"্যখন চারদিকের সব রাস্তা বন্ধ মনে হয়, তখন মনে রাখবেন যিনি সাগর চিরে মুসা (আ.)-কে পথ করে দিয়েছিলেন, তিনি আজও আছেন। আপনার কাজ শুধু তাঁর ওপর পূর্ণ ভরসা রাখা।
পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে:
'আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।' (সূরা আত-তালাক: ৩)
Muslim Poribar - মুসলিম পরিবার
this is an Islamic educational page.
২০২৬ সাল নতুন কিছু পাওয়ার দৌড় নয়, বরং আল্লাহর সন্তুষ্টির পথে নতুন করে ফিরে আসার সুযোগ।
এই বছর হোক গুনাহ ছাড়া জীবন, নামাজে যত্ন, কোরআনের নূর, জিকিরে প্রশান্ত হৃদয় আর সুন্দর চরিত্র গড়ার বছর।
হে আল্লাহ, আপনার সন্তুষ্টিকেই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন বানিয়ে দিন।
"তোমরা দ্বীনদার হও। আল্লাহ তোমাদের সন্তান-সন্ততি, নাতি-নাতনিদেরকে তোমাদের দ্বীনদারি অনুযায়ী রক্ষা করবেন।"
— আল-মুনকাদির (রহ.)
সূত্র: হিলইয়াহ, ৩/১৪৮
29/09/2025
শয়তানের কাজ আমার নামাজকে অকার্যকর করা। আমার কাজ কি অকার্যকর হতে দেয়া!!
আসুন না নামাজে সাধারণ সুরাগুলো সহি করি এবং অর্থে মনোযোগ দেই আর মনে রাখার চেষ্টা করি আমার নামাজের সময় আল্লাহ আমাকে দেখছেন 😥🥰।
এই যে আপনাকেই বলছি ...
জেনে রাখুন,
একমাত্র আল্লাহই আপনাকে ভালোবাসেন । আই রিপিট..
একমাত্র আল্লাহই আপনাকে ভালোবাসেন।
কোনো স্বার্থ ছাড়াই তিনি আপনাকে ভালোবাসেন।
পৃথিবীর কেউই আল্লাহর মতো করে আপনাকে ভালোবাসেন না ।
তাই, নিজের জুলুমের শিকল ছিড়ে তাঁর কাছেই ফিরুন, কারণ ইচ্ছায় অথবা অনিচ্ছায় তাঁর কাছে ফিরতেই হবে।
আর তখনো যেন এই ভালোবাসাটাই সঙ্গ দেয় !
এটি ভালোভাবে মনে রাখো:
আমাদের পাপগুলো বাধা এবং ব্যর্থতা, শাস্তি, অশান্তি ও বরকতের কমতি হওয়ার কারণ হয়ে দাঁড়ায়..
যখন আমরা বেশি বেশি তওবাহ করি
তখন সেই বাধাগুলো দূর হয়, সুসংবাদ বৃষ্টি নামে, রিযিক আসে, দোয়া কবুল হয়, বরকত ও কল্যাণ বৃদ্ধি পায়, এবং মুক্তির পথ ও জয় আসে।
তাই বেশি বেশি বলো
‘আস্তাগফিরুল্লাহ’
10/09/2025
*না দেখা ভালোবাসা!* 💗🍁💗
-ইয়া রাসূলাল্লাহ! আপনি কেন কাঁদছেন?
-আমার আহবাব (প্রিয়মানুষ)-এর জন্যে!
-আমরা কি আপনার ‘আহবাব’ নই?
-না, তোমরা আমার ‘আসহাব’ (সহচর)! আমার আহবাব হলো যারা আমার পরে আসবে। আমাকে না দেখেই আমার প্রতি ঈমান আনবে!
সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আতিক উল্লাহ হাফিঃ
09/09/2025
ভুলে যায় সে তার ভবিষ্যতের কথা, পরিণতির কথা,
😑 অবশেষে একদিন তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে চিরতরে,😡 আপন বলতে কেউ তার সঙ্গে যাবেনা-- এ কঠোর বাস্তবতাকেও সে ভুলে যায়। এ ক্ষণভঙ্গুর জীবনের আনন্দ-সামগ্রীর অন্বেষণে মত্ত মুগ্ধ মাতোয়ারা হয়ে থাকে। আর এ অবস্থাই হয়েছিল
আদ ও সামুদ জাতির"
তফসীরে নূরুল কোরআন: ৮/২৭৩
_নবিজি খুশি হলে কেমন লাগতো? কাব বিন মালেক (রা.)বলেছেন- *নবিজি যখন খুশি হতেন, চাঁদের মতন ঝলমল করতেন।* অনেক সাহাবি জানিয়েছেন তাঁর চেহারা ছিলো লম্বাটে না, গোলাকার, চতুর্দশীর চাঁদের মতো। তিনি নিজেই মুজিযা। তাঁর মুখখানি দেখেই বহু কাফিরের এহসাস হয়েছিল: এমন মায়াকাড়া চেহারার মানুষ মিথ্যে বলতে পারেন না। *চেহারা দেখলেই মুমিনের ঈমান বেড়ে যেতো। কাফিরের হেদায়েত হয়ে যেতো।*_
الهم صل و سلم علي نبينا محمد
07/09/2025
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
ما ذنبان جائعان أرسلا في غنم بأفسد لها من حرص المرأ على المال والشرف
لدينه. رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح.
"দু'টি ক্ষুধার্ত বাঘ মেষ পালের জন্যে ততটুকু ক্ষতিকর নয়, যতটুকু মানুষের মাল ও পদমর্যাদার লোভ তার দ্বীনের জন্যে ক্ষতিকর।”
-জামে তিরমিযীঃ ২/৬২ হাদীস ২৩৭৬
"তোমার জীবনের প্রতিটি ক্ষণ কোন পথে, কী কাজে অতিবাহিত হচ্ছে, তার দিকে খেয়াল রেখো। যথাসম্ভব *উত্তম ও কল্যাণকর* ব্যস্ততায় নিজের সময় অতিবাহিত করার চেষ্টা করো।
*অলস ও অবসাদগ্রন্তের* মতো কর্মহীন বসে থেকো না। খুঁজে খুঁজে ভালো ও সুন্দর আমলসমূহ করার অভ্যাস গড়ে তোলো।
*কবরের সিন্দুকে* আগে থেকে সেই পাথেয় পাঠিয়ে দাও, যা তোমাকে *আখিরাতের অফুরন্ত* জীবনে আনন্দ দেবে।"
- ইবনুল জাওজি রা.
💞💢 জুম'আ রিমাইন্ডার 💞💢
→ সূরা কাহাফ পড়া
→ বেশি বেশি দরূদ পাঠ করা
→ বেশি বেশি দোয়া করা
→ উত্তমরুপে গোসল, সুগন্ধি ও উত্তম পোশাক পরিধান করা।
→ অবশ্যই মা বাবা আমাদের দোয়ার সবচেয়ে বেশি হক্বদার। মাজলুম উম্মাহর জন্যেও দোয়া করতে ভুলব না।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka
1212