Knowledge is power

Knowledge is power Learning never end so share your knowledge to help others, like job experience, any important issues

https://www.facebook.com/share/p/19t7obrEpG/
20/11/2025

https://www.facebook.com/share/p/19t7obrEpG/

মাত্র দেড় বছরে CA পাস — শুনতে অসম্ভব মনে হলেও, এটি এক বাস্তব সাফল্যের গল্প! 💫এই ভিডিওতে জানুন কীভাবে অধ্যবসায়, সময....

03/11/2025

সাবধান সাবধান সাবধান হোন:
১। ইদানিং দেখা যাচ্ছে কেউ নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার মাত্রই প্রতারক চক্র ফোন করে বলে—“আপনার অ্যাকাউন্ট আপডেটের জন্য কিছু তথ‌্য লাগ‌বে, এই লিংকে গিয়ে ফিলআপ করুন।” ওই লিংকে ঢুকলেই সাথে সাথে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যা‌বে, কিন্তু আপ‌নি লে‌ন‌দে‌নের কোন মে‌সেসও হয়‌তো পা‌বেন না।অতএব সাবধান থাকুন: ব্যাংক কখনই আপনার কাছে ফোন করে কোনো লিংকে ক্লিক করতে বা কোনো OTP/লগইন তথ্য শেয়ার করতে বলবে না।

২। আপনি যদি প্রথমবার বিকাশ (bKash) অ্যাকাউন্ট খুলে থাকেন, প্রতারকরা অন্তত একবার ফোন করে বলবে—“বিকাশ হেড অফিস থেকে ফোন করছি, আপনার অ্যাকাউন্টে একটি ভুল আছে বা কিছু তথ‌্য দি‌তে হ‌বে। ‌লিংক বা ও‌টি‌পি নাম্বারটি শেয়ার করুন যাতে ঠিক করে দেওয়া যায়।” লিংক‌ে ক্লিক বা নাম্বার শেয়ার করা মাত্রই আপনার বিকাশ হিসাব‌টি প্রতারক চক্র নিয়ন্ত্রণে নি‌য়ে বিকাশ হিসাব‌টি খালি ক‌রে দি‌বে।
৩। আপনি যদি WhatsApp ব্যবহার করেন বা কোনো ক্লাবের এর সদস্য হয়ে থাকেন, প্রতারকরা ফোন করে বলবে—“আপনার সদস্যতা যাচাই করা হচ্ছে,” এবং WhatsApp-এ একটি লিংক বা ও‌টি‌পি নাম্বার পাঠিয়ে তা ক্লিক/শেয়ার করার অনুরোধ করবে। একে ক্লিক করলে WhatsApp-নিয়ন্ত্রণ হাতিয়ে নেওয়া হবে এবং আপনার পরিচিতদের আপনার Whatapps নম্বর ‌থে‌কে টাকা ধার চাওয়ার মে‌সেস দি‌য়ে প্রতারণা কর‌বে।

৪। Facebook-এ সিকিউরিটি শক্ত না হলে প্রতারকরা সহজে সেটি নিয়ন্ত্রণে নিয়ে আপনার কাছে টাকা দাবি করবে; না দিলে অশ্লীল ছবি বা কন্টেন্ট প্রকাশ করে আপনার সুনাম নষ্ট করার হুমকি দেখাতে পারে। কখনই OTP শেয়ার করবেন না এবং সি‌কিউ‌রি‌টি মজবুত করুন।

৫। Messenger বা WhatsApp-এ আপনার ভাই/বোন/বন্ধু’র নামে অডিও পাঠিয়ে টাকা চাওয়া হলে যাচাই করে নিন—অডিও ম্যাক্সিং/মডিফাই করা হতে পারে। কণ্ঠ একই বলে ভরসা করবেন না—অনেক সফটওয়্যার কণ্ঠ নকল করতে পারে। ভিডিও কল না পাওয়া পর্যন্ত টাকা না পাঠান; ভিডিও কলেও যাচাই না হওয়া পর্যন্ত ফের টাকা দেবেন না। আ‌মি নি‌জেই এমন ফা‌দে পা দি‌য়ে‌ছিলাম।

৬। অনলাইনে নানা ধরনের লোভনীয় অফার দেওয়া হয়, যেমন ১০,০০০ টাকার জিনিস ৩,০০০ টাকায় পাওয়া যাবে। আপনি আগ্রহ দেখালে বলবে: “অর্ডার‌টি কনফার্ম করতে ৩০০ টাকা বিকাশ করুন।” পরে ফোন করে বলবে পণ্যটি ১০ মিনিটে পৌঁছে যাবে এবং আরও ২,০০০ টাকা বিকাশ করতে হবে। যদি টাকা পাঠান, তবে শেষ। আর আপ‌নি তা‌দের হ‌দিস পা‌বে না। তাই অনলাইনে এমন অফারে সতর্ক থাকুন।

প্রতারক চক্রের উপরোক্ত কারণেই আমরা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছি—তাই খুব সাবধানে থাকুন এবং প্রতারক চক্রের হাত থেকে নিজেকে রক্ষা করুন।

Address

Banasree, Block# E Road# 6
Dhaka
1219

Telephone

+8801679449858

Website

Alerts

Be the first to know and let us send you an email when Knowledge is power posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Knowledge is power:

Shortcuts

Share