Swapno Korean Academy

Swapno Korean Academy "বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম খরচে শিখুন কোরিয়ান ভাষা basic থেকে Topik level 1-6 পর্যন্ত আজ ই যোগাযোগ করুন আমাদের সাথে"

A tragic incident unfolded at Aligarh Muslim University in Uttar Pradesh, India, as Muslim teacher Rao Danish Ali was s*...
26/12/2025

A tragic incident unfolded at Aligarh Muslim University in Uttar Pradesh, India, as Muslim teacher Rao Danish Ali was s*hot dead on the campus. Ali, a computer science teacher at the affiliated ABK Union High School, was a*ttacked by two gunmen on a scooter near the university’s central library at around 8:50 PM on December 24. Before shooting, one of the assailants taunted Ali, saying, “You still don’t recognize me, now you will.” Despite being rushed to Jawaharlal Nehru Medical College, Ali succumbed to his injuries. The authorities have launched an investigation and are reviewing CCTV footage to identify the perpetrators.


উড়িষ্যায় বাংলাদেশি সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা....
26/12/2025

উড়িষ্যায় বাংলাদেশি সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা....

24/12/2025

প্রথম আলোর ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে তুলে নিয়ে গেছে ডিবি। এই ভাইয়ের নিচের পোস্টটা কিছুদিন আগে ভাইরাল হয়েছিল। বলেছিলেন, ঢা...
22/12/2025

প্রথম আলোর ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে তুলে নিয়ে গেছে ডিবি।

এই ভাইয়ের নিচের পোস্টটা কিছুদিন আগে ভাইরাল হয়েছিল। বলেছিলেন, ঢাকায় থাকি, ভাড়া থাকি। দল নাই, মিডিয়া নাই। একা একাই আন্দোলনে যাই, মিছিলে যাই। মা'রা গেলে কিংবা জেলে গেলে পরিবার ছাড়া দেখার কেউ নাই।

গতরাতে ওনাকে বাসা থেকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকের ডিবি।

ধরাছোঁয়ার ঊর্ধ্বে হাদী ভাইয়ের খু'নী। জানেই না যে সে বাংলাদেশে আছে নাকি ভারতে। অথচ কুত্যারা সব ব্যস্ত ভারতের আলো আর দিল্লী স্টার নিয়ে!
cp

পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ৫পাকিস্তানে ইসরায়েলবিরোধী এক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে...
13/10/2025

পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ৫

পাকিস্তানে ইসরায়েলবিরোধী এক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে বলে সোমবার এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে।

ঘটনাটি ঘটে লাহোর থেকে ইসলামাবাদগামী ‘গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে’, পাকিস্তানের সবচেয়ে ব্যস্ত মহাসড়কগুলোর একটিতে। বিক্ষোভের ডাক দেয় ইসলামপন্থী দল তেহরিক-ই-লাবাইক পাকিস্তান (টিএলপি), যারা আগেও বহুবার সহিংস বিক্ষোভের মাধ্যমে একাধিক সরকারকে বিব্রত করেছে।

পুলিশের তথ্যমতে, নিহতদের মধ্যে রয়েছেন একজন পুলিশ সদস্য, তিনজন বিক্ষোভকারী এবং একজন পথচারী।

সংঘর্ষে উভয় পক্ষের বহু মানুষ আহত হয়েছেন এবং ডজনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
দলটি শুক্রবার লাহোর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শুরু করে, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে আয়োজন করা হয়েছিল।

পুলিশ সোমবার জানায়, পাঞ্জাব প্রদেশের মুরিদকে শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান চালালে টিএলপি সদস্যরা গুলি চালায় এবং ৪০টির বেশি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।

টিএলপি অভিযোগ করেছে, পুলিশই প্রথম গুলি চালিয়েছে, যাতে তাদের কয়েকজন নিহত ও আহত হয়। দলের নেতা সাদ রিজভিও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানায় সংগঠনটি; তার শরীরে তিনটি গুলির ক্ষত রয়েছে।

রিজভি রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন, তাদের কর্মসূচির উদ্দেশ্য ছিল ‘ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ’। তিনি বলেন, ‘আমাদের মিছিল ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে,’ যোগ করে বলেন, দলটি অতীতে ইসরায়েলি পণ্যের বয়কটের প্রচারণাও চালিয়েছে।

অন্যদিকে সোমবার যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস শেষ জীবিত ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে।
কালেরকন্ঠ

জেন-জি বিক্ষোভের মুখে সামরিক বিমানে দেশ ছাড়লেন প্রেসিডেন্ট মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজুয়েলিনা আর দেশটিতে ন...
13/10/2025

জেন-জি বিক্ষোভের মুখে সামরিক বিমানে দেশ ছাড়লেন প্রেসিডেন্ট

মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজুয়েলিনা আর দেশটিতে নেই বলে ধারণা করা হচ্ছে। ফরাসি রেডিও আরএফআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে এক চুক্তির পর তাকে ফরাসি সামরিক বিমানে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিরোধীদলীয় নেতা সিতেনি র‍্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো সোমবার রয়টার্সকে বলেন, ‘প্রেসিডেন্ট দেশ ছেড়ে চলে গেছেন। আমরা প্রেসিডেন্সি কর্মীদের ফোন করেছি এবং তারা নিশ্চিত করেছেন যে তিনি দেশ ছেড়ে গেছেন।

