BASHMARU - Unlimited Bash

BASHMARU - Unlimited Bash

Share

This is an American style vrsty...! Where Bash™ is given everyday with Japanese instruments...! Admin: Lava Welcome to the Basher sorgo (বাঁশের স্বর্গ)...!

All types of Bash™ is available here...! Their aim is to give as many Bash™ as possible in credit system...!

Photos 10/02/2014

বিএস লাইফ শেষ...
একদিকে আনন্দ আরেকদিকে কষ্ট...
আপাতত... লেটস সেলিব্রেট উইথ ওপ্পা গ্যাংনাম স্টাইল...
ডেডিকেটেড টু সিক্সথ ব্যাচ...

Photo Credit: BASHMARU - Unlimited Bash
Created By: বাঁশমারু HD স্টুডিও

Photos 20/01/2014

প্রস্নঃ অ্যাসাইনমেন্ট কাহাকে বলে?
উত্তরঃ “চতুর্দিকে মার্জিন বেষ্টিত কিছু A4 কাগজে নির্দিষ্ট একটি উৎস হইতে হুবহু নকল করিয়া নির্দিষ্ট কিছু নিয়ম মেনে তৈয়ারীকৃত কাগুজে বস্তু যাহা কোন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ব্যক্তির হাতে সোপোর্দ করিতে হয় এবং নিয়মের হেরফেরে যাহার জন্য সেই নির্দিষ্ট ব্যক্তি কতৃক নির্দিষ্ট কিছু আম্লিক বাক্য বিনা কর্ণপাতে হাস্যোজ্জ্বল মুখে হজম করিতে হয় তাহাকে অ্যাসাইনমেন্ট বলে।”

Photo Credit: BASHMARU - Unlimited Bash
Created By: বাঁশমারু HD স্টুডিও

Photos 30/11/2013

বশেমুরকৃবি আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট ২০১৩ এর ফাইনাল

আজ বিকালে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট ২০১৩ এর ফাইনাল খেলা। ফাইনালে অংশগ্রহন করে শহীদ আহসানউল্লাহ মাস্টার হল ইয়েলো যারা ৩য় বর্ষের ছাত্র এবং শহীদ তাজউদ্দীন আহমেদ হল রেড যারা এমএস এর ছাত্র। বিকাল ৩.৩০ মিনিটে শুরু হওয়া এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান। আরো উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন মিঞা, পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. মোঃ জিন্নাতুল আলম, প্রক্টর মোঃ রশিদুল হাসান সহ আরো অনেক শিক্ষকবৃন্দ।

টান টান উত্তেজনাপূর্ণ এ খেলায় প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে কোন দল গোল করতে ব্যর্থ হওয়ায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। শ্বাসরুদ্ধকর ট্রাইব্রেকারে প্রথম দিকে শহীদ আহসানউল্লাহ মাস্টার হল ইয়েলো এগিয়ে থাকলেও শেষে পর পর তিনটি মিসের কারনে শহীদ তাজউদ্দীন আহমেদ হল রেড ৩-২ এ জয় লাভ করে। শহীদ আহসানউল্লাহ মাস্টার হল ইয়েলো পক্ষে গোল করেন তানজিম, মুরাদ এবং শহীদ তাজউদ্দীন আহমেদ হল রেড এর পক্ষে গোল করেন সাজ্জাদ ভাই, আতিক ভাই ও লিওন ভাই। খেলা শেষে প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান বিজয়ী ও রানার্স আপ দলের হাতে কাপ তুলে দেন। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছে শহীদ আহসানউল্লাহ মাস্টার হল ইয়েলোর মুরাদ।

Photos 23/11/2013

ভর্তি সংক্রান্ত নোটিশঃ
- মেধা তালিকার ভর্তিঃ বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০১৩
- সময়ঃ সকাল ১০ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত।
- অনুষদ মাইগ্রেশন আবেদনের শেষ তারিখঃ মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০১৩
- মাইগ্রেশন কার্যক্রম সম্পন্নের তারিখঃ বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০১৩
- অপেক্ষামান তালিকার ভর্তিঃ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০১৩
- সময়ঃ দুপুর ১২.৩০ এর মধ্যে অবশ্যই রিপোর্ট করতে হবে।


Link:https://www.dropbox.com/s/n3r9j1ih20sr351/BSMRAU%20Admission%20Details%202014%20-%20Lava.pdf

BSMRAU Admission 2014...

ভর্তি সংক্রান্ত নোটিশঃ
- মেধা তালিকার ভর্তিঃ বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০১৩
- সময়ঃ সকাল ১০ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত।
- অনুষদ মাইগ্রেশন আবেদনের শেষ তারিখঃ মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০১৩
- মাইগ্রেশন কার্যক্রম সম্পন্নের তারিখঃ বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০১৩
- অপেক্ষামান তালিকার ভর্তিঃ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০১৩
- সময়ঃ দুপুর ১২.৩০ এর মধ্যে অবশ্যই রিপোর্ট করতে হবে।

সাধারন ও উপজাতিদের জন্যঃ
- কৃষি অনুষদঃ ১৮,২৪০/=
- মাৎস্য বিজ্ঞান অনুষদঃ ১৮,২৪০/=
- ভেটেরিনারি মেডিসিন এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদঃ ১৮,৫৬০/=
- কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদঃ ১৮,৪৬০/=

মুক্তিযোদ্ধার সন্তান/নাতি/নাতনীদের জন্যঃ
- কৃষি অনুষদঃ ১৬,৮০০/=
- মাৎস্য বিজ্ঞান অনুষদঃ ১৬,৮০০/=
- ভেটেরিনারি মেডিসিন এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদঃ ১৭,০০০/=
- কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদঃ ১৬,৯০০/=

