতিরিক্তভাবে, ৩২০০০ জন নির্ধারণ করা হয়েছে বরাদ্দ যার অর্থ চাহিদা বেশি হলে সেক্টরে অনুযায়ী বরাদ্দ করা হবে।
সংগৃহীত।

24/11/2024

কোরিয়াতে ২০শে ডিসেম্বর থেকে শুরু হওয়া অতিরিক্ত ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট ইস্যুর জন্য কোটা নির্ধারণ করা হয়েছে ৩৩,৮০৩ জন।

ম্যানুফ্যাকচারিং কোটাঃ ২০,১৩৪ জন
শিপবিল্ডিং কোটাঃ ১,৩০০ জন
মৎস্যঃ ২,২৪৯ জন
নির্মাণঃ ১,৪১৪ জন

এছাড়াও বাংলাদেশ থেকে হয় না এমন খাত
কৃষি ও পশুপালনঃ ৩,৬৪৮ জন
সার্ভিসঃ ৫,০৫৮ জন

12/07/2024

দক্ষিণ কোরিয়ায় ২০২৫ সালের জন্য সর্বনিম্ন বেতন নির্ধারিত হয়েছে নিম্নরূপ:

প্রতি ঘন্টায়= ১০০৩০ উন
প্রতিদিন ৮ ঘন্টা= ৮০২৪০ উন
ওভারটাইম প্রতি ঘন্টায়= ১৫০৪৫ উন
নাইট এলাউন্স প্রতি ঘন্টায়= ৫০১৫ উন
( রাত ১০টা- সকাল ৬ টা)
সাপ্তাহিক ৪০ ঘন্টা= ৪০১২০০ উন
মাসিক ২০৯ ঘন্টা = ২০৯৬২৭০ উন।

09/07/2024

১১তম ইপিএস টপিক ইউবিটি ২০২৪ (১ম ধাপ)-এ চূড়ান্তভাবে উত্তীর্ণদের রোস্টারের লক্ষ্যে জব অ্যাপ্লিকেশন ফর্ম ইমেইলে গ্রহণ সংক্রান্ত নোটিশ:

২০২৪ সালে কনস্ট্রাকশন, মৎস্য এবং শিপবিল্ডিং খাতে নির্ধারিত কোটা পূরণের লক্ষ্যে ১১তম ইপিএস টপিক ইউবিটি ২০২৪ (১ম ধাপ)-এ চূড়ান্তভাবে উত্তীর্ণদের রোস্টারের লক্ষ্যে ৩২২৭ জন জব অ্যাপ্লিকেশন ফরমের সফটকপি এমএস ওয়ার্ড ফরমেট (সর্বোচ্চ 50kb) ফাইল, পাসপোর্ট-এর স্ক্যান কপি JPEG ফরমেট (সর্বোচ্চ 80kb), পাসপোর্ট সাইজ এর ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা সর্বোচ্চ 30kb), স্বাস্থ্য পরীক্ষার ফিট সনদ JPEG ফরমেট (সর্বোচ্চ 150kb), পৃথক ৪ (চার) টি ফাইল সংযুক্ত করে [email protected] ইমেইল-এ আগামী ২-৩ কার্যদিবসের মধ্যে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে, ইমেইল প্রেরণের সময় অবশ্যই SUBJECT-এ ১৬ ডিজিটের EPS TOPIK ID নম্বর উল্লেখ করতে হবে এবং একাধিক বার ইমেইল প্রেরণ না করার জন্য অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট প্রমাণাদি সম্পন্ন হওয়ার পর কোনো প্রার্থী বর্ণিত তথ্য মোতাবেক প্রেরণ করতে ব্যর্থ হলে তাঁর তথ্য রোস্টারের জন্য প্রেরণ করা হবে না। সংশ্লিষ্ট সকলকে ধৈর্য সহকারে বর্নিত কার্যাদি সম্পন্ন করার জন্য পরামর্শ দেয়া হলো।

আরও উল্লেখ্য যে, ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে জব অ্যাপলিকেশন জমা সংক্রান্ত নোটিশ শীঘ্রই এ পেইজের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।

উত্তীর্ণদের তালিকা, জব অ্যাপলিকেশন ফর্ম, জব অ্যাপলিকেশন ফর্ম পূরণের নমুনা এবং জব অ্যাপলিকেশন ফর্ম এর এমএস ওয়ার্ড সফট কপি নিম্নবর্ণিত লিংকে পাওয়া যাবে :
বিস্তারিত বোয়েসেলের ফেসবুক পেজে দেখুন।
BOESL

28/04/2024

১১তম ইপিএস টপিক ইউবিটি ২০২৪ (১ম ধাপ)-এ উত্তীর্ণদের স্কীল টেস্ট এর সময়সূচি ঘোষণা:
বিস্তারিত বোয়েসেলের ফেসবুক পেজে দেখুন। BOESL

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


300 Feet
Dhaka
1460