Robi's classroom

Robi's classroom Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Robi's classroom, Education Website, Dhaka.

বিশ্ব-জোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবের নতুন জিনিস,
শিখছি দিবারাত্র;
এই পৃথিবীর বিরাট খাতায়
পাঠ্য যে-সব পাতায় পাতায়,
শিখছি সে-সব কৌতূহলে
সন্দেহ নাই মাত্র॥
-সুনির্মল বসু
Education gives you wings to fly

সহকারী শিক্ষকদের কত কিছু করতে হয় অভিভাবকদের জানা উচিত!নতুন কুড়ি ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার উদ্যোগও প্রশংসনীয়। কিন্তু ...
23/08/2026

সহকারী শিক্ষকদের কত কিছু করতে হয় অভিভাবকদের জানা উচিত!

নতুন কুড়ি ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার উদ্যোগও প্রশংসনীয়। কিন্তু প্রশ্ন হলো—এর পুরো প্রশাসনিক দায়িত্বও কি প্রাথমিক শিক্ষকদেরই পালন করতে হবে?

একজন শিক্ষার্থীর জন্মনিবন্ধন, অভিভাবকের তথ্য, এমনকি অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপিও সংগ্রহ ও আপলোড করতে হচ্ছে। এসব ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার কাজ কি শিক্ষককে দিয়েই করাতে হবে?

অভিভাবক নিজে ককম্পিউটার দোকানে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এসব কাজ করতে পারলে শিক্ষকদের শ্রেণিকক্ষের মূল্যবান সময় বাঁচত।

আমরা খেলাধুলার বিপক্ষে নই—বরং চাই খেলাধুলা হোক আরও সুন্দরভাবে।

কিন্তু শিক্ষককে দিন শিক্ষাদানের সময়, আর প্রশাসনিক কাজের জন্য থাকুক আলাদা ব্যবস্থা।

শিক্ষককে শিক্ষকতা করতে দিন—শিক্ষার্থীর শেখার সময়টুকু বাঁচান।

প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচিতে পরিবর্তন—এখন সময়ের দাবিবাংলাদেশের বাস্তবতায় আমাদের প্রাথমিক শিক্ষাব্যবস্থার সময়সূচি নিয়ে ন...
21/08/2026

প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচিতে পরিবর্তন—এখন সময়ের দাবি

বাংলাদেশের বাস্তবতায় আমাদের প্রাথমিক শিক্ষাব্যবস্থার সময়সূচি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।

আমাদের দেশের অনেক শিক্ষার্থী সকালে বিদ্যালয়ে আসার আগে মাদ্রাসা/মক্তবে আরবি, কোরআন ও ধর্মীয় শিক্ষা গ্রহণ করে। এরপর তাদের প্রাথমিক বিদ্যালয়ে যেতে হয়। ফলে অনেক শিশুকে খুব ভোরে ঘুম থেকে উঠে একের পর এক দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের চাপ সামলাতে হয়।

এর প্রভাব পড়ে শিশুর শারীরিক ও মানসিক ক্লান্তি, মনোযোগ, উপস্থিতি এবং শেখার আগ্রহের ওপর।

একজন শিশুর দিনের শুরু হওয়া উচিত পর্যাপ্ত ঘুম, নাশতা, পরিচ্ছন্নতা ও মানসিক প্রস্তুতির মধ্য দিয়ে। কিন্তু বাস্তবে অনেক শিশুর সকালটা শুরু হচ্ছে তাড়াহুড়ো করে—প্রথমে মক্তব/মাদ্রাসা, এরপর বিদ্যালয়।

তাই প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি নির্ধারণে আমাদের দেশের সামাজিক, ধর্মীয় ও বাস্তব জীবনব্যবস্থাকে বিবেচনায় নেওয়া প্রয়োজন।

কী করা যেতে পারে?

