#চীনারা কুকুর, শুয়োর, সাপ, ব্যঙ-বাদুর, ইদুর, বিড়াল সব খায়।
১০০% হারাম খাবার খায় ওরা এতে কোন সন্দেহ নাই।
#আমরা_মুসলিমরা
সুদ খাই, ঘুষ খাই, তেলবাজি করে খাই, অন্যর সম্পদ মেরে খাই, অত্যাচার -জুলুম করে খাই, ব্যবসায় বাটপারি করে খাই, অসহায় গরিবদের গলা চেপে খাই, কোটি কোটি টাকার বরাদ্ধ মেরে খাই, রিলিফের মাল চুরি করে খাই, ব্যাংকে সাধারণ মানুষের সারাজীবনের সঞ্চয় গুলো মেরে দিয়ে বিদেশে গিয়ে পায়ের উপর পা তুলে খাই।
#কোন_হাদিসে_আছে_এগুলো_হালাল?
Awesome Technology
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Awesome Technology, Education, Dhaka.
Income এর উপর বরকত তখনই আসবে যখন আপনার উপার্জনের সাথে আরো কিছু মানুষের রিজিক Connected হয়ে যাবে।
- কোনো এতিম বাচ্চার দায়িত্ব নিতে পারেন।
- কারো পড়ালেখার দায়িত্ব।
- কারো ঋণ শোধ করার দায়িত্ব।
- কারো ব্যবসা শুরু করতে টাকা ধার দিয়ে।
- কাউকে নিজের ব্যবসায় চাকরি দিয়ে।
- পরিবারে Contribute করে।
- বিয়ে করে কারো দায়িত্ব নিয়ে।
- সন্তানের জন্ম দিয়ে
- সদকা জারিয়া করে
আরো অনেক Way আছে যার মাধ্যমে আপনি আরেকজনের রিজিক নিজের সাথে Connect করে নিতে পারবেন।
এতে এত বরকত আসে যে আপনার আর দেউলিয়া হওয়ার ভয় থাকবে না।
(দান সম্পদ কমায় না। - সহীহ মুসলিম, হাদিস নং ২৫৮৮)
দেখবেন আল্লাহ ঠিকই আপনার উপার্জনে বরকত দিচ্ছে আর সব কিছু কিভাবে যেনো Manage হয়ে যাচ্ছে।
25/04/2026
ঘরে ঘরে ক্যান্সার আর কিডনি রোগী !
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক রিসার্চ টিম ঢাকার সাভার ও ধামরাই উপজেলার দুটি খামার থেকে ১৮টি ডিমের নমুনা পরীক্ষা করে আন্তর্জাতিক সহনীয় মাত্রার চেয়ে Arsenic (64–217 গুণ বেশি), Chromium (88–150 গুণ বেশি), Lead (12–63 গুণ বেশি) পেয়েছে। রিসার্চ নমুনা খুব ছোট হলেও সারা বাংলাদেশের চিত্র একই। অনেক পরীক্ষা হয়েছে। রেজাল্ট একই। মুরগী ডিম আমাদের অন্যতম প্রোটিন সোর্স। বাচ্চাদের তো একমাত্র খাবার।
এবার আসেন মাছ। আর এক টিম রিসার্চ করেছে, ঢাকার আশেপাশের এলাকার তিনটি বাজার থেকে বাইম মাছ এবং পুটি মাছে 1. Lead (Pb) 21 গুণ বেশি 2. Cadmium (Cd) 10 গুণ বেশি 3. Chromium (Cr) 4.3 গুণ বেশি
4. Arsenic (As) 5.5 গুণ বেশি পাওয়া গেছে।
আমাদের প্রতিটি খাবারে বিষ আছে। সন্দেহ আছে কারো? পরীক্ষা করবেন? সারাদেশের মুরগী ডিম মাছ, চাল, আলু, শাকসবজি, খাবার পানির ল্যাব টেস্ট করেন তাহলে!!
অনেক পরীক্ষা হয়েছে। অনেক রিপোর্ট আছে। বিকার আছে কারো!! বিকার আছে সরকারের!!
