Rafi's Science & Technology

Rafi's Science & Technology

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rafi's Science & Technology, Education, Dhaka.

Academic, Admission & Career Care
Online & Offline Batch, Private Batch
Academic Coaching: Class Nine to Twelve
Admission Coaching : Undergraduate level (Science-University & Engineering), Post Graduate level (CSE, ICT & MoT-BUET, MIT & Renewable Energy-DU, CSE & PMIT-JU)
BCS, Bank Job & Job Preparation Course

01/02/2024

বায়োইনফরমেটিক্স:
বায়োইনফরমেটিক্স হলো একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যা অধিক এবং জটিল বায়োলজিক্যাল (জৈবিক) ডেটাসমূহ বিশ্লেষণ করার জন্য বিভিন্ন পদ্ধতি এবং সফ্টওয়্যার বা টুলস তৈরি করে।
বায়োইনফরমেটিক্স বিজ্ঞানের এমন একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র, যেখানে কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত এবং ইঞ্জিনিয়ারিং জ্ঞানকে ব্যবহার করে বিভিন্ন বায়োলজিক্যাল (জৈবিক) ডেটাসমূহ বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা হয়।
বায়োইনফরমেটিক্স এর কাজ:
বিভিন্ন জৈবিক বিশ্লেষণের ফলে অধিক পরিমাণে ডেটা পাওয়া যায় এবং এই ডেটাগুলো ম্যানুয়ালি বিশ্লেষণ করা খুব কঠিন হয়ে যায়। এক্ষেত্রে স্বয়ংক্রিয় প্রক্রিয়াগুলোর মাধ্যমে সঠিক এবং দক্ষতার সাথে জৈবিক ডেটাগুলো বিশ্লেষণ করতে বিভিন্ন গাণিতিক কৌশল ব্যবহার করা হয়। সুতরাং, বায়োইনফরমেটিক্স, জীববিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের সমস্যা সমাধানের জন্য ডেটা সায়েন্সের ক্ষেত্র হিসাবে বিবেচিত হতে পারে।
বায়োইনফরমেটিক্সে জীন তথা DNA সংক্রান্ত গবেষণার মাধ্যমে প্রাপ্ত ডেটাগুলো ডেটাবেজে সংরক্ষণ করা হয়। পরবর্তিতে কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত এবং ইঞ্জিনিয়ারিং জ্ঞানকে ব্যবহার করে এই ডেটাগুলো বিশ্লেষণ করে বিভিন্ন বায়োলজিক্যাল সমস্যার সমাধান এবং নতুন টুলস তৈরি করা হয়।

বায়োইনফরমেটিক্সে ব্যবহৃত জৈবিক ডেটাসমূহ:
ডিএনএ
জিন
এমিনো অ্যাসিড
নিউক্লিক অ্যাসিড ইত্যাদি
বায়োইনফরমেটিক্স এর জনক:
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞানী ডোনাল্ড নুথ (Donald Knuth) সর্বপ্রথম বায়োইনফরমেটিক্সের ধারণা দেন।

বায়োইনফরমেটিক্স এর ব্যবহার

Microbial Genome (জিনোম সমাগম)

Molecular Medicine (মলিকুলার মেডিসিন)

Personalized Medicine (পার্সোনালাইজড মেডিসিন)

Preventive Medicine (প্রিভেন্টিভ মেডিসিন)

Gene Therapy (জিন থেরাপি)

Comparative studies (বিবর্তন শিক্ষা)

Climate Change studies ( আবহাওয়া পরিবর্তন শিক্ষা)

Biotechnology (বায়োটেকনোলজি)

Drug Development (ওষুধ উন্নয়ন)

Veterinary Science (ভেটেনারি বিজ্ঞান)

Agriculture (কৃষি)

Bio-weapon development (বায়ো-অস্ত্র উন্নয়ন)

11/12/2023
01/12/2023

ফাংশন কী কাকে বলে?
ফাংশন কী (Function Key) হলো কীবোর্ডের উপরের সারিতে থাকা F1 থেকে F12 লেবেলযুক্ত ১২টি কী। কীবোর্ড এর একেবারে উপরের অর্থাৎ F1 থেকে F12 পর্যন্ত মোট বারটি কী-কে একত্রে ফাংশন কী বলে। এই কীগুলো শর্টকাট হিসাবে কাজ করে, এবং নির্দিষ্ট ফাংশন সম্পাদন করে, যেমন ফাইল সংরক্ষণ, ডেটা প্রিন্ট করা বা পৃষ্ঠা রিফ্রেশ করা ইত্যাদি।

ফাংশন কী এর মাধ্যমে আপনি সহজে কম্পিউটারের বিভিন্ন ধরনের কাজ অতি অল্প সময়ে করতে পারবেন। যেমন, ডকুমেন্ট প্রিন্ট, ফাইল রিনেম, সাহায্য চাওয়া ইত্যাদি।

ফাংশন কী এর ব্যবহার
কীবোর্ডের F1 থেকে F12 পর্যন্ত মোট ১২টি ফাংশন কী এবং এর ব্যবহার।

