IBA Boss

IBA Boss IBA (BBA,MBA,EMBA) -(EMBA)DU
BCS
WMBA (IBA)-JU Guys, I am here to help you get prepare for BBA-IBA(DU) exam.

To get private solution you can contact here:- 01676397254

04/01/2026

ডোনাল্ড ট্রাম্পের যদি এতই ক্ষমতা থাকে তো কিম জং উনকে একবার উঠিয়ে নিয়ে যাক তো দেখি৷ 🤡

25/06/2025

⚠️ বড় লেখা, চাইলে এড়িয়ে যেতে পারেন, তবে পড়লে হয়তো কিছু জিনিস আপনার মন ও মস্তিষ্কে পরিবর্তন আনতে পারে...

✈️ ভারতের আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার দূর্ঘটনায় যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এটার কষ্ট হয়তো তারা ছাড়া অন্য কেউ অনুধাবন করতে পারবেনা। তবে আমার মতে এই দূর্ঘটনা থেকে আমরা ৫টি মানবিক শিক্ষা নিতে পারি।

১/ দুনিয়ায় কোন কিছুই আসলে পার্ফেক্ট না:
বোয়িং এর এই ড্রিম লাইনার কে তাদের কোম্পানি পার্ফেক্ট এয়ারক্রাফট হিসেবে দাবি করে আসছিলো। এই ঘটনার আগ পর্যন্ত এর কোন এক্সিডেন্টাল কেইস ছিলোনা, তারা এটাকে নিয়ে গর্ব বোধ করতো এবং পার্ফেক্ট এয়ারক্রাফট ভাবতো। তাই হয়তো এটার প্রতি এয়ারলাইনস গুলোরও অতি আত্ববিশ্বাস ছিলো।

*এই ঘটনা আবারো প্রমান করলো যে এই দুনিয়ায় কোন বস্তুই পার্ফেক্ট না... তাই আমাদের সর্ব ক্ষেত্রেই বিনয়ী হওয়া প্রয়োজন। কোন কিছু নিয়েই আত্ব তুষ্টিতে ভোগা যাবেনা।

২/ সব পরিকল্পনাই বাস্তব রূপ পায়না:
দীর্ঘ ৬ বছর ধরে এই প্লেনের একজন যাত্রী তার পুরো পরিবার সহ লন্ডনে পুরোপুরি শিফট হবার জন্য কাজ করে যাচ্ছিলেন। যেদিন তিনি তার পরিবার সহ যাত্রা করলেন সেই পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন করতে, সেদিনই এই দূর্ঘটনায় তাদের সব শেষ হয়ে গেলো।

*আমরা আসলে যাই পরিকল্পনা করিনা কেন, স্রষ্টার প্ল্যানই বড় প্ল্যান। তাই আমাদের সব পরিকল্পনার জন্য কাজ করা শুরু করলেও, শেষ ভরসা তার উপরই করতে হবে...

৩/ সব আকাংক্ষিত বস্তুই আপনার জন্য কল্যানকর না:
ট্রাফিক জ্যামের কারনে মাত্র ১০ মিনিটের জন্য সেই প্লেনের একজন মহিলা যাত্রি ফ্লাইট টা মিস করে। যখন তিনি ফ্লাইটটা মিস করে, তখন নিশ্চয়ই তিনি তার ভাগ্যকে দোষারোপ করেছিলো, তার এতগুলো টাকা, সময়, আকাংক্ষিত এই ফ্লাইট মিস করে তিনি হয়তো উপর ওয়ালার কাছেও নিজের দুর্ভাগ্যের কথা বলছিলেন।
কিন্তু যখন তিনি জানলেন যে ফ্লাইটটি দূর্ঘটনার কবলে পরেছে, তখন নিশ্চয়ই মনে মনে সেই উপর ওয়ালাকেই ধন্যবাদ দিয়েছে তার এই ভাগ্যের জন্যই...

*তাই আমরা আমাদের জন্য যেটা আকাংক্ষিত মনে করি, যেটা না পেলে খুব দু:খ কষ্টে জর্জরিত হয়ে নিজ ভাগ্যকে দোষারোপ করি, এমন ও তো হতে পারে, সেই বস্তু আমাদের জন্য কল্যানকর না বলেই, আল্লাহ আমাদের কে তা দেয়না। তাই এমন কোন বস্তু না পেলে সেটাতে আপনার ভালো নিহিত আছে বলেই মেনে নেয়া উত্তম।

৪/ যাকে স্রষ্টা রক্ষা করে তার কিছুই হয়না:
ফ্লাইট টা ছিলো লন্ডনের, মাত্র টেক ওফ করেই তা মাটিতে লুটিয়ে পরে, ফুল লোডেড তেল ছিলো এবং জেট ফুয়েল অনেক বেশি ফ্লেইমেবল। যেখানে ক্র‍্যাশ করেছে, সেখানের অনেক জায়গা জুড়েও আগুন ছড়িয়েছে। প্লেনের যাত্রি সহ ক্র‍্যাশের জায়গায় প্রায় ৩০০ জন যাত্রি ও অন্যান্য মানুষ জাস্ট ভস্মীভূত হয়ে গেছে। অথচ তার মধ্যেই ১১ নাম্বার রো তে বসা এক পেসেঞ্জার দিব্যি বেঁচে আছে...

