20/06/2023
আমাদের কিচেনে আগামী শুক্রবারের মেনু ভুনা খিচুরি সাথে ডিমভুনা ও আলুর চপ । আগ্রহীরা বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে আপনার অর্ডার টি নিশ্চিত করুন।
Learn for here and hereafter
Play to eight
House# 342,Adabor# 04 Mohammadpur, Dhaka
Contact 01784-808660; 01552 663 130
20/06/2023
আমাদের কিচেনে আগামী শুক্রবারের মেনু ভুনা খিচুরি সাথে ডিমভুনা ও আলুর চপ । আগ্রহীরা বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে আপনার অর্ডার টি নিশ্চিত করুন।
02/09/2022
দেশের প্রকৌশলীরা চীনের লুকিয়ে রাখা প্রযুক্তি হটিয়ে নিজেদের প্রযুক্তি ব্যবহার করে দিনাজপুরের পার্বতীপুর ডিজেল ওয়ার্কশপে সচল করেছে ৫টি ডেমু ট্রেন।
সাড়ে ৬০০ কোটি টাকা ব্যয়ে ২০ সেট ডেমু ট্রেন আমদানি করা হয় ২০১৩ সালে। উদ্দেশ্য ছিল ওই ট্রেনের মাধ্যমে কাছাকাছি দূরত্বে ব্যাপক যাত্রী পরিবহন করা। চীনের তানশাং ইন্টারন্যাশনাল ও ডানিয়াল টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ওই ডেমু ট্রেনের নির্মাতা। কম্পিউটার নিয়ন্ত্রিত ওই ট্রেনগুলো এক ধরনের বিশেষ সফটওয়্যার দিয়ে পরিচালিত, যে প্রযুক্তি কখনোই সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশকে হস্তান্তর করেনি। এর মডিউল বিকল হলে নতুন মডিউলের সঙ্গে সফটওয়্যার সেটআপ দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিত। এর জন্য ধর্ণা দিতে হত চীনা প্রকৌশলীদের কাছে। যা ছিল অনেক ব্যয়বহুল। একটি ডেমুতে ৪০টি মডিউল রয়েছে। যার এক একটির দাম প্রায় ৭ লাখ টাকা। চীনা প্রকৌশলীরা প্রযুক্তি হস্তান্তর না করায় একটার পর একটা ট্রেন বিকল হতে থাকে।
২০২০ সালে মেরামতের অভাবে ট্রেনগুলো বিকল হয়ে যায়। এসব সচল করতে চ্যালেঞ্জ গ্রহণ করে বাংলাদেশ রেলওয়ে। অতিরিক্ত মহাপরিচালক জনাব মো. মঞ্জুর উল আলম চৌধুরী দেশি প্রকৌশলীদের সহযোগিতা নিয়ে ডেমু ট্রেন মেরামতে দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে উদ্যোগী হন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী ও আনবিক শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা প্রকৌশলী মো. আসাদুজ্জামানের সহযোগিতা চাওয়া হয়। আসাদুজ্জামান ডেমু নিয়ে ইতোমধ্যে গবেষণা শুরু করেন। গবেষণাগার হিসেবে তিনি বেছে নেন সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাবের একটি কক্ষ। ৭২ দিনের প্রচেষ্টায় তিনি উদ্ভাবন করে ফেলেন বাস-ট্রাকের মতই ডেমু চালানোর প্রযুক্তি। ব্যয়বহুল মডিউল হটিয়ে দেন তিনি। সেক্ষেত্রে বসানো হয় মাত্র ২টি কন্ট্রোলার। আর চালু হয়ে যায় অচল ট্রেন।
এভাবে ৫ সেট ডেমু সচল করতে সক্ষম হয়েছে বাংলাদেশ রেলওয়ে। দু’মুখে দুটি ইঞ্জিন মাঝখানে একটি কোচ। এরপর পর্যায়ক্রমে লোড বাড়িয়ে ট্রায়াল রান সম্পন্ন করা হয়েছে। এভাবে ৮টি ট্রায়াল রানের প্রতিটিতেই সাফল্য এসেছে।
অকেজো ডেমু মেরামত করে আমাদের প্রকৌশলীরা যুগান্তকারী সাফল্য দেখিয়েছেন। একটি ডেমু ট্রেন মেরামতে ব্যয় হয়েছে সর্বোচ্চ ৫০ লাখ টাকা, যা আমদানি করা হলে কয়েক গুন বেশি টাকা ব্যয় হত। এ নিয়ে এক্সপেরিমেন্ট (পরীক্ষা-নিরীক্ষা) করতে গিয়ে আমাদের জনবলও দক্ষ হয়েছেন। তাদের মাধ্যমে পরবর্তী মেরামত কাজ সহজ হয় ।
পোস্ট : শাফকাত আমিন
ছবি : ফাহমী আরিফ
16/12/2020
আসসালামু আলাইকুম সুপ্রিয় অভিভাবক।নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা পাই আমাদের স্বাধীনতা।১৬ই ডিসেম্বর জন্ম হয় বাংলাদেশের।আজ বিজয়ের ৪৯তম বছরে দাড়িয়ে সকলকে আরও একবার জানাই মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
25/10/2020
চিনিঃ শতাধিক রােগের কারণ