তিনি আরো বলেন, রাজোয়েলিনার বর্তমান অবস্থান অজানা।
একটি সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাজোয়েলিনা রবিবার একটি ফরাসি সামরিক বিমানে দেশ ছেড়ে চলে গেছেন।

সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ইউনিট তার প্রতি সমর্থন প্রত্যাহার করার পর রাজুয়েলিনা ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন। ওই ইউনিটটি হাজারো জেন-জি তরুণের সঙ্গে দুর্নীতি ও দারিদ্র্যের বিরুদ্ধে এবং তার পদত্যাগের দাবিতে বিক্ষোভে যোগ দেয়।

সেপ্টেম্বরের ২৫ তারিখে খাবার পানি ও বিদ্যুতের সংকট ঘিরে প্রাক্তন ফরাসি উপনিবেশটিতে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত দুর্নীতি, অদক্ষ প্রশাসন ও মৌলিক সেবার অভাবের বিরুদ্ধে এক সর্বজনীন বিদ্রোহে রূপ নেয়।

রাজুয়েলিনা রবিবার সতর্ক করে বলেন, দেশটিতে ক্ষমতা দখলের চেষ্টা চলছে। ক্যাপস্যাট নামে সেনাবাহিনীর একটি এলিট ইউনিটের সমর্থন হারানোর পর তার এই বক্তব্য আসে — যে ইউনিটটি ২০০৯ সালের অভ্যুত্থানে তাকে ক্ষমতায় আনতে ভূমিকা রেখেছিল।

সপ্তাহান্তে ক্যাপস্যাট ঘোষণা করে, তারা সেনাবাহিনীর দায়িত্বভার গ্রহণ করছে এবং নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়েছে।

বিক্ষোভকে সমর্থন করা আধাসামরিক জেন্ডারমেরি বাহিনীর একটি অংশও সোমবার আনুষ্ঠানিকভাবে বাহিনীর নিয়ন্ত্রণ নেয়, যেখানে সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে রয়টার্স প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে।
সেনেটের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিক্ষোভে ব্যাপক ক্ষোভের কেন্দ্রবিন্দুতে থাকা সেনেটের সভাপতিকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জ্যাঁ আন্দ্রে ন্দ্রেমাঞ্জারিকে অস্থায়ীভাবে নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে যতদিন না নতুন নির্বাচন অনুষ্ঠিত হয় সেনেটের সভাপতি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন।

কালেরকন্ঠ

ট্রাম্পকে লাল গালিচায় স্বাগত জানাল ইসরাইলটাইমস অব ইসরাইলের সরাসরি সম্প্রচারে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...
13/10/2025

ট্রাম্পকে লাল গালিচায় স্বাগত জানাল ইসরাইল

টাইমস অব ইসরাইলের সরাসরি সম্প্রচারে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচায় স্বাগত জানিয়েছে ইসরাইল।

এর আগে ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজটি ইসরাইলের বেন গুরিওন বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজ থেকে নামার সময় তাকে লাল গালিচায় স্বাগত জানানো হয়। এ সময় বেনিয়ামিন নেতানিয়াহুসহ উপস্থিত সকলের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।

পরে ট্রাম্প ইসরাইলের পার্লামেন্ট নেসেটের উদ্দেশে রওনা হন। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে তার সাঁজোয়া গাড়ি ‘দ্য বিস্টে’ চড়ে জেরুজালেমের দিকে রওয়ানা হয়েছেন।

গাড়িতে ওঠার আগে ট্রাম্প তার কন্যা ইভাঙ্কাকে শুভেচ্ছা জানান এবং জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন। তারা সবাই ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

নেসেটের উদ্দেশ্যে গাড়িতে ওঠার পর ট্রাম্প ও নেতানিয়াহুকে বেশ কিছুক্ষণ পারস্পরিক আলাপচারিতায় ব্যস্ত থাকতে দেখা যায়।

নেসেটে ভাষণ দেওয়ার পর ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তির শীর্ষ সম্মেলনে সহ-সভাপতিত্ব করতে মিশরে যাবেন।

দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান চুক্তির মধ্য দিয়ে গাজা উপত্যকায় শান্তির আলো দেখা দিতে শুরু করেছে। এই ঐতিহাসিক মুহূর্তে প্রেক্ষাপটে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সোমবার ইসরাইলে আটক থাকা সর্বশেষ জীবিত জিম্মিদের প্রথম দলটি মুক্তি দিয়েছে হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় আটক ওই জিম্মিদের মধ্যে সাতজনকে গাজা থেকে রেড ক্রসের তত্ত্বাবধানে ইসরাইলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

তেলআবিবের হোস্টেজেস স্কয়ারে হাজারো মানুষ উল্লাসে ফেটে পড়েন। মুক্তিপ্রাপ্তদের একজন নিমরোদ কোহেনের মা ভিকি কোহেন বলেন, আমি এতটাই আনন্দিত, ভাষায় বোঝানো যাবে না। সারারাত ঘুমাতে পারিনি।

চুক্তির শর্ত অনুযায়ী বাকি ১৩ জীবিত জিম্মি, নিহত ২৬ জনের মরদেহ এবং আরও দুইজনের সন্ধান মিলতে পারে সোমবারের মধ্যেই। এর পাশাপাশি প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল।

সূত্র: টাইমস অব ইসরাইল,যুগান্তর

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swapno Korean Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category