F1
সাহায্যকারী (help) কী হিসেবে ব্যবহৃত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘help’ চলে আসে। এছাড়াও F1 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার আছে যেমন,
F1 দিয়ে আমরা কম্পিউটার রানিং করতে পারি।
এক্সেল এবং ওয়ার্ডে রিবন মেনু লুকিয়ে/প্রদর্শন করে।
F2
কোনো ফাইল বা ফোল্ডারের (file or folder ) নাম বদলের জন্য (Rename) করতে এই কী ব্যবহার করা হয়। F2 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার যেমন,
Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা।
Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ (print preview) দেখা।
মাইক্রোসফ্ট এক্সেলে সক্রিয় সেল সম্পাদনা করে।
F3
মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। F3 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার যেমন,
Shift+F3 চেপে ওয়ার্ডের ক্যাপিটাল ওয়ার্ড থেকে স্মল ওয়ার্ডে লেখা।
প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ করা যায়।
MS-DOS এ ব্যবহার করে লাস্ট কম্যান্ড লাইন রিপিট করা যায়।
ফায়ারফক্স এবং গুগল ক্রোমে অনুসন্ধান করার অপশন খোলে।
F4
ওয়ার্ডের last action পুনরায় Repeat করে। F4 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার যেমন,
Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম (program window) বন্ধ করা হয়।

F5
মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি প্রোগ্রামকে Refresh করা হয়।F5 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার যেমন, পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়।
মাইক্রোসফট ওয়ার্ডে find, replace, go to উইন্ডো খোলা হয়।
Ctrl + F5 একটি ওয়েব পৃষ্ঠা সম্পূর্ণরূপে রিফ্রেশ করবে, ক্যাশে ক্লিন করবে এবং পুনরায় ডাউনলোড করবে।
F6
এই ফাংশন কী দিয়ে মাউস কার্সারকে ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস (Address bar) বারে বা সার্চ বারে নিয়ে যাওয়া যায়। এছাড়া F6 ফাংশন কী এর ব্যবহার যেমন, Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
F7
সাধারণত মাইক্রোসফট্ ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ভুল সংশোধন করা যায়।F7 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার যেমন,
মজিলা ফায়ার ফক্সের Caret browsing চালু করা যায়।
Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান (Dictionary) চালু করা যায়।
F8
কম্পিউটারে অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে। এছাড়া উইন্ডোজ Safe Mode-এ চালাতে ব্যবহার করা হয়।
F9
সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টকে রিফ্রেশ (Refresh) করতে ব্যবহার করা হয়। Microsoft Outlook Outlook এ ইমেল পাঠায় এবং গ্রহণ করে।
F10
ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করার জন্য ব্যবহার করা হয়। Shift+F10 কী চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান (right-clicking) বাটনে ক্লিক করার কাজ করা হয়। অর্থাৎ Shift + F10 রাইট-ক্লিকের মতো একই কাজ করে।
F11
ওয়েব ব্রাউজারে ফুলস্কিন মোড (full screen mode) দেখার জন্য ব্যবহার হয়। এছাড়া F11
ফাংশন কী এর ব্যবহার যেমন,
Shift + F11 এক্সেলে একটি নতুন স্প্রেডশীট যোগ করে।
সমস্ত খোলা উইন্ডো লুকিয়ে রাখে
F12
মাইক্রোসফট ওয়ার্ডে Save as উইন্ডো খোলার জন্য ব্যবহার করা হয়। এছাড়া F11
ফাংশন কী এর ব্যবহার যেমন,
Shift+F12 কী চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয়।
Ctrl + F12 কী চেপে MS Word এর নতুন ফাইল খলার জন্য ব্যাবহার করা হয়।
Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড (Microsoft Word) ফাইল প্রিন্ট করা হয়।

29/04/2023

ব্যাংক জব/ বিসিএস প্রস্তুতি: কম্পিউটার ও আইসিটি
ভাইরাস ও ম্যালওয়্যার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়:

1. Cracking: কোন কম্পিউটার সিস্টেমের ডেটা চুরি বা গোপনীয় ডেটা দেখার জন্য কম্পিউটার সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করা।
2. Phreaking, ( Phone Phreaking): বিনামূল্যে ফোন কল করার জন্য টেলিফোন সিগন্যালিং এর প্রতারণামূলক ব্যবহার ।
3. Spam: যেকোনো ধরনের অবাঞ্ছিত ও অযাচিত ডিজিটাল বার্তা যা প্রচুর পরিমাণে পাঠানো হয়।
4. Steganography: তথ্য লুকিয়ে রাখার কৌশল। এই কৌশলের মাধ্যমে অন্য কোন Image এর মাঝে গোপন তথ্য লুকিয়ে রাখা হয়।
5. Rootkits: ক্ষতিকর সফটওয়্যার যার সাহায্যে কোন কম্পিউটার সিস্টেমে অবৈধ অনুপ্রবেশ করা হয়, কিন্তু কম্পিউটার সিস্টেমের মালিক তা বুঝতে পারে না।
..
Shahriar Rafi

05/12/2022

ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিঃ

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (DBBL)-এ

• পদঃ 'ম্যানেজমেন্ট ট্রেইনী অফিসার (MTO)', 'ট্রেইনী অফিসার (TO)'

• আবেদনের শেষ তারিখঃ ৩১ ডিসেম্বর ২০২২

• বয়সসীমাঃ ২৫ মার্চ ২০২০

• আবেদনের লিংকঃ [https://app.dutchbanglabank.com/Online_Job](https://app.dutchbanglabank.com/Online_Job?fbclid=IwAR0-g4rAi7auYJUTqKHjEjucEdb1cFb5BBJhxaGyaeE2vYuv_0-zr7AWINE)

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Friday 08:00 - 21:00
Saturday 08:00 - 21:00
Sunday 08:00 - 21:00