বাংলাদেশে এমন একজন আমলা, কর্মকর্তা, বিজ্ঞানী, প্রফেসর, ব্যবসায়ী বের করুন তো দেখি, যিনি মাত্র একটা খাদ্য পণ্যকে নিরাপদ করে দেখাতে পারেন।
ঘরে ঘরে ক্যান্সার আর কিডনি রোগী।
একটা দেশ, একটা রাষ্ট্র একটা জাতি এভাবে চলতে পারেনা।
link: https://rsisinternational.org/journals/ijrias/view/investigating-heavy-metals-contamination-level-in-poultry-feed-and-layer-chicken-eggs-and-its-associated-health-risk-in-bangladesh
#বাংলাদেশ #ক্যান্সার #কিডনি #রোগী #গবেষণা
23/04/2026
স্ক্রাম মাস্টার ও প্রোডাক্ট ওনার শেখার আর্থিক সুবিধা এবং চাকরির সুযোগ !
আজকের দ্রুত পরিবর্তনশীল দুনিয়ায় যে কোনো পেশায় সফল হতে গেলে, নতুন দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে স্ক্রাম মাস্টার এবং প্রোডাক্ট ওনার পদের দক্ষতা, যেগুলি শুধু আইটি পেশার লোকদের জন্য নয়, বরং বিভিন্ন সেক্টরে পেশাদারদের জন্যও অত্যন্ত লাভ জনক হতে পারে। যদি আপনি Scrum Master বা Product Owner হওয়ার সিদ্ধান্ত নেন, তবে শুধু আপনার কাজের গতি ও দক্ষতা বাড়বে না, একই সাথে আর্থিক সুবিধা এবং চাকরির সুযোগও বাড়বে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে ও ইন্ডিয়াতে। তাহলে আসুন, আমরা দেখি স্ক্রাম শেখার মাধ্যমে কীভাবে আপনি এই রিজিওনে চাকরি ও অর্থ উপার্জন করতে পারেন।
Scrum Master বা Product Owner হওয়ার আর্থিক সুবিধা
১. উচ্চ বেতন
স্ক্রাম মাস্টার এবং প্রোডাক্ট ওনাররা সাধারণত ভাল বেতন পান। বিশেষ করে উন্নত দেশগুলোতে, যেমন ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে এই পেশাগুলোর জন্য উচ্চ বেতন দেয়। উদাহরণস্বরূপ, আমেরিকায় স্ক্রাম মাস্টারের গড় বেতন বছরে প্রায় $100,000 বা তার বেশি হতে পারে। ইউরোপের বিভিন্ন দেশে (যেমন জার্মানি, নেদারল্যান্ডস) এবং মধ্যপ্রাচ্যে (বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব) স্ক্রাম মাস্টার বা প্রোডাক্ট ওনারদের জন্য সমানভাবে উচ্চ বেতন এবং সুযোগ রয়েছে। তাই, এই ক্ষেত্রটি আর্থিকভাবে লাভজনক হতে পারে।
২. অতিরিক্ত সুবিধা
স্ক্রাম মাস্টার এবং প্রোডাক্ট ওনারদের জন্য শুধু বেতনই নয়, অনেক কোম্পানি তাদের জন্য স্বাস্থ্যসেবা, বোনাস, পেনশন সুবিধা, ছুটির দিন এবং অন্য কিছু সুবিধা দেয়। এই পেশায় চাকরি করলে আপনি শুধু ভালো বেতনই পাবেন না, বরং উপরের সমস্ত সুবিধাগুলোও পাবেন।
৩. স্বাধীনতা ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগ
যদি আপনি স্ক্রাম মাস্টার বা প্রোডাক্ট ওনার হিসেবে কাজ শিখে ফেলেন, তবে আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন। ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্রিল্যান্স স্ক্রাম মাস্টার এবং প্রোডাক্ট ওনার হিসেবে কাজের সুযোগ প্রচুর। ফ্রিল্যান্স কাজের মাধ্যমে আপনি বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারেন এবং বিভিন্ন প্রকল্পে কাজ করে আরও বেশি আয় করতে পারেন।
