03/04/2020
করোনা ভাইরাস মহামারী সংক্রমন মুকাবেলায় আজ শুক্রবার (৩রা এপ্রিল, ২০২০) বাওয়ানী আদর্শ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন – #বাবসা, ডেমরা এলাকায় আর্থিকভাবে পশ্চাৎপদ প্রায় ৩৫০ পরিবারের (১৫০০+ মানুষের) জন্য এক সপ্তাহের শুকনো খাবার (৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ লিটার তেল, ২ পিস সাবান, ১ কেজি লবন) বিতরণ করেছে।
বাবসার বিভিন্ন ব্যাচের ব্যাচ রিপ্রেজেনটেটিভ এবং মেম্বারগন তাদের নিজ নিজ এলাকার অস্বচ্ছল পরিবারের তালিকা তৈরী করেছে। সকল প্রকার জন সমাগম এড়ানোর জন্য পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী ভ্যানগাড়িতে করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বন্টন করা হয়।
এই মহৎ উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে বাবসার সাথে যুক্ত ছিলেন #বুয়েট_কেমিকৌশল_২০০৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এবং একটি বহুজাতিক প্রতিষ্ঠানের পেশাজীবীদের সংগঠন #স্টেপ_ফাউন্ডেশন।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আামাদের প্রচেষ্টা চলমান থাকবে। আপনি আপনার সামর্থের গন্ডির মধ্যে আপনার দানের হাতটি প্রসারিত করে আমাদের সাথে অংশিদার হতে পারেন। চাইলে আপনার জাকাতের কিছু অংশ ও এই ফান্ডে জমা করতে পারেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দূর্যোগ আমরা একত্রে কাটিয়ে উঠব ইনশাআল্লাহ।
** কোন প্রকার শো-অফ নয়, অন্যরাও যাতে অনুপ্রাণিত হয় সেজন্যই পোস্ট দেয়া।