জ্ঞান অন্বেষণ- Bcs & Bank Job

জ্ঞান অন্বেষণ- Bcs & Bank Job বিসিএস এবং ব্যাংক জব প্রস্ততি সহায়ক পেইজ
মেধা, প্রজ্ঞা, শক্তি💚
আল্লাহ বলেন,
অর্থাৎ ❝বল, হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি কর।❞
(ত্বা-হা ১১৪ আয়াত)

12/01/2026

💥১৯তম শিক্ষক নিবন্ধন (NTRCA) –
পরীক্ষা: প্রিলিমিনারি (MCQ) পূর্ণমান: ২০০
স্কুল ও কলেজ পর্যায়-১
পদের নাম: সহকারী শিক্ষক ও প্রভাষক

✅ নম্বর বণ্টন (২০০)
এই অংশে মোট নম্বর ২০০, যার মধ্যে— জেনারেল অংশ – ১০০ নম্বর (সবার জন্য বাধ্যতামূলক)
✅চারটি বিষয় থেকে প্রশ্ন থাকবে, প্রতিটি ২৫ নম্বর করে:

▪️বাংলা – ২৫
▪️ইংরেজি – ২৫
▪️সাধারণ গণিত – ২৫
▪️সাধারণ জ্ঞান – ২৫
সব বিভাগ/বিষয়ের প্রার্থীদের জন্য এই অংশ একই।

✅বিষয়ভিত্তিক অংশ – ১০০ নম্বর.!
প্রার্থী যে বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর করেছেন,সেই বিষয় থেকেই ১০০ নম্বরের প্রশ্ন হবে।এই অংশে আলাদা আলাদা বিষয়ভিত্তিক প্রশ্নপত্র থাকবে।

📌 মাদরাসা পর্যায় -স্কুল ২
পদের নাম: সহকারী মৌলভী ও প্রভাষক

📌 নম্বর বণ্টন (২০০)
বিষয়ভিত্তিক – ১৪০ নম্বর
মাদরাসা সংশ্লিষ্ট মূল/বিশেষ বিষয়ের ওপর প্রশ্ন
জেনারেল অংশ – ৬০ নম্বর
চারটি বিষয় থেকে প্রশ্ন হবে:
▪️বাংলা – ১৫
▪️ইংরেজি – ১৫
▪️সাধারণ জ্ঞান – ১৫
▪️গণিত ও বিজ্ঞান – ১৫
জেনারেল বিষয়ের সিলেবাস (স্কুল–কলেজ ও মাদরাসা উভয়ের জন্য প্রযোজ্য)

বাংলা (২৫)
▪️বানান ও বিরামচিহ্ন
▪️সমার্থক–বিপরীত শব্দ
▪️বাগধারা ও প্রবাদ
▪️বাক্য সংশোধন
▪️সন্ধি, সমাস
▪️শব্দ শুদ্ধি
▪️ধ্বনি পরিবর্তন ইত্যাদি

ইংরেজি (২৫)
▪️Completing sentence
▪️Translation (Bangla → English)
▪️Parts of Speech
▪️Right form of verb
▪️Fill in the blanks
▪️Sentence transformation
▪️Synonym & Antonym
▪️Idioms & Phrases

সাধারণ গণিত (২৫)
▪️গড়, শতকরা, লাভ–ক্ষতি
▪️সুদ, সময় ও কাজ
▪️অনুপাত–সমানুপাত
▪️বীজগণিত (সূত্র ও সমস্যা)
▪️জ্যামিতি (রেখা, কোণ, ত্রিভুজ, বৃত্ত)

সাধারণ জ্ঞান (২৫)
▪️বাংলাদেশ বিষয়াবলি
▪️আন্তর্জাতিক বিষয়াবলি
▪️সাম্প্রতিক ঘটনা
▪️বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ
▪️সংবিধান ও রাষ্ট্রব্যবস্থা

✍️ গুরুত্বপূর্ণ কথা...!
স্কুল–কলেজে: জেনারেল ১০০ + বিষয় ১০০ =
মোট ২০০
মাদরাসায়: বিষয় ১৪০ + জেনারেল ৬০ =
মোট ২০০

📌প্রিলিমিনারি পাশ করলেই পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষা হবে।

📌স্কুল-২ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন!!

রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচী থাকার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে "সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫" এর লিখিত পরীক্ষা আগামী ০২...
30/12/2025

রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচী থাকার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে "সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫" এর লিখিত পরীক্ষা আগামী ০২ জানুয়ারি ২০২৬ তারিখের পরিবর্তে আগামী ০৯ জানুয়ারি ২০২৬ তারিখ (শুক্রবার) নির্ধারিত সময় ও কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

08/12/2025

***যে কোন পরীক্ষায় ১/২ মার্ক পাবেন ইনশাআল্লাহ.
★ ৩৬ জুলাই মানে ৫ই অগাস্ট
★ জুলাই শহীদ দিবস ১৬ই জুলাই
★ অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও শপথ গ্রহণ ৮ই অগাস্ট
★জুলাই স্মৃতিস্তম্ভ অবস্থিত রাজশাহীতে
★জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ অবস্থিত নারায়ণগঞ্জ
★ ৩৬ জুলাই গেট কৃষি বিশ্ববিদ্যালয়,সিলেট
★ অদম্য ২৪ অবস্থিত জাহাঙ্গীর বিশব্বিদ্যালয়
★ জুলাই শহীদ স্মৃতি ভবন অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়
★ ৩৬জুলাই শহীদ অবস্থিত শাহবাগে
★জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অবস্থিত শেরেবাংলা নগর (পুরাতন গণভবন)
★মুদ্ধ মঞ্চ অবস্থিত উত্তরা,ঢাকা
★কনিষ্ঠ জুলাই শহীদ আবদুল আহদ
★ ১৬ জুলাই আবু সাইদ হ*ত্যা (বাড়ি রংপুর+ ইংরেজি বিভাগ)
★১৮ জুলাই মীর মুগ্ধ হ*ত্যা
★১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর
★১৭ নভেম্বর আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইবুনালের রায় (ICT)
★ ১ম জি আই পণ্য জামদানী শাড়ি (২০১৬ সালের ১৭ নভেম্বর)
★ভূমিকম্প মাপার যন্ত্রের নাম সিসমোগ্রাফ
★ ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম রিক্টার স্কেল
★ ২১নভেম্বরের ভূমিকম্পের মাত্রা ৫.৭(সময় সকাল ১০.৩৮মিনিট, স্থায়ী ২৬ সেকেন্ড )
★ ২১ নভেম্বর ভূমিকম্পের উৎপত্তিস্থল মাধবদী,নরসিংদী
★ ড.ইউনুস শান্তিতে নোবেল পান ২০০৬ সালে
★AFC এশিয়ান কাপে বাছাই ম্যাচে ভারতের বিরুদ্ধে গোল করেন মোর্শালিন
★ বিশ্বে ১১তম ব্যাটসমান হিসাবে ১০০তম ম্যাচ খেলেন মুশফিকুর রহিম (বাংলাদেশে ১ম ডাবল সেন্ঞুরী করেন)

04/12/2025

৪৭,৪৮,৪৯ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেলো।

প্রশ্নের প্যাটার্ন অনেকখানিই বদলে গেছে। গতানুগতিক পড়াশোনা করে বিসিএস পাশ করার দিন বোধহয় শেষ।

এখন থেকে বোর্ড বইগুলো এনালাইসিস করে পড়ার অভ্যাস করতে হবে।

🔲 যেসব বোর্ড বই পড়তে হবে:

🔹৬ষ্ঠ-৮ম শ্রেণি: সাধারণ গণিত

🔹 ৯ম-১০ম শ্রেণি:

