SKY TREE Korean Language Center

SKY TREE Korean Language Center Korean Language center

20/08/2023

[ EPS-TOPIK Class ]

Date: Sep 2th ~ Dec 10th
Day/Time: Every Sat, Sun, Wed 8-10pm.
(in November: Sat, Sun, Tue, Wed)
* Every Saturday's Class
(Korean Native Teacher's Class)
Tuition Fee : 15,000 TK
At the time of registration : 8,000 TK
1 Month Later : 7,000 TK
* If pay at once : 13,000 TK

Contact: 01772215547, 01787214366

21/07/2023

দক্ষিণ কোরিয়ায় ইপিএস-এর আওতায় শিপবিল্ডিং খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা:

১। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে (এ সংক্রান্ত সনদ আবশ্যক);
২। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ জুলাই ২৫, ১৯৮৪ থেকে জুলাই ২৪, ২০০৫ এর মধ্যে হতে হবে);
৩। শিপবিল্ডিং খাতে নির্ধারিত প্রশিক্ষণ ও ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতার সনদ থাকতে হবে;
৪। শিপবিল্ডিং খাতে যে কোনো কাজ করার আগ্রহ থাকতে হবে;
৫। পাসপোর্ট-এর মেয়াদ ২৫ জুলাই ২০২৩ পর্যন্ত হালনাগাদ থাকাতে হবে;
৬। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৭। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে;
৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যামুক্ত হতে হবে;
৯। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১০। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। দক্ষিণ কোরিয়ায় অবৈধ অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। ইপিএস-এর আওতায় বর্তমানে রোস্টারভুক্তগণ অযোগ্য বলে বিবেচিত হবেন
১৩। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৪। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

বর্ণিত শর্ত পূরণে সক্ষম নন এমন কেউ আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে এবং নির্ধারিত বছরের জন্য ইপিএস কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না মর্মে কালো তালিকাভুক্ত করা হবে।

এ সংক্রান্ত বিস্তারিত নোটিশ আগামীকাল প্রচার করা হবে।

তথ্য :বোয়েসেল এর ফেইসবুক পেইজ

11/06/2023

আসসালামু আলাইকুম
কোরিয়ান ভাষা শিক্ষা এবং কাজের জন্য কোরিয়াতে যাওয়া।
নতুন Beach এর জন্য ভর্তি চলছে, আগ্রহীরা যোগাযোগ করতে পারে।
Sky tre Korea language centre

=>®ইপিএস-এর আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন-২০২৩ (লটারি) সংক্রা...
04/06/2023

=>®ইপিএস-এর আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন-২০২৩ (লটারি) সংক্রান্ত বিজ্ঞপ্তির বিস্তারিত।
TREE Korean language centre

04/06/2023

=>® লটারির আবেদনের জন্য পাসপোর্ট এবং ছবি স্ক্যান করে নিচের ফরমেটে রেডি করে রাখুন।

TREE Korean language centre

©পাসপোর্ট: 600x 403 pixels (শুধু ছবি যুক্ত পৃষ্ঠা) Size: 60 kb (maximum), JPEG/JPG Format

©ছবি: 270 x 349 pixels (সাদা ব্যাকগ্রাউন্ড) Size: 14kb (Maximum), JPEG/JPG Format

(Ibrahim Teach) SKY TREE Korean language Centre

02/06/2023

©কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন-২০২৩ (লটারি) সংক্রান্ত নোটিশ:
TREE Korean language centre

=>®ইপিএস-এর আওতায় ই৯ ভিসায় দক্ষিণ কোরিয়ার শিল্পখাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরিতে নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তপূরণ সাপেক্ষে নির্ধারিত নিবন্ধন সাইট eps.boesl.gov.bd অনলাইন নিবন্ধন সম্পন্ন করা যাবে।

কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ও শর্তাবলী:
১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
২। পাসপোর্ট-এর মেয়াদ ৬ জুন ২০২৩ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৩। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৪। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ জুন ১৪, ১৯৮৪ থেকে জুন ১৩, ২০০৫ এর মধ্যে হতে হবে);
৫। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথপোকথনে মার্জিত হতে হবে;
৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৭। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৮। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
৯। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১০। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৩। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

নিবন্ধন সংক্রান্ত তথ্য:
ক) অনলাইন প্রাথমিক নিবন্ধন: আগামী ৬ জুন সকাল ১০টা থেকে ৮ জুন ২০২৩ খ্রি. বিকাল ৪ ঘটিকা পর্যন্ত।
খ) অনলাইন প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা ২০০০০ (বিশ হাজার)-এর বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি)'তে অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।
গ) লটারি: আগামী ১১ জুন ২০২৩ খ্রি. তারিখ সকাল ১১ ঘটিকায় বোয়েসেল-এর অভিবাসি সম্মিলন হলে অনুষ্ঠিত হবে।
ঘ) চূড়ান্ত নিবন্ধন: আগামী ১৩ জুন ২০২৩ খ্রি. তারিখ থেকে রোস্টার ভিত্তিক শুরু হবে।
ঙ) চূড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশ পত্র গ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিভিত্তিক পরীক্ষায় আগামী ২৫ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ-এ প্রবাসী কল্যাণ ভবন এর নির্ধারিত ইউবিটি-হল-এ অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত চূড়ান্ত নোটিশ শীঘ্রই প্রকাশ করা হবে। বিষয়টি বহুল প্রচারের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

বোয়েসেল কর্তৃপক্ষ।

30/05/2023

জুন মাসের প্রথমদিকেই শুরু হতে যাচ্ছে কোরিয়ার লটারি।
আপনি আপনার Passport নিয়ে প্রস্তুত আছেন তো......

Address

Flat 302, Mamoni Bhaban, Ka/2, Post Office Road, Khilkhet
Dhaka
1229

Opening Hours

Monday 09:30 - 17:00
Tuesday 09:30 - 17:00
Wednesday 09:30 - 17:00
Thursday 09:30 - 17:00
Sunday 09:30 - 17:00

Telephone

+8801787214366

Website

Alerts

Be the first to know and let us send you an email when SKY TREE Korean Language Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SKY TREE Korean Language Center:

Shortcuts

Share

Category