ভর্তির সময় যা যা লাগবেঃ
- SSC বা HSC বা সমমানের মূল গ্রেডসীট/নম্বরপত্র ও সত্যায়িত অনুলিপি।
- উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্রের সত্যায়িত অনুলিপি।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত রঙিন ছবি।
- ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।
- মুক্তিযোদ্ধার সন্তান/নাতি/নাতনীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদপত্রের সর্বশেষ মূলকপি।
- মুক্তিযোদ্ধার সন্তান/নাতি/নাতনীদের প্রমানের স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত কাগজ পত্রাদির মূলকপি ও সত্যায়িত অনুলিপি।
- মুক্তিযোদ্ধার সন্তান/নাতি/নাতনীদের প্রমানের স্বপক্ষে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত পোষ্য কোটা প্রত্যয়নপত্রের মূলকপি ও সত্যায়িত অনুলিপি।
- উপজাতি কোটার ক্ষেত্রে স্ব-স্ব গোত্র প্রধান/জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূলকপি ও সত্যায়িত অনুলিপি।

Link:https://www.dropbox.com/s/n3r9j1ih20sr351/BSMRAU%20Admission%20Details%202014%20-%20Lava.pdf

Photos 10/11/2013

আমাদের ভার্সিটির অ্যাডমিশন কমিটির আপলোড করা ফাইল ছবির পিডিএফ হওয়ায় তা থেকে ctrl+F দিয়ে সার্চ করা যাচ্ছেনা। তাই দীর্ঘ ৪ ঘণ্টা যাবত সম্পূর্ণ এডিট করার পর এখন তা আপলোড করা হল। আপনারা ভাবতেও পারবেন না কি পরিমান কষ্ট হয়েছে। আমাকে যারা সাহায্য করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবার অসুবিধার জন্য আমরা দুঃখিত কিন্তু আমাদের করার কিছু ছিলনা কারন আমরা ছাত্ররা ওই কমিটির কেও না। সবাই ফাইলটি নামিয়ে ctr+F দিয়ে রোল নম্বর এন্টার করে দেখে নিন। ধন্যবাদ।

Download Link:https://www.dropbox.com/s/anepnrpra54faxq/BSMRAU%20All%20Result%202014%20-%20Lava.pdf

Lava (BSMRAU Agriculture 4th Year)
For more details contact: 01920204036

Photos 05/11/2013

BSMRAU Admission Test 2013-14 Eligible Students List Published...

অ্যাডমিশন টেস্ট ২০১৩-১৪ এর যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। Ctrl+F চেপে নাম বা পিন লিখে সার্চ দিয়ে নিজের নাম দেখে নিন। তবে ইতিমদ্ধে শিক্ষার্থীদের ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হয়েছে যোগ্য কিনা।

Download Link:https://www.dropbox.com/s/h124ion4zqzc712/Eligible%20Students%20List%20-%20Admission%202013-14%20-%20Lava.pdf

গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ
- Exam Date: Friday, 8 November 2013
- Exam Start Time: 11 am.
- Roll 10001 to 13737 --- Center 1: BSMRAU, Gazipur.
- Roll 13738 to 15149 --- Center 2: DUET, Gazipur.
- ভর্তি পরীক্ষার দিন অবশ্যই সদ্য তোলা ০২ কপি রঙ্গিন ছবির পিছনে নিজ নাম ও ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে এবং HSC পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।
- পরীক্ষার হলে মোবাইল ফোন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
- বিস্তারিত সীট প্ল্যান পরীক্ষার আগের দিন প্রকাশ করা হবে। চোখ রাখুন www.bsmrau.edu.bd ওয়েবসাইটে অথবা www.facebook.com/bsmrau.official ফেসবুক পেজে।
- পরীক্ষার সেন্টার চিনতে অসুবিধা হলে অথবা অন্য যেকোনো সমস্যায় ফোন করুন 01552325305 ও 01920204036 নম্বরে।

Photos 25/06/2013

যে গরম...তার উপর রোজা...তার উপর বাঁশমারুর আঁকাটা বাঁশ...
তৈরি হইয়া যান...

Photo Credit: BASHMARU - Unlimited Bash
Created By: বাঁশমারু HD স্টুডিও

Photos 24/06/2013

বাঁশমারুর ১ম বর্ষের পোলাপাইনরা এই টার্মে নতুন মুভি দেখতে পাবে...মুভির নাম...The Killer: Horticulture (1st Year, Autumn'13)...তাদের জন্য শুভ কামনা... :P


Photo Credit: BASHMARU - Unlimited Bash
Created By: বাঁশমারু HD স্টুডিও

Photos 23/06/2013

লাইফটা তামা তামা হইয়া গেল...

Photo Credit: BASHMARU - Unlimited Bash
Created By: বাঁশমারু HD স্টুডিও

Photos 22/06/2013

BSMRAU লাইফ সাইকেল...
বিঃ দ্রঃ আতেলদের জন্য প্রযোজ্য নহে... :পি

Photo Credit: BASHMARU - Unlimited Bash
Created By: বাঁশমারু HD স্টুডিও

Photos 21/06/2013

৮০কি ২ রিলোডেড ফিচারিং বাঁশমারু...

Photo Credit: BASHMARU - Unlimited Bash
Created By: বাঁশমারু HD স্টুডিও

Photos 18/06/2013

কি, পুরাই দিলের কথা কইলাম না?

Photo Credit: BASHMARU - Unlimited Bash
Created By: বাঁশমারু HD স্টুডিও

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka
1706