স্ক্রাম শেখার মাধ্যমে চাকরির সুযোগ
১. বিশ্বব্যাপী চাকরির সুযোগ
Scrum Framework এখন শুধু সফটওয়্যার ডেভেলপমেন্টে ব্যবহৃত হয় না, বরং বিভিন্ন শিল্পেও এর প্রয়োগ হচ্ছে। ইউরোপ, আমেরিকায়, অস্ট্রেলিয়া ও মিডল ইস্টে Scrum Master বা Product Owner এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে আইটি, নির্মাণ প্রকল্প, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং ব্যবসায়িক পরিচালনাসহ অন্যান্য বিভিন্ন খাতে Scrum Professional-দের প্রচুর চাহিদা রয়েছে।
২. গ্রাহক সন্তুষ্টির দিকে মনোযোগ
Scrum Master বা Product Owner এর কাজের মূল উদ্দেশ্য হলো গ্রাহককে সন্তুষ্ট রাখা এবং তাদের প্রয়োজন অনুযায়ী কাজ করা। যদি আপনি এই সেক্টরে যোগ্যতা অর্জন করেন, তবে আপনি যে কোনো শিল্পে বা সেবায় দায়িত্ব নিতে পারবেন এবং সফলভাবে কাজটি সম্পাদন করতে পারবেন। ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বাজারে এই দক্ষতা অনেক প্রশংসিত এবং চাকরির জন্য আবেদনকারীদের কাছে অত্যন্ত মূল্যবান।
৩. উচ্চ কার্যকারিতা ও টিম ব্যবস্থাপনা
স্ক্রাম মাস্টাররা টিমের কার্যক্ষমতা বাড়ানোর জন্য কাজ করেন। টিমের মধ্যে সঠিক সমন্বয়, সময় ব্যবস্থাপনা, ও দ্রুত সমস্যা সমাধান স্ক্রামের মাধ্যমে অর্জিত হয়। যদি আপনি এই দক্ষতা অর্জন করেন, তবে আপনি যেকোনো দলকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন এবং আপনার চাকরির সুযোগ ও মূল্য অনেক বেড়ে যাবে।
Scrum শেখা কীভাবে শুরু করবেন?
১. অনলাইন কোর্সে অংশ নিন:
এখন অনেক অনলাইন প্ল্যাটফর্মে স্ক্রাম মাস্টার বা প্রোডাক্ট ওনার প্রশিক্ষণ কোর্স পাওয়া যায়। যেমন স্ক্রাম অ্যালাইন্স বা কেজিএস কোর্সগুলো অনেক জনপ্রিয় ।
২. অভিজ্ঞ স্ক্রাম মাস্টারদের থেকে শিখুন:
স্ক্রাম মাস্টার এবং প্রোডাক্ট ওনারদের জন্য অনেক অনলাইন কমিউনিটি ও ফোরাম রয়েছে, যেখানে আপনি অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং বাস্তব অভিজ্ঞতা শিখতে পারেন।
" আমি Scrum Framework (Scrum Master & Product Owner) কোর্সটি করিয়ে থাকি, সম্পূর্ণ বাংলায়। ব্যাবহারিক ও থিওরি একই সাথে। কোর্সটি আপনাকে ইন্ডাস্ট্রিতে কাজ করার বাস্তব অভিজ্ঞতা দিবে। প্লাস দ্রুত সার্টিফিকেটও নিতে পারবেন ইন শা আল্লাহ। "
৩. সরাসরি অভিজ্ঞতা নিন:
যদি আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, তবে স্ক্রাম পদ্ধতি প্রয়োগ করা শুরু করুন। ছোট প্রকল্পের মাধ্যমে শুরু করুন এবং আপনার টিমকে কার্যকরভাবে পরিচালনা করার চেষ্টা করুন।
Scrum Master বা Product Owner হয়ে ওঠা শুধু আপনার কাজের গতি বাড়াবে না, বরং এটি আপনাকে উচ্চ বেতন এবং চাকরির অনেক সুযোগও এনে দেবে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে। এই দক্ষতাগুলো শিখে আপনি কর্মক্ষেত্রে নিজেদের আরও মূল্যবান করে তুলতে পারবেন এবং সফল ক্যারিয়ার গড়তে পারবেন। এখনই শুরু করুন এবং স্ক্রামের মাধ্যমে ভবিষ্যৎ গড়ুন!