🔹 প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম কিছুটা দেরিতে শুরু করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
🔹 অঞ্চলভেদে শিক্ষার্থী ও অভিভাবকদের বাস্তবতা বিবেচনা করে সময়সূচিতে কিছুটা নমনীয়তা আনা যেতে পারে।
🔹 বিদ্যালয়ের মোট শিক্ষণঘণ্টা ও শিক্ষার মান যেন অক্ষুণ্ণ থাকে—এটি নিশ্চিত করতে হবে।
🔹 শিশুর পর্যাপ্ত ঘুম, পুষ্টি, খেলাধুলা ও মানসিক স্বাস্থ্যের বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে।

সময় পরিবর্তন মানেই শিক্ষার সময় কমানো নয়; বরং শিশুর শেখার উপযোগী সময় নিশ্চিত করা।

আমরা যদি সত্যিই শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা চাই, তাহলে শুধু বই ও কারিকুলাম নয়—শিশুর দৈনন্দিন জীবনযাত্রাকেও বিবেচনায় নিতে হবে।

#প্রাথমিক_শিক্ষা #প্রাথমিক_বিদ্যালয় #স্কুলের_সময় #শিক্ষাব্যবস্থা #শিশুবান্ধব_শিক্ষা #শিক্ষার্থীদের_কল্যাণ #মক্তব_শিক্ষা #মাদ্রাসা_শিক্ষা #শিক্ষা_সংস্কার

শিক্ষকতার পাশাপাশি সামাজিক কাজে অংশগ্রহণ করার মাধ্যমে অপার্থিব শান্তি খুজে পাই।আগামী দিনগুলোতেও এই সংগঠন আরও বড় পরিসরে ম...
21/08/2026

শিক্ষকতার পাশাপাশি সামাজিক কাজে অংশগ্রহণ করার মাধ্যমে অপার্থিব শান্তি খুজে পাই।

আগামী দিনগুলোতেও এই সংগঠন আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াক, মানবতার সেবায় এগিয়ে যাক—এই প্রত্যাশা।

#তেওতা_দুঃস্থ_ও_দরিদ্র_কল্যাণ_সংঘ
্রতিষ্ঠাবার্ষিকী
#সেবার_৭_বছর
#মানবতার_সেবায়
#শিবালয় #মানিকগঞ্জ
#মানবতা #স্বেচ্ছাসেবা #সামাজিক_সংগঠন

20/08/2026

ক্লে দিয়ে সৃজনশীলতার অপূর্ব প্রকাশ! 🎨💙

আমাদের এক ক্ষুদে শিক্ষার্থী ক্লে ব্যবহার করে নিজের মেধা, কল্পনা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তৈরি করে এনেছে এই সুন্দর কাজগুলো। 🌼🌿

ছোট্ট হাতের এই কাজগুলো হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে—
✨ সৃজনশীল চিন্তা
✨ ধৈর্য ও মনোযোগ
✨ নান্দনিকতার বোধ
✨ হাতের কাজের দক্ষতা
✨ নিজের কিছু তৈরি করার আত্মবিশ্বাস

আমাদের উচিত শিশুদের শুধু পরীক্ষার খাতায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, ভাবতে, বানাতে, আঁকতে এবং নিজের মতো করে প্রকাশ করতে উৎসাহিত করা।

👏 এই ক্ষুদে শিল্পীর জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।
তোমার সৃজনশীলতার পথচলা আরও সুন্দর হোক। 💙

#শিশুরসৃজনশীলতা #শিক্ষার্থীরসৃজনশীলতা

19/08/2026

ইংরেজি বর্ণমালার দুটি গুরুত্বপূর্ণ অংশ: Vowel (স্বরবর্ণ) এবং Consonant (ব্যঞ্জনবর্ণ)। উপকরণের মাধ্যমে সহজ ও আনন্দদায়ক উপায়ে শিখতে এখুনি ভিজিট করুন এবং শিখুন!

👉 Vowel হলো: A, E, I, O, U
👉 Consonant হলো বাকি সব বর্ণগুলো!

আপনার ইংরেজি শেখার যাত্রা সহজ ও মজার করতে Robisclassroom-এর সাথে থাকুন!