*তাই যেদিন আপনাকে স্রষ্টা বাঁচাবে, কেউই আপনার কিছু করতে পারবেনা।

৫/যাকে স্রষ্টা মারতে চাইবে, তাকে কেউ রক্ষা করতে পারবেনা:
প্লেনটি একটি মেডিকেল হোস্টেলে ক্র‍্যাশ করে। সেই প্লেনের যাত্রি না হয়েও, সেই প্লেনের যাত্রি দের সাথেই সেই হোস্টেলের মেডিকেলের অনেক শিক্ষার্থীদের মৃ*ত্যু হলো। তারা তখন নিশ্চিন্তে খাবার খাচ্ছিলেন। তারা কি ভুলেও ধারণা করেছিলেন, আকাশ থেকে একটি প্লেন ছিটকে পরবে? এবং এভাবেও তাদের মৃ*ত্যু হতে পারে!!
অথচ তাদের এভাবে মৃ*ত্যু কেউ ঠেকাতে পারেনি...

*তাই আমাদের সর্বাবস্থায় মৃ*ত্যুর কথা মাথায় রাখা উচিৎ। এবং যথা সম্ভব ভালো কাজের মধ্যেই থাকা উচিৎ...

*** মোরাল অফ দা স্টোরি, এই দুনিয়ায় মৃ*ত্যুই একমাত্র জিনিস যা অবধারিত... তাই যতক্ষন আমরা বেঁচে আছি, আমাদের প্রত্যেকের উচিৎ, স্রষ্টার উপর ভরসা করে, বিনয়ী হয়ে চলা, এবং যথা সম্ভব নিজের ও অন্যের জন্য ভালো কাজ করা। যাতে আমাদের মৃ*ত্যু হয় সহজ ও সুন্দর। আর আমাদের মৃ*ত্যুতে অন্যরা আফসোস করে বলে, "মানুষটা অনেক ভালো ছিলো"... ❤️

23/06/2025

ইতিহাসে অনেক বীর যুদ্ধে জয়লাভ করেননি, কিন্তু তাদেরকে বীর বলা হত কারণ তারা অত্যাচারীদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন।
ঠিক যেমন ইমাম হুসেন ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

ইরান এই যুদ্ধে জয়ী হোক বা হেরে, ইতিহাসে ইরানকে সর্বদা বীর হিসেবে স্মরণ করা হবে—
কারণ যখন ৫৭টি ইসলামী দেশ আমেরিকা ও ইসরায়েলের সামনে মাথা নত করেছিল, তখন একমাত্র ইরান এই অত্যাচারীদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল।

কুরআনে বলা হয়েছে:

“হতাশ হও না, শোক করো না; যদি তোমরা সত্যিকারের মুমিন হও, তাহলে অবশ্যই তোমরা জয়ী হবে।” (আলে-ইমরান: ১৩৯)

আল্লাহ ইরানের রক্ষক এবং সমর্থক হোন।

26/04/2025

°°বুদ্ধি খাটিয়ে যুক্তিসহ উত্তর দিন:

"একটি কক্ষে মোট ১০০ জন মানুষ আছে যাদের ৯৯% ডানহাতি। ডানহাতির সংখ্যা ৯৮℅-এ নামিয়ে আনতে হলে মোট কতজন ডানহাতিকে ঐ কক্ষ থেকে বের করতে হবে?"