১. সাধারণ গণিত
২. উচ্চতর গণিত
৩. বাংলা ব্যাকরণ
৪. ভূগোল ও পরিবেশ
৫. পৌরনীতি ও নাগরিকতা
৬. ইতিহাস ও বিশ্ব সভ্যতা
৭. সাধারণ বিজ্ঞান

এছাড়া পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বই হতে কিছু কিছু টপিক বিস্তারিত দেখতে হবে।

🔹 একাদশ ও দ্বাদশ শ্রেণি:

১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রকৌশলী মুজিবুর রহমান
২. পৌরনীতি ও সুশাসন - মোজাম্মেল হক
৩. উচ্চতর গণিত - বিন্যাস ও সমাবেশ।

📌 এই বইগুলো সংগ্রহ করুন। প্রতিটি অধ্যায় গুরুত্বসহকারে পড়ুন।

এগুলো ভাল করে শেষ করার পর বিষয় ভিত্তিক গাইড বই হতে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিন, নিজেকে যাচাই করুন।

🔅 এভাবে পড়তে পারলে আশা করি, বিসিএস নামক কঠিন বৈতরণি পার হতে পারবেন ইনশাআল্লাহ।

সকলের জন্য অকৃত্রিম শুভকামনা... 🖤

23/07/2025

যে মা নিজের সন্তানের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেন না, সেই মায়ের পক্ষে নিজের নিরপরাধ ছোট্ট সন্তানকে বিদায় জানানো কতটা কষ্টের আমরা কি তা কল্পনাও করতে পারবো?

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ইংরেজি ভার্সনের ৭ম শ্রেণীর ছাত্র উক্য ছাইং মারমা'র শেষ বিদায়ে তার মায়ের এই ছেলে হারানো বুকফাটা আর্তনাদ কি কেউ থামাতে পারবে?🥹💔

28/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

28/04/2025

ব্যাংকে প্রিলি পাশ করতে বস হওয়া লাগে না ! কিভাবে 👇👇👇
৫৫%-৬৫% মার্কস পেলেই প্রিলিমিনারি পাস করা যায়। তাই ভয় পাওয়ার কিছু নেই, শুধু গুছিয়ে পড়লেই হবে।

যেমন
বাংলা: ২৫ এ ১৮/১৯ পাওয়া যায় যদি বিসিএস প্রিলি + বিচরণ অংশ + প্রিভিয়াস প্রশ্ন দেখা থাকে।

ইংরেজি: ভোকাব (ইডিয়াম, ফ্রেজ, অ্যানালজি, ওয়ান ওয়ার্ড) + কিছু গ্রামার + প্রিভিয়াস প্র্যাকটিস = ১৬/১৭+

গণিত: গ্রুপে দেওয়া ১০টা অধ্যায় করলেই ১৭/১৮ কমন পাওয়া যায়। টাইম মেইনটেইন করে ধরলাম ১১/১২ পেলেন

জিকে: সিলেক্টেড টপিক + ৩ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স = ১৬/১৭

আইসিটি: আলাল থেকে প্রিভিয়াস প্রশ্ন করলেই ৮/৯

হিসাবটা এমন হতে পারে
৮৭ - (ভুল ধরলাম ২০টা) - (নেগেটিভ ৫) = ৬২

মানে, গুছিয়ে পড়লেই পাস নিশ্চিত
সব বই লাইন বাই লাইন শেষ করে বস হওয়ার কোনো দরকার নাই। পরিকল্পিত পড়াশোনা করলেই রেজাল্ট আসবেই।

লেখা: মোঃ মানিক হোসেন (SBPLC)

11/01/2025
09/01/2025

::Organizations: expansion::

✅BRICS এর ১০ম সদস্য- ইন্দোনেশিয়া
✅Asian Clearing Union (ACU) এর নতুন সদস্য- বেলারুশ ও মরিশাস (১১টি সদস্য)
✅Developing Eight (D-8) এর ৯ম সদস্য- আজারবাইজান
✅Shanghai Co-operation Organization, SCO (সাংহাই-৫) এর ১১শ সদস্য- বেলারুশ