Follow me : https://www.linkedin.com/in/arifuzzaman160/
Youtube: https://www.youtube.com/
09/04/2026
🚀 স্ক্রাম ফ্রেমওয়ার্ক শিখলে আপনার ক্যারিয়ার পুরোপুরি বদলে যেতে পারে 🚀
আজকের দ্রুতগতির Business World - এ দক্ষতার সাথে নিজের Value তৈরি করতে পারাটাই সবচেয়ে বড় বিষয়। আর ঠিক এখানেই স্ক্রাম ফ্রেমওয়ার্ক সবচেয়ে ভালো কাজ করে। আপনি স্ক্রাম মাস্টার হোন বা প্রোডাক্ট ওনার—স্ক্রাম ভালোভাবে শিখে ফেললে টিমকে নেতৃত্ব দেওয়া, প্রজেক্ট পরিচালানো এবং অসাধারণ ফলাফল পাওয়ার দক্ষতা আপনার মধ্যে চলে আসবে।
🌟 ক্যারিয়ারের দিক থেকে:
আইটি, স্বাস্থ্য, ফাইন্যান্সসহ নানা খাতে স্ক্রাম মাস্টারদের চাহিদা এখন খুব বেশি।
প্রোডাক্ট ওনাররা ব্যবসার লক্ষ্য আর প্রযুক্তির কাজের মাঝে সেতু তৈরি করেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করেন।
Agile কোম্পানিগুলো এমন লোকদের অনেক বেশি মূল্য দেয় যারা দ্রুত পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারেন এবং টিমের প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন।
💡 আপনি কী কী শিখতে পারবেন:
-> নেতৃত্ব এবং Team পরিচালনার দক্ষতা বাড়বে।
-> প্রজেক্ট পরিকল্পনা, ব্যাকলগ ম্যানেজমেন্ট এবং ধাপে ধাপে ডেলিভারি করার বিষয়ে পারদর্শী হয়ে উঠবেন।
-> কমিউনিকেশন, টিমওয়ার্ক এবং সমস্যা সমাধানের ক্ষমতা অনেক উন্নত হবে।
-> বিশ্বজুড়ে স্বীকৃত agile সার্টিফিকেশন নিয়ে ক্যারিয়ারে আলাদাভাবে নজর কাড়তে পারবেন।
আপনি চাইছেন ক্যারিয়ারকে এগিয়ে নিতে, উচ্চ-পারফরম্যান্স দল গড়ে তুলতে, অথবা শুধু বুঝতে চান আধুনিক প্রজেক্টগুলো কীভাবে সফল হয়, তাহলে স্ক্রাম শেখা আপনার জন্য একটি গেম-চেঞ্জার।
Scrum Master || Product Owner || Agile || ফ্রি কোর্স বাংলায় || Bangla || Part -4
How to Become Scrum Master | Product Owner | Agile PM | With AI + Automation Tools
Contact Agile Coach - Arifuzzaman
on
WhatsApp📞: 056 214 0861
Email: [email protected]
Scrum Master || Product Owner || Agile || ফ্রি কোর্স বাংলায় || Bangla || Part -3
How to Become Scrum Master | Product Owner | Agile PM | With AI + Automation Tools
Contact Agile Coach - Arifuzzaman
on
WhatsApp📞: 056 214 0861
Email: [email protected]
Scrum Master || Product Owner || Agile || ফ্রি কোর্স বাংলায় || Bangla || Part -2
How to Become Scrum Master | Product Owner | Agile PM | With AI + Automation Tools
Contact Agile Coach - Arifuzzaman on
WhatsApp📞: 056 214 0861
Email: [email protected]
Scrum Master || Product Owner || Agile || ফ্রি কোর্স বাংলায় || Bangla || Part -1
How to Become Scrum Master | Product Owner | Agile PM | With AI + Automation Tools
Contact Agile Coach - Arifuzzaman on
WhatsApp📞: 056 214 0861
Email: [email protected]
রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: (আখিরাত যার একমাত্র চিন্তা ও লক্ষ্য আল্লাহ তায়ালা তার হৃদয়কে অভাবমুক্ত করে দেন এবং তার বিক্ষিপ্ত বিষয়াবলীকে সমাধান করে দেন এবং তার কাছে দুনিয়া তুচ্ছ হয়ে আসে। পক্ষান্তরে যার চিন্তা ও লক্ষ্য হয় দুনিয়া আল্লাহ তায়ালা তার দু' চোখের সামনে অভাব তুলে ধরেন, তার সমস্যাগুলোকে বিক্ষিপ্ত করে দেন আর যতটুকু তার জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে এর অতিরিক্ত দুনিয়ার কিছু সে পায় না।) সুনানে তিরমিযি।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka
1230