আজকের দিনটা ছিল সৃজনশীলতার এক ছোট্ট উৎসব! 🌸🎨আজ চারু ও কারুকলা পরীক্ষায় আমার শিক্ষার্থীরা শুধু খাতা-কলম নিয়ে আসেনি—সঙ্গে ...
19/08/2026

আজকের দিনটা ছিল সৃজনশীলতার এক ছোট্ট উৎসব! 🌸🎨

আজ চারু ও কারুকলা পরীক্ষায় আমার শিক্ষার্থীরা শুধু খাতা-কলম নিয়ে আসেনি—সঙ্গে করে নিয়ে এসেছে তাদের কল্পনা, সৃজনশীলতা আর ছোট্ট ছোট্ট স্বপ্নের রঙ। ❤️

কেউ এঁকেছে সুন্দর ছবি, কেউ বানিয়েছে ঝুড়ি, খেলনা, মাটির জিনিসপত্র, ঝাড়ু, মগ, মাটির ও কাঠের বাড়িঘর—কত কী! 😍

সবচেয়ে ভালো লেগেছে তাদের মুখের হাসি।
নিজের হাতে কিছু তৈরি করার যে আনন্দ, সেই আনন্দে আজ পুরো শ্রেণিকক্ষটাই যেন প্রাণবন্ত হয়ে উঠেছিল। 🥰

আজকের এই ছোট্ট ছোট্ট শিল্পীরাই একদিন হয়তো বড় হয়ে শিল্পী, কারিগর, উদ্ভাবক কিংবা সৃষ্টিশীল মানুষ হবে।

তাদের প্রতিটি সৃষ্টি নিখুঁত কি না, সেটি বড় কথা নয়।
বড় কথা হলো—তারা চেষ্টা করেছে, নিজের হাতে কিছু বানিয়েছে এবং আনন্দ নিয়ে শিখেছে। ❤️

আমার ছোট্ট শিল্পীদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।
তোমাদের এই সৃজনশীলতা যেন সারাজীবন বেঁচে থাকে। 🌸

#চারু_ও_কারুকলা #শিশুর_সৃজনশীলতা #শিশুর_হাতে_সৃষ্টি #শিক্ষার_আনন্দ

19/08/2026

হাই স্কুল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত হলে
প্রাইমারী কেনো ৯ টা থেকে ৪.১৫ ?

18/08/2026

এই দুটি যুক্তবর্ণ আর ভুল হবে না!

বাংলা ভাষায় যুক্তবর্ণ ব্যবহার অনেক সময় কঠিন মনে হতে পারে, বিশেষ করে যখন কোনো বর্ণের ওপর রেফ যুক্ত থাকে। ক্ষ এবং 'হ্ম' এই দুটি যুক্তবর্ণেও ভুল হওয়াটা স্বাভাবিক। আজকের ভিডিওতে আমরা ঠিক এই সমস্যা সমাধান করব এবং কীভাবে এই দুটি বর্ণ সঠিকভাবে লিখবেন তা শিখব।

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ! পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে।

#যুক্তবর্ণ #বাংলাভাষা #প্রাথমিক #বিদ্যালয়

প্রাথমিক শিক্ষার্থীদের ভালো রেজাল্ট শুধু বেশি পড়ানোর মাধ্যমে নয়—সঠিকভাবে শেখানো, নিয়মিত অনুশীলন এবং অভিভাবক-শিক্ষকের সমন...
18/08/2026

প্রাথমিক শিক্ষার্থীদের ভালো রেজাল্ট শুধু বেশি পড়ানোর মাধ্যমে নয়—সঠিকভাবে শেখানো, নিয়মিত অনুশীলন এবং অভিভাবক-শিক্ষকের সমন্বয়ের মাধ্যমে সম্ভব। কার্যকর কয়েকটি উপায়: কমেন্টস বক্সে:
Class Five, Subject: English. Second term evaluation.

#প্রাথমিক #বিদ্যালয় #পরীক্ষা

তৃতীয় শ্রেণির বাংলা। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৬ #প্রাথমিক  #বিদ্যালয়    #পরীক্ষা
18/08/2026

তৃতীয় শ্রেণির বাংলা। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৬

#প্রাথমিক #বিদ্যালয় #পরীক্ষা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Robi's classroom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Robi's classroom:

Shortcuts

Share