Long Walk to PSCDU Central Library-Shahbag-PSC Location: DU central LibraryTime: 11amDate: 23rd April, 2025
21/04/2025

Long Walk to PSC
DU Central Library-Shahbag-PSC
Location: DU central Library
Time: 11am
Date: 23rd April, 2025

20/04/2025

৮ দফা
বিসিএস প্রার্থীদের জন্য মেগনাকার্টা।

১. উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ৪৬ তম বিসিএস এর লিখিত প্রশ্ন নতুন করে করতে হবে এবং প্রশ্নপত্র ফাঁস রোধে উপযুক্ত ও উল্লেখযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে হবে;

০২. প্রার্থীদের বৃথা ভোগান্তি লাঘবে, জট নিরসনে, পদের অপচয় রোধে, সুযোগের সমতা প্রাপ্তির নিশ্চয়তা বিধানে, ৪৪ তম বিসিএস এর রেজাল্ট দিয়ে/ভাইবা শেষ করে ৪৬ তম বিটেনের আয়োজন করা;

০৩. লিখিত খাতার মূল্যায়নে গতিময়তা, নিরাপত্তা ও নিরপেক্ষতা আনয়নে কমিশনে বসে খাতা। দেখার ব্যবস্থা করা;

০৪. দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের বিজ্ঞ সদস্য সংখ্যার সীমা ২৫/৩০ জনে উন্নীতকরণ।

০৫. পদের অপচয় রোধে ৪৪ তম'র ক্ষেত্রে ভাইবা শেষ হবার পর ও রেজাল্টের আগে ক্যাডার চয়েজ প্রত্যাহারের সুযোগ প্রদান। ৪৫-৪৭ তম'র ক্ষেত্রে আইবার পূর্বে পুনরায় ক্যাডার চয়েজ পুরণের সুযোগ প্রদান এবং পরবর্তী বিসিএস গুলো থেকে প্রিলির পূর্বে ক্যাডার চয়েস না নিয়ে যেখানে প্রাসঙ্গিক, তথা ভাইবার পূর্বেই ক্যাডার চয়েজ নেয়া;

০৬. প্রিলির কাট অফ মার্ক এবং প্রিলি, লিখিত ও ভাইবার মার্ক প্রকাশ করতে হবে এবং লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে রুটিন ঘোষণা করতে হবে;

০৭. সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ ও যথাসম্ভব স্বচ্ছকরণ, ভেরিফিকেশনের হয়রানি লাঘবে ব্যবস্থা গ্রহণ এবং গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষকরণ;

৮ ৪৪ এর ক্যাডার পদবৃদ্ধি ও নন ক্যাডার বিধি'২৩ সংস্কার;

20/04/2025

**গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ**
**জনপ্রশাসনের সর্বোচ্চ বিভ্রান্তিকর প্রতিষ্ঠান**
**বাংলাদেশ পাবলিক বিভ্রান্তি কমিশন (বিপিবিক)**
**[সদা বিভ্রান্ত, চির উন্নতিতে নিয়োজিত]**

**নোটিশ নম্বর: বি-বি/৪৬/২০২৫**
**তারিখ: ২০ এপ্রিল ২০২৫**

**মধ্যরাতের বিভ্রান্তি নিরসনকল্পে বিলম্বিত নোটিশ**

কমিশনের পক্ষ থেকে সর্বাগ্রে গতকাল গভীর রাত অবধি *নিশ্চুপ* থাকার জন্য দুঃখ প্রকাশ করছি। আমাদের নোটিশ-প্রীতি সুবিদিত হলেও, মাঝেমধ্যে বিভ্রান্তি একটু বেশি হলে তা সামাল দিতে একটু সময় লাগেই। কারণ, আমরা বিশ্বাস করি—প্রথমে বিভ্রান্তি, পরে বিজ্ঞপ্তি।

সম্প্রতি কিছু ডিজিটাল দূত, অতি উৎসাহী কনটেন্ট নির্মাতা এবং ‘পিএসসি বিষয়ক ইনফ্লুয়েন্সার’দের মাধ্যমে সামাজিক মাধ্যমে যে উত্তাল বিভ্রান্তি বইছে, তা দেখে আমরা অনুধাবন করেছি—আমাদের চেয়েও সক্রিয় কিছু *কী-বোর্ড যোদ্ধা* আছেন। ৪৬তম বিসিএস-এর লিখিত পরীক্ষা নিয়ে যে নাটকীয় ভিডিওটি প্রকাশ হয়েছে, তা আমাদের বিব্রত করলেও, বিনোদনমূলক বলেই বিবেচনা করছি।

এই অবস্থায়, কমিশন তার ‘বিপুল স্বচ্ছতা ও শুদ্ধতার’ অবস্থান পরিষ্কার করতে গিয়ে নিম্নোক্ত রসাল-তথ্যসমূহ জানাচ্ছে:

**(১)** ৪৬তম বিসিএস-এর লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সম্পূর্ণ নতুন করে রচনা করা হয়েছে। প্রশ্নপত্র সংরক্ষণের ক্ষেত্রে এমন নিরাপত্তা গ্রহণ করা হয়েছে যে, কোনো হ্যাকার তো দূরের কথা—প্রশ্নপত্র নিজেও বেরোতে চাইলে তাকে তিনবার অনুমতি নিতে হবে। প্রশ্নপত্রগুলো আমাদের *গোপন সিন্দুকে* এমনভাবে রাখা হয়েছে যেন হারিকেনেও উড়ে না যায়। তবে এই সিন্দুক কতটা ‘লিকপ্রুফ’, সে বিষয়ে আমরা মন্তব্য করা থেকে বিরত থাকছি।

**(২)** তবুও যদি প্রশ্নপত্র ফাঁস হয়, কমিশন দোষ স্বীকার করবে না। কারণ প্রশ্নফাঁস তো আজকাল প্রায় *ঐতিহ্যবাহী সংস্কৃতি*! অতএব, প্রার্থীদের অনুরোধ করা যাচ্ছে—এত কিছু না ভেবে নির্ভয়ে পরীক্ষায় অংশ নিন। প্রশ্ন জানা থাক বা না থাক—ক্যাডার হওয়া নয়, অংশগ্রহণটাই আসল!

**(৩)** "পিএসসি সংস্কার আন্দোলন" নামক গঠনমূলক বিশৃঙ্খলার প্রতি কমিশনের তীব্র আপত্তি রয়েছে। কারণ এই ধরনের প্রচেষ্টা আমাদের গা-ছাড়া প্রশাসনিক সংস্কৃতির পরিপন্থী। আমরা আপাদমস্তক *স্বৈরাচারী কল্পনায় বিশ্বাসী*.

**(৪)** পরীক্ষা পেছালে আমাদের কিছু সম্মানিত *ক্লায়েন্ট* ক্ষতিগ্রস্ত হবেন। ইতোমধ্যে প্রশ্নপত্রের বিনিময়ে কমিশনের কিছু ভদ্রলোকের সঙ্গে ‘অফ দ্য রেকর্ড’ চুক্তি সম্পন্ন হয়েছে। অতএব পরীক্ষা পেছানো মানে, শতভাগ দায়বদ্ধ চুক্তির সাথে *চরম বেইমানি*, যা আমরা স্বভাবত করিনা।

**(৫)** সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে যথাসময়ে পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হলো। প্রশ্ন থাকবে, উত্তরপত্র থাকবে কি না—তা সময়ই বলে দেবে।

**বিশেষ দ্রষ্টব্য:**
কমিশনের ভাবমূর্তি রক্ষার্থে ভবিষ্যতে কেউ ভিডিও বা পোস্ট করার আগে দয়া করে আমাদের অনুমতি না নিলেও অন্তত এক কাপ চা খেয়ে নেবেন, যেন বিভ্রান্তি হালকা হজম হয়।

**ধন্যবাদান্তে,**
**নির্বাহী বিভ্রান্তি কর্মকর্তা**
**বাংলাদেশ পাবলিক বিভ্রান্তি কমিশন (বিপিবিক)**
*—স্বচ্ছতার ছায়ায়, অস্বচ্ছ পথচলা*

17/04/2025

বিসিএস পরীক্ষার্থীদের একাংশের আজকের কর্মসূচীতে আবারও সেনাবাহিনীর হামলা, লাঠিচার্জ।

17/04/2025

পিএসসিতে বিসিএস প্রার্থীদের উপর সেনাবাহিনীর লাঠিচার্জ ও মারধর।

16/04/2025

আগামীকালের কর্মসূচি:
পিএসসি ব্লকেড
সকাল ১০ টা
১৭ এপ্রিল

08/01/2025

47th BCS Special Course Class
বিসিএস প্রিলি পাশের ফুল কোর্সের টেকনিক ও স্ট্রাটেজি শিখতে আমার কাছে আসতে পারেন ।
12 টা সাবজেক্ট ডিটেইলস খুঁটিনাটি আলোচনা করা হবে।
টানা চারটি বিসিএস প্রিলিমিনারি (43,44,45,46) পাশের অভিজ্ঞতা থেকে #টেকনিক ও #স্ট্রাটেজি শেয়ার করা হবে ।
আগ্রহীগণ পেইজে মেসেজ করুন।
ফি 1500 টাকা। ( সার্বিক বিবেচনায় 1000 টাকা ৩১ জানুয়ারী ২০২৫ পর্যন্ত) প্রথম ১০ জনের জন্য।
এই কোর্স বিসিএস প্রিলিমিনারি পাশের জন্য
Google Meet এ ক্লাস হবে।

Address

Sector-14​ , Uttara Model Town
Dhaka
1230

Telephone

+8801676397254

Website

Alerts

Be the first to know and let us send you an email when IBA Boss posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share