অপরদিকে Least Developed Countries (LDCs) থেকে সর্বশেষ মুক্ত হয়- সাও টোম ও প্রিন্সিপাল। বর্তমানে এলডিসি ভুক্ত দেশ- ৪৪টি৷

09/01/2025
ভাল উদ্যোগ🤍
30/12/2024

ভাল উদ্যোগ🤍

25/12/2024

💥খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষার পদ্ধতি ও মানবণ্টন-

১. উপ-খাদ্য পরিদর্শক (গ্রেড-১৩)
২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
৩. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)
৪. উচ্চমান সহকারী (গ্রেড-১৪)
৫. সহকারী উপ-খাদ্য পরিদর্শক (গ্রেড-১৫)
৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
৭. ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬)

✅ পরীক্ষা ও বিষয়ভিত্তিক নম্বর লিখিত পরীক্ষা:
👉বাংলা- ৩০
👉ইংরেজি- ৩০
👉গণিত- ২০
👉সাধারণ জ্ঞান- ২০

⚪মোট নম্বর- ১০০
লিখিত পরীক্ষার পাস নম্বর- ৫০%। সময়: ৯০ মিনিট
🔹যেসকল পদে ব্যবহারিক পরীক্ষা আবশ্যক সেগুলোর ব্যবহারিক পরীক্ষায় পাস করতে হবে।
🔹মৌখিক পরীক্ষা: লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

১. ল্যাবরেটরী টেকনিশিয়ান (গ্রেড-১৪)
২. মেকানিক্যাল ফোরম্যান (গ্রেড-১৪)
৩. ইলেকট্রিক্যাল ফোরম্যান (গ্রেড-১৪)
৪. অপারেটর (গ্রেড-১৫)
৫. সহকারী ফোরম্যান (গ্রেড-১৫)
৬. মিলরাইট (গ্রেড-১৫)
৭. ইলেকট্রিশিয়ান (গ্রেড-১৫)
৮. ল্যাবরেটরী সহকারী (গ্রেড-১৬)
৯. সহকারী অপারেটর (গ্রেড-১৬)
১০. স্টেভেডর সরদার (গ্রেড-১৬)
১১. ভেহিক্যাল মেকানিক (গ্রেড-১৬)
১২. সহকারী মিলরাইট (গ্রেড-১৬)
১৩. মিল অপারেটর (গ্রেড-১৬)
১৪. সাইলো অপারেটিভ (গ্রেড-১৬)

✅পরীক্ষা ও বিষয়ভিত্তিক নম্বর লিখিত পরীক্ষা:
👉বাংলা- ২৫
👉ইংরেজি- ২৫
👉গণিত- ৩০
👉সাধারণ জ্ঞান- ২০

⚪মোট নম্বর- ১০০
লিখিত পরীক্ষার পাস নম্বর- ৫০%। সময়: ৯০ মিনিট
🔹যেসকল পদে ব্যবহারিক পরীক্ষা আবশ্যক সেগুলোর ব্যবহারিক পরীক্ষায় পাস করতে হবে।
🔹মৌখিক পরীক্ষা: লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

১. স্প্রেম্যান (গ্রেড-১৯)

✅পরীক্ষা ও বিষয়ভিত্তিক নম্বর লিখিত পরীক্ষা:
👉বাংলা- ১০,
👉ইংরেজি- ১০
👉গণিত- ১০
👉সাধারণ জ্ঞান- ১০

⚪মোট নম্বর- ৪০
লিখিত পরীক্ষার পাস নম্বর- ৫০%। সময়: ৬০ মিনিট
🔹মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

সংগ্রহীত

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞান অন্বেষণ- Bcs & Bank Job posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share