বলা হয়ে থাকে চিনি ক্যান্সারের খাবার । চিনি কম খেলে ক্যান্সার কোষের খাবার বন্ধ থাকে এবং দেহে রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়ে । তাইতাে বর্তমানে আমেরিকাতে ৪ মিলিয়নের বেশি ক্যান্সার রােগীকে চিকিৎসা হিসেবে কোনাে স্পেশাল থেরাপি দেয়া হয় না । শুধু বলা হয় , ভালাে খাবার খাও এবং চিনি ও কার্বোহাইড্রেট কম খাও । অর্থাৎ চিনি ও কার্বোহাইড্রেট সংবলিত খাবার না খেতে উৎসাহিত করা হয় সেখানে ।
অতি স্বচ্ছ - সাদা ও দানাদার যে উপাদানকে আমরা চিনি বলে জানি , তা আখ বা মিষ্টি বিট থেকে তৈরি অপ্রাকৃতিক বা রাসায়নিক উপাদান । কারখানায় রিফাইনিং করে আখের রস থেকে চিনি তৈরির সময় এর ভিটামিন , মিনারেল , প্রােটিন , এনজাইম এবং অন্যান্য উপকারী পুষ্টি উপাদান নষ্ট করে ফেলা হয় । ব্লিচিং ও সালফোনেশন পদ্ধতিতে চিনি রিফাইন করা হয় এবং সেখানে সালফার ব্যবহৃত হয় । সালফার একটি বিষাক্ত রাসায়নিক উপাদান ।
আমরা যখন চিনির তৈরি কোনাে খাবার গ্রহণ করি , তখন এ বিষাক্ত উপাদান আমাদের দেহে প্রবেশ করে ।
চা বা কফির সাথে চিনি খাওয়া আমাদের দৈনন্দিন অভ্যাস । কিন্তু আমরা জানি না যে চিনি স্বাস্থ্যের জন্য কত ক্ষতিকর । আইসক্রিম , কেক , পেস্টি , কার্বোনেটেড ড্রিঙ্কস , সফট ড্রিঙ্কস , এনার্জি ড্রিঙ্কস এবং প্রক্রিয়াজাত অনেক খাবারে প্রচুর পরিমাণে চিনি ব্যবহৃত হয় । বেশি মিষ্টিজাতীয় এসব খাবার দীর্ঘদিন খেলে মস্তিষ্কের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে । এতে স্মরণশক্তিও কমে যেতে পারে । ফল , শস্য , বাদাম এবং শাক - সক্তি থেকে আমরা দেহের জন্য প্রয়ােজনীয় মিষ্টি প্রাকৃতিকভাবেই পেয়ে থাকি , যা অনেকের অজানা । তাই অতিরিক্ত মিষ্টি হিসেবে রিফাইন্ড বা দানাদার চিনি গ্রহণ করার প্রয়ােজন নেই ।
বিভিন্ন রােগের জন্য সবসময় ব্যাকটেরিয়া ও ভাইরাসকে দায়ী করা হয় , কিন্তু চিনিকে করা হয় না ; এর কারণ চিনির ক্ষতিকর প্রভাবগুলাে রাতারাতি চোখে পড়ে না । মনের তুলনায় বেশি মিষ্টি দেহের জন্য উপকারী না হয়ে বরং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়় এবং দীর্ঘমেয়াদি নানা রােগ সৃষ্টি করে ।
যেমন
১ । দেহের রােগ - প্রতিরােধ ক্ষমতা কমিয়ে দেয় ।
২ । দৃষ্টিশক্তি নষ্ট করে ;
৩ । হাইপারএকটিভ , বদমেজাজী , অমনােযােগী করে তােলে ;
৪ । কোলেস্টেরল বাড়ায় এবং দেহ স্কুল করে ;
৫ । বিভিন্ন অঙ্গের কার্যাবলীর স্থায়িত্ব কমিয়ে দেয় ;
৬ । ক্যান্সার ও টিউমারের ঝুঁকি বাড়ায় ।
৭ । আলসার , এজমা , আর্থাইটিস , কিডনি ও পিত্তথলীর পাথর , গ্যাস্ট্রিক , হৃদরােগ , পাইলস , ডায়াবেটিস রােগ তৈরি করে ;
৮ । ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয় ।
৯ । অকালে বার্ধক্য আনে ।
এত ক্ষতির কারণ জেনে - শুনেও যদি চিনি খেতে বা ব্যবহার করতেই হয় , তাহলে সাদা চিনি না কিনে লাল চিনি তথা কম রিফাইন্ড চিনি কিনুন । লাল ও সাদা চিনির মূল্য কিন্তু আয় একই । চিনি , চাল , আটা কেনার ক্ষেত্রে মনে রাখবেন যেটি যত সাদা - স্বচ্ছ ও মসৃণ সেটি তত রিফাইন্ড , তত আঁশহীন , তত কৃত্রিম এবং ততই অস্বাস্থ্যকর ।
এভাবে সুস্থ চিন্তার বিবেকী আচার - আচরণে এবং সুস্বাস্থ্য লালনে ধীরে ধীরে অগ্রসর হােন ; প্রকৃত ও প্রাকৃত হােন ।
রেফারেন্স:
বই: সুস্থতা ও শতায়ু লাভে প্রাকৃতিক চর্চা ও চিকিৎসা
লেখক: এম হেলাল
প্রকাশক: ক্যাম্পাস পাবলিকেশন্স
সংস্করণ: নভেম্বর ২০১৪ , প্রথম প্রকাশ
পৃষ্ঠা: ১১৬
25/05/2020
আল্লাহ আমাদের সিয়াম, সালাত, যাকাত, সাদকা কবুল করুন। আমাদের তওবা কবুল করুন। আমাদের সব পেরেশানী থেকে মুক্ত রাখুন। ঈদ মোবারাক।
23/05/2020
ঈদের নামাজ ঘরে পড়া জায়েজ কিনা, আল্লামা মামুনুল হক, Allama Mamunul Haque, Eider Namaz ঈদের নামাজ ঘরে পড়া জায়েজ কিনা, আল্লামা মামুনুল হক, Allama Mamunul Haque, Ramadan, Bangla Waz, HM Media, Waz 2020, New Bangla Waz, Somadhan Media, Bangla Wa...